২০০৩ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর পদ্ধতিগত ও বর্বরোচিত নিপিড়নের চিত্র অব্যাহত থাকে। এই মাসের সবচেয়ে পৈশাচিক ঘটনাটি ঘটে চট্টগ্রামে, যেখানে আইনজীবীপুত্র শ্রীকান্ত রক্ষিতকে অপহরণের পর নির্মমভাবে মাথা কেটে হত্যা করা হয়। এছাড়া নাটোরের খ্রিস্টান পল্লীতে বারবার হামলা, বখাটেদের উৎপাতে স্কুলছাত্রী ও আদিবাসী তরুণীদের রহস্যজনক আত্মহনন এবং প্রকাশ্য দিবালোকে জমি দখলের ঘটনাগুলো তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে নির্দেশ করে। বিচারের বাণী নিভৃতে কাঁদার মতো অবস্থা তৈরি হয় যখন দেখা যায় পুরোহিত পরিবারের কিশোরীকে মা-বাবার সামনে ধর্ষণ করার পর উল্টো সেই পরিবারটিকেই গ্রামছাড়া হতে হয়।

২০০৩ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত, আজকের কাগজ, ১ এপ্রিল ২০০৩

২. বালিয়াকান্দিতে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারপিট করে জখম, সংবাদ, ১ এপ্রিল ২০০৩

৩. সিলেটে ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণী অপহরণ, জনকণ্ঠ, ২ এপ্রিল ২০০৩

৪. ঝালকাঠিতে শিব মন্দিরের পুকুর থেকে মাছ লুট, ইত্তেফাক, ৩ এপ্রিল ২০০৩

৫. ফটিকছড়িতে মুক্তিপণের দাবিতে এক ব্যক্তি অপহরণ, যুগান্তর, ৩ এপ্রিল ২০০৩

৬. বরিশালে শঙ্কর মঠ থেকে মূল্যবান মূর্তি চুরি, সংবাদ, ৩ এপ্রিল ২০০৩

৭. মির্জাপুরে বারুণী মেলায় পুলিশি অ্যাকশন, সংবাদ, ৩ এপ্রিল ২০০৩

৮. কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কলারোয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, সংবাদ, ৪ এপ্রিল ২০০৩

৯. চাঁদা না দেয়ায় জগন্নাথ হলের ছাত্র প্রহৃত, জনকণ্ঠ, ৫ এপ্রিল ২০০৩

১০. কচুয়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে হামলা, এক মাস পরে থানায় দায়ের হয়েছে অদ্ভুত পাল্টা মামলা, জনকণ্ঠ, ৫ এপ্রিল ২০০৩

১১. মোড়েলগঞ্জে চিংড়ি ঘের দখলের হিড়িক ॥ সংখ্যালঘুদের ওপর চলছে নির্যাতন, জনকণ্ঠ, ৬ এপ্রিল ২০০৩

১২. সদরপুরে দু’টি সংখ্যালঘু পরিবারের বাড়ি দখল করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৬ এপ্রিল ২০০৩

১৩. বগুড়ায় মাড়োয়ারি ধর্মশালা ভাঙার সিদ্ধান্তে উদ্বেগ, সংবাদ, ৭ এপ্রিল ২০০৩

১৪. রায়গঞ্জ ও জলঢাকায় মূর্তি ভাংচুর, ইত্তেফাক, ৮ এপ্রিল ২০০৩

১৫. শিবগঞ্জে মন্দিরের ঘর দখল চেষ্টা ঃ বিএনপি নামধারী সন্ত্রাসী গ্রেপ্তার, প্রথম আলো, ৯ এপ্রিল ২০০৩

১৬. তানোরে বিএনপি নেতার ভাগ্নে ধর্ষণ করেছে গৃহবধূকে, পার্বতীপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, জনকণ্ঠ, ১০ এপ্রিল ২০০৩

১৭. নারায়ণগঞ্জে মন্দির থেকে মূর্তি চুরি, আজকের কাগজ, ১১ এপ্রিল ২০০৩

১৮. পার্বতীপুরে আদিবাসী তরুণীর রহস্যজনক মৃত্যু, ভোরের কাগজ, ১১ এপ্রিল ২০০৩

১৯. খুলনায় আরো এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা, জনকণ্ঠ, ১২ এপ্রিল ২০০৩

২০. নরসিংদীর শিবপুরে বিএনপি ক্যাডারদের চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর লুট, আজকের কাগজ, ১৩ এপ্রিল ২০০৩

২১. পাংশায় মূর্তি ভাংচুর, ইত্তেফাক, ১৩ এপ্রিল ২০০৩

২২. বাগেরহাটে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা, ডাকাতি, জনকণ্ঠ, ১৪ এপ্রিল ২০০৩

২৩. সন্ত্রাসমুক্ত ঘোষণার ১২ দিন পর নাটোরে সংখ্যালঘু তরুণী অপহৃত, ইত্তেফাক, ১৫ এপ্রিল ২০০৩

২৪. রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, প্রথম আলো, ১৬ এপ্রিল ২০০৩

২৫. মিরসরাইয়ে সংখ্যালঘুর স’মিলে ও ফরিদপুরে বাড়িতে হামলা ঃ আহত ১৬, এক পরিবার ঘরছাড়া, প্রথম আলো, ১৭ এপ্রিল ২০০৩

২৬. বাজিতপুরে চাঁদার দাবিতে সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা ঃ উপজেলা সদরে ৫ শতাধিক মানুষের আশ্রয় গ্রহণ, সংবাদ, ১৮ এপ্রিল ২০০৩

২৭. বখাটেদের উৎপাতের শিকার খুলনার পাইকগাছায় আরেক স্কুল ছাত্রীর আÍহনন, আজকের কাগজ, ১৮ এপ্রিল ২০০৩

২৮. ঝালকাঠিতে দুই সংখ্যালঘুর জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ, জনকণ্ঠ, ১৯ এপ্রিল ২০০৩

২৯. নাটোরে খ্রীস্টান পল্লীতে ফের সন্ত্রাসী হামলায় ৭ জন আহত, জনকণ্ঠ, ১৯ এপ্রিল ২০০৩

৩০. পালিয়েও শেষ রক্ষা হয়নি ঃ গৌরনদীতে যুবদল ক্যাডার ইট দিয়ে থেঁতলে দিয়েছে কাঠমিস্ত্রির শরীর, সংবাদ, ১৯ এপ্রিল ২০০৩

৩১. ফরিদপুরে নকলে সহায়তা না করায় পরীক্ষার্থীর পিতা কুপিয়ে জখম করেছে শিক্ষককে, জনকণ্ঠ, ২০ এপ্রিল ২০০৩

৩২. মির্জাপুরে অসহায় বিধবাকে ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, ভোরের কাগজ, ২০ এপ্রিল ২০০৩

৩৩. স্থানীয় বিএনপি নেত্রী ও সন্ত্রাসীদের দৌরাÍ্য ঃ উজিরপুরে মন্দিরের ও আগৈলঝাড়ায় সংখ্যালঘু পরিবারের জমি দখল, সংবাদ, ২১ এপ্রিল ২০০৩

৩৪. অবশেষে যুবদল নেতার হুমকির মুখে হাসপাতালও ছাড়তে হল গোবিন্দকে, সংবাদ, ২১ এপ্রিল ২০০৩

৩৫. চট্টগ্রামে আইনজীবীর পুত্রকে অপহরণের পর হত্যা ঃ বাড়ি দখলকারী সন্ত্রাসী আজিম হত্যাকাণ্ড ঘটিয়েছে ?, প্রথম আলো, ২১ এপ্রিল ২০০৩

৩৬. অভয়নগরে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা, জনকণ্ঠ, ২২ এপ্রিল ২০০৩

৩৭. চট্টগ্রামে আইনজীবীপুত্র শ্রীকান্ত রক্ষিত হত্যাকাণ্ডে তোলপাড়, নিহতের পরিবারকে সন্ত্রাসীদের ফের হুমকি, জনকণ্ঠ, ২২ এপ্রিল ২০০৩

৩৮. আসামী করা হয়েছে ৩৮ জনকে, নাটোরে খ্রিস্টান পল্লিতে হামলার ঘটনায় অবশেষে ২টি মামলা দায়ের, জনকণ্ঠ, ২২ এপ্রিল ২০০৩

৩৯. মুক্তাগাছায় সংখ্যালঘু পরিবারের ১ শিশুকে ধর্ষণ, ৪৮ ঘণ্টায় উদ্ধার, সংবাদ, ২৩ এপ্রিল ২০০৩

৪০. পীরগঞ্জে আদিবাসী তরুণী ধর্ষিত, আজকের কাগজ, ২৩ এপ্রিল ২০০৩

৪১. চট্টগ্রামে শ্রীকান্ত হত্যাকাণ্ডের স্থান শনাক্ত, গ্রেফতার-২, কাটা মস্তকের সন্ধান এখনও মিলেনি, জনকণ্ঠ, ২৪ এপ্রিল ২০০৩

৪২. সরিষাবাড়ীতে এক খ্রীস্টান যুবককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা, জনকণ্ঠ, ২৫ এপ্রিল ২০০৩

৪৩. পাওনা টাকা আদায়ের জন্য প্রতিবেশী স্কুল ছাত্রকে অপহরণ!, ভোরের কাগজ, ২৫ এপ্রিল ২০০৩

৪৪. সিঙ্গাইরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ॥ আহত ৫, ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০০৩

৪৫. মৌলভীবাজারে সংখ্যালঘুদের ৪ একর জমি দখল করেছে ভূমিহীন নামধারীরা, প্রথম আলো, ২৭ এপ্রিল ২০০৩

৪৬. মির্জাপুরে সন্ত্রাসী হামলার শিকার সবিতার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেছে ঃ সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, সংবাদ, ২৭ এপ্রিল ২০০৩

৪৭. মাগুরায় সেবাইতকে মারধর করে প্রাচীন মন্দির দখলের চেষ্টা, ভোরের কাগজ, ২৭ এপ্রিল ২০০৩

৪৮. মানিকগঞ্জে জমি গ্রাস করার জন্য মেয়েকে অপহরণ!, জনকণ্ঠ, ২৮ এপ্রিল ২০০৩

৪৯. ডুমুরিয়ায় ঘুম থেকে ডেকে তুলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আজকের কাগজ, ২৮ এপ্রিল ২০০৩

৫০. শ্রীকান্ত রক্ষিত কিলিং স্কোয়াড সদস্য জাহাঙ্গীর সীতাকুণ্ডে গ্রেফতার, আদালতে ভোলার স্বীকারোক্তি, জনকণ্ঠ, ২৯ এপ্রিল ২০০৩

৫১. নীলফামারীর স্বপ্না রাণীর আÍহত্যা প্ররোচনা মামলাটি কি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে?, জনকণ্ঠ, ২৯ এপ্রিল ২০০৩

৫২. বর্গাদারের নজর পড়েছে মালিকের জমিতে ॥ মা-বাবার সামনে মেয়েকে ধর্ষণ ঃ পুরোহিত পরিবারটি গ্রামছাড়া, প্রথম আলো, ৩০ এপ্রিল ২০০৩

৫৩. রাঙ্গামাটিতে পাহাড়ি এক ছাত্রী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা, ভোরের কাগজ, ৩০ এপ্রিল ২০০৩

আরও দেখুন: