বক্তৃতা সংগ্রহের উদ্দেশ্য

সব দেশে, সব কালে—রাজনীতি ও সমাজ পরিবর্তনে বক্তৃতার গুরুত্ব অপরিসীম। পৃথিবী বদলে দেওয়া বহু যুগান্তকারী সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কোনো না কোনো কালজয়ী বক্তৃতার মাধ্যমে। মাত্র কয়েক মিনিটের একটি বক্তৃতা বদলে দিয়েছে কোনো দেশের মানচিত্র, ঘুরিয়ে দিয়েছে কোনো জাতির ভাগ্যাকাশের চাকা।

সেসব ঐতিহাসিক বক্তৃতায় লুকিয়ে ছিল এক অলৌকিক জাদুশক্তি! কয়েক মিনিটে উচ্চারণ করা সেসব শব্দমালার শক্তি কোটি কোটি বুলেটের চেয়েও বেশি ধারালো ছিল, যা পরাস্ত করেছে যেকোনো আধুনিক মারণাস্ত্রকে।

 

বক্তৃতা সংগ্রহের উদ্দেশ্য

 

কেন এই বক্তৃতা আর্কাইভ?

যুগে যুগে আদর্শ প্রচার ও জনমত গঠনের সবচেয়ে বলিষ্ঠ মাধ্যম হলো মানুষের মুখের বাণী বা বক্তৃতা। যেকোনো একটি নির্দিষ্ট সময়কাল, সেই সময়ের সংকট এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য সমসাময়িক বক্তৃতার বিকল্প নেই। মূলত এই কারণেই বিশ্বজুড়ে কালজয়ী ভাষণগুলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল (Primary Document) হিসেবে সংরক্ষিত হয়।

  • অতীতকে চেনা: আমাদের শেকড় ও অতীত ইতিহাসকে সঠিকভাবে জানার জন্য পূর্বসূরিদের রেখে যাওয়া কথাগুলো শোনা এবং পড়া প্রয়োজন।

  • নেতৃত্বের মূল্যায়ন: একজন নেতাকে মূল্যায়ন করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো তাঁর ভাষণ। কোনো কোনো নেতার কণ্ঠের জাদুতেই সাধারণ রাজনৈতিক বক্তব্য হয়ে উঠেছে কালজয়ী কবিতা—যেমনটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি রাজনীতির এক অবিসংবাদিত কবি।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

এই ওয়েবসাইটটি মূলত ইতিহাসের সকল গুরুত্বপূর্ণ ও কালজয়ী ভাষণের একটি জীবন্ত সংগ্রহশালা তৈরির চেষ্টা করবো। শুদ্ধ ইতিহাস ও সুস্থ রাজনীতির চর্চায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী প্রজন্মের গবেষণায়  সাহায্য করবে।

 

আরও দেখুন:

Leave a Comment