সঙ্গীত কেবল সুর আর তালের খেলা নয়, এর প্রাণভোমরা লুকিয়ে আছে একটি নির্দিষ্ট গতির মাঝে। শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় এই গতিকেই বলা হয় ‘লয়’ (Laya)। সহজ কথায়, গান বা বাজনার সময় দুটি মাত্রার মধ্যবর্তী সময়ের ব্যবধানই হলো লয়। ঘড়ির কাঁটার যেমন একটি নির্দিষ্ট ছন্দ আছে, সঙ্গীতের ক্ষেত্রে লয় ঠিক তেমনি একটি শৃঙ্খলা বজায় রাখে, যা শ্রোতার মনে এক বিশেষ রসের সৃষ্টি করে।
হিন্দিতে একে ‘লয়’ বলা হলেও বিশ্বসঙ্গীতের দরবারে এটি ‘Tempo’ নামেই অধিক পরিচিত। সঙ্গীতের প্রতিটি মাত্রাকে আমরা কতটা ধীরে বা কতটা দ্রুত প্রয়োগ করছি, তার ওপর ভিত্তি করেই গানের মেজাজ বদলে যায়। লয় প্রধানত তিন প্রকার—বিলম্বিত, মধ্য এবং দ্রুত। তবে শাস্ত্রীয় সঙ্গীতের গভীর সাধনায় এর ব্যাপ্তি আরও বিস্তৃত, যেখানে ‘অতি বিলম্বিত’ থেকে শুরু করে ‘অতি দ্রুত’ লয়ের চমৎকার সব প্রয়োগ দেখা যায়।
লয়ের গাণিতিক ফর্মুলা বোঝা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, এর ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত নিপুণ এবং জটিল। বিশেষ করে একজন কণ্ঠশিল্পী এবং একজন যন্ত্রী যখন লয়ের হিসাব করেন, তখন তাঁদের তালের মাপে সূক্ষ্ম কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। গায়কি এবং বাদনশৈলীর এই ভিন্নতা লয়কে দেয় এক অনন্য মাত্রা। বাজনার প্রতিটি মাত্র কত দ্রুত বাজানো হচ্ছে তার উপরে ভিত্তি করে ল কে কয়েক ভাগে ভাগ করা যায়। আজকের আলোচনায় আমরা লয়ের এই বিভিন্ন প্রকারভেদ এবং সঙ্গীতের তালের সাথে এর গভীর সম্পর্ক নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

লয়
মুল ভাগ তিন রকম:
১. বিলম্বিত (প্রতি মিনিটে ৪০ বিট)
২. মধ্য বা মধ্যম (প্রতি মিনিটে ৮০ বিট)
৩. দ্রুত (প্রতি মিনিটে ১৬০ বিট)
আরও ডিটেইলে এগুলোকে আবার কিছু ভাগ করা হয়েছে। যেমন:
– অতি বিলম্বিত (প্রতি মিনিটে ২০ বিট)
– অতি অতি বিলম্বিত (প্রতি মিনিটে ১০ বিট)
– অতি দ্রুত (প্রতি মিনিটে ৩২০ বিট)
– অতি অতি দ্রুত (প্রতি মিনিটে ৬৪০ বিট)
তবে এই “অতি” লয়গুলো খুব একটা শোনা যায় না।

লয় এর ফর্মুলা বোঝা মোটামুটি সহজ, কিন্তু প্রয়োগ বোঝা ভীষণ কঠিন।
আরও ঝামেলার বিষয় হচ্ছে – গায়করা যন্ত্রীদের চেয়ে বেশি সময় ধরে তাল হিসেবে করে। মানে যন্ত্রীদের তালের মাপ, আর গায়কদের তালের মাপের মধ্যে পার্থক্য দেখা যায়।
বিলম্বিত লয় (Vilambit Laya, Slow bit)
মধ্য লয় (Madhya laya, Madhyalaya, Medium bit)
দ্রুত লয় (Drut Laya, Fast Bit)
বিষয়টি আরও ভাল ভাবে বুঝতে নিচের লিংকগুলোর সাহায্য নিতে পারেন:

সারিতা পাঠক এর তাল বিষয়ক টিউটোরিয়াল:
আরও পড়ুন:
