২০০৩ সালের আগস্ট মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৩ সালের আগস্ট মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পদ্ধতিগত নিপিড়ন ও মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ংকর রূপ প্রকাশ পায়। এই মাসে জমি দখল, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং নির্বাচনের আগে ভোট প্রদানে ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাগুলো ছিল নিত্যনৈমিত্তিক। পাশবিকতার চরম বহিঃপ্রকাশ ঘটে খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি আদিবাসীদের বসতভিটায় অগ্নিসংযোগ এবং পটিয়ায় দুই যুবতীকে আগুনে পুড়িয়ে হত্যার মধ্য দিয়ে। নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং গণধর্ষণের মতো অপরাধের বিপরীতে প্রশাসনের চূড়ান্ত নিষ্ক্রিয়তা এবং স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ মদদ তৎকালীন বিচারহীনতার সংস্কৃতিকে নগ্নভাবে উন্মোচিত করে।

২০০৩ সালের আগস্ট মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. নাচোলে প্রতিপক্ষের হাতে আদিবাসী সাঁওতাল নিহত, আজকের কাগজ, ১ আগস্ট ২০০৩

২. চুনারুঘাটের চা বাগান থেকে চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার, আজকের কাগজ, ১ আগস্ট ২০০৩

৩. আর কারো গঞ্জনা সইতে হবে না কিশোরী মিনতিকে, প্রথম আলো, ১ আগস্ট ২০০৩

৪. বাগেরহাটে সংখ্যালঘু পরিবারের স্কুলছাত্রী অপহৃত ॥ থানা মামলা নেয়নি, সংবাদ, ১ আগস্ট ২০০৩

৫. নীরব দর্শকের ভূমিকায় পুলিশঃ মামলা তুলে না নিলে ধর্ষিতাকে ফের ধর্ষণের হুমকি, ভোরের কাগজ, ২ আগস্ট ২০০৩

৬. সাতক্ষীরায় ৩২ সংখ্যালঘু পরিবার উচ্ছেদ মামলা রাজনৈতিক চাপে প্রত্যাহার, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৩

৭. পাহাড়ে ভূমি সমস্যা-১ ॥ পাহাড়িদের উদ্বাস্তু হওয়ার নেপথ্যে, ভোরের কাগজ, ২ আগস্ট ২০০৩

৮. জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, সংবাদ, ৩ আগস্ট ২০০৩

৯. রোববার মামলা প্রত্যাহার হলেও সাতক্ষীরায় ৩২টি ভূমিহীন হিন্দু পরিবার অসহায়, ভোরের কাগজ, ৩ আগস্ট ২০০৩

১০. পাহাড়ে ভূমি সমস্যা-২ ॥ আদিবাসীদের ভূমির অধিকার খর্ব হয় সেটেলার অভিবাসনে, ভোরের কাগজ, ৩ আগস্ট ২০০৩

১১. অর্পিত ও অশ্বিনী কুমার হলের ট্রাস্টির সম্পত্তি দখল করে বরিশালে বিএনপি অফিস হচ্ছে, জনকণ্ঠ, ৪ আগস্ট ২০০৩

১২. ত্রিশালে সংখ্যালঘু পরিবারে রাতে হামলা ॥ ১ মাসের মধ্যে ইন্ডিয়া চলে যেতে হুমকি, সংবাদ, ৪ আগস্ট ২০০৩

১৩. বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হয়েছে উমেশ চন্দ্রকে ঃ বস্তাবন্দী লাশের সাথে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় জড়িত ৪ সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে, সংবাদ, ৫ আগস্ট ২০০৩

১৪. সাতক্ষীরায় মামলা তুলে নিতে ৪ হিন্দু পরিবারের লোকদের বেধড়ক পিটুনি, জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০৩

১৫. অশীতিপর রেনু বালা পালিয়ে থাকেন ঃ ‘সই দে নইলে মাইরা ফেলবো’, ইনকিলাব, ৫ আগস্ট ২০০৩

১৬. মুন্সীগঞ্জে চাঁদার দাবিতে হিন্দু পরিবারের ওপর নির্যাতন, ভোরের কাগজ, ৬ আগস্ট ২০০৩

১৭. এবার রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৩

১৮. জ্ঞানজ্যোতি হত্যা মামলা ॥ সাকা ক্যাডার আজিজুল সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০৩

১৯. রায়পুরায় সিপিবি নেতা দিলীপ কর্মকার ১ মাস ধরে নিখোঁজ ॥ মামলা প্রত্যাহারের জন্য হুমকি, সংবাদ, ৭ আগস্ট ২০০৩

২০. মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ১ সন্ত্রাসী গ্রেফতার, সংবাদ, ৭ আগস্ট ২০০৩

২১. ভাঙ্গায় শ্মশানের মন্দিরের মূর্তি ভাংচুর, জনকণ্ঠ, ৮ আগস্ট ২০০৪

২২. আদিবাসী যুবক-যুবতী অপহরণের ঘটনা রহস্যজনক, ইত্তেফাক, ৮ আগস্ট ২০০৩

২৩. অভয়নগরে দুর্বৃত্তরা পূজা মণ্ডপের বাউন্ডারি ভেঙে দিয়েছে, আজকের কাগজ, ৮ আগস্ট ২০০৩

২৪. কালিগঞ্জের ৫ হিন্দু পরিবারকে ভারতে চলে যাওয়ার হুমকি, ভোরের কাগজ, ৮ আগস্ট ২০০৩

২৫. আদিবাসীরা কেমন আছেন, যুগান্তর, ৯ আগস্ট ২০০৩

২৬. পটিয়ায় ঘরে আগুন দিয়ে দুই যুবতীকে পুড়িয়ে হত্যা, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৩

২৭. গভীর রাতে দুর্বৃত্তদের তাণ্ডব ॥ নগরকান্দায় সাত সংখ্যালঘু পরিবার গ্রামছাড়া, জনকণ্ঠ, ৯ আগস্ট ২০০৩

২৮. আদিবাসী নারীরা নানারকম নির্যাতনের শিকার, প্রথাম আলো, ৯ আগস্ট ২০০৩

২৯. তদন্ত-জিজ্ঞাসাবাদ ছাড়াই ফাইনাল রিপোর্ট দাখিল, ভোরের কাগজ, ৯ আগস্ট ২০০৩

৩০. ঠাকুর বাড়িতে গণধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটভুক্ত তিন আসামীর আÍসমর্পণ, জনকণ্ঠ, ১০ আগস্ট ২০০৩

৩১. ক্রমেই ভূমিহীন হয়ে পড়ছে মহালীপাড়ার আদিবাসীরা, ভোরের কাগজ, ১১ আগস্ট ২০০৩

৩২. বদরগঞ্জে সংখ্যালঘু পরিবারের বিয়ের অনুষ্ঠানে হামলা, সংবাদ, ১১ আগস্ট ২০০৩

৩৩. মুন্সীগঞ্জের সংখ্যালঘু এক জনপ্রতিনিধির দুর্দশার কথা, জনকণ্ঠ, ১২ আগস্ট ২০০৩

৩৪. মিলাদে স্কুলের হিন্দু শিক্ষকরা যোগ না দেয়ায় তাণ্ডব, ঘটনার কেন্দ্রবিন্দু বোরহানউদ্দিনের হাফিজ ইব্রাহীম কলেজের উদ্বোধনী অনুষ্ঠান, জনকণ্ঠ, ১৩ আগস্ট ২০০৩

৩৫. মানিক ছড়ির পুরোহিত হত্যা মামলার প্রধান আসামী সফিক কুমিল্লায় গ্রেফতার, জনকণ্ঠ, ১৩ আগস্ট ২০০৩

৩৬. কলাপাড়ার রাখাইন মন্দির থেকে ৪টি বৌদ্ধ মূর্তি চুরি, সংবাদ, ১৩ আগস্ট ২০০৩

৩৭. গৌরনদীতে সংখ্যালঘু দিনমজুর খুন, ভোরের কাগজ, ১৪ আগস্ট ২০০৩

৩৮. গ্রাম সরকার গঠন নীলফামারী স্টাইল ॥ বিএনপি-জামাত সমর্থকরা হামলা করেছে হিন্দু সম্প্রদায়ের ওপর, সংবাদ, ১৪ আগস্ট ২০০৩

৩৯. আগৈলঝাড়ায় জবাই করে যুবক হত্যা, যুগান্তর, ১৪ আগস্ট ২০০৩

৪০. বকশীগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষিত ঃ পাঁচ ধর্ষকের বিরুদ্ধে মামলা, যুগান্তর, ১৪ আগস্ট ২০০৩

৪১. মানিকছড়ির পুরোহিত মদন গোপাল হত্যা মিশনে নেতৃত্বে ছিল বিএনপি সন্ত্রাসী চোরা করিম, জনকণ্ঠ, ১৫ আগস্ট ২০০৩

৪২. জমি বিক্রি করতে সম্মত না হওয়ায় গৃহবধূ ধর্ষণের শিকার, সংবাদ, ১৫ আগস্ট ২০০৩

৪৩. হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর পুলিশের তাণ্ডব, জনকণ্ঠ, ১৬ আগস্ট ২০০৩

৪৪. জামালপুরে আদিবাসী পল্লীতে মাকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ, ভোরের কাগজ, ১৭ আগস্ট ২০০৩

৪৫. বগুড়ার শেরপুরে আদিবাসী মহিলা ধর্ষণ, গ্রেপ্তার ১, ইত্তেফাক, ১৭ আগস্ট ২০০৩

৪৬. গৌরনদীতে সন্ত্রাসীদের ভয়ে ইউপি সদস্য এলাকা ছাড়া, ইত্তেফাক, ১৭ আগস্ট ২০০৩

৪৭. স্বরূপকাঠিতে হাসান বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে ৫ গ্রামের মানুষ, সংবাদ, ১৭ আগস্ট ২০০৩

৪৮. চাঁদা গ্রহণকালে গ্রেপ্তার, ইনকিলাব, ১৮ আগস্ট ২০০৩

৪৯. শেষ মুহুর্তের প্রচারে মাতোয়ারা সবাই, সংখ্যালঘু ভোটারদের হুমকি, ভোরের কাগজ, ১৯ আগস্ট ২০০৩

৫০. ফরিদগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, আজকের কাগজ, ১৯ আগস্ট ২০০৩

৫১. মদ না পেয়ে করিমগঞ্জে মুচি পল্লীতে হামলা ঃ শ্রাদ্ধানুষ্ঠান পণ্ড, যুগান্তর, ১৯ আগস্ট ২০০৩

৫২. চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায়, জনকণ্ঠ, ১৯ আগস্ট ২০০৩

৫৩. কোর্ট চাঁদপুরে একজনকে জবাই করে হত্যা, যুগান্তর, ২০ আগস্ট ২০০৩

৫৪. আগৈলঝাড়ায় আশ্রম ও মন্দিরের জায়গা দখলের পাঁয়তারা, ভক্তদের বিক্ষোভ, আজকের কাগজ, ২০ আগস্ট ২০০৩

৫৫. নিখোঁজ হওয়ার ২ দিন পর ফুলবাড়ীর স্কুলছাত্রী অনিতার লাশ উদ্ধার, ভোরের কাগজ, ২০ আগস্ট ২০০৩

৫৬. জন্মাষ্টমীর পূর্বের রাতে চকোরিয়ার জেলেপাড়ায় হামলা ॥ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ৫ ঃ স্থানীয় বিচারের ব্যবস্থা করেছে পুলিশ, আজকের কাগজ, ২০ আগস্ট ২০০৩

৫৭. বরিশালে সংখ্যালঘুর জমি দখল করে শ্রমিক দলের অফিস নির্মাণ, আজকের কাগজ, ২০ আগস্ট ২০০৩

৫৮. ফকিরহাটে ৮ সংখ্যালঘুর বাড়িতে গণডাকাতি, শ্লীলতাহানি ॥ আহত ৬, জনকণ্ঠ, ২০ আগস্ট ২০০৩

৫৯. রক্তমাখা চাপাতি ও গামছা উদ্ধার ১ ব্যক্তি গ্রেপ্তার, প্রথম আলো, ২০ আগস্ট ২০০৩

৬০. আটপাড়া-কেন্দুয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের মহড়া ॥ সংখ্যালঘু এলাকায় মিষ্টি বিতরণ করে চলছে ‘ব্লকভোট’, আজকের কাগজ, ২১ আগস্ট ২০০৩

৬১. দুমকীর কয়েকটি হিন্দু পরিবারকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা, প্রভাবশালীর দাপটে এলাকায় আতঙ্ক, ভোরের কাগজ, ২১ আগস্ট ২০০৩

৬২. বাঁশখালীতে আশ্রমে সন্ত্রাসী হামলা, পুরোহিতকে পিটিয়ে ১৫ হাজার টাকা লুট, ভোরের কাগজ, ২১ আগস্ট ২০০৩

৬৩. বাগেরহাটে আট সংখ্যালঘু বাড়িতে ডাকাতি মা-মেয়েসহ ৩ মহিলার শ্লীলতাহানি, আহত ১৬, সংবাদ, ২১ আগস্ট ২০০৩

৬৪. মেয়ে লাঞ্ছিত হওয়ার বিচার চাওয়ায় ঃ বানারীপাড়ায় এক পিতার রহস্যজনক মৃত্যু, থানায় মামলা নিহতের স্ত্রীর দাবি তাকে হত্যা করা হয়েছে, আজকের কাগজ, ২২ আগস্ট ২০০৩

৬৫. সরজমিন সুখারী ও দুওজ ইউনিয়ন ঃ সংখ্যালঘুদের হাতে ধানের শীষের নম্বর স্লিপ, আজকের কাগজ, ২২ আগস্ট ২০০৩

৬৬. সিরাজগঞ্জের দুই সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে ॥ জমি দখলের পর জীবননাশের হুমকি, ভোরের কাগজ, ২২ আগস্ট ২০০৩

৬৭. শৈলকুপার গ্রামে মন্দিরের সাড়ে ৪ একর খাস জমি রেকর্ড করে নেয়ার পায়তারা, জনকণ্ঠ, ২৩ আগস্ট ২০০৩

৬৮. খুলনায় যৌথ অভিযান ॥ নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতনের বিচারদাবী, জনকণ্ঠ, ২৩ আগস্ট ২০০৩

৬৯. জালালপুরের নিহত অনিলের মা-বোনের সংবাদ সম্মেলন ॥ জাল দলিল করে ১৮ বিঘা জমি আÍসাৎ করার জন্য হত্যাকাণ্ড, ভোরের কাগজ, ২৩ আগস্ট ২০০৩

৭০. খুলনায় যৌথ অভিযান ॥ নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতনের বিচার দাবি, জনকণ্ঠ, ২৩ আগস্ট ২০০৩

৭১. কালীগঞ্জে ৪ সংখ্যালঘু বাড়িতে হামলার ঘটনায় ১৮ জনের নামে চার্জশিট, সংবাদ, ২৪ আগস্ট ২০০৩

৭২. শ্রীরামকাঠিতে সন্ত্রাসী লোকমানকে পিটিয়ে হত্যা, আরও একটি মামলা “হুমকির কারণে সংখ্যালঘুরা বাড়ি ফিরতে পারছে না”, সংবাদ, ২৪ আগস্ট ২০০৩

৭৩. ৬৫ জন নারী নির্যাতনের শিকার “জুলাই মাসে ৪২টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে”, ভোরের কাগজ, ২৪ আগস্ট ২০০৩

৭৪. কালীগঞ্জের পল্লীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্বা, ঘটনা ধামাচাপা দিতে জনৈক বিএনপি নেতা তৎপর, সংবাদ, ২৫ আগস্ট ২০০৩

৭৫. বকশীগঞ্জে গারো স্কুলছাত্রী ধর্ষিত “গ্রেফতার ২”, সংবাদ, ২৫ আগস্ট ২০০৩

৭৬. মোরেলগঞ্জে বানীকান্তের খুনীরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০৩

৭৭. পীরগাছায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট অগ্নিসংযোগ, আহত ২৫, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০৪

৭৮. সন্ত্রাসীদের ভয়ে দু’সপ্তাহ ধরে শ্রীরামকাঠি ইউনিয়নের ৫ গ্রাম পুরুষশুন্য, সংবাদ, ২৬ আগস্ট ২০০৩

৭৯. ফরিদপুরে যুবককে অপহরণের পর দুই পায়ে গুলি, জনকণ্ঠ, ২৬ আগস্ট, ২০০৩

৮০. কলেজ ছাত্রী অপহরণ মামলা, সাতক্ষীরায় আটক সংখ্যালঘুর বিরুদ্ধে চার্জশিট ॥ হয়রানির অভিযোগ, জনকণ্ঠ, ২৬ আগস্ট ২০০৩

৮১. বোরহানউদ্দিনে স্কুল শিক্ষক সুধাংশুর বাড়ি লুটের নেপথ্য কাহিনী, সংবাদ, ২৬ আগস্ট ২০০৩

৮২. মহালছড়িতে অপহরণের জের ॥ ২ গ্রামে ১২৫টি বাড়ি ও বৌদ্ধ মন্দিরে আগুন ॥ “নিহত ১”, ইত্তেফাক, ২৭ আগস্ট ২০০৩

৮৩. সাতক্ষীরায় ভারতে যাবার সময় সংখ্যালঘু পরিবারের ২৭ সদস্য আটক, জনকণ্ঠ, ২৭ আগস্ট ২০০৩

৮৪. পূর্ণিমা ধর্ষণ মামলায় বিবাদী পক্ষের শুনানি বারবার বিলম্বিত হচ্ছে, ভোরের কাগজ, ২৮ আগস্ট ২০০৩

৮৫. ঐক্যপরিষদের দাবি দিবস পালন ঃ সংখ্যালঘু নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন, প্রথম আলো, ২৯ আগস্ট ২০০৩

৮৬. অপহরণের দায় চাপিয়ে সাতক্ষীরার ৪৫ হিন্দু পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র, সাবেক পৌর কমিশনার চালাচ্ছেন নির্যাতন, ভোরের কাগজ, ২৯ আগস্ট ২০০৩

৮৭. সাভার পৌরসভার নির্বাচন কাল, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের হুমকি, জনকণ্ঠ, ৩০ আগস্ট ২০০৩

৮৮. কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সংবাদ, ৩০ আগস্ট ২০০৩

৮৯. রূপগঞ্জে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও টাকা লুট, সংবাদ, ৩০ আগস্ট ২০০৩

৯০. মামলা করতে জামায়াতীদের বাধা জলঢাকায় ধর্ষিতার পিতার আÍহত্যার হুমকি, জনকণ্ঠ, ৩০ আগস্ট ২০০৩

৯১. ধামরাইয়ে ধর্ষণ মামলার আসামি ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছেনা, ভোরের কাগজ, ৩১ আগস্ট ২০০৩

 

আরও দেখুন: