বাঁশগ্রাম বাজার জামে মসজিদের ২য় তলার নির্মাণ কাজ কাজ শুরু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বাজার জামে মসজিদের দীর্ঘদিনের উন্নয়ন সমস্যার সমাধান হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তিবিদ ও সমাজসেবক সুফি ফারুক ইবনে আবুবকরের একক অর্থায়নে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছেন।

আজ (২৪ মার্চ, ২০০৭) সুফি ফারুক ইবনে আবুবকর সরেজমিনে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণ কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বাঁশগ্রাম বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ পরিদর্শন করছেন সুফি ফারুক ইবনে আবুবকর। এসময় তিনি দায়িত্বরত কমিটিও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
বাঁশগ্রাম বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ পরিদর্শন করছেন সুফি ফারুক ইবনে আবুবকর। এসময় তিনি দায়িত্বরত কমিটিও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি:

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশগ্রাম বাজারের এই কেন্দ্রীয় মসজিদে ক্রমবর্ধমান মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছিল না। বিশেষ করে জুমার নামাজ এবং দুই ঈদে মুসল্লিদের জায়গার অভাবে চরম ভোগান্তি পোহাতে হতো। দীর্ঘ দিন ধরে এলাকাবাসী ও মসজিদ কমিটি দ্বিতীয় তলা নির্মাণের চেষ্টা চালিয়ে আসলেও প্রয়োজনীয় অর্থের অভাবে কাজ থমকে ছিল। বিষয়টি সুফি ফারুক ইবনে আবুবকরের নজরে এলে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কাজ সম্পন্ন করার দায়িত্ব গ্রহণ করেন।

বাঁশগ্রাম বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ পরিদর্শন করছেন সুফি ফারুক ইবনে আবুবকর। এসময় তিনি দায়িত্বরত কমিটিও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শন ও প্রতিক্রিয়া:

পরিদর্শনকালে সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় মূল্যবোধ থেকেই আমি এই কাজের সাথে যুক্ত হয়েছি। বাঁশগ্রামের মানুষের যে আবেগ ও দাবি এই মসজিদের সাথে জড়িয়ে আছে, তা পূরণ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, এর ফলে মুসল্লিদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।”

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি ফারুকের এই মহানুভবতায় বাঁশগ্রামের সাধারণ মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর এই ব্যক্তিগত উদ্যোগ এলাকার অন্যান্য বিত্তবানদের সামাজিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম এবং বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও দেখুন: