২০০৪ সালের অক্টোবর মাসটি ছিল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং প্রগতিশীল ভিন্নমতাবলম্বীদের জন্য অত্যন্ত বিভীষিকাময় ও রক্তক্ষয়ী। এই মাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনা ছিল বগুড়ার বিশিষ্ট প্রগতিশীল সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীকে নৃশংসভাবে জবাই করে হত্যা। একই সাথে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিমা ভাঙচুর, পূজামণ্ডপে বোমা হামলা, টাইমবোমা উদ্ধার এবং প্রতিমা অপহরণের মতো নজিরবিহীন সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। পাশবিকতার চরম রূপ দেখা যায় ঠাকুরগাঁওয়ে, যেখানে এক গৃহবধূকে গণধর্ষণের পর তাঁর দুটি চোখ উপড়ে ফেলা হয়। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উগ্রবাদীদের দায়মুক্তির সংস্কৃতির কারণে সমতলের হিন্দু ও খাসিয়া-মারমাসহ পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ নিজ ভূমিতেই চরম নিরাপত্তাহীন হয়ে পড়ে।
২০০৪ সালের অক্টোবর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট ঃ সংখ্যালঘু ও নারীদের ওপর নির্যাতন বাড়ছে, ভোরের কাগজ, ২ অক্টোবর ২০০৪
২. বাঁশখালীতে ১১ জন পুড়িয়ে মারার ঘটনায় আরো ১ জন গ্রেফতার, ভোরের কাগজ, ৩ অক্টোবর ২০০৪
৩. বারহাট্টায় সংখ্যালঘু পরিবারে হামলা ঃ আহত ৩, সংবাদ, ৩ অক্টোবর ২০০৪
৪. ফুলগাজিতে দুর্গামূর্তি ভাংচুর, জনকণ্ঠ, ৪ অক্টোবর ২০০৪
৫. এবার বগুড়ার সাংবাদিক দীপংকর চক্রবর্তী জবাই, ভোরের কাগজ, আজকের কাগজ, জনকণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো, ইনকিলাব, সংবাদ, ৪ অক্টোবর ২০০৪
৬. সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার নিন্দা প্রতিবাদ, প্রথম আলো, যুগান্তর, সংবাদ, ৪ অক্টোবর ২০০৪
৭. শ্রীপুর কালিমন্দিরে ফের হামলা, প্রথম আলো, ৪ অক্টোবর ২০০৪
৮. সংখ্যালঘু পরিবার বিতাড়িত, সংবাদ, ৪ অক্টোবর ২০০৪
৯. রাঙ্গামাটিতে প্রচারণায় আঞ্চলিকতা সাম্প্রদায়িকতার উসকানি, প্রথম আলো, ৫ অক্টোবর ২০০৪
১০. মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক দীপংকর হত্যায় সারাদেশে বিক্ষোভ, খুনীকে গ্রেফতারের দাবি, জনকণ্ঠ, ৫ অক্টোবর ২০০৪
১১. মাগুরায় মন্দির ভাংচুর, আড়ম্বরহীন দুর্গাপূজা অনুষ্ঠানের হুমকি, সংবাদ, ৬ অক্টোবর ২০০৪
১২. শোকর্যালিতে হাজারো মানুষ অপপ্রচারে নেমেছে ৩ দিনেও কোন ক্লু মেলেনি, ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০৪
১৩. আরতি বালার পরিবার এখন কোথায় যাবে ?, ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০৪
১৪. দীপংকর হত্যা তদন্তে অগ্রগতি নেই ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, বগুড়ায় সাংবাদিক সমাবেশ আজ, জনকণ্ঠ, ৬ অক্টোবর ২০০৪
১৫. দীপংকর চক্রবর্তী হত্যার নিন্দা অব্যাহত, আজকের কাগজ, ৬ অক্টোবর ২০০৪
১৬. রাউজানে জগৎপুর আশ্রমে প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায় আতঙ্কে, ভোরের কাগজ, ৭ অক্টোবর ২০০৪
১৭. মন্দিরের বেহাত সম্পত্তি উদ্ধার প্রচেষ্টাই কি কাল হলো ? সাবেক পুরোহিতের ছেলে গ্রেফতার, ভোরের কাগজ, ৭ অক্টোবর ২০০৪
১৮. সাংবাদিক দীপংকর চক্রবর্তীর খুনের প্রতিবাদে বগুড়ায় সাতদিনের কর্মসূচি বিভিন্ন মহলের নিন্দা-প্রতিবাদ অব্যাহত, আজকের কাগজ, ৭ অক্টোবর ২০০৪
১৯. সন্ত্রাসী হামলায় নাইক্ষ্যংছড়ির তিনটি মারমা পাড়ায় ৭০ পরিবার বাড়ি ছাড়া, প্রথম আলো, ৮ অক্টোবর ২০০৪
২০. সংখ্যালঘুদের প্রতি হুমকি ব্যাপক কারচুপির মধ্যে আট পৌর নির্বাচন, জনকণ্ঠ, ৭ অক্টোবর ২০০৪
২১. মন্দিরের সম্পত্তি উদ্ধারে দীপংকরের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে পুলিশ, সাংবাদিকদের কর্মসূচি চলছে, জনকণ্ঠ, ৮ অক্টোবর ২০০৪
২২. উজিরপুরে কালিমন্দিরের জমি দখল করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৮ অক্টোবর ২০০৪
২৩. মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত, যুগান্তর ৮ অক্টোবর ২০০৪
২৪. ভৈরবে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত, ঢাকায় স্থানান্তর, জনকণ্ঠ, ৯ অক্টোবর ২০০৪
২৫. আদমদীঘিতে শাবলের আঘাতে যুবক নিহত, আজকের কাগজ, সংবাদ, ৯ অক্টোবর ২০০৪
২৬. মধুপুরে আদিবাসী দুটি পরিবার নির্যাতিত, সংবাদ, ১০ অক্টোবর ২০০৪
২৭. চট্টগ্রামে এক সংখ্যালঘুর মার্কেট দখলের জন্য জামাত নেতার চেষ্টা, ভোরের কাগজ, ১১ অক্টোবর ২০০৪
২৮. শ্মশান দখলের প্রতিবাদ, বরগুনায় হিন্দুরা দুর্গাপূজায় কালোব্যাজ পরবেন, সংবাদ, প্রথম আলো, ১২ অক্টোবর ২০০৪
২৯. বাগেরহাটে সংখ্যালঘু দম্পতি খুন, জনকণ্ঠ, ১২ অক্টোবর ২০০৪
৩০. গৌরনদীর সর্বহারা নেতা হাচানের অত্যাচারে বহু পরিবার বাড়ি ছেড়েছে, ইত্তেফাক, ১২ অক্টোবর ২০০৪
৩১. বাগেরহাট হিন্দু দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা, ভোরের কাগজ, ১৩ অক্টোবর ২০০৪
৩২. রাউজানে প্রতিমা ভাঙার নিন্দা, আশ্রমের সম্পদ রক্ষার দাবি, ভোরের কাগজ, ১৩ অক্টোবর ২০০৪
৩৩. মহিলাসহ আহত ৩, ভোরের কাগজ বেড়া প্রতিনিধির বাড়িতে হামলা, লুটপাট, ভোরের কাগজ, জনকণ্ঠ, ১৩ অক্টোবর ২০০৪
৩৪. দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রতিবাদ, বগুড়ায় সাংবাদিক ও জনতার মহাসমাবেশ, প্রথম আলো, ১৩ অক্টোবর ২০০৪
৩৫. ঠাকুরগাঁওয়ে গ্রামাঞ্চলে প্রভাবশালীদের প্রতাপ ঃ ধর্ষিত রাধারাণীর পরিবারকে দেশ ত্যাগের জন্য চাপ, হত্যার হুমকি, জনকণ্ঠ, ১৩ অক্টোবর ২০০৪
৩৬. ভোলার চরফ্যাশনে দু গৃহবধূ গণধর্ষণের শিকার, জনকণ্ঠ, ১৩ অক্টোবর ২০০৪
৩৭. বাগেরহাটে সংখ্যালঘু দম্পতি খুনের ঘটনায় বিএনপি নেতাসহ ৪ ব্যক্তি আটক, জনকণ্ঠ, ১৩ অক্টোবর ২০০৪
৩৮. দীপংকর রক্ত সন্ত্রাস মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে, সাংবাদিক নেতৃবৃন্দ, জনকণ্ঠ, ৭ অক্টোবর ২০০৪
৩৯. হুমকির মুখে ঠাকুরগাঁওয়ের নির্যাতিতা রাধা রাণীর পরিবার, সংবাদ, ১৪ অক্টোবর ২০০৪
৪০. কলাপাড়ায় সন্ত্রাসীদের হুমকিতে ২২টি সংখ্যালঘু পরিবারে আতঙ্ক, সংবাদ, ১৪ অক্টোবর ২০০৪
৪১. হত্যা-নির্যাতনের প্রতিবাদে যশোর সংখ্যালঘু সম্প্রদায়ের স্মারক লিপি, আজকের কাগজ, ১৪ অক্টোবর ২০০৪
৪২. পূজা উৎযাপন পরিষদের সংবাদ সম্মেলন, প্রতিমা ভাংচুর বন্ধ ও দোষীদের শাস্তি দাবি, প্রথম আলো, ১৪ অক্টোবর ২০০৪
৪৩. রামপালে হিন্দু দম্পতি হত্যাকাণ্ড, দুই ছিচকে চোরের সহায়তায় বাড়ির কাজের লোক খুন করে, ভোরের কাগজ, ১৫ অক্টোবর ২০০৪
৪৪. নওগাঁর গ্রামে আদিবাসী বধূকে ধর্ষণের চেষ্টা, ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা, জনকণ্ঠ, ১৬ অক্টোবর ২০০৪
৪৫. শ্যামনগরে সুন্নত ও সালাম বাহিনীর হাতে সংখ্যালঘুরা জিম্মি, সংবাদ, ১৬ অক্টোবর ২০০৪
৪৬. দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর, পূজা বর্জনের ঘোষণা, ভোরের কাগজ, প্রথম আলো, ১৭ অক্টোবর ২০০৪
৪৭. বাগেরহাটে শিক্ষিকার ওপর বর্বর নির্যাতন, জনকণ্ঠ, ১৭ অক্টোবর ২০০৪
৪৮. চুরি ও হামলার ঘটনা, ফরিদপুরে মামলা তুলে নিতে সংখ্যালঘু এক পরিবারকে হুমকি, প্রথম আলো ১৭ অক্টোবর ২০০৪
৪৯. প্রতিমা ভাংচুর এলাকায় আতঙ্ক, ইত্তেফাক, আজকের কাগজ, যুগান্তর, ১৭ অক্টোবর ২০০৪
৫০. গৌরনদীতে ব্যবসায়ী অপহরণ, রাতভর নির্যাতন, সংবাদ, ১৭ অক্টোবর ২০০৪
৫১. তানোরে প্রতিমা ভাঙচুর এলাকায় আতঙ্ক, সংবাদ, ১৭ অক্টোবর ২০০৪
৫২. পীরগঞ্জে প্রতিমা ভাঙচুর প্রতিবাদে দুর্গোৎসব বর্জন, ভোরের কাগজ, ১৮ অক্টোবর ২০০৪
৫৩. গৌরনদীর ৬ গ্রামের সংখ্যালঘুরা হাচান বাহিনীর হাতে জিম্মি, অপহরণ, চাঁদাবাজি, অত্যাচারে অনেকেই গ্রাম ছাড়া, ভোরের কাগজ, ১৯ অক্টোবর ২০০৪
৫৪. কাহালুতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, ভোরের কাগজ, ১৯ অক্টোবর ২০০৪
৫৫. বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের উদ্বেগ, জনকণ্ঠ, ভোরের কাগজ, ১৯ অক্টোবর ২০০৪
৫৬. চিতলমারীতে বিএনপির ক্যাডারদের হাতে এক ব্যক্তি রক্তাক্ত জখম, জনকণ্ঠ, ১৯ অক্টোবর ২০০৪
৫৭. দিনাজপুরের বীরগঞ্জে প্রতিমা ভাঙচুর, তীব্র ক্ষোভ, জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০৪
৫৮. ঢোল বাজালে বোমা মেরে পূজামণ্ডপ উড়িয়ে দেওয়ার হুমকি, জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০৪
৫৯. গণধর্ষণের পর উপড়ে ফেলা হয়েছে ঠাকুরগাঁয়ের রাধারাণীর দু’চোখ, আজকের কাগজ, ২১ অক্টোবর ২০০৪
৬০. বরিশালে মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, ভোরের কাগজ, ২২ অক্টোবর ২০০৪
৬১. পাবনায় পূজামণ্ডপ চত্বরে বোমা বিস্ফোরণ ১০ জন আহত, প্রথম আলো, ২২ অক্টোবর ২০০৪
৬২. শ্রীপুরে গ্রাম সরকার সদস্যদের হাতে সংখ্যালঘু পরিবারের ৩ সদস্য আহত, আজকের কাগজ, ২২ অক্টোবর ২০০৪
৬৩. বাগেরহাটে সন্তানের সামনেই মাকে ধর্ষণ, জনকণ্ঠ, ২২ অক্টোবর ২০০৪
৬৪. বরিশালে প্রতিমা ভাংচুরের অভিযোগে যুবক গ্রেফতার, জনকণ্ঠ, ২২ অক্টোবর ২০০৪
৬৫. মানিকগঞ্জে দুর্গামূর্তি ভাংচুর, আটক-৩, জনকণ্ঠ, ২৩ অক্টোবর ২০০৪
৬৬. হামলা আর মামলায় পড়ে নিঃস্ব খাসিয়া আদিবাসীরা, ভোরের কাগজ, ২৩ অক্টোবর ২০০৪
৬৭. বাউফলে হিন্দু বাড়িতে ডাকাতি, অলংকার ও আসবাবপত্র লুট, ভোরের কাগজ, ২৩ অক্টোবর ২০০৪
৬৮. মানিকগঞ্জে প্রতিমা ভাংচুর, গ্রেফতার-৩, ভোরের কাগজ, ২৩ অক্টোবর ২০০৪
৬৯. দর্শনায় পূজামণ্ডপের কাছে বোমা উদ্ধার, ইত্তেফাক, ২৩ অক্টোবর ২০০৪
৭০. মুন্সীগঞ্জে বাড়ি ও মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর লুটপাট, গ্রেফতার-২, ভোরের কাগজ, ২৪ অক্টোবর ২০০৪
৭১. রামশীলে পুজামণ্ডপে সন্ত্রাসীদের হামলা ব্যাপক ভাঙচুর, ভোরের কাগজ, ২৪ অক্টোবর ২০০৪
৭২. গোপালগঞ্জে মন্দিরের পাশে টাইমবোমা, ভাঙ্গায় মণ্ডপে আক্রমণ, সংবাদ, ২৮ অক্টোবর ২০০৪
৭৩. বরিশালে মন্দিরে ছাত্রদল ক্যাডারদের হামলা, খাগড়াছড়িতে কিশোরের মৃত্যু, জনকণ্ঠ, ২৪ অক্টোবর ২০০৪
৭৪. সীতানাথ জিউ বিগ্রহ মন্দিরের দুর্গা প্রতিমা লুট, ভোরের কাগজ, ২৫ অক্টোবর ২০০৪
৭৫. মানিকগঞ্জে আবারো মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, ভোরের কাগজ, ২৫ অক্টোবর ২০০৪
৭৬. সূত্রাপুরে প্যান্ডেল ছেঙ্গে প্রতিমা অপহরণের অভিযোগ, যুগান্তর, ২৫ অক্টোবর ২০০৪
৭৭. রোজায় খোলা রাখায় সন্ত্রাসী তাণ্ডব, কুমিল্লায় ৫ হিন্দু ব্যবসায়ীর হোটেল ভাঙচুর, লুটপাট, ভোরের কাগজ, ২৫ অক্টোবর ২০০৪
৭৮. সীতানাথ জিউ বিগ্রহ মন্দিরে প্রতিমা অপহরণে পূজা কমিটির প্রতিবাদ, সংবাদ, ২৬ অক্টোবর ২০০৪
৭৯. ঝালকাঠি বিজয় দশমীর মেলা পণ্ড, সংখ্যালঘুরা আতঙ্কিত, সংবাদ, ২৬ অক্টোবর ২০০৪
৮০. প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তির বাসভবনে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতারা, আজকের কাগজ ২৬ অক্টোবর ২০০৪
৮১. পুরান ঢাকায় প্রতিমা লুট, বিক্ষোভ মিছিল থেকে পূজা কমিটির নেতাকে অপহরণের চেষ্টা, মারধর, ভোরের কাগজ, ২৮ অক্টোবর ২০০৪
৮২. টাঙ্গাইলে দুটি আদিবাসী পরিবার তাদের ওপর নির্যাতনের বিচার চায়, যুগান্তর, ২৮ অক্টোবর ২০০৪
৮৩. প্রতিমা ভাংচুর এলাকায় বিক্ষোভ, ভোরের কাগজ, ২৮ অক্টোবর ২০০৪
৮৪. নৌকা চুরির ঘটনা নিয়ে নওগাঁয় ৬৩ সংখ্যালঘু পরিবারকে হুমকি, জনকণ্ঠ, ২৯ অক্টোবর ২০০৪
৮৫. পূর্বধলায় কালীমূর্তি ভাঙচুর, সংবাদ, ৩০ অক্টোবর ২০০৪
৮৬. মুন্সীগঞ্জে মন্দিরে অগ্নিসংযোগ, জনকণ্ঠ, ৩১ অক্টোবর ২০০৪
আরও দেখুন: