২০০২ সালের মে মাসে বাংলাদেশের সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর ওপর চলা পদ্ধতিগত নিপিড়ন এক ভয়াবহ রূপ ধারণ করে। এই মাসে একদিকে যেমন দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘পূর্ণিমা ধর্ষণ মামলার’ চার্জশিট জমা পড়ে (যেখানে ১৭ জন বিএনপি নেতাকর্মী অভিযুক্ত হন), অন্যদিকে তেমনি মাঠপর্যায়ে নির্যাতনের ধরন আরও নৃশংস হয়ে ওঠে। মে মাসে নির্যাতনের প্রধান হাতিয়ার ছিল জমি দখলের জন্য মন্দিরে অগ্নিসংযোগ, সাদা কাগজে স্বাক্ষর আদায় এবং আদিবাসী নারীদের ওপর পাশবিক যৌন সহিংসতা। বিশেষ করে রমনা কালীমন্দির এবং ঢাকার শ্মশানঘাটগুলোর নিয়ন্ত্রণ রাজনৈতিক ক্যাডারদের হাতে চলে যাওয়া ধর্মীয় স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে চিহ্নিত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টেও এই সময়কার বিচারহীনতার চিত্রটি বিশ্ববাসীর কাছে ফুটে ওঠে।
২০০২ সালের মে মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. যশোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৭ সংখ্যালঘু নারীপুরুষকে মারধর, জনকণ্ঠ, ১ মে ২০০২
২. বৃহত্তর চট্টগ্রামে কেন একের পর এক বর্বর হত্যাকাণ্ড?, ভোরের কাগজ, ১ মে ২০০২
৩. চাঁদার দাবিতে চট্টগ্রামে ব্যবসায়ীকে নির্যাতন ঃ মামলা না করার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, ভোরের কাগজ, ১ মে ২০০২
৪. ধামরাইতে চাঁদা না দেওয়ায় এক সংখ্যালঘুর হাত-পা ভেঙে দিয়েছে ছাত্রদল ক্যাডাররা, আজকের কাগজ, ১ মে ২০০২
৫. অবশেষে পূর্ণিমা ধর্ষণ মামলার চার্জশিট, বিএনপির ১৭ জন আসামি, ভোরের কাগজ, ৩ মে ২০০২
৬. কটিয়াদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে ১ জন নিহত, সংবাদ, ৩ মে ২০০২
৭. গাইবান্ধায় সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়নি ॥ ৫টি পরিবার নিরাপত্তাহীন, সংবাদ, ৩ মে ২০০২
৮. সরজমিন মদনগোপাল হত্যাকাণ্ড ঃ বাদিকে হুমকি, শঙ্কায় আছে ৮ হাজার সংখ্যালঘু, সংবাদ, ৩ মে ২০০২
৯. বিএনপি নেতারা জানেন কারা জড়িত ?, সংবাদ, ৩ মে ২০০২
১০. ধামরাই শ্মশানঘাটে সন্ত্রাসী হামলা মন্দির ভাঙচুর, প্রথম আলো, ৩ মে ২০০২
১১. কষ্টিপাথরের দুর্লভ মূর্তিসহ অন্য মালামাল লুট ঃ নবীগঞ্জে প্রাচীন মন্দির ভেঙ্গে জমি দখল করেছে বিএনপির এক নেতা, জনকণ্ঠ, ৪ মে ২০০২
১২. পাবনায় সংখ্যালঘু এক পরিবার ধর্ষিত মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, জনকণ্ঠ, ৪ মে ২০০২
১৩. জ্ঞানজ্যোতি ভিক্ষু হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম থেকে রাউজান পর্যন্ত মানব বন্ধন ঃ চট্টগ্রামে আরেক ভিক্ষুর ওপর সন্ত্রাসী হামলা অস্ত্র ঠেকিয়ে টাকা-পয়সা ছিনতাই, ভোরের কাগজ, ৪ মে ২০০২
১৪. ঘটনাস্থল সাতক্ষীরার রামনগর গ্রাম ঃ স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন ॥ অপরাধীদের পুলিশ গ্রেফতার করছে না, সংবাদ, ৪ মে ২০০২
১৫. জামাত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা ঃ সংখ্যালঘু পরিবারের চিংড়ি ঘের লুট, সংবাদ, ৪ মে ২০০২
১৬. চাঁদা না দেওয়ায় ধামরাইয়ে ১জনকে পিটিয়ে জখম, প্রথম আলো, ৪ মে ২০০২
১৭. খুলনার ফুলতলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে খুন, জনকণ্ঠ, ৫ মে ২০০২
১৮. লাকসামে সংখ্যালঘুদের ১০টি ঘর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ৫ মে ২০০২
১৯. নান্দিনায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবার উচ্ছেদ॥ দোকান ভাংচুর, জনকণ্ঠ, ৬ মে ২০০২
২০. খুলনায় সন্ত্রাসীরা শীতলা মন্দিরের পূজায় বিঘœ ঘটাচ্ছে ঃ টিন খুলে নিয়ে গেছে নাট মন্দিরের, জনকণ্ঠ, ৬ মে ২০০২
২১. মাগুরায় সংখ্যালঘু পরিবারের ৭ সদস্যকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি, জনকণ্ঠ, ৬ মে ২০০২
২২. বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের জীবন বিপন্ন ঃ বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি হত্যার প্রতিবাদ সভায় বক্তারা, ভোরের কাগজ, ৬ মে ২০০২
২৩. সংবাদ সম্মেলনে মন্দির সেবাইতের অভিযোগ ঃ শাহজাদপুরে জাল দলিলের মাধ্যমে দেবোত্তর সম্মত্তি দখলের চেষ্টা, ভোরের কাগজ, ৬ মে ২০০২
২৪. বাঁশখালিতে সংখ্যালঘুর বাড়িতে আগুন, আজকের কাগজ, ৮ মে ২০০২
২৫. যশোরে চাঁদা না পেয়ে দোকান থেকে তুলে নিয়ে ব্যবসায়ীর দু পা থেঁতলে দিল সন্ত্রাসীরা, প্রথম আলো, ৮ মে ২০০২
২৬. খুলনায় পূজায় সন্ত্রাসীদের বিঘœ সৃষ্টি॥ নিরাপত্তা দাবিতে সমাবেশ, জনকণ্ঠ, ৯ মে ২০০২
২৭. পুঠিয়ায় আদিবাসী যুবতী ও লক্ষ্মীপুরে কাজের মেয়ে ধর্ষিত, জনকণ্ঠ, ৯ মে ২০০২
২৮. সাতক্ষীরায় সংখ্যালঘু গৃহবধূ ধর্ষিত, সংবাদ, ৯ মে ২০০২
২৯. ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষককে গলায় ছুরি ঠেকিয়ে ইস্তফাপত্র লিখে দিতে বাধ্য করা হলো।, সংবাদ, ৯ মে ২০০২
৩০. নাটোরের গ্রামে সংখ্যালঘুদের ১৩টি বাড়িতে গণডাকাতি, সংবাদ, ১০ মে ২০০২
৩১. রমনা কালীমন্দির দখল করে নিয়েছে বিএনপির ক্যাডাররা ঃ ‘গয়েশ্বরের নির্দেশ ছাড়া মন্দিরে কোনো পূজা সভা সমিতি হবে না’, ভোরের কাগজ, ১১ মে ২০০২
৩২. তানোরে ৬০টি আদিবাসী ও সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের কাছে জিম্মি, ভোরের কাগজ, ১১ মে ২০০২
৩৩. সাহস হারিও না কাজলী রানী, সংবাদ, ১১ মে ২০০২
৩৪. বাঁশখালিতে এক রাতে ৯ বাড়িতে ডাকাতি ॥ সংখ্যালঘু গৃহবধূকে হত্যার চেষ্টা, জনকণ্ঠ, ১২ মে ২০০২
৩৫. ডোমারে সংখ্যালঘুর বাড়ি ও দোকানে ডাকাতি ॥ ডাকাতের গুলিতে আহত ৭, জনকণ্ঠ, ১৩ মে ২০০২
৩৬. সীতাকুণ্ডে সংখ্যালঘুদের ভোটদানে বাধা ঃ শিবিরের হামলায় আহত ৭, যুগান্তর, ১৪ মে ২০০২
৩৭. রাউজানে আরেক বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলা, যুগান্তর, ১৪ মে ২০০২
৩৮. কোম্পানীগঞ্জে আফসার বাহিনীর তাণ্ডবে নয় জেলে পরিবার এলাকা ছাড়া, যুগান্তর, ১৪ মে ২০০২
৩৯. সন্ত্রাসীদের উৎপাত বৃদ্ধি চন্দ্রঘোনা খ্রিস্টান পাড়ার বাসিন্দারা আতঙ্কে, ভোরের কাগজ, ১৪ মে ২০০২
৪০. নওগাঁয় স্কুল ছাত্রী এসিড দগ্ধ, ভোরের কাগজ, ১৪ মে ২০০২
৪১. শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায়…, প্রথম আলো, ১৫ মে ২০০২
৪২. সাংবাদিক লাঞ্ছিত, শিক্ষক গ্রেপ্তার ঃ পুলিশের বাধায় খুলনায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পণ্ড, প্রথম আলো, ১৬ মে ২০০২
৪৩. মন্দিরের জায়গা দখল ঃ উল্লাপাড়ায় আদিবাসীদের জমির ধান কেটে নিয়েছে সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ১৯ মে ২০০২
৪৪. সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি ॥ এখন চলছে উচ্ছেদের পাঁয়তারা ঃ কুলাউড়ায় এক সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি ॥ বাড়িতে আগুন, জনকণ্ঠ, ১৯ মে ২০০২
৪৫. মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর জেলেপাড়ায় আতঙ্ক, প্রথম আলো, ১৯ মে ২০০২
৪৬. শ্যামপুরের জেলেপাড়ায় হামলা লুটপাট ও অগ্নিসংযোগ ঃ আহত ১০, যুগান্তর, ২০ মে ২০০২
৪৭. জমি নিয়ে বিরোধের জের ॥ মিরসরাইতে বৃদ্ধাকে জবাই করে হত্যা, জনকণ্ঠ, ২০ মে ২০০২
৪৮. বিএনপি ক্যাডারদের তাণ্ডব ॥ মাগুরায় মেয়েকে না পেয়ে মাকে কোপ, জনকণ্ঠ, ২০ মে ২০০২
৪৯. জোট সন্ত্রাসীদের মাধ্যমে দখল ঃ টঙ্গীবাড়ী বাজারের বাসুদেব মন্দির এখন খৈলভুসির দোকান, জনকণ্ঠ, ২০ মে ২০০২
৫০. সিলেটে ধর্ষককে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা ঃ আলফাডাঙ্গায় ধর্ষিতার আত্মহত্যা, ভোরের কাগজ, ২১ মে ২০০২
৫১. পূর্ণিমা ও শীতাংশু ভট্টাচার্যের সম্পত্তি দখল করে নিয়েছে জোট সন্ত্রাসীরা ॥ পরিবারটি কার্যত অবরুদ্ধ, ভোরের কাগজ, ২২ মে ২০০২
৫২. টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনতাই ॥ থানা মামলা নেয়নি, সংবাদ, ২২ মে ২০০২
৫৩. টাঙ্গাইলের গ্রামে সন্ত্রাসীদের তাণ্ডব ঃ ইউপি সদস্য কল্পনা রানীর পরিবার সাড়ে ৭ মাসেও নিজেদের বাড়িতে ফিরতে পারেনি, সংবাদ, ২২ মে ২০০২
৫৪. গৌরনদী ও আগৈলঝাড়ায় ৩টি ধর্ষণ ঃ ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের নানা অপতৎপরতা, প্রথম আলো, ২২ মে ২০০২
৫৫. আসামি ধরতে গিয়ে নওগাঁয় সেবায়েতের বাড়ি ভাঙচুর, মারধর, প্রথম আলো, ২২ মে ২০০২
৫৬. শরীয়তপুরে কালী মন্দিরে হামলা ভাংচুর আগুন, যুগান্তর, ২২ মে ২০০২
৫৭. পঞ্চগড়ে সন্ত্রাসী কর্তৃক সংখ্যালঘুর দোকান ভাঙচুর ও বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ, আজকের কাগজ, ২২ মে ২০০২
৫৮. আবার ওয়ার্ড কমিশনার খুন, বিনয় সরকার বিনার শরীরে ১৭ রাউন্ড গুলি, পুরান ঢাকার ঘরে ঘরে তল্লাশি, দলীয় বিরোধ কারণ হতে পারে, প্রথম আলো, ২৩ মে ২০০২
৫৯. হায়রে শাস্তি, প্রথম আলো, ২৩ মে ২০০২
৬০. ইংলিশ ডাকাতদল, প্রথম আলো, ২৩ মে ২০০২
৬১. বরগুনায় মন্দিরের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণ, প্রথম আলো, ২৩ মে ২০০২
৬২. রাজশাহীর পবার ধর্ষিতা আদিবাসী শিশু শিউলি হেমরমের সুচিকিৎসা হচ্ছে না, যুগান্তর, ২৫ মে ২০০২
৬৩. জোট সন্ত্রাসীদের তাণ্ডব ॥ সম্পত্তি গ্রাসে সংখ্যালঘুর বাড়িতে আগুন, জনকণ্ঠ, ২৬ মে ২০০২
৬৪. আশাশুনিতে ঘের নিয়ে হাঙ্গামা, ৩ মহিলাকে আটকে রাখা হয় ইউপি কক্ষে, ভোরের কাগজ, ২৬ মে ২০০২
৬৫. তারাকান্দায় সন্ত্রাসীদের অস্ত্রের মুখে সাদা কাগজে সই আদায় ঃ জাল দলিল তৈরি করে সংখ্যালঘু পরিবারের জমি দখলের পাঁয়তারা, সংবাদ, ২৬ মে ২০০২
৬৬. সন্ত্রাস ও ষড়যন্ত্রের শিকার স্বামী-সন্তান ঃ পথে পথে ঘুরছেন উষারানী, সংবাদ, ২৮ মে ২০০২
৬৭. ঘটনাস্থল মাগুরার পালপাড়া ঃ পাশবিক নির্যাতনের শিকার ২ সংখ্যালঘু তরুণীর ইজ্জতের মূল্য নির্ধারিত হয়েছে ১৯ হাজার ৫ শ’ টাকা, সংবাদ, ২৮ মে ২০০২
৬৮. নোয়াখালীতে মহাশ্মশান দখল করে নিয়েছে বিএনপি ক্যাডাররা, যুগান্তর, ২৮ মে ২০০২
৬৯. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্ট ॥ সংখ্যালঘু নির্যাতনকারীরা রেহাই পেয়ে গেছে, ভোরের কাগজ, ২৯ মে ২০০২
৭০. সীমান্ত পেরোনোর সময় ৭৭ সংখ্যালঘু আটক, সংবাদ, ২৯ মে ২০০২
৭১. শাহজাদপুরে দেবোত্তর সম্পত্তি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ২৯ মে ২০০২
৭২. সিলেটে তিন সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ॥ আহত ৩, আজকের কাগজ, ২৯ মে ২০০২
৭৩. পাবনার বেড়ায় সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ, আজকের কাগজ, ২৯ মে ২০০২
৭৪. সরেজমিন মীর্জাগঞ্জ ঃ মাধবখালী সন্তোষপুর এখন ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণে ঃ শীর্ষ নেতার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েও রক্ষা পাননি গোবিন্দ ডাক্তার, জনকণ্ঠ, ২৯ মে ২০০২
৭৫. কক্সবাজারে দুই সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি ॥ ২ লক্ষাধিক টাকার মাল লুট ॥ গুলিবিদ্ধসহ আহত ৮, জনকণ্ঠ, ২৯ মে ২০০২
৭৬. রংপুরের পীরগঞ্জ ঃ ধর্ষণের অভিযোগে মামলা করায় আদিবাসী পরিবার ঘরছাড়া, সংবাদ, ৩০ মে ২০০২
৭৭. কেশবপুরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, সংবাদ, ৩০ মে ২০০২
৭৮. পীরগঞ্জে আদিবাসী কন্যা ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার, আজকের কাগজ, ৩০ মে ২০০২
৭৯. কচুয়ায় চাঁদা না পেয়ে ছাত্রদল ক্যাডাররা হাত-পা গুঁড়িয়ে দিয়েছে মিষ্টি ব্যবসায়ীর, ভোরের কাগজ, ৩১ মে ২০০২
আরও দেখুন: