অন্নপূর্ণা, বাঁশগ্রাম, ৭ নং বাগুলাট ইউনিয়ন, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা

“অন্নপূর্ণা” সুফি ফারুক ইবনে আবুবকরের পৈতৃক বাড়ির নাম। বাড়িটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ৭ নং বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের পূর্ব পাড়ায় অবস্থিত। বাঙালি সংস্কৃতিতে ‘অন্নপূর্ণা’ শব্দের অর্থ হলো—যিনি অন্নে পরিপূর্ণ এবং যিনি ক্ষুধার্তকে অন্ন সেবা করেন। এই বাড়ির নামকরণের পেছনে রয়েছে আতিথেয়তার অঙ্গীকার। এটি এমন এক আশ্রয়, যার দুয়ার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকে।

গৃহবাসীদের পরম ব্রত হলো—বাড়ির আঙিনায় আগত প্রতিটি মানুষকে পরম যত্নে ও স্নেহে আপ্যায়ন করা এবং তাঁদের পুষ্টি ও প্রশান্তি  নিশ্চিত করা।

"অন্নপূর্ণা" সুফি ফারুক ইবনে আবুবকরের পৈতৃক বাড়ির নাম।

 

অন্নপূর্ণায় বিভিন্ন কার্যক্রম:

অন্নপূর্ণায় প্রতিবেশীদের সাথে ঈদ উদযাপন (২৬ জুন, ২০১৭):

 

অন্নপূর্ণায় প্রতিটি ঈদ প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উদযাপন করা হয়। রোজার ঈদে সারাদিন থাকে মিষ্টিমুখের আয়োজন। আর সন্ধ্যায় প্রতিবেশী সবার সাথে মিলে খিচুড়ি খাওয়ার আয়োজন। অন্নপূর্ণার আয়োজনের পাশাপাশি প্রতিবেশীরাও এখানে খাবার নিয়ে আসেন। সবাই মিলে সবার খাবারের স্বাদ নেওয়ার আনন্দ করা হয়। কোরবানির ঈদেও সারাদিন থাকে মিষ্টিমুখের আয়োজন। কোরবানি হওয়ার পরে সমাজের সকল প্রতিবেশীর ভাগের মাংস একত্রে করে মিলিয়ে প্রতিটি বাড়ির জনসংখ্যা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। এতে সবার মাংস সবার বাড়িতে যায়। আবার সমাজে যাঁরা কোরবানি করতে পারেননি, তাঁদের ঘরেও মাংস পৌঁছায়।

 

বাঁশগ্রাম অন্নপূর্ণায় শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প, ১২ মার্চ ২০১৬

আমাদের গ্রামের বাড়ি বাঁশগ্রাম অন্নপূর্ণায় (কুমারখালির বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম এ) আজ ১২ মার্চ ২০১৬ তারিখে মাসিক হেলথ ক্যাম্প-২ আয়োজিত হয়েছে। আজকের এই আয়োজনে ২ শতাধিক রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন, রক্তের গ্লুকোজ-গ্রুপ নির্ণয় ও কিছু সাধারণ টেস্টসহ ঔষধ সরবরাহ করা হয়।

জানা যায়, এলাকার গরীব-অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রযুক্তিবিদ সুফি ফারুক দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিজ গ্রামে প্রতিষ্ঠিত করেছেন ‘শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প’। এখনে চিকিৎসা বঞ্চিত ২৫০ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন, রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, রক্তের গ্লুকোজ নির্ণয় ও কিছু সাধারণ টেস্টসহ ঔষধ সরবরাহ করা হয়।

 

অন্নপূর্ণা

 

এ বিষয়ে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি ও প্রযুক্তিবিদ সুফি ফারুক জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক কাজ করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রধান ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর অন্যতম এই উদ্যোগ এখানে ব্যাপক সফলতা অর্জন করছে। ক্লিনিকগুলোতে আন্তরিক পরিবেশে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। সম্পূর্ণ সরকারিভাবে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করছে।

চিকিৎসা সেবা নিতে বাঁশগ্রাম থেকে আসা এক ব্যক্তি বলেন, গত কয়েক দিন যাবত হাঁপানি ও শ্বাস কষ্টে ভুগছেন। তার পক্ষে ১০ কিলোমিটারেরও বেশি দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। তাই ‘শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্পে’ সেবা নিতে এসেছেন। সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ-পত্র পেয়ে খুশি তিনি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

 

 

এদিকে হেলথ ক্যাম্পে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা বলেন, মানুষকে সাহায্য করতে পারা দারুণ এক বিষয়। আমরা চাই মানুষের সেবা করতে। কিন্তু সব সময় সুযোগ হয়ে ওঠে না। সবচাইতে বড় বিষয়, আমরা এককভাবে এমন ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করতে পারি না। সুফি ফারুক ভাই আমাদের এমন একটি উদ্যোগের কথা জানানোর পর আমরা খুবই খুশি হই। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন একজন উদ্যোগী মানুষ প্রয়োজন। তাহলে দেশের চিকিৎসা খাতের উন্নয়ন হওয়া নিশ্চিত।

 

অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত প্রতি মাসের এই ক্যাম্পের আর্থিক সহায়তা দেয় সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আয়োজন সহযোগিতা করছে – সাসেগ গুরুকুল হেলথ ক্লাব, #‎TeamSufiFaruq‬ এর সদস্যরা এবং এলাকাবাসী।

 

সামাজিক গণমাধ্যম প্রচার কর্মীদের মিলনমেলা:

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুকের পৈতৃক নিবাস “অন্নপূর্ণা”য় সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারকর্মীদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী-খোকশার দুই শতাধিক তরুণ এতে অংশ নেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অনলাইনে চলা অপপ্রচারের সুশৃঙ্খল জবাব দেওয়াই এই আয়োজন ও টিমের মূল লক্ষ্য। বিস্তারিত দেখতে …

অন্নপূর্ণায় সামাজিক গণমাধ্যম প্রচার কর্মীদের মিলন মেলা, ২৭-০৬-২০১৭ (64)

 

আরও দেখুন: