উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক উদ্যোগ

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম: ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে গতকাল মঙ্গলবার কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নেক্সট জেনারেশন বাংলাদেশ পার্লামেন্ট অ্যান্ড কেবিনেট ঢাকায় আয়োজন করে ‘জাতীয় বাজেটের আলোকে আমার বাজেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। বর্তমান প্রজন্মের তরুণদের সর্বাধিক আগ্রহের জায়গা হিসেবে বাজেটে প্রযুক্তি সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয়।

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

আলোচনায় বক্তারা বলেন, ‘শিক্ষিত তরুণদের এগিয়ে নিতে তাদের আগ্রহের জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। আর এদিক থেকে কম্পিউটারপণ্য, ইন্টারনেট, মোবাইল ফোনসেটসহ সব ধরনের প্রযুক্তিপণ্য তাদের নাগালের মধ্যে নিয়ে আসা দরকার। ইলেকট্রনিকস খাতে প্রাধান্য দেওয়ার মাধ্যমে একে সম্ভাবনাময় করে তোলা সম্ভব বলে তাঁরা জানান।

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

আলোচনায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন,  ‘১৯৯১ সালের বাজেট-পরবর্তী সময় থেকে আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের উৎসাহিত করতে হবে। নিজের বাজেট ভাবনা ফেসবুকের মাধ্যমেও হতে পারে, কারণ এটি এখন বেশ বড় যোগাযোগ মাধ্যম।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, ‘সবার নিজ নিজ আগ্রহের খাতে বাজেটের পরিমাণ কেমন তা জানা উচিত। আগামী প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষা সবচেয়ে বেশি দরকারি। আর শিক্ষার সঙ্গে বিশেষভাবে জড়িত আইসিটি। সুতরাং এ দিকটিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

প্রযুক্তিমুখী বাজেট চায় তরুণ প্রজন্ম

 

আলোচনায় আরও অংশ নেন তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। আলোচনা শেষে বক্তারা শিক্ষার্থীদের বাজেট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা সভার আয়োজন সহযোগী ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশনাল গ্রুপ।

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।