২০০৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ওপর ভূমি দখল, অপহরণ এবং সাম্প্রদায়িক আগ্রাসনের মাত্রা আরও বৃদ্ধি পায়। এই মাসে ঘিওরে রাজনৈতিক প্রভাবশালীদের দ্বারা মন্দিরের জায়গা জবরদখল এবং কালীগঞ্জে মন্দিরের সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার মতো নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটে। এছাড়া বানারীপাড়া পৌর নির্বাচনে জোরপূর্বক সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা এবং রাজশাহীতে রামকৃষ্ণ আশ্রম নির্মাণে রাজনৈতিক বাধা দেওয়ার মধ্য দিয়ে তৎকালীন শাসন ব্যবস্থার নগ্ন পক্ষপাতিত্ব ফুটে ওঠে। বখাটেপনা ও প্রভাবশালীদের লালসার শিকার হয়ে গৃহবধূ ও বিধবা নারীদের আত্মহত্যার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকেই নির্দেশ করে।
২০০৪ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. মাগুরায় অস্ত্রের মুখে সংখ্যালঘু ব্যবসায়ী অপহরণ, জনকণ্ঠ, ১ এপ্রিল ২০০৪
২. নাটোরে একই রাতে ১৪ টি সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি, সংবাদ, ২ এপ্রিল ২০০৪
৩. মন্দিরের সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক ঋণ ঃ কালীগঞ্জে অসন্তোস, সংবাদ, ৩ এপ্রিল ২০০৪
৪. মীরসরাইয়ে জেলেদের পুড়িয়ে মারার হুমকি, ৪০ পরিবার আতঙ্কে, জনকণ্ঠ, ৩ এপ্রিল ২০০৪
৫. ঘিওরে বিএনপি নেতা দখল করে নিল মন্দিরের জায়গা, জনকণ্ঠ, ৪ এপ্রিল ২০০৪
৬. দুপচাচিয়ায় মন্দির থেকে স্বর্ণালংকার ও মূর্তি চুরি, ইত্তেফাক, ৫ এপ্রিল ২০০৪
৭. ঘিওরে বিএনপি নেতা কর্তৃক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ভোরের কাগজ, ৫ এপ্রিল ২০০৪
৮. পূজা করতে পারেনি আদিতমারির আদর্শপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন, আজকের কাগজ, ৫ এপ্রিল ২০০৪
৯. এখনো স্বপ্ন দেখেন জমিতে গড়ে উঠবে সকল ধর্মের প্রার্থনা গৃহ সর্বত্যাগী এক সাধুর জমি অবৈধ দখলে ঃ প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ২০ বছর ধরে
১০. ৬ দিনেও মাগুরার অপহৃত সনাতন পাল উদ্ধার হয়নি ॥ গ্রেফতার ৮, সংবাদ, ৬ এপ্রিল ২০০৪
১১. লালমনিরহাটে ২’শ বছরের পুরনো মন্দিরের প্রতিমা ভাংচুর ॥ প্রতিবাদে বিক্ষোভ, জনকণ্ঠ, ৭ এপ্রিল ২০০৪
১২. ঠাকুরগাঁয়ে ৫ বছরের শিশুকে যৌন নিপিড়নের দায়ে একজন গ্রেফতার, ভোরের কাগজ, ৭ এপ্রিল ২০০৪
১৩. মোরেলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে ফের সন্ত্রাসী তাণ্ডব, জনকণ্ঠ, ৮ এপ্রিল ২০০৪
১৪. মোরেলগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের বাড়ি লুট, উচ্ছেদ, সংবাদ, ৮ এপ্রিল ২০০৪
১৫. শৈলকুপার কয়েকশ সংখ্যালঘু পরিবারের গ্রাম ছাড়ার উপক্রম, সংবাদ, ৯ এপ্রিল ২০০৪
১৬. কেমন আছে ঠাকুরগাঁওয়ের রাধারাণী, ইত্তেফাক, ৯ এপ্রিল ২০০৪
১৭. লক্ষীরাণী হত্যাকাণ্ড ঃ ফরিদপুর ও মানিকগঞ্জের ৩ থানার সাহায্য চেয়েছে রাজশাহীর পুলিশ, প্রথম আলো, ৯ এপ্রিল ২০০৪
১৮. কোটালীপাড়ায় ২ কিশোরীর সন্ধান ১ মাসেও মিলেনি, সংবাদ, ১০ এপ্রিল ২০০৪
১৯. মনিরামপুরে সন্ত্রাসী হামলায় চড়কপূজা পণ্ড ঃ আহত ১০, সংবাদ, ১০ এপ্রিল ২০০৪
২০. শীতলক্ষ্যা থেকে গৃহবধূকে অপহরণের পর হত্যা, সংবাদ, ১১ এপ্রিল ২০০৪
২১. ঘিওরে মন্দিরের জায়গা দখল “৫ সদস্যের তদন্ত কমিটি গঠন”, জনকণ্ঠ, ১২ এপ্রিল ২০০৪
২২. বাঙালী গৃহবধূ খুন, “বাঘাইছড়িতে পাহাড়ীদের দোকান পাট ভাংচুর”, প্রথম আলো, ১২ এপ্রিল ২০০৪
২৩. কেন্দুয়ায় পরিতোষ হত্যা মামলায় ২ জন গ্রেফতার, সংবাদ, ১৩ এপ্রিল ২০০৪
২৪. উল্লাপাড়ায় সংখ্যালঘু পরিবারে হামলা-লুটপাট মামলার চার্জশীট, সংবাদ, ১৩ এপ্রিল ২০০৪
২৫. আদিতমারীতে কালীপূজার প্রতিমা ভাংচুর ঘটনায় মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ভোরের কাগজ, ১৪ এপ্রিল ২০০৪
২৬. খাগড়াছড়ির প্রশাসনে বৈসাবি উৎসবে আদিবাসীরাই বাদ, ভোরের কাগজ, ১৪ এপ্রিল ২০০৪
২৭. বেনাপোলে আদিবাসী পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ, বিচার না পেয়ে ২০ জনের আÍহত্যার হুমকি, আজকের কাগজ, ১৬ এপ্রিল ২০০৪
২৮. বরিশালে সংখ্যালঘু উচ্ছেদের হুমকি, যুগান্তর, ১৬ এপ্রিল ২০০৪
২৯. বাকেরগঞ্জে সংখ্যালঘু বাড়িতে হামলা, লুটপাট, আহত ২০, যুগান্তর, ১৬ এপ্রিল ২০০৪
৩০. বানারীপাড়া পৌর নির্বাচন ঃ বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হলেন দুই সংখ্যালঘু, জনকণ্ঠ, ১৬ এপ্রিল ২০০৪
৩১. রংপুরে অপহৃত ছাত্রীকে পুলিশ ৭দিনেও উদ্ধার করতে পারেনি, জনকণ্ঠ, ১৭ এপ্রিল ২০০৪
৩২. বাকেরগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার নিন্দা, ইত্তেফাক, ১৮ এপ্রিল ২০০৪
৩৩. বানারীপাড়ায় সংখ্যালঘুসহ দুই কমিশনার প্রার্থী পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, জনকণ্ঠ, ১৯ এপ্রিল ২০০৪
৩৪. মানিকগঞ্জে ব্যবসায়ীর বাড়ি ও বাজারে গণডাকাতি, জনকণ্ঠ, ১৯ এপ্রিল ২০০৪
৩৫. রাজশাহীতে বিএনপি ক্যাডারদের বাধায় রামকৃষ্ণ আশ্রম নির্মাণ প্রস্তুতি ভণ্ডুল, জনকণ্ঠ, ১৯ এপ্রিল ২০০৪
৩৬. পার্বতীপুর বেতাগীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা,লুটপাট, যুগান্তর, ২০ এপ্রিল ২০০৪
৩৭. পার্বতীপুর বেতাগীতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, জনকণ্ঠ, ২১ এপ্রিল ২০০৪
৩৮. বেতাগীতে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, সংবাদ, ২২ এপ্রিল ২০০৪
৩৯. নাটোরে ডাক্তারের লালসার শিকার বিধবা রেনুবালার বৈঠকেই আÍহত্যা, জনকণ্ঠ, ২৩ এপ্রিল ২০০৪
৪০. ডোমারে একটি সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা, সংবাদ, ২৪ এপ্রিল ২০০৪
৪১. বাগেরগঞ্জে ৭ সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, সংবাদ, ২৪ এপ্রিল ২০০৪
৪২. নাটোরে একরাতে ৬ বাড়িতে ডাকাতি, সংবাদ, ২৪ এপ্রিল ২০০৪,
৪৩. স্বরূপকাঠির সংখ্যালঘুদের গাছ কেটে নিয়েছেন ইউপি চেয়ারম্যান ঃ এলাকাবাসীর অভিযোগ, যুগান্তর, ২৬ এপ্রিল ২০০৪
৪৪. চট্টগ্রামে ডাকাতের গুলিতে হত ১ ঃ গণপিটুনিতে নিহত এক চাঁদাবাজ, জনকণ্ঠ, ২৬ এপ্রিল ২০০৪
৪৫. বরিশালে মিশনারি উদয়ন হাইস্কুল নিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্র, বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, জনকণ্ঠ, ২৮ এপ্রিল ২০০৪
৪৬. মোরেলগঞ্জে চলছে জোট ক্যাডারদের তাণ্ডব অপহৃত হরিহরের এখনও সন্ধান মেলেনি, জনকণ্ঠ, ২৮ এপ্রিল ২০০৪
৪৭. দিনাজপুরে সংখ্যালঘুর বসত-ভিটা জবরদখল করতে সন্ত্রাসী হামলা, সংবাদ, ২৯ এপ্রিল ২০০৪
৪৮. সেনবাগে মন্দির ভাংচুরের চেষ্টা, যুগান্তর, ৩০ এপ্রিল ২০০৪
৪৯. সখীপুরে মন্দিরে আগুন, বদরগঞ্জে প্রতিমা ভাংচুর, যুগান্তর, ৩০ এপ্রিল ২০০৪
আরও দেখুন: