২০০৩ সালের জুন মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর এক বিভীষিকাময় রাষ্ট্রীয় ও সামাজিক নিপিড়নের চিত্র ফুটে ওঠে। এই মাসে একদিকে যেমন কুখ্যাত অপরাধীদের গ্রেফতারের খবর আসে, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে শ্লীলতাহানি, জমি দখল এবং উচ্ছেদের নতুন নতুন ঘটনার জন্ম হয়। বিশেষ করে মোরেলগঞ্জে সবিতা নামের এক গৃহবধূকে গণধর্ষণের পর হত্যার ঘটনা এবং নাটোরে ২০০ সংখ্যালঘু পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে জোরপূর্বক সরকারি দলে যোগ দেওয়ার আলটিমেটাম দেওয়ার ঘটনাগুলো তৎকালীন রাষ্ট্রীয় বিচারহীনতা ও রাজনৈতিক পেশিশক্তির নগ্ন রূপ প্রকাশ করে। প্রশাসনের নিস্পৃহতা এবং অধিকাংশ ক্ষেত্রে মামলা না নেওয়ার প্রবণতা ভুক্তভোগীদের নিজ ভূমিতেই পরবাসী করে তুলেছিল।
২০০৩ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. অবশেষে অপহৃত চিত্ত হালদারের লাশ মিলেছে, জনকন্ঠ, ১ জুন ২০০৩
২. মনিরামপুরে গণডাকাতি, ইনকিলাব, ২ জুন ২০০৩
৩. সিরাজগঞ্জে দুই শিক্ষকের কাছে আবারও সন্ত্রাসীদের চিঠি ঃ খেয়ে দেয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নির্দেশ, প্রথম আলো, ২ জুন ২০০৩
৪. তুচ্ছ ঘটনার জের ॥ জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলায় আহত ১০, জনকন্ঠ, ২ জুন ২০০৩
৫. চট্টগ্রামের শ্রীকান্ত হত্যা মামলার চার্জশিট ১৫ জুনের মধ্যে প্রদানে মন্ত্রীর নির্দেশ ॥ ভিকটিমের পিতার আÍহননের হুমকি, ইত্তেফাক, ২ জুন ২০০৩
৬. দিনাজপুরে বৌদ্ধ ভিক্ষুর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার দাবি, সংবাদ, ২ জুন ২০০৩
৭. সংবাদ সম্মেললে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ নিরঞ্জন মণ্ডল ঃ দুজনকে পুড়িয়ে মারার মামলা থেকে ৩ আসামিকে অব্যাহতি দেওয়ায় আতঙ্ক, ভোরের কাগজ, ৩ জুন ২০০৩
৮. রায়গঞ্জে ধর্ষিতার স্বামীর বিরুদ্ধে মামলা, ভোরের কাগজ, ৩ জুন ২০০৩
৯. নানিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় ২ উপজাতীয় কৃষক আহত, ভোরের কাগজ, ৩ জুন ২০০৩
১০. ঝিনাইদহে দারোগার ছড়ানো গুজবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, আশ্রম মন্দির ও বাড়িঘর ভাঙচুর, প্রথম আলো, ৩ জুন ২০০৩
১১. ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় নিরঞ্জনের পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আজকের কাগজ, ৩ জুন ২০০৩
১২. পুলিশ ক্যাম্পের ইনচার্জকে সাসপেন্ড ঃ শৈলকুপায় ২টি আশ্রম ৩ বাড়িতে হামলা, ভাঙচুর, সংবাদ, ৩ জুন ২০০৩
১৩. নেত্রকোনায় হত্যাকারীদের প্রাণনাশের হুমকি ঃ বিবাহযোগ্য কন্যাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিহতের বাবা-মা, প্রথম আলো, ৪ জুন ২০০৩
১৪. বনকেসে’র নাগপাশে বাঁধা মধুুপুরের আদিবাসী জীবন ঃ যে অরণ্য জীবন, সে অরণ্যই কাল, ভোরের কাগজ, ৫ জুন ২০০৩
১৫. নওগাঁয় লুটের পর গৃহবধূকে ধর্ষণ, ভোরের কাগজ, ৫ জুন ২০০৩
১৬. নাটোরে ২শ’ সংখ্যালঘু পরিবারকে ৭২ ঘন্টার মধ্যে বিএনপিতে যোগ দেয়ার নির্দেশ, সংবাদ, ৫ জুন ২০০৩
১৭. রাঙ্গামাটিতে এক ব্যক্তি অপহৃত, সংবাদ, ৫ জুন ২০০৩
১৮. হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে চিতলমারীর ছোটবাবু, যুগান্তর, ৫ জুন ২০০৩
১৯. গণধর্ষণ ও ধর্ষণের পর খুন, জনকন্ঠ, ৬ জুন ২০০৩
২০. যশোরে খ্রীস্টান ছেলে ও মুসলিম মেয়ের মধ্যে বিয়েকে কেন্দ্র করে সন্ত্রাসীদের তাণ্ডব ঃ ৭ পরিবার গ্রাম ছাড়া, জনকন্ঠ, ৬ জুন ২০০৩
২১. বরিশালের চরমোনাইয়ে অর্ধশতাধিক হিন্দু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ০৭ জুন ২০০৩
২২. বানারীপাড়ায় মন্দির দখলের পাঁয়তারা, ইত্তেফাক, ০৭ জুন ২০০৩
২৩. চট্টগ্রামে সংখ্যালঘুদের জমি বেদখল, প্রথম আলো, ০৭ জুন ২০০৩
২৪. পতেঙ্গায় যুবকের রহস্যজনক মৃত্যু, যুগান্তর, ৭ জুন ২০০৩
২৫. মোড়েলগঞ্জে পৈশাচিক হত্যাকাণ্ডের পর সংখ্যালঘুরা আতঙ্কে, জনকন্ঠ, ৭ জুন ২০০৩
২৬. একটি মানবাধিকার (!) সংগঠনের কাণ্ডকারখানা! ঃ মানিকগঞ্জে সংখ্যালঘু পরিবারের তরুণী গণধর্ষণ মামলা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, সংবাদ, ৭ জুন ২০০৩
২৭. সিংড়ায় মা-বাবার সামনে সংখ্যালঘু পরিবারের দুই বোনকে গণধর্ষণ, সংবাদ, ৭ জুন ২০০৩
২৮. জয়পুর হাটে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ ঃ আহত ১০ জন, সংবাদ, ৭ জুন ২০০৩
২৯. ঝিকরগাছায় খ্রিস্টান পল্লীতে সন্ত্রাসী হামলা লুটপাট ॥ শঙ্কিত গ্রামবাসী, সংবাদ, ৭ জুন ২০০৩
৩০. মোড়েলগঞ্জে গণধর্ষণের পর হত্যা ॥ সবিতার স্বামী ফের হামলার আশঙ্কায় শঙ্কিত, থানায় জিডি, জনকণ্ঠ, ৮ জুন ২০০৩
৩১. গত নির্বাচনের আগে-পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ব্যাপক নির্যাতন হয়েছে ॥ ‘গণতদন্ত কমিশন’ রিপোর্ট, জনকন্ঠ, ৯ জুন ২০০৩
৩২. কুমারখালীতে তিন গ্রামের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল, জনকন্ঠ, ৯ জুন ২০০৩
৩৩. কাপাসিয়ায় বাগান সাবাড়, বেদখল, প্রথম আলো, ৯ জুন ২০০৩
৩৪. দিনাজপুরে পুুরোহিতকে কুপিয়ে মুখে এসিড ঢেলেছে সন্ত্রাসীরা, যুগান্তর, ৯ জুন ২০০৩
৩৫. স্বামীর সামনে গণধর্ষণ শেষে গৃহবধূকে হত্যা ঃ মোড়েলগঞ্জের সংখ্যালঘুরা আতঙ্কে ৫ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি, ভোরের কাগজ, ৯ জুন ২০০৩
৩৬. মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গৌরচন্দ্র বালাকে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা, ভোরের কাগজ, ০৯ জুন ২০০৩
৩৭. বরকলে বৌদ্ধ বিহারের স্থান দখল ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ঃ স্মারকলিপি পেশ, যুগান্তর, ৯ জুন ২০০৩
৩৮. ‘মনে ভাববো এ দেশ আমাদের জন্য নয়’ ঃ মোরেলগঞ্জের পল্লীতে ধর্ষণশেষে হত্যার শিকার সবিতার স্বামী পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ, ১০ জুন ২০০৩
৩৯. আড়াইহাজারে ডাকাতি ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট, সংবাদ, ১০ জুন ২০০৩
৪০. নওগাঁ শহরে ডাকাতিশেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, সংবাদ, ১০ জুন ২০০৩
৪১. রায়গঞ্জে আদিবাসী গৃহবধূ ধর্ষণের শিকার, সংবাদ, ১০ জুন ২০০৩
৪২. চট্টগ্রামে অরো এক বৌদ্ধ ভিক্ষু খুন, ড্রেনে পড়েছিল গলিত লাশ, ভোরের কাগজ, ১০ জুন ২০০৩
৪৩. বটিয়াঘাটায় বাড়ি থেকে ধরে এনে ৩ ব্যক্তিকে গুলি করে কুপিয়ে হত্যা, ভোরের কাগজ, ১০ জুন ২০০৩
৪৪. এক লাখ টাকা মুক্তিপণে রফা! ঃ সুনামগঞ্জের অপহৃত স্কুল শিক্ষক ১৬ দিন পর নেত্রকোনায় উদ্ধার, ভোরের কাগজ, ১১ জুন ২০০৩
৪৫. ৫ দিনেও পুলিশ মামলা নেয়নি ঃ নবাবগঞ্জে আদিবাসী পুরোহিতকে ছুরিকাঘাত ও এসিডদগ্ধ করেছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ১১ জুন ২০০৩
৪৬. ভোলায় ৮ মাসে সংখ্যালঘু পরিবারের তিন বোনকে অপহরণ ও ধর্ষণ করেছে এক নরপশু ঃ সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ, জনকন্ঠ, ১১ জুন ২০০৩
৪৭. কাপাসিয়ায় প্রভাবশালী অধ্যাপকের কাণ্ড! ঃ সংখ্যালঘু পরিবারের বাগানের গাছ কেটে জমি জবরদখল, সংবাদ, ১১ জুন ২০০৩
৪৮. নীলফামারীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ॥ লাশ তড়িঘড়ি মাটিচাপা!, জনকন্ঠ, ১২ জুন ২০০৩
৪৯. ফরিদপুরে ব্যবসায়ীকে অপহরণ, গুলি, প্রথম আলো, ১২ জুন ২০০৩
৫০. ফকিটছড়িতে স্বর্ণকার অপহৃত, আজকের কাগজ, ১৩ জুন ২০০৩
৫১. বান্দরবানে জুম চাষীর লাশ উদ্ধার, আজকের কাগজ, ১৩ জুন ২০০৩
৫২. মগের মুল্লক!, যুগান্তর, ১৩ জুন ২০০৩
৫৩. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য ৫ কংগ্রেসম্যানকে স্মারকলিপি, জনকণ্ঠ, ১৩ জুন ২০০৩
৫৪. জসিম বাহিনীর হুমকি ॥ রাঙ্গুনিয়ার সংখ্যালঘু এলাকায় চাঁদা দাবি ধর্ষণের হুমকি, ভোরের কাগজ, ১৪ জুন ২০০৩
৫৫. মূর্তি চুরি, ভোরের কাগজ, ১৪ জুন ২০০৩
৫৬. হাটহাজরীতে ব্যবসায়ী খুন এলাকায় ক্ষোভ ব্যারিকেড ঃ চট্টগ্রাম শহরে গণপিটুনিতে চাঁদাবাজ নিহত, প্রথম আলো, ১৪ জুন ২০০৩
৫৭. রামপালের পল্লীতে চাঁদার দাবিতে ১টি সংখ্যালঘু পরিবারে হামলা ঃ মামলা করায় হুমকি, সদস্যরা নিরাপত্তাহীনতায়, সংবাদ, ১৪ জুন ২০০৩
৫৮. সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত মুক্তিযোদ্ধা যোগেন্দ্র নাথ মারা গেছেন, সংবাদ, ১৪ জুন ২০০৩
৫৯. চট্টগ্রামে কোটিপতি ব্যবসায়ীকে খুন করেছে ছাত্রদল সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ১৪ জুন ২০০৩
৬০. পুলিশ এক বছরেও কণ্ঠশিল্পী বাবন হত্যার চার্জশিট দিতে পারেনি, ভোরের কাগজ, ১৫ জুন ২০০৩
৬১. মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করায় ১ লাখ টাকা জরিমানা ঃ উজিরপুরের একটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, ভোরের কাগজ, ১৫ জুন ২০০৩
৬২. হাটহাজারীতে ব্যবসায়ীকে খুন করেছে ছাত্রদল ক্যাডার পুলিশ নিশ্চিত, শোক কালো পতাকা, জনকণ্ঠ, ১৫ জুন ২০০৩
৬৩. কালীগঞ্জে সংখ্যালঘু পরিবারের বসতভিটা ও চিংড়িঘের দখল করে নিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ১৬ জুন ২০০৩
৬৪. সংখ্যালঘু কিশোরী অপহরণ ঃ চরফ্যাশন থানা ৬ দিন পর মামলা নিলেও গ্রেফতার নেই, সংবাদ, ১৬ জুন ২০০৩
৬৫. থানার ওসি মামলা নেয়নি ॥ হুমকির মুখে গোটা পরিবার, সাতক্ষীরায় বিএনপি কর্মীরা লুট করেছে স্বপন মণ্ডলের চিংড়ি ঘের, দখল নিয়েছে বসতভিটা, জনকণ্ঠ, ১৬ জুন ২০০৩
৬৬. সুনামগঞ্জে সংখ্যালঘু পরিবারের কোটি টাকার জমি দখল, জনকণ্ঠ, ১৭ জুন ২০০৩
৬৭. ফটিকছড়ির দিদার বাহিনীর অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে হাইদচকিয়ার লোকজন, আজকের কাগজ, ১৮ জুন ২০০৩
৬৮. মীর্জাগঞ্জে অপহৃতা ঝর্নাকে পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি, আজকের কাগজ, ১৮ জুন ২০০৩
৬৯. ফদিরপুরের গ্রামে মন্দির পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, প্রথম আলো, ১৮ জুন ২০০৩
৭০. বাঁশখালিতে তিন মহিলাকে আগুনে পুড়িয়ে মারার মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা, যুগান্তর, ১৮ জুন ২০০৩
৭১. প্রেম করে বিয়ের ‘অপরাধে’ ৪০ হাজার টাকা চাঁদা চেয়েছে ছাত্রদল নেতা ঃ পালিয়ে বেড়াচ্ছে নতুন দম্পতি, জনকণ্ঠ, ১৯ জুন ২০০৩
৭২. বরগুনার আখড়াবাড়ী মন্দির ভাঙচুর, আজকের কাগজ, ১৯ জুন ২০০৩
৭৩. লালমনিরহাটে কিশোরী ধর্ষিত, জনকণ্ঠ, ২০ জুন ২০০৩
৭৪. মানিকগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র অপহরণের অভিযোগ, জনকণ্ঠ, ২০ জুন ২০০৩
৭৫. সংখ্যালঘু যুবক প্রেম করে বিয়ে করার অপরাধে, জনকণ্ঠ, ২০ জুন ২০০৩
৭৬. বাউফলে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, এলাকা ছাড়ার হুমকি, জনকণ্ঠ, ২১ জুন ২০০৩
৭৭. দৈত্যরাজের লাঠিয়াল বাহিনীর কাছে জিম্মি সবাই ঃ মিরসরাইয়ে বৌদ্ধদের ১ কোটি টাকার জায়গা দখলের পাঁয়তারা, সংবাদ, ২১ জুন ২০০৩
৭৮. চিকিৎসা অবহেলায় ডাক্তারের মৃত্যু ॥ রাজশাহী মেডিকেলে ইন্টার্নী ডাক্তার ধর্মঘট, জনকণ্ঠ, ২২ জুন ২০০৩
৭৯. চট্টগ্রামে কৈবল্যধাম আশ্রমে সেবায়েতদের মারপিট মালামাল লুট, ভোরের কাগজ, ২৩ জুন ২০০৩
৮০. লোহাগড়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে একজনকে, আজকের কাগজ, ২৩ জুন ২০০৩
৮১. বাউফলে সংবাদকর্মী ঝর্না রায়ের পরিবার অবরুদ্ধ ॥ হত্যার হুমকি ঃ স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা, সংবাদ, ২৪ জুন ২০০৩
৮২. চাটমোহরে øেহলতা নামের এক বৃদ্ধার বাড়ি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ২৫ জুন ২০০৩
৮৩. জোরারগঞ্জ বাজারে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ, ইত্তেফাক, ২৬ জুন ২০০৩
৮৪. স্কুল পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের কোপানল ঃ সাসপেন্ড হওয়া শিক্ষক রনজিৎ চন্দ্র ১৪ মাস ধরে জীবিকা ভাতা পাচ্ছেন না, সংবাদ, ২৬ জুন ২০০৩
৮৫. দিগপাইতে ফতোয়ার শিকার সংখ্যালঘু মহিলা, সংবাদ, ২৬ জুন ২০০৩
৮৬. শ্রীপুরে সন্ত্রাসীরা এক শিক্ষককে হুমকি দিয়েছে, আজকের কাগজ, ২৬ জুন ২০০৩
৮৭. চাটমোহরে হিন্দু বিধবার বাড়ি দখল, ফরিদগঞ্জে হামলা, প্রথম আলো, ২৬ জুন ২০০৩
৮৮. অবশেষে রঞ্জিতের বাবার আশঙ্কাই সত্য হলো!, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৩
৮৯. রায়গঞ্জে ধর্ষিতার বিরুদ্ধে পাল্টা অপহরণ মামলা, ইত্তেফাক, ২৭ জুন ২০০৩
৯০. ত্রিশালে জায়গা দখল করে ঘর নির্মাণ, ৩ জনকে কুপিয়ে জখম, প্রথম আলো, ২৮ জুন ২০০৩
৯১. ভূরুঙ্গামারীতে সংখ্যালঘু পরিবারের জমি দখল ভারত পাঠানোর হুমকি ঃ ইউএনওকে জানিয়েও লাভ হয়নি, সংবাদ, ২৮ জুন ২০০৩
৯২. ত্রিশালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা ॥ হামলায় ৩ জন আহত, ইত্তফাক, ২৮ জুন ২০০৩
৯৩. নির্বাচনী প্রহসন থেকে সংখ্যালঘুদের বাঁচান, আজকের কাগজ, ২৮ জুন ২০০৩
৯৪. চাটমোহরে সংখ্যালঘু বিধবাকে উচ্ছেদ করে বসত-বাড়ি দখল ॥ গ্রেফতার ১, সংবাদ, ২৮ জুন ২০০৩
৯৫. নওগাঁয় এক মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটাছাড়া করার পাঁয়তারা, জনকণ্ঠ, ২৯ জুন ২০০৩
৯৬. সাতক্ষীরায় ৫০ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ঃ আহত ১৫, ভাঙচুর, চিংড়ি ঘেরে লুটপাট, ভোরের কাগজ, ২৯ জুন ২০০৩
৯৭. বানারীপাড়ায় সংখ্যালঘুদের বাড়িতে ডাকাতি ঃ আহত ২, যুগান্তর, ৩০ জুন ২০০৩
৯৮. চাঁদা দিতে অস্বীকার করায় মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ছাত্রদল ক্যাডার সুমন বাহিনীর হামলা, জনকণ্ঠ, ৩০ জুন ২০০৩
৯৯. শিবিরকর্মীর নেতৃত্বে জলঢাকার সংখ্যালঘু ছাত্রীকে অপহরণ, সংবাদ, ৩০ জুন ২০০৩
আরও দেখুন: