২০০৩ সালের সেপ্টেম্বর মাসটি ছিল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য একটি বিভীষিকাময় অধ্যায়। এই মাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনাটি ঘটে খাগড়াছড়ির মহালছড়িতে, যেখানে পাহাড়ি গ্রামগুলোতে পরিকল্পিত অগ্নিসংযোগ, হত্যা, ব্যাপক লুটপাট ও গণধর্ষণের ঘটনা ঘটে। ঘরবাড়ি হারিয়ে শত শত পাহাড়ি পরিবার দুর্গম জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। সমতলে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিমা ভাঙচুর এবং উগ্রবাদীদের পক্ষ থেকে মাইকিং করে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরকরণের নির্দেশ দেওয়া হয়। পাশবিক নারী নির্যাতন, অপহরণ, জমি-শ্মশান দখল এবং খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা তৎকালীন বিচারহীনতার সংস্কৃতিকে চরমভাবে উন্মোচিত করে।
২০০৩ সালের সেপ্টেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. নাটোরে এক রাতে ১২ সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি, ভোরের কাগজ, ১ সেপ্টেম্বর ২০০৩
২. নগরীতে দুধর্ষ ডাকাতিঃ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট, ভোরের কাগজ, ১ সেপ্টেম্বর ২০০৩
৩. চট্টগ্রামে দিনে-দুপুরে ডাকাতি, প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০০৩
৪. মোরেলগঞ্জের কয়েকটি গ্রামে চলছে মামা ভাগ্নের তাণ্ডব, সংবাদ, ১ সেপ্টেম্বর ২০০৩
৫. নবাবগঞ্জে সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের ওপর নির্যাতন, ১’শ পরিবার উচ্ছেদের হুমকি, আজকের কাগজ, ২ সেপ্টেম্বর ২০০৩
৬. ঝিকরগাছায় মন্দিরের জমি দখল, “সেবায়েতকে হত্যার হুমকি”, জনকণ্ঠ, ২ সেপ্টেম্বর ২০০৩
৭. সাতক্ষীরায় প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ৩ সেপ্টেম্বর ২০০৩
৮. মুকসুদপুরে নব বিবাহিত তরুণী অপহরণ “হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ”, ভোরের কাগজ, ৩ সেপ্টেম্বর ২০০৩
৯. মহালছড়ির পাহাড়ী গ্রামগুলোতে ২৬ আগস্ট চলেছে নির্মম বর্বরোচিত অত্যাচার; অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, লুট কিছুই বাদ যায়নি, জনকণ্ঠ, ৪ সেপ্টেম্বর ২০০৩
১০. মহালছড়ির ঘটনাটি কেন ঘটানো হলো?, জনকণ্ঠ, ৪ সেপ্টেম্বর ২০০৩ ২০০৩
১১. সাংবাদিকদের ক্যামেরা সব সিজ করো, জনকণ্ঠ, ৪ সেপ্টেম্বর ২০০৩
১২. মহালছড়ির ৯ পাহাড়ি গ্রাম বিরানভূমি, ৩৫০ পরিবার জঙ্গলে আশ্রয় নিয়েছে, জেলা প্রশাসক বললেন পাহাড়িরা অসহায়, আমি নিরুপায়, প্রথম আলো, ৪ সেপ্টেম্বর ২০০৩
১৩. মহালছড়ির অসহায় মানুষ এখনও দুর্গম জঙ্গলে খোলা আকাশের নীচে মাথা গোঁজার ঠাই হয়নি, জনকণ্ঠ, ৫ সেপ্টেম্বর ২০০৩
১৪. বেড়ায় গৃহবধূর গলায় ছুরি ধরে মেয়ের বিয়ের জমানো টাকা স্বর্ণ লুট, ইত্তেফাক, ৫ সেপ্টেম্বর ২০০৩
১৫. জন্মভূমিতে কি থাকতে পারব না, প্রশ্ন পাহাড়িদের, জনকণ্ঠ, ৫ সেপ্টেম্বর ২০০৩
১৬. চিংড়াখালীর সংখ্যালঘু ও নিরীহ মানুষ এখনও শঙ্কিত, জনকণ্ঠ, ৫ সেপ্টেম্বর ২০০৩
১৭. খাগড়াছড়ির দীঘীনালা শরণার্থী ক্যাম্প ঃ প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন এবং এক অরুণা চাকমার কাহিনী, আজকের কাগজ, ৫ সেপ্টম্বর ২০০৩
১৮. কাশিয়ানীতে প্রতিমা ভাংচুর থানায় মামলা দায়ের, আজকের কাগজ, ৫ সেপ্টেম্বর ২০০৩
১৯. সাতক্ষীরায় মেয়ে অপহরণকারীরা সংখ্যালঘু পরিবারকে হুমকি দিচ্ছে, পুলিশ বলছে মিমাংসা করে ফেলতে, ভোরের কাগজ, ৫ সেপ্টেম্বর ২০০৩
২০. মহালছড়িতে সর্বত্র আতঙ্ক, শুন্য ভিটায় আগুন, লুটপাটের ছাপ, ধর্ষিতাদের কান্না থামছে না, ভোরের কাগজ, ৫ সেপ্টম্বর ২০০৩
২১. রেশন পাহাড়ীরা পাচ্ছে না, সেটেলাররা পাচ্ছে, জনকণ্ঠ, ৫ সেপ্টেম্বর ২০০৩
২২. মহালছড়িতে ভীতির সঙ্গে বসবাস, ঘর নেই, খাবার নেই, কোন জবাবও নেই, জনকণ্ঠ, ৬ সেপ্টেম্বর ২০০৩
২৩. সিরাজগঞ্জে ধর্ষিতা আদিবাসী গৃহবধূকে মামলা করতে দেয়নি মাতব্বররা, ৪ ধর্ষকের ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে, ভোরের কাগজ, ৬ সেপ্টেম্বর ২০০৩
২৪. লজ্জায় মেয়ে ও বাবা নিঁখোজ বানারীপাড়া কলেজে সংখ্যালঘু ছাত্রীর সম্ভ্রমহানী করেছে ছাত্রদল ক্যাডার, জনকণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০০৩
২৫. দিনাজপুরে অপহরণের ১৭ ঘন্টা পর শিশু উদ্ধার, জনকণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০০৩
২৬. শর্শদীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০০৩
২৭. ফরিদপুরে ডাকাতি, জনকণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০০৩
২৮. খুলনার ফুলতলার পল্লীতে সশস্ত্র চাঁদাবাজদের দৌরাÍ, “সংখ্যালঘুরাই প্রধান টার্গেট”, জনকণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০০৩
২৯. ফকিরহাটে জোড়া খুন, যুগান্তর, ৭ সেপ্টেম্বর ২০০৩
৩০. শ্রীপুরে আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলা, গৃহবধূ আহত, যুগান্তর, ৭ সেপ্টেম্বর ২০০৩
৩১. ফেনীতে তিন মূর্তির মাথা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, যুগান্তর, ৭ সেপ্টেম্বর ২০০৩
৩২. লামার বিলছড়ি মাহামুনি বৌদ্ধ বিহার থেকে চুরি হওয়া ১৫০টি মুর্তি ১ সপ্তাহেও উদ্ধার হয়নি, আজকের কাগজ, ৭ সেপ্টেম্বর ২০০৩
৩৩. বেতাগীতে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় সংখ্যালঘু পরিবারে হামলা, আহত ৫, সংবাদ, ৭ সেপ্টেম্বর ২০০৩
৩৪. সৈয়দপুরে সংখ্যালঘু এলাকায় হামলা, প্রতিমা ভাংচুর, যুগান্তর, ৮ সেপ্টেম্বর ২০০৩
৩৫. এমন প্রতাবশালী পক্ষটি কে?, জনকণ্ঠ, ৮ সেপ্টেম্বর ২০০৩
৩৬. শ্রীপুরে আদিবাসীদের ওপর সন্ত্রাসী বাহিনীর হামলা, জনকণ্ঠ, ৮ সেপ্টেম্বর ২০০৩
৩৭. মহালছড়ির হামলায় ক্ষতি ৩ কেটি টাকা ঃ ১৪ গ্রামের ৫০০ বাড়ি ভষ্মিভূত, ধর্ষিত ১০ জন, ভোরের কাগজ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৩৮. জমি দখলে ব্যর্থ হয়ে বিধবার বাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৩৯. বানারীপাড়ায় কলেজ ছাত্রী ধর্ষিত জড়িত ৪ ছাত্রদল ক্যাডার, আজকের কাগজ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪০. মানিকগঞ্জে হামলার শিকার হয়ে মহিলা হাসপাতালে মামলার বাদীকে হুমকি, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪১. চৌগাছায় হাতুড়িপেটা করে আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪২. খুলনায় সংখ্যালঘুদের নির্যাতন ও হয়রানীর অভিযোগ, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৩. স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বালাগঞ্জের গোপালকে হত্যা, প্রথম আলো, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৪. মহালছড়ির ঘটনা দুঃখজনক ও হৃদয়বিদারক ঃ সংসদীয় কমিটির অভিমত, যুগান্তর, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৫. দিনাজপুরে আদিবাসী যুবককে পিটিয়ে হত্যা, যুগান্তর, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৬. এ কোন্ অসভ্য বর্বরতা ॥ মহালছড়ির কান্না- কাকে বলব, কে করবে প্রতিকার, জনকণ্ঠ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৭. প্রতিমা ভাঙচুরের নিন্দা, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০৩
৪৮. পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি গ্রামে হামলা ঃ সর্বস্ব হারিয়ে আদিবাসীরা দিন কাটাচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তায়, সংবাদ, ১০ সেপ্টেম্বর ২০০৩
৪৯. নির্বাচনোত্তর সংখ্যালঘু নির্যাতনের স্বীকৃতি ঃ নাবালিকা ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন, সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০৩
৫০. শ্রীপুরে আদিবাসী পরিবারে হামলা সন্ত্রাসীদের নির্যাতনে শ্রবণশক্তি হারিয়েছে অন্তসত্ত্বা গৃহবধূ মিলন, সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০৩
৫১. পূর্বধলায় কালিমন্দির প্রাঙ্গণ দখল ও মিথ্যা মামলা, “সংখ্যালঘুরা আতঙ্কিত এ বছর দুর্গাপূজা না করার সিদ্ধান্ত, সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০৩
৫২. বাঁশখালীর গ্রামে বিধবার বাড়ি জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০৩
৫৩. সরজমিন পরিদর্শন শেষে ১১ দলের ব্রিফিং ঃ মহালছড়িতে হামলায় ইন্ধন জুগিয়েছে বিএনপি-জামাত, ভোরের কাগজ, ১১ সেপ্টেম্বর ২০০৩
৫৪. রূমাতে উপ-জাতীয় মহিলাকে ধর্ষণের অভিযোগ, আজকের কাগজ, ১২ সেপ্টেম্বর ২০০৩
৫৫. পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি গ্রামে হামলা ঃ সর্বস্ব হারিয়ে আদিবাসীরা দিন কাটাচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তায়, ১২ সেপ্টেম্বর ২০০৩
৫৬. পূর্বধলায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে আসামীদের বিরুদ্ধে চার্জশিট, সংবাদ, ১২ সেপ্টেম্বর ২০০৩
৫৭. হালুয়া ঘাটায় আদিবাসী তরুণী ধর্ষণের শিকার গ্রেপ্তার-১, সংবাদ, ১২ সেপ্টেম্বর ২০০৩
৫৮. পাহাড়ের পরিস্থিতি এখন বিস্ফোরণোমুখ ঃ মহালছড়ির ঘটনার জন্য ৯ নম্বর আর্মড ৬ ব্যাটালিয়ন ও জেলা প্রশাসকের নির্লিপ্ততা দায়ী ঃ সরকারি রিপোর্ট, যুগান্তর, ১২ সেপ্টেম্বর ২০০৩
৫৯. জামালগঞ্জে সন্ত্রাসীরা পারিবারিক শ্মশান দখলের পায়তারা করছে, ভোরের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬০. শিবচরে পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, ভোরের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬১. নবীগঞ্জে শ্মশানঘাট দখলের পাঁয়তারা, ভোরের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬২. ঠাকুরগাঁয়ে গৃহবধূকে ধর্ষণের পর চক্ষু উৎপাটন, ভোরের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৩. ফুলবাড়িতে নিখোজ গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৫, আজকের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৪. শিবচরে দুর্গাপূজার ৬টি মূর্তি ভাংচুর, আজকের কাগজ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৫. অপহরণের ১১ দিন পরও শ্রীমঙ্গলের সম্পাকে উদ্ধার করা যায়নি, যুগান্তর, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৬. গাইবান্ধায় প্রতিমা ভাংচুর “যুবক আটক”, জনকণ্ঠ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৭. বেড়ায় গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূর সর্বস্ব লুট, সংবাদ, ১৩ সেপ্টেম্বর ২০০৩
৬৮. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী বঙ্গবন্ধুকে আশ্রয়দাতা উখিয়ার সেই উপজাতি পরিবারটি এখন ভিটাছাড়া, জনকণ্ঠ, ১৪ সেপ্টেম্বর ২০০৩
৬৯. আগৈলঝাড়ায় খ্রীস্টান মহিলা ধর্ষণ, “ধর্ষককে আটক করেও ছেড়ে দেয়া হয়েছে”, জনকণ্ঠ, ১৪ সেপ্টেম্বর ২০০৩
৭০. ধর্মোন্মাদের মাইকিং, প্রথম আলো, ১৪ সেপ্টেম্বর ২০০৩
৭১. পাবনায় মইকিং গ্রেফতার-১ “দুর্গা পূজা করলে হত্যা” হিন্দুদের মুসলমান হওয়ার নির্দেশ, সংবাদ, ১৪ সেপ্টেম্বর ২০০৩
৭২. পাহাড়ি বাঙালি বিরোধ জিইয়ে রাখতে তৎপর একটি মহল, রূপন মহাজনের ভাগ্যে কি ঘটেছে?, ভোরের কাগজ, ১৪ সেপ্টেম্বর ২০০৩
৭৩. ৪৫টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে আগস্টে, ভোরের কাগজ, ১৫ সেপ্টেম্বর ২০০৩
৭৪. কলাপাড়ায় বৌদ্ধ বিহারের জমি দখল, নির্মাণ করা হচ্ছে বিএনপি অফিস, সংবাদ, ১৫ সেপ্টেম্বর ২০০৩
৭৫. আগৈলঝাড়ার গ্রামে তিন সন্তানের জননী ধর্ষিত, সংবাদ, ১৫ সেপ্টেম্বর ২০০৩
৭৬. পাবনায় সংখ্যালঘুর বাড়িতে সশস্ত্র হামলা, যুগান্তর, ১৫ সেপ্টেম্বর ২০০৩
৭৭. পাবনায় চাঁদা না পেয়ে সংখ্যালঘুর পরিবারে ভাংচুর, লুটপাট, জনকণ্ঠ, ১৬ সেপ্টেম্বর ২০০৩
৭৮. সোনাতলার হাটকরমজা গ্রামে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, গ্রেফতার ২, ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০০৩
৭৯. ধামরাইয়ে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, “মহিলাসহ আহত ৬”, জনকণ্ঠ, ১৭ সেপ্টেম্বর ২০০৩
৮০. বগুড়ায় প্রতিমা ভাংচুর, পুনরায় আয়োজন না করার জন্য হুমকি, ওসির ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ অস্বীকার, ভোরের কাগজ, ১৭ সেপ্টেম্বর ২০০৩
৮১. আড়াইহাজারে দুর্গা প্রতিমা ভাংচুর, যুগান্তর, ১৮ সেপ্টেম্বর ২০০৩
৮২. তিন সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি, যুগান্তর, ১৮ সেপ্টেম্বর ২০০৩
৮৩. ঝিনাইদহে চিকিৎসককে চেম্বারে ঢুকে হত্যা, ভোরের কাগজ, ১৯ সেপ্টেম্বর ২০০৩
৮৪. ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা অশীতিপর ডাঃ মুখার্জীকে কুপিয়ে হত্যা, যুগান্তর, ১৯ সেপ্টেম্বর ২০০৩
৮৫. জুম চাষীদের এখন দুর্দিন, যুগান্তর, ২০ সেপ্টেম্বর ২০০৩
৮৬. মুন্সিগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে কলেজ শিক্ষকের পদত্যাগপত্র আদায় করেছে বিএনপির ক্যাডাররা, সংবাদ, ২০ সেপ্টেম্বর ২০০৩
৮৭. বরিশালে দুই সংখ্যালঘুকে পুড়িয়ে হত্যার মামলাও রাজনৈতিক হয়রানী, জনকণ্ঠ, ২১ সেপ্টেম্বর ২০০৩
৮৮. রাজশাহীর আদিবাসী পল্লীতে হামলা ও ভাংচুর, প্রথম আলো, ২১ সেপ্টেম্বর ২০০৩
৮৯. ত্রিশালে সন্ত্রাসী সুরুজ বাহিনীর দৌরাÍ ঃ কবি সুশীল কুমারের পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, সংবাদ, ২২ সেপ্টেম্বর ২০০৩
