বদরগঞ্জ ও তারাগঞ্জের বন্যার্তদের পাশে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম। সংগঠনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দুর্গত এলাকায় উপস্থিত হয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ডিউক চৌধুরীর বিশেষ সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যার্তদের কষ্ট লাঘবে এবং তাঁদের পাশে দাঁড়াতে সংগঠনের তারকা সদস্য ও নেতৃবৃন্দ সরাসরি ত্রাণ বিতরণে অংশ নেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর এবং সাধারণ সম্পাদক কমল চৌধুরী। মানবিক এই কার্যক্রমে অংশ নিতে ঢাকা থেকে ছুটে আসেন দেশের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিতারিন জাহান, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুঞ্জারিন অবনী, নির্বাহী সদস্য বিজরী বরকতুল্লাহ এবং সৈয়দ বাবু

ত্রাণ বিতরণ শেষে সংগঠনের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবা ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের অন্যতম লক্ষ্য। বন্যার এই কঠিন সময়ে বদরগঞ্জ ও তারাগঞ্জের মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় সংসদ সদস্য ডিউক চৌধুরী সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষেরা যখন সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসেন, তখন তা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। এই ত্রাণ সহায়তা বন্যার্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে।”

খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণের এই ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।

 

ফটো গ্যালারী:

 

আরও দেখুন:

Leave a Comment