২০০৩ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৩ সালের মার্চ মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর পদ্ধতিগত ও বর্বরোচিত নিপিড়নের চিত্র অব্যাহত থাকে। এই মাসের সবচেয়ে পৈশাচিক ঘটনাটি ঘটে বাগেরহাটে, যেখানে গভীর রাতে হিন্দুবাড়িতে ঢুকে হত্যা ও তিন নারীকে টানা দুই ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়। স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বাধা, বাড়িঘর ভাঙচুর এবং বিজয় উদযাপন বা পরাজয়ের প্রতিশোধ হিসেবে হামলার ঘটনা ঘটে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপক বিস্তার ঘটেছে। প্রশাসনের নিস্পৃহতা এবং রাজনৈতিক প্রভাবশালীদের প্রত্যক্ষ মদদ এই মানবাধিকার লঙ্ঘনকে আরও বেগবান করেছে।

২০০৩ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

১. বেলকুচিতে সন্ত্রাসী হামলা ঃ মন্দিরসহ ৫টি বাড়ি ভাঙচুর, প্রথম আলো, ১ মার্চ ২০০৩

২. পাকুন্দিয়ায় প্রভাবশালী এক প্রতিবেশীর নির্যাতনের শিকার একটি সংখ্যালঘু পরিবার, যুগান্তর, ১ মার্চ ২০০৩

৩. রাজবাড়ীতে সংখ্যালঘু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ, সংবাদ, ১ মার্চ ২০০৩

৪. স্বরূপকাঠির জলাবাড়িতে কয়েক হাজার সংখ্যালঘু ভোটার ভোট দিতে পারেননি, যুগান্তর, ২ মার্চ ২০০৩

৫. সাভারে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত, যুগান্তর, ২ মার্চ ২০০৩

৬. সাভারে কলেজছাত্রী অপহরণ, ২ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা, প্রথম আলো, ৩ মার্চ ২০০৩

৭. মিরসরাইয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০০ দোকান হুমকির মুখে বন্ধ!, প্রথম আলো, ৪ মার্চ ২০০৩

৮. পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে ১ জনের মৃত্যু, ইনকিলাব, ৫ মার্চ ২০০৩

৯. সাতক্ষীরায় চরমপন্থীদের হাতে ঘের মালিক খুন, যুগান্তর, ৫ মার্চ ২০০৩

১০. সরজমিন বড়ভিটা ইউনিয়ন ঃ আ’লীগ প্রার্থীকে ভোট দেয়ায় হিন্দুদের পূজা করতে দেয়া হচ্ছে না, সংবাদ, ৫ মার্চ ২০০৩

১১. সোনারগাঁয়ে দুর্গামন্দির ভেঙে দেবোত্তর সম্পত্তি দখল ঃ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, আজকের কাগজ, ৬ মার্চ ২০০৩

১২. কাপাসিয়ার কড়িহাতায় নবনির্বাচিত চেয়ারম্যানের তাণ্ডব ঃ ৭০টি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি, সংবাদ, ৬ মার্চ ২০০৩

১৩. চাঁদপুরে গির্জার মূর্তি চুরির ঘটনার কিনারা হয়নি ১ সপ্তাহেও, ভোরের কাগজ, ৬ মার্চ ২০০৩

১৪. নাটোরে পরাজিত বিএনপি সমর্থক ইউপি চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সংবাদ, ৭ মার্চ ২০০৩

১৫. কটিয়াদীতে বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট, সংবাদ, ৮ মার্চ ২০০৩

১৬. বাগেরহাটে অধ্যাপক গুলিবিদ্ধ, ইত্তেফাক, ৮ মার্চ ২০০৩

১৭. নওগাঁয় আদিবাসী নেতাকে কুপিয়ে হত্যা, জনকণ্ঠ, ৮ মার্চ ২০০৩

১৮. ফাও খেতে না দেওয়ায় রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিএনপি সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ৮ মার্চ ২০০৩

