বসন্ত ঋতুসংগীত নিয়ে আজকের আলোচনা। আজ ফেসবুকে লিখেছি : –
১৯৩২ সালের দিকের কথা।
সেবার ওস্তাদ এনায়েত খাঁ সাহেব লন্ডন সফরে, ছেলে বিলায়েত কে সাথে নিয়েছেন। বিলায়েত খাঁর বয়স তখন ৫ কি ৬।
রয়েল আলবার্ট হলের কনসার্টে, অনেক বিস্তার করে বসন্ত রাগ বাজাচ্ছিলেন খাঁ সাহেব।
শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যায় ছোট্ট বিলায়েত।
শ্রোতার হাততালির শব্দে ঘুম ভেঙ্গে দেখে – চারদিকে শুধু হলুদ রঙের সমারোহ।
বিলায়েতের অবাক চোখের দিকে চেয়ে, খাঁ সাহেব বলেছিলেন “বাবা, এটাই বসন্ত রাগের রঙ” !!!
(যদিও গল্প শুনে আমার বউ বলেছিল – ওসব রাগ-ফাগ কিছু না। নিশ্চয় মাথায় গুঁতো লাগায়, সর্ষে ফুল দেখছিল !!!)
আজ আমাদের জীবনে – ঋষি নাই, ঋতু নাই। “ঋ” বর্ণ দিয়ে আর কিছুই প্রায় অবশিষ্ট নাই (বিভিন্ন ধরনের “ঋণ” ছাড়া)।
গান (শোনার ধৈর্য) নাই, প্রেম (করার অবসর) নাই, দেখা (করার জায়গা) নাই।
তারপরেও আছে !
ঢাকা শহরে – তরুণ-তরুণী, যুবক-যুবতীদের হলুদ কাপড়ে রঙিন হয়ে যাওয়া, একটি দিন হলেও আছে।
সবাইকে বসন্ত দিনের শুভেচ্ছা !!
আজ সারাদিন বসন্তে, প্রেমে, গানে – চোখে সরষের ফুল দেখতে থাকুন।
যারা শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত, তারা শুরুতেই ঘুরে আসতে পারেন বসন্ত রাগের নোট এ।
বসন্ত ঋতুসংগীত
ভারতীয় উপমহাদেশে ঋতুচক্রে বসন্তকে বলা হয় ঋতুরাজ। শীতের নিস্তব্ধতা ও রিক্ততার পর যখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়, তখনই আসে বসন্ত। বাতাসে ভেসে বেড়ায় ফুলের গন্ধ, আর মানুষের মনেও জেগে ওঠে সৃষ্টির উদ্দীপনা। এই ঋতুর সাথে জড়িয়ে আছে কয়েকটি বিশেষ রাগ, যেগুলোকে বসন্তের আবহ প্রকাশের জন্য আদর্শ ধরা হয়।
প্রধান রাগসমূহ:
রাগ বসন্ত: নামের মধ্যেই বসন্তের পরিচয়। এই রাগের সুরে আছে এক ধরনের উজ্জ্বলতা ও উচ্ছ্বাস, যেন প্রকৃতির নবজন্মের ঘোষণা।
রাগ বাহার: “বাহার” শব্দের অর্থই হলো প্রস্ফুটন বা ফুলে ভরা সৌন্দর্য। এই রাগে বসন্তের রঙিনতা এবং প্রেমের আবেশ খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
রাগ হিন্দোল: এর সুরে এক ধরনের দোলায়িত আবহ আছে—যেন বাতাসে দুলছে নতুন পাতা। “হিন্দোল” শব্দের অর্থই দোলনা।
রাগ সোহিনী: বসন্তের রাত্রিকালীন আবহে এটি বিশেষভাবে মানানসই। এর সুরে থাকে এক ধরনের মৃদু উচ্ছ্বাস ও স্নিগ্ধতা।
বাংলা কাব্যে ও গানে বসন্তের সুর
বসন্তের এই সুরকে ঘিরেই বাংলায় জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীত কিংবা আধুনিক গান—সবখানেই ফাগুনের দোল লেগেছে।
১. নজরুলের গানে বসন্ত
কাজী নজরুল ইসলামের গানে বসন্ত এসেছে প্রেম, বিরহ ও দ্রোহের ডালি নিয়ে।
- এলো ওই বনান্তে পাগল বসন্ত
- আসে বসন্ত ফুল বনে (কণ্ঠ: ফিরোজা বেগম / সতীনাথ মুখোপাধ্যায়)
- বসন্ত মুখর আজি
১. এলো ওই বনান্তে পাগল বসন্ত (নজরুল সঙ্গীত)
৩. আসে বসন্ত ফুল বনে:
– ফিরোজা বেগম:
২. রবীন্দ্রনাথের গানে বসন্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিবিতানের ‘প্রকৃতি’ পর্যায়ের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বসন্তের গান। রবীন্দ্রনাথের বসন্ত কেবল আনন্দের নয়, তা বিদায়ের করুণ সুরও বহন করে।
- আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা
- ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল্
- ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
- বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা?
আধুনিক, লোক ও চলচ্চিত্রের গানে বসন্ত
প্রথাগত শাস্ত্রীয় বা রবীন্দ্র-নজরুল ছাড়িয়ে বসন্তের হাওয়া লেগেছে আধুনিক পপ, ফোক এবং দুই বাংলার চলচ্চিত্রেও।
আধুনিক বাংলা গানে বসন্ত
মধু বসন্ত আজি এলো ফিরিয়া — দীপালী নাগ
লোকসংগীতে (ফোক) বসন্ত
বাঙালির শেকড়ের গানে বসন্ত মানেই বাউল ও মরমি গান।
- বসন্ত বাতাসে সইগো — শাহ আবদুল করিমের কালজয়ী গান।
- আসিলে ফাগুন মাস — বাংলার লোকজ মেঠো সুর।
ওপার বাংলার চলচ্চিত্রে বসন্ত
বসন্ত এসে গ্যাছে — অনুপম রায় (চলচ্চিত্র: চতুষ্কোণ)
এপার বাংলার (বাংলাদেশি) চলচ্চিত্রে বসন্ত
বসন্ত ছুঁয়েছে আমাকে — (চলচ্চিত্র: বসন্ত বিকেল)
ভারতের বাংলা ছায়াছবিতে বসন্ত:
১. বসন্ত এসে গ্যাছে [চতুষ্কোণ]
বাংলাদেশি ছায়াছবির গানে বসন্ত:
১. এলো বসন্ত [হারানো প্রেম]
