গুরুকুলে বাৎসরিক সেরা কর্মী সম্মাননা ২০১৫

একটি প্রতিষ্ঠানের প্রাণশক্তি হলো তার নিবেদিতপ্রাণ কর্মীবৃন্দ। বিশেষায়িত শিক্ষা গ্রুপ গুরুকুল-এর কুষ্টিয়া জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের “বাৎসরিক সেরা কর্মী সম্মাননা” অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের কাজের মূল্যায়ন, দায়িত্বশীলতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সেরা কর্মীর সম্মাননা লাভ করেন ৫ জন কৃতি ব্যক্তিত্ব।

২০১৪ সালের সেরা কর্মী সম্মাননা প্রাপ্তগণ:

১. মন্টু বাইন ২. ইশতিয়াক আহমেদ ৩. আনোয়ার কবীর ৪. আলাউদ্দিন আলি ৫. মাহাতাব উদ্দিন

সম্মানিত বিজয়ী কর্মীদের হাতে সম্মাননা স্মারক এবং আর্থিক পুরস্কারের চেক তুলে দেন বাংলাদেশের অন্যতম জননন্দিত সঙ্গীতশিল্পী এবং গুরুকুলের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সদস্য জনাব কনক আদিত্য

আলোচনা সভা ও অতিথিবৃন্দ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মীদের অভিনন্দন জানান গুরুকুলের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা তথ্য-প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। তিনি তাঁর বক্তব্যে বলেন, কর্মীদের মেধা, সততা ও শ্রমের ওপর ভিত্তি করেই গুরুকুল আজ কারিগরি ও বিশেষায়িত শিক্ষার এক অনন্য ব্র্যান্ডে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • মনির হাসান: সদস্য, পরিচালনা পরিষদ।
  • হেলাল উদ্দিন: একাডেমিক সমন্বয়কারী, ইঞ্জিনিয়ারিং ট্রেডসমূহ।
  • মন্টু বাইন: একাডেমিক সমন্বয়কারী, মেডিক্যাল ট্রেডসমূহ।
  • তানভীর মেহেদি: প্রধান সমন্বয়কারী, গুরুকুল।
  • শামিম রানা: লিগাল ও মিডিয়া সমন্বয়কারী।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বক্তারা কর্মীদের এই কর্মস্পৃহাকে সাধুবাদ জানান এবং আগামী দিনেও গুরুকুল পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে গুরুকুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে এক প্রীতি চড়ুইভাতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

Leave a Comment