১৯. কুড়িল বিশ্বরোডে ব্যবসায়ী গুলিবিদ্ধ, প্রথম আলো, ৮ মার্চ ২০০৩

২০. লক্ষীপুরের কালীমন্দিরে অগ্নিসংযোগ ঃ মূর্তি ভাঙচুর, আজকের কাগজ, ৮ মার্চ ২০০৩

২১. চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনোত্তর সহিংসতা ঃ অনেকে বাড়িছাড়া, আতঙ্কে সংখ্যালঘুরা, প্রথম আলো, ৯ মার্চ ২০০৩

২২. প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে ঃ মহেশখালীতে সংখ্যালঘু পরিবারের ১৫টি বসতবাড়ি ভাঙচুর, প্রথম আলো, ৯ মার্চ ২০০৩

২৩. সন্ত্রাসীদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন চিতলমারীর হরেকৃষ্ণ, আজকের কাগজ, ৯ মার্চ ২০০৩

২৪. শিক্ষকের বাড়িতে হামলা ঃ স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ, সংবাদ, ৯ মার্চ ২০০৩

২৫. নড়াইলে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, আজকের কাগজ, ১০ মার্চ ২০০৩

২৬. গভীর রাতে হিন্দুবাড়িতে ঢুকে হত্যা, তিন নারীকে গণধর্ষণ ঃ চরম বর্বরতায় বাগেরহাটে আতঙ্ক ॥ ২ ঘণ্টা ধরে হত্যা ও ধর্ষণযজ্ঞ শেষে অর্ধলক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট ॥ গ্রেপ্তার পরাজিত এক মেম্বার প্রার্থী, ভোরের কাগজ, ১০ মার্চ ২০০৩

২৭. ধর্ষিতা স্কুল ছাত্রীর বক্তব্য ঃ বিএনপি কর্মী ও বিডিআরের এক প্রাক্তন সদস্য সহ তিনজন ধর্ষণ করেছে শুক্লাকে, জনকণ্ঠ, ১১ মার্চ ২০০৩

২৮. চট্টগ্রামে গার্মেন্টস কর্মীকে বিএনপি সমর্থকদের পালাক্রমে ধর্ষণ ॥ থানা মামলা নেয়নি, জনকণ্ঠ, ১২ মার্চ ২০০৩

২৯. কুষ্টিয়ায় সম্পত্তি আÍসাতের জন্য এক মহিলাকে কুপিয়ে হত্যা, সংবাদ, ১২ মার্চ ২০০৩

৩০. ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীরা তৎপর ঃ পার্বতীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ, ভোরের কাগজ, ১২ মার্চ ২০০৩

৩১. রাজধানীর বেরাইদ ইউপি নির্বাচন ঃ শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় সংখ্যালঘু ভোটাররা আতঙ্কে, ভোরের কাগজ, ১৩ মার্চ ২০০৩

৩২. কুতুবদিয়ায় সংখ্যালঘু পাড়ায় হামলা ঃ মহিলাসহ আহত ১২, প্রথম আলো, ১৩ মার্চ ২০০৩

৩৩. মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, মামলা, প্রথম আলো, ১৩ মার্চ ২০০৩

৩৪. গোয়ালন্দে অপহৃত ছাত্রী ৭ দিনেও উদ্ধার হয়নি। ধরা পড়েনি মূল আসামী, ইত্তেফাক, ১৩ মার্চ ২০০৩

৩৫. সাভারে ২ ছাত্রী অপহৃত ॥ পরে ১ জনকে উদ্ধার, ইত্তেফাক, ১৪ মার্চ ২০০৩

৩৬. নওগাঁয় সংখ্যালঘু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ভোরের কাগজ, ১৬ মার্চ ২০০৩

৩৭. নীলফামারীতে চোরাগোপ্তা হামলায় আহত ৪০, ভোলায় মন্ত্রীর ভাগ্নে সংখ্যালঘুর খালি চেকে সই নিয়েছে, জনকণ্ঠ, ১৬ মার্চ ২০০৩

৩৮. বাগমারায় সংখ্যালঘু বাড়িতে সন্ত্রাসীদের লুটপাট, সংবাদ, ১৬ মার্চ ২০০৩

৩৯. বাগেরহাট বর্বরতা, আরও তিনজন গ্রেফতার, লুন্ঠিত কিছু মাল উদ্ধার, ৩ জনকে জেলে প্রেরণ, জনকণ্ঠ, ১৭ মার্চ ২০০৩

৪০. যশোরে প্রতিবেশী মহিলার যোগসাজসে যুবতী ধর্ষিত, জনকণ্ঠ, ১৭ মার্চ ২০০৩

৪১. হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ঃ ইউপি নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের ব্যাপক ঘটনা ঘটেছে, জনকণ্ঠ, ১৮ মার্চ ২০০৩

৪২. জয়পুরহাটে সন্ত্রাসীরা তিন আদিবাসীর বাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রথম আলো, ১৮ মার্চ ২০০৩

৪৩. আতংকে গৃহবন্দী একটি পরিবার, ইত্তেফাক, ১৯ মার্চ ২০০৩

৪৪. বাগেরহাটে অধ্যাপক সর্বজিৎ চক্রবর্তীকে হত্যার উদ্দেশ্যে গুলি, সংবাদ, ২০ মার্চ ২০০৩

৪৫. কেরানীগঞ্জে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা ॥ মামলায় জড়িয়ে হয়রানি, জনকণ্ঠ, ২২ মার্চ ২০০৩

৪৬. বরিশালে নির্বাচনে হেরে হিন্দু পরিবারে হামলা!, প্রথম আলো, ২২ মার্চ ২০০৩

৪৭. মোটর সাইকেল না দেওয়ায়, আজকের কাগজ, ২২ মার্চ ২০০৩

৪৮. মোড়েলগঞ্জে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, আজকের কাগজ, ২২ মার্চ ২০০৩

৪৯. স্কুলের নামে জমি দখলের চেষ্টা ঃ জামালপুরে সংখ্যালঘু পরিবারের ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা, আহত ১০, সংবাদ, ২৩ মার্চ ২০০৩

৫০. বাগেরহাট বর্বরতা, লাখ টাকার চুক্তিতে হত্যা পরিকল্পনা করা হয়, যুবদল নেতা হারুণের স্বীকারোক্তি, জনকণ্ঠ, ২৪ মার্চ ২০০৩

৫১. চট্টগ্রামে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই, জনকণ্ঠ, ২৫ মার্চ ২০০৩

৫২. গুরুদাসপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন ॥ বন্ধু নিখোঁজ, ইত্তেফাক, ২৭ মার্চ ২০০৩

৫৩. উজিরপুরে সংখ্যালঘু পরিবারের ৭শ’ বিঘা জমি দখল করে ঘের তৈরির চেষ্টা, আজকের কাগজ, ২৮ মার্চ ২০০৩

৫৪. ঘুষ দে নয় …., আজকের কাগজ, ২৮ মার্চ ২০০৩

৫৫. দেড় বছরে কয়েক’ শ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন ঃ অধিকাংশ ঘটনাই থেকে যায় আড়ালে, মূল টার্গেট সংখ্যালঘুরা, প্রথম আলো, ৩০ মার্চ ২০০৩

৫৬. নান্দাইলে সংখ্যালঘু পরিবারের বাসা দখল করেছে পুলিশের এএসআই ঃ বাড়ির মালিককে দগ্ধ করে হত্যার হুমকি, সংবাদ, ৩০ মার্চ ২০০৩

৫৭. সাংবাদিক সম্মেলনে অভিযোগ ঃ সম্পত্তি দখলের জন্যে দুটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের হত্যার হুমকি, সংবাদ, ৩১ মার্চ ২০০৩

৫৮. চট্টগ্রামে খুন, জনকণ্ঠ, ৩১ মার্চ ২০০৩

আরও দেখুন: