২০০২ সালের জুন মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের জন্য এক চরম বিভীষিকাময় সময়, যেখানে রাষ্ট্রীয় ও দলীয় শক্তির প্রশ্রয়ে পদ্ধতিগত নিপিড়ন তুঙ্গে ওঠে। এই মাসে নির্যাতনের ধরনে যুক্ত হয় প্রকাশ্যে শ্মশান ও মন্দিরের জায়গা দখল, আদিবাসী শিশুদের হত্যা এবং নারীদের ওপর পাশবিক যৌন সহিংসতা। বিশেষ করে সাতক্ষীরায় মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভৈরবে সন্তানদের সামনে মায়ের সম্ভ্রম লুণ্ঠনের মতো ঘটনাগুলো মানবিকতাকে চরমভাবে লজ্জিত করে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের পরিবর্তে ভুক্তভোগীদের বিরুদ্ধেই পাল্টা মামলা দেওয়ার সংস্কৃতি এই মাসে এক ভয়াবহ রূপ পরিগ্রহ করে।
২০০২ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. সংখ্যালঘু ও জনসাধারণের মধ্যে উত্তেজনা ঃ মলমগঞ্জ বাজারের কালী মন্দিরের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে, আজকের কাগজ, ১ জুন ২০০২
২. এবার বিএনপি ক্যাডাররা দখল করে নিয়েছে শ্মশান, সংবাদ, ২ জুন ২০০২
৩. ঝিনাইদহে সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দিয়েছে, যুগান্তর, ৩ জুন ২০০২
৪. রাজশাহীতে আদিবাসী শিশু খুন, যুগান্তর, ৩ জুন ২০০২
৫. হিন্দু ধর্মীয় নেতা অধ্যক্ষ চারু ব্রহ্মচারী ২৮ দিন ধরে নিখোঁজ! ঃ হত্যা বা গুম করে রাখার আশঙ্কা, ভোরের কাগজ, ৩ জুন ২০০২
৬. অপরাধ সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ঃ কারণ দর্শানো নোটিশ দিয়ে সাতকানিয়ায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে হয়রানি, ভোরের কাগজ, ৩ জুন ২০০২
৭. তানোরের রাতৈল গ্রামের আদিবাসীরা বিএনপি ক্যাডারদের হুমকিতে সন্ত্রস্ত, জনকন্ঠ, ৪ জুন ২০০২
৮. সাতক্ষীরায় জামাত নেতার কাণ্ড ঃ মা ও পুত্রকে বিবস্ত্র করে ৫ ঘণ্টা ধরে নির্যাতন, ভোরের কাগজ, ৪ জুন ২০০২
৯. নওগাঁয় পূজামণ্ডপে আগুন ধরিয়ে দিয়ে প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, ৪ জুন ২০০২
১০. বরিশালে যুবককে অপহরণ করে হত্যার চেষ্টা ঃ অপহরণকারীকে পুলিশে সোপর্দ, যুগান্তর, ৪ জুন ২০০২
১১. কাঁঠালিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, যুগান্তর, ৪ জুন ২০০২
১২. ডোমারে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও স্ত্রী-কন্যাদের ধর্ষণের হুমকি, সংবাদ, ৫ জুন ২০০২
১৩. সাড়ে ৩০০ জেলে পরিবারের আয়ের উৎস বন্ধ ঃ ফরিদপুরে বিএনপি নেতার নেতৃত্বে বিল দখল, জেলেরা গ্রামছাড়া, প্রথম আলো, ৬ জুন ২০০২
১৪. লালমোহনে সংখ্যালঘু গৃহবধূ খুন ॥ গ্রেফতারকৃত দুই বিএনপি নেতাকে থানা থেকে ছিনতাই, জনকণ্ঠ, ৬ জুন ২০০২
১৫. কুলাউড়ায় খ্রীস্টানদের বসত ভিটা দখল করতে কুচক্রীমহলের পাঁয়তারা, জনকণ্ঠ, ৬ জুন ২০০২
১৬. শেরপুরে আদিবাসী যুবতীর শ্লীলতাহানি ॥ পাঁচ দিন পরও মামলা হয়নি, জনকন্ঠ, ৬ জুন ২০০২
১৭. ‘ভিটায় ফিরতে চাই না, হাসপাতালেই যেন আমার মরণ হয়’, যুগান্তর, ৬ জুন ২০০২
১৮. থানচিতে সন্ত্রাসীদের হাতে সরকারি কর্মচারী খুন, যুগান্তর, ৭ জুন ২০০২
১৯. উল্লাপাড়ায় স্কুলছাত্রী অপহরণের ৫ দিন পরও উদ্ধার হয়নি, সংবাদ, ৭ জুন ২০০২
