২০০৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত সাম্প্রদায়িক ও ভূমিগ্রাসী হামলার তীব্রতা বৃদ্ধি পায়। এই মাসের সবচেয়ে পৈশাচিক ঘটনাগুলোর একটি ঘটে গাজীপুরের কালিয়াকৈরে, যেখানে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নারী ও বৃদ্ধসহ ৫ জনকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া যশোরে এক তরুণীকে গণধর্ষণের পর জবাই করে হত্যা এবং পার্বত্য চট্টগ্রামে একের পর এক আদিবাসী হত্যা ও অপহরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক আদিবাসী দিবসের মাসেও সমতলের রাখাইন ও পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ভূমিদস্যু ও স্থানীয় প্রভাবশালীদের কারণে নিজভূমে পরবাসী হয়ে পড়ে। তবে এই অন্ধকার সময়ের মাঝেও চট্টগ্রামে প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি হত্যার ঐতিহাসিক রায়ে ৬ জন কুখ্যাত সন্ত্রাসীর ফাঁসির আদেশ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে।
২০০৪ সালের আগস্ট মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. পিরোজপুরে সংখ্যালঘুর বাড়ি দখল করতে সন্ত্রাসীদের ভাংচুর, মহিলা লাঞ্চিত, জনকণ্ঠ, ১ আগস্ট ২০০৪
২. নোয়াখালীতে সংখ্যালঘু স্কুলছাত্রী অপহরণ, ভোরের কাগজ, ১ আগস্ট ২০০৪
৩. মায়া রাণীর প্রশ্নঃ সংখ্যালঘুদের ভোটের অধিকার বাতিল করা হয় না কেন, প্রথম আলো, ১ আগস্ট ২০০৪
৪. কুষ্টিয়ায় এক সংখ্যালঘু পরিবারের ১ একর ২৬ শতক জমি দখলের পায়তারা, আজকের কাগজ, ১ আগস্ট ২০০৪
৫. ওসির অপসারণের দাবিতে হবিগঞ্জে সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ, আজকের কাগজ, ১ আগস্ট ২০০৪
৬. ফাওকালে সংখ্যালঘু ভোটাররা দিনভর জিম্মি, সংবাদ, ২ আগস্ট ২০০৪
৭. মিরসরাইয়ে আদিবাসী পরিবারের জায়গা দখল করেছে ইউপি চেয়ারম্যান, যুগান্তর, ২ আগস্ট ২০০৪
৮. খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে তল্লাসী ও ভিক্ষুকে লাঞ্চিত করায় নিন্দা প্রকাশ, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৪
৯. জোট সন্ত্রাসীদের ভয়ে অমূল্য চন্দ্রের পরিবার ভোট কেন্দ্রে যেতে পারেনি, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৪
১০. দিনাজপুরে আদিবাসীকে ছুরিকাঘাতে খুন, ভোরের কাগজ, ৩ আগস্ট ২০০৪
১১. নকলায় সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা,লুটপাট, আহত-১০, ভোরের কাগজ, ৩ আগস্ট ২০০৪
১২. কক্সবাজারের রামুতে মন্দিরে অগ্নিসংযোগ, জনকণ্ঠ, ৩ আগস্ট ২০০৪
১৩. মুজিবনগর খ্রিস্টান পল্লীতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা, পুলিশ টহল জোরদার, আজকের কাগজ, ৩ আগস্ট ২০০৪
১৪. বি এস এফ এর নির্যাতন, বন্য হাতির হামলা অব্যাহত, বন বিভাগের উচ্ছেদ আতঙ্কে ভুগছে শেরপুরের আদিবাসীরা, ইত্তেফাক, ৩ আগস্ট ২০০৪
১৫. সিরাজগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, জনকণ্ঠ, ৪ আগস্ট, ২০০৪
১৬. রাঙ্গামাটিতে আদিবাসী দম্পতিকে কুপিয়ে হত্যা, শিশুর পা বিচ্ছিন্ন, ভোরের কাগজ, ৫ আগস্ট ২০০৪
১৭. হবিগঞ্জে ইসকন মন্দিরে ফের সন্ত্রাসী হামলা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহত, জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০৪
১৮. বোয়ালখালীতে ১১৩ বছরের প্রাচীন শিব মন্দিরে ভাংচুর, সেবায়েতকে পুড়িয়ে মারার হুমকি সন্ত্রাসীদের, ভোরের কাগজ, ৬ আগস্ট ২০০৪
১৯. ইকোপার্ক বিরোধী আন্দোলনের ৬ নেতা জেলে, মধুপুর গড় আবার উত্তপ্ত হচ্ছে, আজকের কাগজ, ৬ আগস্ট ২০০৪
২০. রাঙ্গামাটিতে উপজাতীয় ইউপি মেম্বার খুন, অপহৃত-১০, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৪
২১. রাঙ্গামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা, ১০ পাহাড়ী অপহৃত, প্রথম আলো, ৬ আগস্ট ২০০৪
২২. সিরাজদিখানে অপহৃত মহাদেবকে গুলি করে হত্যা, ইত্তেফাক, ৭ আগস্ট ২০০৪
২৩. রাণীশংকৈলে এক সন্তানের জননী চম্পারাণীর কি দোষ ছিল?, প্রথম আলো, ৭ আগস্ট ২০০৪
২৪. হবিগঞ্জে ইসকন মন্দিরে আবারও হামলা, আজকের কাগজ, ৮ আগস্ট ২০০৪
২৫. আদিবাসীদের ৯দফা ঃ শান্তিচুক্তিকে পাত্তা দিচ্ছে না সরকার, উন্নয়নের তাণ্ডবে আদিবাসীরা সর্বস্ব হারাচ্ছে ঃ সন্তু লারমা, সংবাদ, ৮ আগস্ট ২০০৪
২৬. আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস নিত্য আগ্রাসনে আদিবাসীরা নিজভূমে পরবাসী, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৪
২৭. ব্রহ্মণবাড়িয়ার দুটি গ্রাম অন্ত্যজ সম্প্রদায়ের বলেই কি ঋষিরা ত্রাণ পাচ্ছেন না, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৪
২৮. পার্বতীপুরে সংখ্যালঘু পরিবারের ৮ দোকান ও ৫ বাড়িতে হামলা, ভাংচুর, আজকের কাগজ, ১০ আগস্ট ২০০৪
২৯. সাতকানিয়ায় পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার, আজকের কাগজ, ১০ আগস্ট ২০০৪
৩০. মুক্তাগাছায় যুবক খুন, যুগান্তর, ১০ আগস্ট ২০০৪
৩১. সরিষাবাড়ীর অপহৃত স্কুল ছাত্রী এক সপ্তাহেও উদ্ধার হয়নি, ভোরের কাগজ, ১১ আগস্ট ২০০৪
৩২. পার্বতীপুরে আদালতের রায়ের অজুহাত ঃ কয়েকটি সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ি দোকান পাট থেকে উচ্ছেদ, ভোরের কাগজ, ১২ আগস্ট ২০০৪
৩৩. ঝিল থেকে বেকারী শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার, সংবাদ, ১৩ আগস্ট ২০০৪
৩৪. ফরিদপুরে আদিবাসীদের ১০ লাখ টাকা আÍসাতের অভিযোগ, ইত্তেফাক, ১৩ আগস্ট ২০০৪
৩৫. সিরাজগঞ্জে মুন্নি হত্যাকাণ্ডে কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, সংবাদ, ১৪ আগস্ট ২০০৪
৩৬. বরকলে পাহাড়ি দম্পতি খুনের ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি, সংবাদ, ১৫ আগস্ট ২০০৪
৩৭. কোন উদ্দেশ্যে সংখ্যালঘু কল্যান সমিতি গঠিত হয়েছে ? তীব্র প্রতিক্রিয়া, জনকণ্ঠ, ১৫ আগস্ট ২০০৪
৩৮. রাঙ্গামাটিতে অপহরণের পর মৌজা প্রধানকে হত্যা, অন্য ৩ নিঁখোজ, জনকণ্ঠ, ১৫ আগস্ট ২০০৪
৩৯. পটিয়ায় মন্দিরে হামলা, লুটপাট, যুগান্তর, ১৫ আগস্ট ২০০৪
৪০. অবশেষে বালিয়াডাঙ্গীতে সংখ্যালঘু গৃহবধূ গণধর্ষণের মামলা গ্রহণ, সংবাদ, ১৮ আগস্ট ২০০৪
৪১. উজিরপুরে সর্বহারাদের উৎপাত ঃ সংখ্যালঘু ব্যবসায়ীকে চাঁদার দাবিতে অপহরণ করে মারধর, ভোরের কাগজ, ১৮ আগস্ট ২০০৪
৪২. ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ ঃ আলফ্রেড সরেন হত্যা মামলা ঝুলছে, আদিবাসীরা আতঙ্কে, ভোরের কাগজ, ১৮ আগস্ট ২০০৪
৪৩. নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হিন্দুবাড়িতে হামলা, ভোরের কাগজ, ১৯ আগস্ট ২০০৪
৪৪. কাজীপুরে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, আজকের কাগজ, ১৯ আগস্ট ২০০৪
৪৫. মিরসরাইয়ে ভূয়া মেজরের মিথ্যা মামলা ঃ বৌদ্ধ ধর্মাবলম্বীসহ নিরীহ লোকজন হয়রাণীর শিকার, সংবাদ, ১৯ আগস্ট ২০০৪
৪৬. রাঙ্গামাটিতে মৌজা প্রধান খুন, অপহৃত-৩, প্রথম আলো, ১৯ আগস্ট ২০০৪
৪৭. কাজিপুরে হিন্দুব্যক্তির বাড়িতে সন্ত্রাসী হামলা, টাকা, স্বর্ণালংকার লুট, ভোরের কাগজ, ২০ আগস্ট ২০০৪
৪৮. গোবিন্দগঞ্জে মনসা প্রতিমা বিসর্জনে বাধা, ভাংচুর, ভোরের কাগজ, ২০ আগস্ট ২০০৪
৪৯. ঝিনাইদহের গ্রামে চাঁদার দাবিতে ৫ সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন, জনকণ্ঠ, ২০ আগস্ট ২০০৪,
৫০. কালিগঞ্জের ৫ সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ, ২১ আগস্ট ২০০৪
৫১. কাজীপুরে চাঁদা দাবির ঘটনায় সংখ্যালঘু পরিবারে হামলা, প্রথম আলো, ২১ আগস্ট ২০০৪
৫২. শিশু কম্পোর ভবিষ্যৎ অনিশ্চিত ঃ সাম্প্রদায়িকতার শিকার আদিবাসী পরিবারের তিন প্রজন্ম, প্রথম আলো, ২১ আগস্ট ২০০৪
৫৩. শেরপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর, টাকা লুট, সংবাদ, ২২ আগস্ট ২০০৪
৫৪. মঠবাড়িয়ায় বিষপ্রয়োগে হাজার টাকার মাছ নিধন, সংবাদ, ২৩ আগস্ট ২০০৪
৫৫. বরগুনায় ভূমি দখলকারীদের অত্যাচারে রাখাইন সম্প্রদায় বিলুপ্তির পথে, ভোরের কাগজ, ২৪ আগস্ট ২০০৪
৫৬. বাউফলে ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সন্ত্রাসীদের গুলিতে আহত, আজকের কাগজ, ২৪ আগস্ট ২০০৪
৫৭. মহেশখালীতে আদিনাথ মন্দিরের জায়গা দখল করে দোকান নির্মাণ, আজকের কাগজ, ২৪ আগস্ট ২০০৪
৫৮. পীরগাছায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, আহত ২৫, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০৪
৫৯. চাঁদা না পেয়ে ভাংচুর লুট ঃ ৪টি সংখ্যালঘু পরিবার বাড়ি ছাড়া, সংবাদ, ২৬ আগস্ট ২০০৪
৬০. কালিয়াকৈরে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে এক সংখ্যালঘুর বাড়ি, স্বামী-স্ত্রী-সহ ৫ জন অগ্নিদগ্ধ, কালিয়াকৈরে সংখ্যালঘুর বাড়িতে আগুনঃ দগ্ধ-৫, আজকের কাগজ, ২৮ আগস্ট ২০০৪
৬১. যশোরে গণ-ধর্ষণের পর তরুণীকে জবাই, সংবাদ, ২৮ আগস্ট ২০০৪
৬২. কালিয়াকৈরে হিন্দু বাড়ির সদস্যদের পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, সংবাদ, ২৮ আগস্ট ২০০৪
৬৩. যশোরে যুবতীকে ধর্ষণের পর জবাই করে হত্যা, ভোরের কাগজ, ২৮ আগস্ট ২০০৪
৬৪. কালিয়াকৈরে সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছে এক সংখ্যলঘুর ঘর, ইনকিলাব, ২৮ আগস্ট ২০০৪
৬৫. কালিয়াকৈরে সংখ্যালঘু পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টাঃ অগ্নিদগ্ধ-৫, ইত্তেফাক, ২৮ আগস্ট ২০০৪,
৬৬. এক মাস ধরে নিখোঁজ ধামরাইয়ের অখিল, আজকের কাগজ, ২৯ আগস্ট ২০০৪
৬৭. গোপালগঞ্জে ২টি মন্দিরের মূর্তি ভাংচুর, সংবাদ, ২৯ আগস্ট ২০০৪
৬৮. খাগড়াছড়িতে জিংফু চাকমার মৃত্যু নিয়ে ৪ পাহাড়ি সংগঠনের অভিযোগ, সংবাদ, ২৯ আগস্ট ২০০৪
৬৯. গোপালগঞ্জে ২ মন্দিরের ১০টি প্রতিমা ভাংচুর, আজকের কাগজ, ২৯ আগস্ট ২০০৪
৭০. ভিক্ষু জ্ঞানজোতি হত্যার রায়, সাকা চৌধুরীর ৬ ক্যাডারের ফাঁসি, ভোরের কাগজ, ৩০ আগস্ট ২০০৪
৭১. শরীয়তপুরে সংখ্যালঘু এক পরিবারকে ভিটেছাড়া, জনকণ্ঠ, ৩০ আগস্ট ২০০৪
৭২. ঠাকুরগাঁয়ে আদিবাসী গৃহবধূ গণধর্ষণের শিকার ঃ মামলা, সংবাদ, ৩১ আগস্ট ২০০৪
আরও দেখুন: