বিএনপি’র মিথ্যা কল্পকাহিনী [ বাংলাদেশের রাজনীতি ]

গতবার নির্বাচনের আগে বিভ্রান্ত হবার দোষ জনগণকে দেয়া যায় না।

হেফাজত শাপলা চত্বর গণহত্যার রূপকথা বিএনপি-জামাত দারুণভাবে প্রচার করেছিল।
কয়েক হাজার খুন, ভারতে লাশ পাচার, পিলখানায় লাশ পুঁতে ফেলা, গণকবর – ইত্যাদির গল্প একটার পর একটা জোড়া লাগিয়ে বিরাট উপাখ্যান তৈরি করেছিল।
মানবাধিকার এজেন্সি, আল জাজিরা টেলিভিশন সব মিলিয়ে কেসটা সেজেছিলও বেশ।

কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা কি দেখলাম?
বিএনপি-জামাতের দেয়া ২৫০০শো লাশের হিসাব চইতেই, এক ধাক্কায় সংখ্যা এসে দাঁড়াল ৫০০ তে। এরপর সেই ৫০০র ঠিকমতো হিসেব চাইতে গিয়ে দাঁড়ালো অর্ধ শততে। সেই অর্ধশত লাশেরও কিছুদিন পরে মিলল অন্য বাস্তব। লাশ হয়ে বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে থাকা মুজাহিদরা টাকা পয়সার অভাবে যে যার কর্মস্থলে ফিরে এলো। দুষ্টু মিডিয়া আবার সেসব লাশের কাজ করা, ক্লাস করা সচিত্র প্রতিবেদন ছেপে দিল। দু চারজনের সাক্ষাৎকারও ছাপল।

সত্য জানার জন্য জনগণকে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
তারা জেনে গেছে শাপলা চত্বর কল্পকাহিনীর আসল বাস্তবতা। বিএনপির ধর্মরক্ষা ও মানুষ রক্ষার নামের নোংরা রাজনীতি। ইসলাম রক্ষাকারী সাঁজা হুজুরদের ইমান আর যুবানের মেরিট। তাদের ধর্ম বেচে দেবার মূল্য তালিকাও।
কিন্তু ততদিন ভোট হয়ে গেছে। জনগণ বিএনপি-জামাতের অপপ্রচার বিশ্বাস করে তাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে দিয়েছি।

গতবার নির্বাচনে মিথ্যা কল্পকাহিনী প্রচার করে ভোটে বিজয়ের ফসল ঘরে নিয়েছে বিএনপি।
কিন্তু বাঁকি পড়ে আছে জনগণকে প্রতারিত করার সাজা। সেই সাথে আছে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করার দায়। সেই মানুষ পোড়ানো নিয়ে মিথ্যাচারের দায়।

Leave a Comment