২০. ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে ডাক্তার অপহরণ ঃ ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেফতার, যুগান্তর, ৮ জুন ২০০২
২১. ঝালকাঠিতে এক রাতে ১০টি ডাকাতি, যুগান্তর, ৮ জুন ২০০২
২২. অপহরণের দু’মাস পরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী শিখা রানী, আজকের কাগজ, ৮ জুন ২০০২
২৩. ৩ মাসে অপহৃত ১০, ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় ॥ কালীগঞ্জে অপহরণ বাড়ছে, প্রথম আলো, ৯ জুন ২০০২
২৪. কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারে ‘হাফপ্যান্ট’ বাহিনীর লুটপাট, সংবাদ, ৯ জুন ২০০২
২৫. অভয়নগরে অপহৃত প্রভাতী রানী উদ্ধার হয়নি ॥ ভাইকেও অপহরণের হুমকি, জনকণ্ঠ, ৯ জুন ২০০২
২৬. হবিগঞ্জে সংখ্যালঘু ব্যবসায়ীর দোকানে ছাত্রদল ক্যাডারের চাঁদাবাজি ॥ মালিক আহত পরে ক্যাডারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, জনকণ্ঠ, ১০ জুন ২০০২
২৭. রামগড়ে বিডিআরের বিরুদ্ধে ৫ উপজাতিকে পেটানোর অভিযোগ, যুগান্তর, ১১ জুন ২০০২
২৮. ভারত চলে যাওয়ার নির্দেশ বানারীপাড়ায় একটি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ১২ জুন ২০০২
২৯. ধামরাইয়ে মন্দিরের সম্পত্তি দখল করে ঘরবাড়ি তুলেছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ১২ জুন ২০০২
৩০. সিরাজগঞ্জে একরাতে ৬ বাড়িতে সর্বহারাদের ডাকাতি, মারধর, ভোরের কাগজ, ১২ জুন ২০০২
৩১. সিলেটে কোটিপতি মা-মেয়ে খুন, যুগান্তর, ১৩ জুন ২০০২
৩২. সন্ত্রাসীদের অত্যাচারে ঘরছাড়া কলমাকান্দার হরেকৃষ্ণ সরকারের পরিবার, যুগান্তর, ১৩ জুন ২০০২
৩৩. মোম ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা নিয়েছে পুলিশ!, সংবাদ, ১৪ জুন ২০০২
৩৪. পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ঃ সাতক্ষীরার গ্রামে ১১০ বিঘা জমি দখলের চেষ্টা, বৃদ্ধা গৃহবন্দি, প্রথম আলো, ১৪ জুন ২০০২
৩৫. নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের পর অপহরণ করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ১৪ জুন ২০০২
৩৬. লালমোহনে নমিতা হত্যাকাণ্ড সংখ্যালঘুরা আতংকিত ঃ পুলিশ বিব্রত, যুগান্তর, ১৫ জুন ২০০২
৩৭. অপহরণের ৮ দিন পর চলন্ত বেবিট্যাক্সি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, সংবাদ, ১৫ জুন ২০০২
৩৮. চাঁদা না পেয়ে সংখ্যালঘু কৃষকের হাত-পা ভেঙে দিয়েছে জোট সন্ত্রাসীরা ঃ মামলা না নিয়ে থানার আপসের পরামর্শ, ভোরের কাগজ, ১৫ জুন ২০০২
৩৯. শাহজাদপুরে কলেজ শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর লুট ঃ গ্রেফতার ৩, যুগান্তর, ১৬ জুন ২০০২
৪০. মহাদেবপুরে ফের আদিবাসী উচ্ছেদের পাঁয়তারা বিএনপি ক্যাডারদের সরেনের ভাগ্যবরণের হুমকি, জনকণ্ঠ, ১৬ জুন ২০০২
৪১. হুমকি, ভোরের কাগজ, ১৬ জুন ২০০২
৪২. সন্তানের ইজ্জত রক্ষা করতে গিয়ে মা আহত, ভোরের কাগজ, ১৭ জুন ২০০২
৪৩. সন্ত্রাসীদের নির্যাতনের শিকার কলমাকান্দার এক সংখ্যালঘু পরিবার, ভোরের কাগজ, ১৭ জুন ২০০২
৪৪. ভৈরবে মেয়েকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ ধর্ষকরা মায়ের সম্ভ্রম লুটেছে সন্তানদের সামনে, জনকণ্ঠ, ১৭ জুন ২০০২
৪৫. বহিষ্কৃত বিএনপি নেতার কাণ্ড ঃ বান্দরবানে ৪ পাহাড়ির জমি দখল করে হাউজিংয়ের রাস্তা নির্মাণ, প্রথম আলো, ১৭ জুন ২০০২
৪৬. চাটমোহরে খ্রীস্টান পল্লীতে ফের চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি, জনকণ্ঠ, ১৭ জুন ২০০২
৪৭. নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অপহরণ, সংবাদ, ১৮ জুন ২০০২
৪৮. বরিশাল, নোয়াখালী, ভৈরব ও সাতক্ষীরায় ৫ জন ধর্ষিত, প্রথম আলো, ১৯ জুন ২০০২
৪৯. গৌরনদীতে ছিনতাইয়ের টাকা উদ্ধার করে ছাত্রদল ক্যাডারদের ভাগ-বাটোয়ারা, ভোরের কাগজ, ২০ জুন ২০০২
৫০. মোহনগঞ্জে সংখ্যালঘু কলেজছাত্রী ধর্ষিত, সংবাদ, ২১ জুন ২০০২
৫১. ৭ দিনেও গঙ্গা রানীকে উদ্ধার করা যায়নি মধুপুরে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, সংবাদ, ২১ জুন ২০০২
৫২. রায়পুরায় রজু বাহিনীর অত্যাচার বেশ কিছু পরিবার বাড়িছাড়া, প্রথম আলো, ২১ জুন ২০০২
৫৩. তেঁতুলিয়ায় আদিবাসীদের ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, যুগান্তর, ২১ জুন ২০০২
৫৪. কক্সবাজারে সদ্য বিবাহিত সংখ্যালঘু যুবতী অপহৃত ॥ দিনমজুর পিতাকে পুলিশ ও সন্ত্রাসীদের হুমকি, জনকণ্ঠ, ২১ জুন ২০০২
৫৫. ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার পর এবার তাদের বিরুদ্ধেই মামলা, ভোরের কাগজ, ২২ জুন ২০০২
৫৬. ২৭ দিনেও থানা মামলা নেয়নি ঃ নওগাঁয় এক প্রভাবশালী ব্যক্তি মন্দিরের রাস্তাসহ সংখ্যালঘুর দোকান দখল ও মালামাল লুট করেছে, সংবাদ, ২২ জুন ২০০২
৫৭. অভয়নগরে অপহৃত শিক্ষকের লাশ ভায়না বিল থেকে উদ্ধার, প্রথম আলো, ২২ জুন ২০০২
৫৮. চাঞ্চল্যকর তথ্য ॥ বাগেরহাটে ডাকাতি ও সংখ্যালঘু নির্যাতনে বিএনপি নেতারা জড়িত ॥ আদালতে ডাকাত সর্দারের স্বীকারোক্তি, জনকণ্ঠ, ২২ জুন ২০০২
৫৯. ব্যবসায়ী তপন চন্দ্র পালের সংবাদ সম্মেলন ঃ স্ত্রী-সন্তানদের নিরাপত্তা দাবি, সংবাদ, ২৩ জুন ২০০২
৬০. ঝালকাঠীতে চার সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, ভোরের কাগজ, ২৩ জুন ২০০২
৬১. চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ী খুন, ভোরের কাগজ, ২৫ জুন ২০০২
৬২. রাঙ্গামাটিতে রেঞ্জার অপহৃত, জনকন্ঠ, ২৫ জুন ২০০২
৬৩. চাঁদা না পেয়ে, ভোরের কাগজ, ২৬ জুন ২০০২
৬৪. সাভারে যুবক খুন, আজকের কাগজ, ২৭ জুন ২০০২
৬৫. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জরিপ ঃ মে মাসে সংখ্যালঘুদের ওপর ৫৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে, ভোরের কাগজ, ২৮ জুন ২০০২
৬৬. মুন্সিগঞ্জে প্রাচীন মন্দিরের জায়গা দখল করে নিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ২৯ জুন ২০০২
৬৭. প্রাণভয়ে পালিয়েছে কয়েক শ’ মানুষ ঃ কক্সবাজারের জলদাসপাড়ায় সন্ত্রাসীদের তাণ্ডব, চাঁদার দাবিতে ঘরে ঘরে হানা, মন্দিরে আগুন, জনকন্ঠ, ৩০ জুন ২০০২
৬৮. এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ না করলে কচুকাটা করার হুমকি ॥ হামলা ভাংচুরের পর মামলা দিয়ে হয়রানি ঃ রাজৈরে সংখ্যালঘু ৮ পরিবার দশদিন ধরে অবরুদ্ধ, জনকণ্ঠ, ৩০ জুন ২০০২
আরও দেখুন: