লালন সাঁইজির গানের তালিকা [লালন-গীতিকা, লালনগীতি ] – List of Lalon Shai’s Songs – একেবারে সুনির্দিষ্ট করে দেয়া কঠিন। কারণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি লালন সাঁইজির নিজের লেখা গানের পাশাপাশি তার শিশ্যরাও গান লিখে তার নামে অর্পণ করেছেন। তাই মোটামুটি প্রচলিত ভাবে যেসব গান তার নিজের হিসেবে জানা যায় তার একটি তালিকা করে দেয়া হলো।
![বাউল সম্রাট লালন সাঁই লালন সাঁইজির গানের তালিকা [লালন-গীতিকা, লালনগীতি ] - List of Lalon Shai's Songs | অসুরের সুরলোকযাত্রা সিরিজ 2 বাউল সম্রাট লালন সাঁই](https://sufifaruq.com/wp-content/uploads/2015/02/বাউল-সম্রাট-লালন-সাঁই-683x1024.png)
বাঙালি সংস্কৃতি ও লোকদর্শনের ইতিহাসে ফকির লালন শাহ এক অবিস্মরণীয় নাম। তাঁর গান কেবল সুরের মূর্ছনা নয়, বরং জীবনদর্শন, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক চেতনার এক গভীর দলিল। তবে লালন সাঁইজির গানের (লালন-গীতিকা বা লালনগীতি) সুনির্দিষ্ট তালিকা তৈরি করা ঐতিহাসিকভাবেই একটি চ্যালেঞ্জিং কাজ।
গবেষকদের মতে, লালন সাঁইজি কয়েক হাজার গান রচনা করেছিলেন। কারো মতে এই সংখ্যা প্রায় দুই হাজার, আবার কারো মতে তা দশ হাজার পর্যন্ত হতে পারে। তবে এর বড় একটি অংশই ছিল মৌখিক। লালন নিজে তাঁর গান লিখে রেখে যাননি; তাঁর শিষ্যরা গানগুলো শুনে মনে রাখতেন এবং পরবর্তীকালে খাতায় লিপিবদ্ধ করতেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—লালন প্রথার অনুসারী অনেক শিষ্য পরবর্তীকালে গান লিখে বিনয়বশত তা গুরু লালন সাঁইজির নামে ভণিতায় উৎসর্গ করেছেন। ফলে বর্তমানে প্রচলিত সব গানই যে লালনের নিজস্ব রচনা, তা নিয়ে গবেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। তা সত্ত্বেও, ভাষা শৈলী ও দর্শনের গভীরতা বিচার করে বহুল প্রচলিত গানগুলোকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়:
১. আত্মতত্ত্ব ও দেহতত্ত্ব: মানুষের ভেতরেই অসীমের বাস
লালন বিশ্বাস করতেন, পরমেশ্বর বা ‘মনের মানুষ’ বাইরে কোথাও নেই, তিনি আছেন মানুষের এই নশ্বর দেহের ভেতরেই।
- খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়: এটি লালনের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, যেখানে দেহকে খাঁচা এবং প্রাণকে পাখির সাথে তুলনা করা হয়েছে।
- বাড়ির কাছে আরশিনগর: নিকটতম সত্ত্বাকে চেনার আকুলতা ফুটে উঠেছে এই গানে।
- মিলন হবে কত দিনে: মনের মানুষের সাথে আধ্যাত্মিক মিলনের তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ।
২. সমাজ ও জাততত্ত্ব: মানবতার জয়গান
তৎকালীন সমাজের জাত-পাত ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লালন ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর।
- সব লোকে কয় লালন কি জাত সংসারে: জাতের পরিচয়ের চেয়ে মানুষের পরিচয় যে বড়, এটি তার উৎকৃষ্ট উদাহরণ।
- জাত গেল জাত গেল বলে: সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র চপেটাঘাত।
- এমন সমাজ কবে গো হবে: একটি সাম্যবাদী ও মানবিক সমাজের স্বপ্ন বুনেছেন এই গানে।
৩. পারমার্থিক ও নিগূঢ় তত্ত্ব
সৃষ্টির রহস্য এবং গুরুর গুরুত্ব নিয়ে রচিত এই গানগুলো আজও সাধকদের দিশারি।
- ধন্য ধন্য বলি তারে: মানবদেহের গঠন ও সৃষ্টির নিগূঢ় রহস্যের বর্ণনা।
- মানুষ ভজলে সোনার মানুষ হবি: মানুষকে ভালোবাসার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব—এই দর্শন।
- সময় গেলে সাধন হবে না: সময়ের সদ্ব্যবহার ও আত্মিক সাধনার গুরুত্ব।
৪. নবী ও রসুল বিষয়ক (ভাবতত্ত্ব)
লালনের গানে ইসলামী মরমীবাদ ও সুফি দর্শনের গভীর প্রভাব লক্ষ করা যায়।
- আর কি রে ভাই এমন জনম পাব: জীবনের নশ্বরতা ও পরকালের ভাবনা।
- রাসুল নামে প্রেম তরী: নবীজীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
লালন সাঁইজির গানের প্রথম দিককার সংগ্রাহকদের মধ্যে অন্যতম ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লালনের ২৯০টি গান সংগ্রহ করেছিলেন এবং তাঁর ‘প্রবাসী’ পত্রিকায় ২০টি গান প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ড. মুহম্মদ মনসুরউদ্দীন তাঁর বিখ্যাত ‘হারামণি’ গ্রন্থে লালনগীতি সংকলন করেন। এছাড়া ফকির আনোয়ার হোসেন এবং খন্দকার রিয়াজুল হকের মতো গবেষকরা লালনগীতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
লালন সাঁইজির গানের তালিকা :
অ – লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা – List of Lalon Shai’s Songs
অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
অজান খবর না জানিলে কীসের ফকিরি
অজান খবর না জানিলে কীসের ফকিরি ।
যে নূরে নূরনবি আমার তাহে আরশে বারি ।।
বলব কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি ।।
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি ।।
সিরাজ সাঁই বলে রে লালন
কর গে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থেক রে নেহারি ।।
অধরাকে ধরতে পারি কই গো তারে তার
অধরাকে ধরতে পারি কই গো তারে তার
আত্মারূপে চলে ফেরে মানুষ মারা কলের পর ।।
প্রেমগঞ্জের রসিক যারা, কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কূল
এ পাড়েতে বসে দেখি ও পাড়েতে কূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খারদার।।
শূন্যের উপরে ধনুক ধরা বেজায় বিষফল
চলক পলকে হেলে পড়ে এয়ছা মজার কল
ক্ষণেক ধরা ক্ষণেক অধর, পথ ছাড়া অপথে চল
ক্ষণেই নিরাকার মানুষ ক্ষণেই আকার ।।
ওসে আবার ভাঙা যন্ত্র বাজে ঠসঠস
অধরাকে ধরতে পারি কই গো তারে তার
আত্মারূপে চলে ফেরে মানুষ মারা কলের পর ।।
প্রেমগঞ্জের রসিক যারা, কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কূল
এ পাড়েতে বসে দেখি ও পাড়েতে কূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খারদার।।
শূন্যের উপরে ধনুক ধরা বেজায় বিষফল
চলক পলকে হেলে পড়ে এয়ছা মজার কল
ক্ষণেক ধরা ক্ষণেক অধর, পথ ছাড়া অপথে চল
ক্ষণেই নিরাকার মানুষ ক্ষণেই আকার ।।
ওসে আবার ভাঙা যন্ত্র বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিঁড়ে যায় করে খসখস
সিরাজ সাঁই কয় বাজে না ভাঙা বস্
লালন রে তোর কেবল দৌড়াদৌড়ি সার ।।
পাকে পাকে তার ছিঁড়ে যায় করে খসখস
সিরাজ সাঁই কয় বাজে না ভাঙা বস্
লালন রে তোর কেবল দৌড়াদৌড়ি সার ।।
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
অনাদির আদি
শ্রীকৃষ্ণনিধি
তার কি আছে কভু গোষ্ঠখেলা।
ব্রহ্মরূপে সে
অটলে বসে
লীলাকারী তার অংশকলা৷
পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক শিখরে
শক্তির উদয় যার শরীরে
শক্তিতে সৃজন
মহাসংকর্ষণ
বেদ আগমে যারে বিষ্ণু বলে৷
সত্য সত্য শরণ বেদ আগমে গায়
চিদানন্দ রূপ পূর্ণ ব্রহ্ম হয়
জন্ম-মৃত্যু যার
নাই ভবের ‘পর
তবু তো নয় স্বয়ং নন্দলালা।
দরবেশের দেল-দরিয়া অথাই
অজান খবর সেই জানে ভাই
ভজ দরবেশ
পাবি উপদেশ
লালন কয়, তার উজ্জ্বল হৃদ-কমলা।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৯-৮০; লালন-গীতিকা, পৃ. ৬০ (অন্তরার ৪র্থ চরণে ‘মহাসংকর্ষণ’ স্থলে ‘মহা-আকর্ষণ’ কথান্তর আছে।); বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০৬ কথান্তর :
অনাদির আদি
শ্রীকৃষ্ণনিধি
তার কি আছে কভু গোষ্ঠখেলা।
ব্রহ্মরূপে সে
অটলে বসে।
লীলাকারী তার অংশকলা।
সত্য সত্য সরল বৃহদাগমে কয়
সচ্চিদানন্দ রূপ পূর্ণ ব্ৰহ্ম হয়
জন্ম-মৃত্যু যার।
নাই ভবের ‘পর
সে তো নয় স্বয়ং কভু নন্দলালা।
পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন
শক্তিতে উদয় শক্তিতে সৃজন
মহাভাবের সর্বচিত্ত আকর্ষণ
বৃহদাগমে তারে বিষ্ণু বলে।।– বাউল কবি লালন শাহ, পৃ. ৩০১-০২
ভাবসমৃদ্ধ এই গানের ছন্দ-সৌন্দর্য ও সুর-কাঠামো অতুলনীয়। বাংলা ‘ল’ কোমল ধ্বনি দিয়ে অন্ত্যমিল রচনা করা হয়েছে। ছোট ছোট চরণেও মিল রক্ষা করে ধ্বনি-চেতনার ও ছন্দ-লালিত্যের পরিচয় দিয়েছেন।
অনুরাগ নইলে কি সাধন হয়
অনুরাগ নইলে কি সাধন হয় ।
সে তো শুধু মুখের কথা নয় ।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
কইট্ মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায় ।।
তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায় ।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম-কেঠোতে
সে-রূপ সাধল কত মহতে
কেবল লালন কূলে কূলে বায় ।।
অনুরাগের ঘরে মারগা চাবি
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যে নাইরে চাঁদে দ্বি-দলে তার কিরণ উদয়।।
বিন্দু মাঝে সিন্ধু-বারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধর চাঁদের শূন্যপুরী
সেহি তো তিল-প্রমাণ জায়গায়।।
যেথা রে সে চন্দ্র ভুবন
দিবারাত্রির নাই অম্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলি সঞ্চারে সদায়।।
দরশনে দুঃখ হরে
পরশনে পরশ করে
এমনি সে চান্দের মহিমে
লালন ডুবে ডোবে না তায়।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২০৫
কথান্তরঃ
অনেক ভাগ্যের ফলে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নেই সে চাঁদে দ্বিদলে তার বারাম উদয়।।
যেথা রে সে চন্দ্র-ভুবন
দিবারাত্রি নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলি চঞ্চলা সদায়।।
বিন্দুনালে সিন্ধু-বারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধর চাঁদের স্বর্গপুরী
সেহি তো তিনি প্রমাণ জায়গায়।।
দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি মহিমা সে চাঁদের
লালন ডুবে ডোবে না তায়।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪৮
অন্তরে যার সদাই সহজরূপ জাগে
অন্তরে যার সদায় সহজ রূপ জাগে
সে নাম বলুক না বলুক মুখে ,
যাহার উৎপত্তি সংসার,
নামের অন্ত নাহিকো তার
বলুক সে নাম ইচ্ছে হয় যার
নাম বলে যদি রুপ দেখে।
যে নেয় গুরু রুপ আরশি
ভুবন জুড়ে ভুলায় তারি
ধন্য তাহার রুপ নেহারি
রুপ দেখে রয় ঠিক রাগে ।
নামের চেয়ে রুপ নেহারা
সর্বজয় সাধক তারা
সিরাজ সাঁই কয় লালন ভেড়া
আ’লি গেলি কিসের লাগি ।
অন্তিমকালের কালে ও কি হয় না জানি
অন্তিমকালের কালে ও কি হয় না জানি ।
কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি ।।
এনেছিলে বসে খেলে
উপার্জন কই কী করিলে
নিকাশের বেলা, খাটবে না ভোলা
আউলো বাণী ।।
জেনেশুনে সোনা ফেলে
মন মজালে রাং পিতলে
এ লাজের কথা, বলবো কোথা
মন এখনি ।।
ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল ঊনপঞ্চাশে
লালন বলে মন, কী হবে এখন
বল রে শুনি ।।
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
কীসের পরে ভেসেছিল
কে দিল আশ্রয় ।।
তখন কোন আকার ধরে
ভেসেছি কোন প্রকারে
কোন সময় কোন কায়া ধরে
ভেসেছিল সাঁই ।।
পাক-পাঞ্জাতন হইল যারা
কীসের পরে ভাসল তারা
কোন সময় নূর সেতারা
ধরেছিল সাঁই ।।
সেতারা রূপ হল কখন
কী ছিল তার আগে তখন
লালন বলে সে কথা কেমন
বুঝা হলো দায় ।।
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
অন্ধকারের আগে ছিল সাঁই রাগে
আলকারেতে ছিল আলের উপর ।
ঝরেছিল একবিন্দু হইল গম্ভীর সিন্ধু
ভাসিল দীনবন্ধু নয় লাখ বৎসর ।।
অন্ধকার ধন্দকার নিরাকার কুওকার
তারপরে হল হুহুংকার
হুহুংকারের শব্দ হল, ফেনারূপ হয়ে গেল
নীর-গম্ভীরে সাঁই ভাসলেন নিরন্তর ।।
হুহুংকারে ঝংকার মেরে দীপ্তকার হয় তারপরে
ধন্ধ দোরে ছিলেন পরওয়ার
ছিলেন সাঁই রাগের পরে, সুরাগে আশ্রয় করে
তখন কুদরতিতে করিল নিহার ।।
যখন কুওকারে কুও ঝরে বাম অঙ্গ ঘর্ষণ করে
তাইতে হইল মেঘের আকার
মেয়ের রক্ত বিচে শক্ত হল, ডিম্বু তুলে কোলে নিল
ফকির লালন বলে লীলা চমৎকার ।।
অবোধ মন তোরে আর কী বলি
অবোধ মন তোরে আর কী বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।
মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে।
কী হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবলি।।
সই করিয়ে পুঁজি তখন
আনলি রে তিন রতি এক মণ।
ব্যাপার করা যেমন তেমন
আসলে খাদ মিশালি।।
করলি ভালো বেচাকেনা
চিনলি না মন রাং কি সোনা।
লালন বলে মন রসনা
কেন সাধুর হাটে এলি।।
অবোধ মন রে তোর হলো না দিশে
অবোধ মন রে তোমার হলো না দিশে ।
এবার মানুষের করণ হবে কিসে ।।
কোনদিন আসবে যমের চেলা
ভেঙে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে ।।
উজান-ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেতো
এবার তাতে যায় না জরা-মৃত
যমের ঘর সে ।।
যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন রলি
ফাঁকে বসে ।।
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে ।
প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে ।।
মাসে মাসে চাঁদের উদয়
অমাবস্যা মাস অন্তে হয়
সূর্যের অমাবস্যা নির্ণয়
জানতে হবে নিহাজ করে ।।
ষোলকলা হইলে শশী
তবে তো হয় পূর্ণমাসী
পনেরই পূর্ণিমা কিসি
পন্ডিতেরা কয় সংসারে ।।
জানতে পারলে দেহচন্দর
স্বর্ণচাঁদের পায় সে খবর
সিরাজ সাঁই কয় লালন তোর
মূল হারালি কলির ঘোরে ।।
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা ।
সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা ।।
বারি নামে বার এলাহি
নাই রে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
মৃণাল-গতি বহে ধারা ।।
ছায়াহীন এক মহামুনি
বলবো কিরে তার করণি
প্রকৃতি হইয়া তিনি
হলেন বারি সেধে অমর গোরা ।।
আসমানে বরিষণ হলে
দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে
লালন ফকির ভেবে বলে
ও সে মাটি জিনবে ভাবুক যারা ।।
অসার ভেবে সার দিন গেল আমার
দিন গেল আমার
সার বস্তু ধন এবার হলাম রে হারা।।
সব যাবে বিফলে
দেখে শুনে লালস গেল না মারা।।
লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে।
জানলাম না রে গুরুর করণ কি ধারা।।
দেখতে শুনতে গুরুর পদে হয় রতি।
সে পূণ্য মোর থাকিত যদি
তবে কি রে হইতাম এমন পাসরা।।
গুরুর কৃপা নইলে বৃথা সে জীবন।
বিনয় করে কয় অধীন লালন,
মন রে আর কি আমি এবার পাব কিনারা।।
আইন সত্য মানুষবর্ত করো এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা।
ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা।।
যে নাম ধরে চলেছ ভবে
সে নাম ধরে যেতে হবে
একে শূন্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা।।
নব্বই-এ চার শূন্য দিলে
নব্বই হাজার কয় দলিলে
সব শূন্য মুছে দিলে
শুধু যে নয়ের খেলা।।
নয় হতে আট বাদ দিলে
এক থাকে তার বিয়োগ ফলে
লালন বলে বোঝ সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা।।
আকারে ভজন সাকারে সাধন, তায়
আকারে ভজন সাকারে সাধন, তায়
আকার সাকার অভেদ রুপ জানতে হয়।।
ভজনের মূল নর-আকার
গুরু শিষ্য হয় প্রচার
সাকার রুপেতে আকার নির্ণয়
আকার ছাড়া সাকার রুপ নাহি রয়।।
পুরুষ প্রকুতি আকার
যুগল ভজন প্রচার
নায়ক-নায়িকার যোগ মাহিত্য
যোগের মাধন জানতে হয়।।
অযোনী সহজ রুপ সংস্কার
স্বরুপে দুইরুপ হয় নিহার
স্বরুপে রুপের স্বরুপ কয়
অবোধ লালন তাই জানায়।।
আগে কে জানে গো এমন হবে
আগে কে জানে গো এমন হবে।
গৌরপ্রেম করে আমার
কুলমান যাবে।।
ছিলাম কুলের কুলবালা
প্রেমফাঁদে বাঁধলো গলা
টানলে তো আর না যায় খোলা
বললে কে বোঝে।।
যা হবার হলো আমার তাই
এখন আমি এই বর চাই
যাতে মজেছি তাই যেন পাই
লালন বলে কুলবালাই গেলো ভবে।।
আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে
আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে।
সেতো প্রেমিক নয় তারে কামী বলে
যেমন চকমকি পাথরে সদা অগ্নি ঝরে।।
হেতু ইচ্ছায় করে পিরিত, পায় না হিত তার হয় বিপরীত
যেমন গাভীর ভাণ্ডে গোরোচোনা, গাভি তার মর্ম জানে না
ভক্ষণ ছিন্ন আদি করে নিরবধি, শুল্কবস্তু মিশে সদা বিন্দু ঝরে।।
জলন্ত অনলে যদি মৃত রাখে নিরবধি, তবে জানি সাধকের গতি
যেমন দুগ্ধেতে কলস ‘পরি, লয়ে রাখে গঙ্গাবারি;
সে ক্ষুদ্র অপরাধী, তাই পড়ে প্রমাদে সুরোস্পর্শে অপবিত্র করে।।
না হতে প্রবর্তের দিশা, আগে করো সিদ্ধির আশা
পুরায় না তার মনেরই আশা, যেমন অগ্নিতে পতঙ্গ পড়ে, হল সেই দশা
ভাবুকজনা না শুনিলো মানা, লালন বলে সে মাথা দিয়ে উল্টে পড়ে।।
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে ।
রোজা আর নামাজ শরিয়তের কাজ
ঠিক শরিয়ত বলছ কারে ।।
রোজা-নামাজ-হজ-কালেমা-জাকাত
তাই করলে কি হয় শরিয়ত
শরা কবুল করে ।
ভাবে জানা যায়, কলমা শরিয়ত নয়
শরিয়তের অর্থ কিছু থাকতে পারে ।।
রে-ফের বেইমান যারা
শরিয়তের আঁক্ চেনে না
শুধু মেখে তোড় ধরে ।
চিনতো যদি আঁক্ , অদেখা নিয়াত
নিয়েত বাঁধতো না কভু বর্জখ ছেড়ে ।।
শরিয়তের গম্ভু ভারি
যে যা বোঝে ফল হয় তারি
হয় আখেরে ।
লালন বলে মোর, ভক্তিহীন অন্তর
মারি অস্ত্র মূলে লাগে ডালের পরে ।।
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা ।
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা ।।
কাছে রয় ডাকে তারে উচ্চৈঃস্বরে কোন পাগেলা ।
ও রে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা ।।
যার যেখানে ব্যথা নেহাত সেইখানে হাত ডলামলা ।
তমনি যেন মনের মানুষ মনে তোলা ।।
যে জনা দেখে সে রূপ, করিয়ে চুপ রয় নিরালা ।
ও সে লালন ভেড়োর লোক জানানো মুখে হরি বলা ।।
আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই
কাঙাল হব, মেঙে খাব রাজ-রাজ্যের আর কার্য নাই।।
এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই-অঠাঁই।
সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিষ্কলহ
তাতে যদি মুক্তি পাই।
স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয়।।
————-
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০১
শ্রীচৈতন্য কেশব ভারতীর নিকট সন্ন্যাসধর্মে দীক্ষা নিয়েছিলেন। এতে গানটির চৈতন্যদেবের উক্তি বলে প্রতিভাত হয়। তবে সাধারণভাবে জগত-সংসার অনিত্য, স্বপ্নবত অলীক ও মিথ্যা-এরূপ নৈরাশ্যবাদী মনোভাবও ব্যক্ত হয়েছে। এজন্য গানটি ‘বিবিধ’ শ্রেণীভুক্ত করা হয়েছে। এটি ‘গৌরতত্ত্বে’রও অন্তর্ভুক্ত হতে পারে।
আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে
আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজ্যেরে ।।
মানিলে কবিরাজের বাক্য
তবে রোগ হত আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ
হয়ে গোল বাধালি রে ।।
অমৃত ঔষধ খালি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ-লালসে ঘুরে মলি
ধিক তোর লালসেরে ।।
লোভে পাপ পাপে মরণ
তা কি জান না রে মন
লালন বলে যা যা এখন
মর গা যা ঘোর বিমারে ।।
আজব রঙ ফকিরি
আজব রঙ ফকিরি
সাদা সোহাগিনী সাঁই।
তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।।
সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি শাড়ি।
কোথা হলে এলো এ সিঁড়ি
জানতে উচিত চাই।।
ফকিরি গোরের মাঝার
দেখ রে করিয়ে বিচার।
সাদা সোহাগিনী সবার উপর
আধ ঘর শুনতে পাই।।
সাদা সোহাগিনীর ভাবে
প্রকৃতি হইতে হবে।
লালন কয় মন পাবি তবে
ভাবসমুদ্রে ঠাঁই।।
আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডের অপার লীলে
আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে ।
নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে ।।
নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তা বুঝতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সৎকুলে ।।
অ-বিম্বু উথলিয়ে নীর
হয়েছিল নৈরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির ছলে ।।
আপ্ততত্ত্বে আপনি ফানা
মিছে করি পড়াশুনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে ।।
আদি মক্কা এই মানব দেহে, দেখনারে মন ভরে
আছে আদি মক্কা এই মানব দেহে
দেখ না রে মন ভেয়ে।
দেশ দেশান্তর দৌড়ে এবার
মরছো কেন হাঁপিয়ে।।
করে অতি আজব ভাক্কা
গঠেছে সাঁই মানুষ-মক্কা
কুদরতি নূর দিয়ে।
ও তার চারদ্বারে চার নূরের ইমাম
মধ্যে সাঁই বসিয়ে।।
মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
সাততলা ভেদিয়ে।
আছে সিংহ দরজায় একজন দ্বারী
নিদ্রাত্যাগী হয়ে।।
তিল পরিমাণ জায়গার ভিতর
গঠেছেন সাঁই ঊর্ধ্বশহর
এই মানুষ মক্কাতে।
কত লাখ লাখ হাজি করছে রে হজ
সেই জায়গায় বসিয়ে।।
দশ-দুয়ারী মানুষ-মক্কা
মুর্শিদপদে ডুবে দেখ গা
ধাক্কা সামলিয়ে।
ফকির লালন বলে গুপ্ত মক্কা
আদি ইমাম সেই মেয়ে।।
আপন খবর না যদি হয়
আপন খবর না যদি হয় ।
যার অন্ত নাই তার অন্ত কিসে পাই ।।
আত্মারূপে আছে কেবা
ভান্ডেতে করে সেবা
দেখ মন দেখ যেবা
হও সে মহাশয় ।।
কেবা চালায় কেবা চলে
কেবা জাগে ধড়ে বলে
দেখ মন বিচার স্থলে
কেবা ঘুমায় ।।
অন্য গোলমাল ছাড়
আত্মতত্ত্ব বিচার ধোড়
লালন বলে কাশীতীর্থ
ব্রতের কর্ম নয় ।।
আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না।
অনা’সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সূক্ষ্মজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরূপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্লনদীর সুখ সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কী কারখানা।।
আপন সুরতে আদম গঠলেন দয়াময়
আপন সুরতে আদম গঠলেন দয়াময়।
তা নইলে কি ফেরেশতারে
সেজদা দিতে কয়।।
দুষে সে আদম সফি
আজাজিল হল পাপী।
মন তোমার লাফালাফি
তেমনি দেখা যায়।।
আল্লাহ আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে।
শেরেকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায়।।
আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম।
ফকির লালন বলে আদ্যধরম
আদম চিনলে হয়।।
আপনার আপনি ফানা হলে
আপনার আপনি ফানা হলে সকল জানা যাবে ।
কোনরূপে হলে ফানা সে ভেদ জানতে পাবে ।।
আরবিতে বলে আল্লা
পারসিতে কয় খোদাতালা
গড বলছে যিশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে ।।
আল্লা হরি ভজন পূজন
মানুষের সকল সৃজন
অনামক অচিনায় কখন
জ্ঞান-ইন্দ্রিয়ে না সম্ভবে ।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার সৃষ্টি এই জগতে
আচানক অধরকে চিনতে
ভাষা বাক্যে নাহি পাবে ।।
আপনার আপনি হলে ফানা
দেখা দেবেন সাঁই রব্বানা
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে ।।
আপনারে আপনি চিনিনে
আপনারে আপনি চিনিনে।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।
আপনারে চিনতাম যদি
মিলতো অটল চরণ নিধি।
মানুষের করণ হতো সিদ্ধি
শুনি আগম পুরাণে।।
কর্তারূপের নাই অন্বেষণ
আত্মার কি হয় নিরূপণ।
আপ্ততত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে।।
দিব্যজ্ঞানী যেজন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো।
সিরাজ সাঁই কয় লালন রইলো
জন্ম অন্ধ মন গুনে।।
আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না
আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না
পড়িব গোলে ।।
আগে জান গা কালুল্লা, আনাল হক আল্লা
যারে মানুষ বলে ;
পড়ে ভূত এবার হোস্ নে মন আমার
একবার দেখ না প্রেমনয়ন খুলে ।।
আপনি সাঁই ফকির আপনি ফিকির
ও সে লীলার ছলে ;
আপনার আপনি, ভুলে সে রব্বানী
আপনি ভাসে আপন প্রেম-জলে ।।
লা-ইলাহা তন ইল্লাল্লা জীবন
আছে প্রেমযুগলে;
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আপনি ভুলে ।।
আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি
আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি ।
আমি অধম পামর বটে দোহাই দেই তোমারি ।।
চরণের যোগ্য মন নয়
তবু মন ওই রাঙা চরণ চায়
দয়ালচাঁদের দয়া হইলে
পারে যায় অপারি ।।
অনিত্য সুখের সর্ব ঠাঁই
তাই দিয়ে জীব ভুলাও হে গোঁসাই
চরণ দিতে কেন তবে
কর হে চাতুরী ।।
ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দেও হে দীননাথ
লালন বলে ঘুরাইও না হে
করে মায়াকারি ।।
আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে।
জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।।
নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে।
হাতের কাছে যার ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে।।
সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি।
জল কি হুতাশন মাটি কি পবন
কেউ বলে না আমায় নির্ণয় করে।।
আপন ঘরের খবর হয়না
বাঞ্চা করি পরকে চেনা।
লালন বলে পর বলিতে পরমেশ্বর
সে কি রূপ আমি কি রূপ রে।।
আমার ঘরের চাবি পরেরই হাতে
আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনাদেনা।
আমি হলাম জন্মকানা
না পাই দেখিতে।।
রাজি হলে দারোয়ানী
দ্বার ছাড়িয়ে দেবেন তিনি।
তারে বা কই চিনি শুনি
বেড়াই কুপথে।।
এই মানুষে আছে রে মন
যারে বলে মানুষরতন।
লালন বলে পেয়ে সে ধন
না পাই চিনিতে।।
আমার দিন কি যাবে এই হালে
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে।
কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।
জগাই মাধাই দুটি ভাই
কাঁধা ফেলে মারিল গায়
তারে ও তো নিলে।
আমি তোমার কেউ নই দয়াল
তাই কি মনে ভাবিলে।।
অহল্যা পাষানী ছিল
সেও তো মানব হলো
প্রভুর চরণ ধূলে।
আমি পাপী ডাকছি সদাই
দয়া হবে কোন কালে।।
তোমার নাম লয়ে যদি মরি
দোহাই দেই তবু তোমারই
আর আমি যাবো কোন কূলে।
তোমা বৈ আর কেউ নাই দয়াল
মুঢ় লালন কেঁদে বলে।।
আমার মন-বিবাগী ঘোড়া বাগ ফিরাতে পারি নে দিবারাতে
আমার মন বেবাগী ঘোড়া
বাগ ফেরাতে পারিনে দিবারাতে।
মুরশিদ আমার বুটের দানা
খায় না ঘোড়া কোনমতে।।
বিসমিল্লায় দিলে লাগাম
একশ’ ত্রিশ তাহার পালান
হাদিস মতে কশনি কসে
চড়লাম ঘোড়ায় সোয়ার হতে।।
বিসমিল্লায় কিম্ভু ভারি
নামাজ রোজা তাহার সিঁড়ি
খায় রাতে দিন পাঁচ আড়ি
ছিঁড়ল দড়া আচম্বিতে।।
লালন সাঁই কয় রয়ে সয়ে
কত ঘোড়া সোয়ারী যাচ্ছে বেয়ে
পার যাব কি আছি বসে
শুধু আমার কোড়া হাতে।।
আমার হয় না রে সে মনের মত মন
আমার হয় না রে সে মনের মত মন।
আমি জানবো কি সে রাগের কারণ।।
পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে আলে
এবার দু মনে এক মন হলে
এড়াই শমন।।
রসিক ভক্ত যারা
মনে মনে মিশালো তারা
এবার শাসন করে তিনটি ধারা
পেল রতন।।
কিসে হবে নাগিনী বস
সাধবো কবে অমৃত-রস
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৮;
বাংলা বাউল ও গান, পৃ. ১১০
হারামনি ২য় খণ্ড, পৃ. ২১
মনসুর উদ্দিনের ‘হারামনি’ ২য় খণ্ডে গানটি সঙ্কলিত রয়েছে। এতে সামান্য কথান্তর আছে।
ধুয়ার দ্বিতীয় চরণঃ আমি সাধবো কবে সেই রাগের কারণ।
অন্তরার প্রথম চরণঃ পড়ে রিপু ইন্দ্রের জালে।
আভোগের প্রথম চরণঃ কবে হবে নাগিনী বশ।
ভনিতায় ‘দরবেশ’ শব্দ এই; ছন্দের খাতিরে চরণটি “সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ” হওয়াই সংগত। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৫৩
আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
আমি একা রইলাম ঘাটে
ভানূ সে বসিলো পাটে
আমি তোমা বিনে
ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন
চিরদিন কু-পথে গমন
আমি নাম শুনেছি পতিত পবন
তাইতে দেই দোহাই
পাড়ে লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন কয়
ও কূলের পতি
কে বলবে তোমায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি ঐ চরণে দাসের যোগ্য নই
আমি ঐ চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব জানিনে প্রেম জানিনে
দাসী হতে চাই চরণে।
ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙ্গা চরণ পায়।।
নিজগুনে পদারবিন্দু
দেন যদি সাঁই দীনবন্ধু
তবে তরি ভবসিন্ধু
নইলে না দেখি উপায়।।
অহল্যা পাষানী ছিল
প্রভুর চরণ ধূলায় মানব হলো।
লালন পথে পড়ে র’লো
যা করে সাঁই দয়াময়।।
আমি কি দোষ দিব কারে রে
আমি কি দোষ দিব কারে রে।
আপন মনের দোষে পল্লেম ফেরে রে।।
সুবুদ্ধি সুস্বভাব গেল,
কাকের স্বভাব মনে হল,
ত্যেজিয়ে অমৃত ফল-
মাকাল ফলে মন ভজিল রে।।
যে আশায় এ ভবে আসা,
ভাঙ্গিল রে আশার বাসা,
ঘটিল রে কি দুর্দশা,
ঠাকুর গাড়িতে বানর হল রে।।
গুরুবস্তু চিনলি নে মন,
অসময়ে কি করবি তখন,
বিনয় করে বলছে লালন,
যজ্ঞের ঘৃত কুত্তায় খেল রে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৮
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩১-৩২
আমি কি সন্ধানে যাই সেখানে
কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই সেখানে।।
যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে।
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
পরে নদীর তোড় তুফানে।।
রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চেনে।
উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরূপ সাধন জানে।।
লালন বলে ম’লাম জ্বলে
দিবানিশি জলে স্থলে।
আমি মণি হারা ফণির মত
হারা হইলাম পিতৃধনে।।
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই ।
একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই ।।
বেদ-পুরাণে শুনি সদাই
কীর্তিকর্মা আছে একজন জগৎময়
আমি না জানি তার বাড়ি কোথায়
আমি কী সাধনে তারে পাই ।।
যাদের সঙ্গে করি কারবার
তারাই সব বিবাগী আবার হলো রে আমার
লুটলো রে এই সাধুর ভান্ডার
আমায় ঘিরে ঊনপঞ্চাশ বাই ।।
কেবা আমার আমি বা কার
মিছে ধন্ধবাজি এ ভবসংসার
অধীন লালন বলে হ’লাম অপার
আমার সাথের সাথী কেহ নাই ।।
আমি কোন সাধনে তারে পাই
আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।।
সাধিলে সিদ্ধির ঘরে
শুনেছি সেও পায় না তারে
সাধু যে ব্যক্তি
পেলে সে মুক্তি
ও কে যাবে অমনি শুনিরে ভাই।।
শাক্ত শৈব বৈরাগ্য ভাব
তাতে যদি হয় চরণ লাভ
তবে দয়াময়
কেন সর্বদায়
বিধি বলে দুষিনে তাই।।
গেল নারে মনের ভ্রান্ত
পেলেন না সে ভাবের অন্ত
কয় মূঢ় লালন
ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।
মোহাম্মদ মনসুরউদ্দীন, ‘পল্লীসঙ্গীত সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩০
গানটিতে লাউনের অসাধারণ কবি-প্রতিভার সাক্ষর আছে। সুর-কাঠামো ও ছন্দ-লালিত্য লিখুঁত ও অপূর্ব। ছোট-বড় পঙক্তিতে অন্ত্যমিলের চাতুর্যে ধ্বনি-ঝঙ্কার ও নৃত্য-স্পন্দন তোলা হয়েছে। এ ধরণের ছন্দকে আমরা ‘নেতৃ-ছন্দ’ বলেছি।
আমি তো নইরে আমার
আমি তো নইরে আমার সকলই পর
আমি আমার না।।
কার কাছে কইরে আমি
আমি বলতে আমার না।।
আমি যদি আমার হতাম
কুপথে নাহি যেতাম
সরল পথে থেকে মন
দেখতাম আপন কলকারখানা।।
আমি এলাম পরে পরে
পরের নিয়ে বসত করে
আজ আমার কেউ নাইরে
পরের সঙ্গে দেখাশোনা।।
পরে পরে কুটুমতালি
পরের সঙ্গে দিন কাটালি
ভেবে কয় ফকির লালন
ভাবলাম পরের ভাবনা।
আমি যার ভাবে আজ মুড়িয়েছি মাথা
যার ভাবে আজ মুড়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।
মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।
সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।
যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।
আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে।
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া
অপার সাগরে।।
যে দিবে সে নামের দোহাই
তারে দয়া করবেন গোঁসাই
এমন দয়াল আর কেহ নাই
ভবের মাঝারে।।
পার কর জগৎ বেড়ি
নেয় না পারের কড়ি
সেরে সুরে মনের দেড়ি
ভার দেনা তারে।।
দিয়ে ঐ শ্রীচরণে ভার
কত অধম হল পার
সিরাজ সাঁই কয়, লালন তোমার
বিগার যায় না রে।।
মতিলাল দাস, ‘লালন ফকিরের গান’, লালন স্মারকগ্রন্থ, পৃ. ৪০;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৮
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে ।
তারে চেনে না নন্দরানী কি ভোলে ।।
ননীচোরা বলে অমনি
মারল তারে নন্দরানী
আরো কতরূপ অপমানি
করিলে ।।
অনাদির আদি সেই গৌরাঙ্গ
তারে রাখাল বানায় নন্দ
আরো কত রাখালগণ
কান্ধে চড়িলে ।।
হারাইলে চায় পেলে নেয় না
ভবজীবের ভ্রান্তি যায় না
লালন কয় দৃষ্টি হয় না
এই নর নীলে ।।
আর কি গৌর আসবেন ফিরে
আর কি গৌর আসবেন ফিরে ।
মানুষ ভজে যে যা কর গৌরচাঁদ গিয়েছে সরে ।।
একবার প্রভু এই নদীয়ায়
মানুষ রূপে হইয়ে উদয়
প্রেম বিলায়ে যথা তথায়
গেল প্রভু নিজপুরে ।।
চার যুগের ভজনাদি
বেদেতে রাখিয়া বিধি
ব্রজের নিগূঢ় রসপান্তি
সঁপে গেলেন শ্রীরূপেরে ।।
আর কিরে সেই অদ্বৈত গোঁসাই
আনবেন গৌর এই নদীয়ায়
লালন বলে সেই দয়াময়
মেলে কারো ভাগ্যশিরে ।।
আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে
আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে।।
কত কত লক্ষ যোনী
ভ্রমণ করে জানি
মানবকুলে মন রে তুমি
এসে কী করিলে।।
মানবকুলেতে আসায়
কত দেব-দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে।।
ভুলো না রে মনরসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে।।
আলিফ লাম মিমেতে কোরান
আলেফ লাম মিমেতে
কোরান তামাম সোদ লেখেছে৷
আলেফ আল্লাজী মিম মানে
নবী নামে হয় দুই মনে
ও তার এক মানে হয়
প্রচার শরায়
আর মানে মারফতে।।
দরমিয়ানে১ নাম আছে ডানে বামে
আলেফ মিম দুই জনে
যেমন গাছ বীজ অঙ্কুর
এই মতো ঘুর
না পারি বুঝিতে।।
ইসারা লিখন কোরানেরি মান
হিসাব কর দেহেরে।।
তবে পাবি লালন সব অন্বেষণ
ঘুরিসনে ঘুরপাকে৷।
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৭-৪৮
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ১ম চরণে “ও তার দরমিয়ানে নাম আছে জানি” এবং ভনিতার শেষ চরণে “ঘুরিসনে ঘুর পথে”- এরূপ কথান্তর আছে।– পৃ. ১৮৮-৮৯
১. দরমিয়ান-মাঝামাঝি।
আল্লা কে বোঝে তোমার অপার নীলে
আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।।
নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
সাকারে সৃজন করলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে।।
নিরাকার নিগম ধ্বনি
সেও তো সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে।।
আত্মতত্ত্ব জানে যারা
সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন।
লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।।
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি
আল্লা সে আল্লা বলে ডাকছে সদায়
করে ফিকিরি ৷
জানলে সেই ফিকির ফাকার
তাইরি হয় ফকিরি ॥
আত্মারূপে পরিচয় নাই যার
পড়লে কি যায় মনের অন্ধকার
আবার আত্মারূপে কর্তা হয়ে
হও বিচারি ॥
কোরানে কোরানে কালুল্লায়
কুল্লে সাঁই মােহিত লেখা যায়,
আল জুবানের খবর জেনে
হও হুঁশারি ॥
বেদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না তবে
লালন ভণে তাই না জেনে
গােলমাল করি ॥
আহাদে আহাম্মদ এসে
নবি নাম কে জানালে।
যে তনে করিলে সৃষ্টি
সে তন কোথায় রাখিলে।।
আহাদ নামে পরওয়ার
আহাম্মদ রূপে সে এবার।
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কই চলে।।
নবি যারে মানিতে হয়
উচিৎ বটে তাই জেনে লয়।
নবি পুরুষ কি সে প্রকৃতি কায়
সৃষ্টির সৃজনকালে।।
আহাদ নামে কেন রে ভাই
মানবলীলা করিলেন সাঁই।
লালন বলে তবে কেন যাই
অদেখা ভাবুক দলে।।
এ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
এ গোকুলে শ্যামের প্রেমে
এ জনম গেল রে অসার ভেবে
এ ধন যৌবন চিরদিনের নয়
এ বড় আজব কুদরতি
এ ভব তরঙ্গ দেখে আমার
এই গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
এই দেশেতে এই সুখ হল
এই দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
এই বেলা তোর মনের মানুষ চিনে সাধন কর
এই মানুষে সেই মানুষ আছে
এক অজান মানুষ ফিরছে দেশে
এক আসমানি চোর ভবের শহর লুটছে সদাই
এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলের মর্ম জানতে হয়
একদিন পারের কথা ভাবলি নারে
একবার চাঁদবদনে বল রে সাঁই
একবার জগন্নাথে দেখ না রে যেয়ে
একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা
একি অনন্ত লীলা তার দেখ এবার
একি আজগুবি এক ফুল
এখন আর ভাবলে কি হবে
এখন কেনে কাঁদছ রাধে নির্জনে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
এবার কে তোর মালেক চিনলে না তারে
এমন দিন কি হবে রে আর
এমন মানব জনম আর কি হবে
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
এসো হে অপারের কাণ্ডারি
ঐ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ঐ কালার কথা কেন বলো আজ আমায়
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
ও গো বিন্দে ললিতে
ও গো ব্রজ নীলে একি নীলে
ও গৌরের ভাব রাখিতে সামান্যে কি পারবি তোরা
ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন
ও মন কর সাধনা মায়ায় ভুল না
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
ওগো মানুষের তত্ত বল না
ওগো রাইসাগরে নামলো শ্যামরায়
ওমা যশোদে তায় আর বললে কী হবে
ক – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
কই হল মোর মাছ ধরা।
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
করি মানা কাম ছাড়েনা মদনে
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
কারে সুধাই আজ সে কথা
কাল কাটালি কালের বশে
কি শোভা করেছেন সাঁই রঙমহলে
কি সন্ধানে যাই সেখানে
কি সাধনে পাই গো তারে, যার নাম অধর
কী আইন আনিলেন নবি সকলের শেষে।
কুলের বউ ছিলাম বাড়ি
কে তোমারে এ বেশ ভূষণ
কে তোর মালেক চিনলি না রে
কে বানাইলো এমন রঙমহল খানা
কে বোঝে মাওলার আলেকবাজি
কেন খুঁজিস মনের মানুষ বনে সদাই
কেন ডুবলি না মন গুরুর চরণে
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি
কোন কলে নানাবিধ আওয়াজ উদয়
ক্ষ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ক্ষম অপরাধ ওহে দীননাথ
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর যাবি কোথায়
খ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
খাঁচার ভিতর অচিন পাখি
খালি ভাঁড় থাকবে রে পড়ে
খোদে খোদার প্রেমিক যে জনা
গ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
গরল ছাড়া মানুষ আছে কে রে
গুণে পড়ে সারলি দফা
গুরু বস্তু চিনে নে না
গুরু সুভাব দাও আমার মনে
গুরুর চরণ অমূল্য ধন
গুরুর দয়া যারে হয় সেই জানে
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
গোয়াল ভরা পুষনে ছেলে
গোষ্ঠে আর যাবোনা মাগো
ঘ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ঘরে বাস করে সে ঘরের খবর নাই
ঘরের চাবি পরের হাতে
চ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
চরণ পাই যেন অন্তিমকালে
চলো যাই আনন্দের বাজারে
চল্ দেখি মন কোন দেশে যাবি
চাঁদ আছে চাঁদে ঘেরা
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
চাঁদ-চকোরে রঙমহলে থেকে
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
চাতক বাঁচে কেমনে
চিরদিন জল ছেঁচে মোর
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
চিরদিন পুষলাম এক অচিন পাখি
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
ছ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না
জ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
জগৎ আলো করেছে সই ও ফুলে প্রেমের কলি
জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।
জগতের মূল কোথা হতে হয়
জমির জরিপ একদিনেতে সারা
জাত গেলো জাত গেলো বলে
জান গে সেই রাগের করণ
জানবো এই পাপী হতে
জানা উচিৎ বটে দুটি নূরের ভেদ-বিচার
জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়
জানি মন প্রেমের প্রেমিক কাজে পেলে
জীব ম’লে যায় জীবান্তরে
জীব মলে জীব যায় কোনখানে
জ্যান্তে মরা প্রেম সাধন পারবি তোরা
ঠ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ঠাহর নাই আমার মন-কাণ্ডারি
ড – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ডুবে দেখ দেখি নদীর জলে মীনরূপে সাই খেলে
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
ডুবে দেখ দেখি মন ভবকূপে
ত- [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
তরিকতে দাখিল হলে সকল জানা যায়
তা কি পারবি তোরা জ্যান্তে মরা সেই প্রেমসাধনে
তা কি মুখের কথায় হয়
তারে কি আর ভুলতে পারি আমার এই মনে
তারে চিনবে কেরে এই মানুষে
তিন দিনের তিন মর্ম জেনে
তিন পোড়াতে খাঁটি হলে না
তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়
তীরধারা বয় রে নদীর তীরধারা বয়
তুমি তো গুরু স্বরূপের অধীন
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
তোমরা আর আমায় কালার কথা বল না
তোমার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
দ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
দমের উপর আসন ছিল তার
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
দস্তখত নবুয়ত যাহার হবে
দাঁড়া কানাই একবার দেখি
দাঁড়া তোরে একবার দেখি ভাই
দিন থাকতে মুরশিদ রতন চিনে নে না
দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা।
দিনে দিনে হলো আমার দিন আখেরি।
দিনের দিন হল আমার দিন আখেরি
দিবানিশি থাক রে মন বাহুশারি।
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
দিল-দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
দীনের ভাব যেদিন উদয় হবে
দেখ না আপন দেল-মন ধুড়ে
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
দেখ না রে ভাবনগরে ভাবের ঘরে ভাবের কিস্তি
দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়
দেখ রে আমার রাসুল যার কাণ্ডারি এই ভবে
দেখ রে মন দিন-রজনী কোথা হতে হয়
দেখনা মন ঝাক মারি
দেখবি যদি সেই চাঁদেরে
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখলাম কি কুদরতিময়
দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই
দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখে শুনে ঘোর গেল না
দেল-দরিয়ায় ডুবিলে কি সে ধড়ের খবর পায়।
দেল-দরিয়ায় ডুবে দেখ না
দেহের খবর বলি শোন রে মন
দ্বীনের ডঙ্কা বাজে এবার
ধ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
ধন্য ধন্য বলি তারে
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
ধন্য মায়ের নিমাই ছেলে
ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে
ধর গো ধর গৌরাঙ্গচাঁদেরে
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
ধর রে অধর চাঁদেরে অধরে অধর দিয়ে
ধোঁড় আজাজিল সেজদা বাঁকি রেখেছে কোনখানে
ধ্যানে যারা পায় না মহামণি
ন – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
নজর একদিক দিলে আর একদিক অন্ধকার হয়
নবি একি আইন করলেন জারি
নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
নবির তরিকতে দাখিল হলে
না জেনে ঘরের খবর তাকাও আসমানে
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়
না বুঝে মজো না পিরিতে
না হলে মন সরলা কি ধন মেলে কোথায় ঢুঁড়ে
নানারূপ শুনে শুনে প্রেমে শূন্য পলাম খাতায়
নাম পাড়ালাম রসিক ভেয়ে
নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি
নারীর এত মান ভাল নয় গো রাই কিশোরী
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিচে পদ্ম উদয় জগৎময়
নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা
নীরে শুনি নিরঞ্জন হ’ল
নৈরাকারে দুইজন নূরি ভাসছে সদাই।
নৈরেকারে ভাসছে রে এক ফুল
প – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
পড় ইবনে আবদুল্লা
পড় গে নামাজ জেনে শুনে
পড় রে দায়েমি নামাজ এ দিন হল আখেরি
পড়ে ভূত আর হোস নে মনরায়।
পাখি কখন জানি উড়ে যায়
পাগল দেওয়ানের মন কী ধন দিয়ে পাই
পাপ পুন্যের কথা আমি কারে সুধাই
পাপধর্ম যদি পূর্বে লেখা যায়
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবে সামান্যে কি তার দেখা
পার করো দয়াল আমায় কেশে ধরে
পার করো হে দয়াল চাঁদ আমারে
পার নিহেতু সাধনা করিতে
পারে কে যাবি তোরা আয় না জুটে
পারে কে যাবি নবির নৌকাতে আয়
পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা
পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
প্যারী ক্ষম অপরাধ আমার
প্রাণ গৌররূপ দেখতে যামিনী
প্রেম করা কি কথার কথা
প্রেম কি সামান্যেতে রাখা যায়
প্রেম জানে না প্রেমের হাটের বুলবুলা
প্রেম পাথারে যে সাঁতারে
প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি
প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা
প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-পিরীতের উপাসনা
প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়
প্রেমের সন্ধি আছে তিন
ফ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ফকির হলি রে নিমাই কীসের দুঃখে
ফকিরি করবি ক্ষ্যাপা কোন্ রাগে
ফের প’লো তোর ফকিরিতে
ফেরেব ছেড়ে করো ফকিরি
ব – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
বনে এসে হারালাম কানাই
বল রে স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
বলরে নিমাই বল আমারে।
বলি মা তোর চরন ধরে
বসত বাড়ির ঝগড়া কেজে
বাড়ির কাছে আরশীনগর
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
বিনা মেঘে বর্ষে বারি
বিষম রাগের করণ করা
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
বিষামৃত আছে রে মাখাজোখা
বেদে কি তার মর্ম জানে
বোঝালে বোঝে না মনরায়
ব্রজলীলে একি লীলে
ব্রজের সেই প্রেমের মর্ম সবাই কি জানে
ভ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই।
ভজ মুরশিদের কদম এই বেলা
ভজ রে আনন্দের গৌরাঙ্গ
ভজ রে জেনে শুনে
ভজনের নিগূঢ় কথা যাতে আছে
ভজরে আনন্দের গৌরাঙ্গ
ভজরে জেনে শুনে
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
ভবপারে যাবি কিরে গুরুর চরণ স্মরণ কর আগে
ভবে কে তাহারে চিনতে পারে
ভবে নামাজি হও যে জনা
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ-গুরু নিষ্ঠা যার
ভবের গোলা আসমানে
ভাবের উদয় যেদিন হবে
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
ভুলো না মন কারো ভোলে
ম – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
মওলা বলে ডাক রসনা
মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি
মন চোরারে কোথা পাই
মন তুই করলি একি ইতরপনা
মন তোর আপন বলতে আর কে আছে
মন রে আত্মতত্ত্ব না জানিলে
মন সহজে কি সই হবা
মনের কথা বলবো কারে
মনের নেংটি এঁটে করো রে ফকিরী।
মনের হলো মতিমন্দ।
মনেরে বুঝাবো কত
মহা ভাবের মানুষ হয় যে জনা
মহা ভাবের মানুষ হয় যে জনা
তারে দেখলে যায় রে চেনা।
তার আঁখি দুটি ছলছল
মৃদু হাসি বদন খানা।।
ফলের আশা করে না যে
ফুলের মধু পান করে সে
সেই তো রসিক জনা।
তার কাম নদীতে চর পড়েছে
প্রেম নদীতে জল ধরেনা।।
সদাই থাকে শান্ত রতি
নির্জনে তার গতাগতি
করে জগৎপতির সাধনা।
তার হেতুর সঙ্গে নাই সম্বন্ধ
নিহেতু তে বেচাকেনা।।
সদাই থাকে নিগুম ঘরে
ডাকে গুরুর রূপ নিহারে।
সে জন অন্য রূপ বুঝেনা।
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
তোমার গুরুতে বিশ্বাস হলোনা।।
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ মানুষ সবাই বলে
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
মিলন হবে কতো দিনে
মুখে পড় রে সদা লা-ইলাহা ইল্লাল্লা
মুখে পড় রে সদাই
মুখের কথায় কি চাঁদ ধরা যায় রসিক না হলে
মুরশিদ বিনে কী ধন আর আছে রে মন এ জগতে
মুরশিদের ঠাঁই নে না রে তার ভেদ বুঝে
মুর্শিদ জানায় যারে
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
মূল হারালাম লাভ করতে এসে
মেরে সাইর আজব কুদরতি তা কে বুঝতে পারে
মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদায়
মোরা গৌর স্বয়ংকার শিক্ষায় বলি
যা – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না
যার ভাবে আজ মুড়েছি মাথা
যেখানে সাঁইর বারামখানা
যেতে সাধ হয়রে কাশী
র – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
রসিক নাম ধরিয়ে মনা
রাখিলেন সাঁই কূপজল করে
রাত পোহালে পাখি বলে
ল – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
লয়ে গোধন গোষ্ঠের কানন
শ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
শুদ্ধ প্রেম সাধলো যারা
স – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
সকলই কপালে করে
সত্য বল সুপথে চল
সদা মন থাকো বাহুঁশ
সব লোকে কয় লালন কি জাত সংসারে?
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
সময় গেলে সাধন হবে না
সহজ মানুষ
সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে
সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাধ মেটেনা লাঙ্গল চষে
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
সে কি আমার কবার কথা
সেই কালাচাঁদ নদেয় এসেছে
সোনার মান গেল রে ভাই
সোনার মানুষ ভাসছে রসে
স্বরূপে রূপ আছে গিলটি করা
হ – [ লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা
হতে চাও হুজুরের দাসী
হরি বলে হরি কাঁদে কেনে
তথ্যসূত্র:
- হারামণি (১-১০ খণ্ড) – ড. মুহম্মদ মনসুরউদ্দীন।
লালন-গীতিকা – ড. মোতাহার হোসেন সুফী।
রবীন্দ্রনাথ ও লালন শাহ – উপেন্দ্রনাথ ভট্টাচার্য।
দ্রষ্টব্য: এই নিবন্ধটি আপনার সিরিজের অংশ হিসেবে ব্যবহার করলে তা পাঠকদের রুচি ও আভিজাত্যের পাশাপাশি লোকজ দর্শনের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে।
আরও দেখুন:

![লালন সাঁইজির গানের লালন গীতিকা লালনগীতি তালিকা – List of Lalon Shais Songs লালন সাঁইজির গানের তালিকা [লালন-গীতিকা, লালনগীতি ] - List of Lalon Shai's Songs | অসুরের সুরলোকযাত্রা সিরিজ 1 লালন সাঁইজির গানের [লালন-গীতিকা, লালনগীতি ] তালিকা – List of Lalon Shai’s Songs](https://sufifaruq.com/wp-content/uploads/2015/02/লালন-সাঁইজির-গানের-লালন-গীতিকা-লালনগীতি-তালিকা-–-List-of-Lalon-Shais-Songs-1024x536.jpg)