৯০. দেড়বছরে ৭০টি বুদ্ধমুর্তি চুরির ঘটনা ঃ রাখাইনদের ধর্মীয় আচার পালন বিঘিœত, পুলিশি টহল এবং মন্দির মেরামতের দাবি, ভোরের কাগজ, ২২ সেপ্টেম্বর ২০০৩
৯১. জামালপুরে সংখ্যালঘু ঋষিপরিবারের ওপর সন্ত্রাসীদের নির্যাতন, আজকের কাগজ, ২৩ সেপ্টেম্বর ২০০৩
৯২. বাউফলে স্কুলছাত্রীকে কথিত অপহরণের ঘটনা ঃ দুটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চলছে, ২৩ সেপ্টেম্বর ২০০৩
৯৩. চাঁপাই নবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২৪ সেপ্টেম্বর ২০০৩
৯৪. শিবগঞ্জে প্রতিমা ভাংচুর, যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০০৩
৯৫. সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে পূজা উদযাপন কমিটির নেতাকে অপহরণ, যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০০৩
৯৬. বোনকে উত্যক্ত করতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে, ভোরের কাগজ, ২৪ সেপ্টেম্বর ২০০৩
৯৭. শিবগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুর ঃ “মাদ্রাসা ছাত্র গ্রেফতার”, ইত্তেফাক, ২৫ সেপ্টেম্বর ২০০৩
৯৮. চাঁপাই নবাবগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, ভোরের কাগজ, ২৫ সেপ্টেম্বর ২০০৩
৯৯. ছয় মাস পর লাশ উত্তোলন ঃ হত্যার ঘটনা চাপা দিতে হিন্দু যুবককে দাফন মুসলমান হিসেবে, জনকণ্ঠ, ২৬ সেপ্টম্বর ২০০৩
১০০. হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলা, আহত ৪, পূজামণ্ডপ ভাংচুর, জনকণ্ঠ, ২৬ সেপ্টম্বর ২০০৩
১০১. আদিতমারিতে প্রতিমা ভাংচুর, সংবাদ, ২৬ সেপ্টেম্বর ২০০৩
১০২. রণীশংকৈলে আদিবাসী গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, যুগান্তর, ২৬ সেপ্টেম্বর ২০০৩
১০৩. মাহিগঞ্জে এক রাতে তিন স্বর্ণের দোকানে ডাকাতি, যুগান্তর, ২৬ সেপ্টেম্বর ২০০৩
১০৪. পাহাড়ে দ্বন্দ্ব-সংঘাত ঃ টেস্ট কেস মহালছড়ি?, ভোরের কাগজ, ২৬ সেপ্টেম্বর ২০০৩
১০৫. গগন পাল হত্যা রহস্য যেভাবে উদঘাটিত হলো, জনকণ্ঠ, ২৭ সেপ্টেম্বর ২০০৩
১০৬. সংখ্যালঘু পরিবারে হামলা, হবিগঞ্জ প্রশাসনের তোলপাড়, গ্রেফতার ২, জনকণ্ঠ, ২৭ সেপ্টেম্বর ২০০৩
১০৭. কুড়িগ্রামে সংখ্যালঘু পরিবারের গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা, দেশ ছাড়ার হুমকি, জনকণ্ঠ, ২৭ সেপ্টেম্বর ২০০৩
১০৮. শেরপুরে আবার তিনবাড়িতে ডাকাতি, লাখ টাকার মাল লুট, ভোরের কাগজ, ২৮ সেপ্টেম্বর ২০০৩
১০৯. নরসিংদী ও নড়াইলে প্রতিমা ভাংচুর, সংবাদ, ২৮ সেপ্টেম্বর ২০০৩
১১০. নান্দাইলে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, আজকের কাগজ, ২৮ সেপ্টেম্বর ২০০৩
১১১. পলাশের পূজা মণ্ডপে ৪টি মূর্তি ভাংচুর, ইত্তেফাক, ২৮ সেপ্টেম্বর ২০০৩
১১২. বগুড়ার শেরপুরে আবারও গণডাকাতি, লক্ষাধিক টাকার মাল লুট, জনকণ্ঠ, ২৯ সেপ্টেম্বর ২০০৩
১১৩. বিভিন্নভাবে বেদখল হচ্ছে উত্তরাঞ্চলের আদিবাসী-সম্প্রদায়ের জায়গা-জমি, সংবাদ, ২৯ সেপ্টেম্বর ২০০৩
১১৪. সোনারগাঁওয়ে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের জায়গা দখল, ভোরের কাগজ, ২৯ সেপ্টেম্বর ২০০৩
১১৫. সন্দীপে ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে সংখ্যালঘু কিশোরী গণধর্ষিত, ভোরের কাগজ, ৩০ সেপ্টেম্বর ২০০৩
আরও দেখুন: