২০০৪ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৪ সালের জুন মাসটি ছিল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য একটি বিভীষিকাময় সময়। এই মাসে উগ্রবাদী ‘বাংলা ভাই’ ও তাঁর ক্যাডার বাহিনীর উত্থান সমতলের আদিবাসী ও হিন্দু পরিবারগুলোর জীবনকে বিষিয়ে তোলে। নওগাঁ ও দুর্গাপুরে আদিবাসী খাসজমি ও বসতভিটা দখল করতে বাংলা ভাইয়ের অনুসারীরা প্রকাশ্য দিবালোকে লুটপাট ও ভাঙচুর চালায়। বখাটেদের চরম উৎপাত ও শ্লীলতাহানির শিকার হয়ে নান্দাইলে স্কুলছাত্রী সাথী রাণী আত্মহত্যা করতে বাধ্য হন এবং ঝিনাইদহে সম্ভ্রম বাঁচাতে হিন্দু ছাত্রীদের বোরকা পরে স্কুলে যাওয়ার মতো চরম অবমাননাকর ঘটনা ঘটে। খুলনার ধর্মসভা মন্দিরে প্রকাশ্যে বোমা হামলা ধর্মীয় সম্প্রীতির ওপর বড় আঘাত হানে। তৎকালীন সরকার ও প্রশাসনের উদাসীনতা অপরাধীদের আরও বেশি দায়মুক্তি দিয়েছিল।

২০০৪ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. লক্ষীপুরে সংখ্যালঘু ২ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, সংবাদ, ১ জুন ২০০৪

২. ডাকাতের কোপে নাইট গার্ড আহত, আগৈলঝাড়ায় খ্রিস্টান এনজিও সমাজ উন্নয়ন সংস্থায় ডাকাতি, ভোরের কাগজ, ১ জুন ২০০৪

৩. পাবনায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী প্রহৃত, জনকণ্ঠ, ২ জুন ২০০৪

৪. মেহেরপুরে চরমপন্থী জবাই, বাগেরহাটে গণপিটুনীতে নিহত-২, অন্যত্র খুন ৮, জনকণ্ঠ ৩ জুন ২০০৪

৫. বেতাগীর একটি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আজকের কাগজ, ৪ জুন ২০০৪

৬. সংশোধনীর মারপ্যাঁচে পুনর্বহাল শত্র“ সম্পত্তি আইন, নিগৃহীত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, লুটপাটে ব্যস্ত টাউট বাটপার, জনকণ্ঠ, ৫ জুন ২০০৪

৭. মাদারগঞ্জে ১০টি সংখ্যালঘু পরিবার মিথ্যা মামলায় হয়রানীর শিকার, আজকের কাগজ, ৫ জুন ২০০৪

৮. বরগুনায় বাংলা ভাইয়ের নামে সংখ্যালঘু পরিবারে চাঁদা দাবি, সংবাদ, ৫ জুন ২০০৪

৯. বখাটেদের অত্যাচারে যেখানে হিন্দু মেয়েদেরও বোরখা পরে স্কুলে যেতে হয়, প্রথম আলো, ৬ জুন ২০০৪

১০. সারাদিন বন্দী একজন প্রিয় সুনীল মাস্টার, প্রথম আলো, ৭ জুন ২০০৪

১১. কুলিয়ারচরে সংখ্যালঘু শিক্ষকের ওপর হামলা প্রাণনাশের হুমকি, সংবাদ, ৭ জুন ২০০৪

১২. গাইবান্ধায় সংখ্যালঘু পরিবারের গৃহবধূ গণধর্ষণের শিকার, সংবাদ, ৭ জুন ২০০৪

১৩. ভোলায় সংখ্যালঘু কিশোরী ধর্ষিত, এক ধর্ষক গ্রেফতার, জনকণ্ঠ, ৯ জুন ২০০৪

১৪. খুনের মামলার তদ্বিরের টাকা তুলতে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি ডাকাতি, প্রথম আলো, ৯ জুন ২০০৪

১৫. বি-বাড়িয়ায় সংখ্যালঘু পরিবারে নীরব ডাকাতি ঃ এলাকা ছাড়ছে অনেকেই, যুগান্তর, ৯ জুন ২০০৪

১৬. ‘বাংলাভাই’ ক্যাডারদের মূল টার্গেট স্থানীয় হিন্দু পরিবারগুলো, জনকণ্ঠ, ৯ জুন ২০০৪

১৭. শিবালয়ে দুলাল বাহিনীর হাতে মানুষ জিম্মি, জনকণ্ঠ, ১০ জুন ২০০৪

১৮. গাইবান্ধায় শিশু ধর্ষণ ॥ ধর্ষককে পুলিশে সোপর্দ, জনকণ্ঠ, ১০ জুন ২০০৪

১৯. পূর্ব শত্র“তার জের নারায়ণগঞ্জের বারপাড়ায় পূজামণ্ডপ ভাংচুর, আজকের কাগজ, ১১ জুন ২০০৪

২০. খাগড়াছড়িতে ব্রাশ ফায়ারে জনসংহতি কর্মী খুন, জনকণ্ঠ, ১২ জুন ২০০৪

২১. দিনাজপুরে আদিবাসী কুমারীকে নির্যাতন, প্রতিবাদে সমাবেশ, জনকণ্ঠ, ১৩ জুন ২০০৪

২২. দিনাজপুরে আদিবাসীর জমি আÍসাৎ, প্রতিবাদে বিক্ষোভ ইউ এন ও অফিস ঘেরাও, যুগান্তর, ১৩ জুন ২০০৪

২৩. বরকলে কিয়াং উচ্ছেদে নানা অপতৎপরতা, যুগান্তর, ১৩ জুন ২০০৪

২৪. তাড়াশে পেট্রল ছিটিয়ে আদিবাসীর বাড়িঘর পুড়িয়ে দিল সন্ত্রাসীরা, প্রথম আলো, ১৩ জুন ২০০৪

২৫. নান্দাইলে বখাটের অত্যাচারে স্কুলছাত্রীর আÍহত্যা, প্রথম আলো, ১৩ জুন ২০০৪

২৬. ঝিনাইদহে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক স্কুল ছাত্রকে অপহরণ, প্রথম আলো, ১৩ জুন ২০০৪

২৭. একজন সংখ্যালঘুর ওপর হামলার জের ঃ বিয়ানীবাজারে দু গ্রামবাসীর বন্দুকযুদ্ধে ১০ জন আহত, আজকের কাগজ, ১৩ জুন ২০০৪

২৮. শৈলকুপায় অপহৃত ছাত্র উদ্ধার হয়নি, ৩ লাখ টাকা দাবি, জনকণ্ঠ, ১৩ জুন ২০০৪

২৯. রাঙ্গামাটিতে বৌদ্ধ উপাসনালয় ভেঙ্গে বিডিআর ক্যাম্প হচ্ছে, ভোরের কাগজ, ১৩ জুন ২০০৪

৩০. মন্দির ও মঠ ভেঙ্গে নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ১৪ জুন ২০০৪

৩১. প্রভাবশালীদের হুমকির মুখে পরিবার বাড়িছাড়া, নান্দাইলে বখাটের অত্যাচারে সংখ্যালঘু ছাত্রীর আÍহত্যা, ভোরের কাগজ, ১৪ জুন ২০০৪

৩২. রায়গঞ্জের গ্রামে আদিবাসী বিরেন মাহাতোর বাড়ীতে ভাংচুর, অগ্নিসংযোগ, ইত্তেফাক, ১৪ জুন ২০০৪

৩৩. ঝালকাঠিতে শহীদ পরিবারের জমি দখল, জনকণ্ঠ, ১৪ জুন ২০০৪

৩৪. তাড়াশে আদিবাসী পরিবারের ঘর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ১৫ জুন ২০০৪

৩৫. দিনাজপুরের আদিবাসীদের ভূমি রক্ষার দাবিতে মিছিল, প্রথম আলো, ১৬ জুন ২০০৪

৩৬. ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া ও কালাই শ্রী পাড়ার মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি, জনকণ্ঠ, ১৬ জুন ২০০৪

৩৭. কালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, ২০ জন আহত, ৩ লক্ষাধিক টাকার মাল লুট, ভোরের কাগজ, ১৬ জুন ২০০৪

৩৮. ফরিদপুরে মিথ্যাচুরির অভিযোগে যুবক খুন, সন্ত্রাসীদের দলে যোগ না দেওয়াই- কাল্ হলো নিরীহ দোকানদার পলাশের, ভোরের কাগজ, ১৬ জুন ২০০৪

৩৯. যশোরে রহস্যজনকভাবে নিহত স্বপন কুমারকে হত্যার অভিযোগ, ভোরের কাগজ, ১৬ জুন ২০০৪

৪০. চিরিরবন্দরে ইউএনও অফিস ঘেরাও করেছে আদিবাসীরা, সংবাদ, ১৭ জুন ২০০৪

৪১. ভালুকায় আদিবাসী শ্রমিক ধর্ষিত ঃ ২ ধর্ষক গ্রেফতার, সংবাদ, ১৭ জুন ২০০৪

৪২. মানবতাবিরোধী শত্র“ সম্পত্তি আইনের কবলে পড়ে দগ্ধ হচ্ছে বাসিন্দারা, মৃত্যুকূপে বসবাস যে কারণে, জনকণ্ঠ, ১৭ জুন ২০০৪,

৪৩. উলিপুরে চাঁদার দাবিতে দু’জনের নামে চিঠি, না দিলে হত্যার হুমকি, জনকণ্ঠ, ১৭ জুন ২০০৪

৪৪. চিরির বন্দরে সন্ত্রাসী হামলার শিকার এক মুক্তিযোদ্ধা এখন গ্রামছাড়া, যুগান্তর, ১৮ জুন ২০০৪

৪৫. তালায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদে বিএনপি নেতার হুমকি, সংবাদ, ১৮ জুন ২০০৪

৪৬. চরফ্যাশনের পল্লীতে সংখ্যালঘু তরুণী গণ ধর্ষণের শিকার, সংবাদ, ১৮ জুন ২০০৪

৪৭. দিরাইয়ে সংখ্যালঘু পরিবারের গোয়ালঘরে অগ্নিসংযোগ, আজকের কাগজ, ১৯ জুন ২০০৪

৪৮. জয়পুর হাটে এবার ধর্ষিত হলো এক আদিবাসী শিশু কন্যা, ভোরের কাগজ, ১৯ জুন ২০০৪

৪৯. নান্দাইলে আÍহত্যাকারী স্কুলছাত্রী সাথীর পরিবার বাড়ি ফেরেনি, প্রথম আলো, ১৯ জুন ২০০৪

৫০. চট্টগ্রামে অজিত তালুকদার হত্যা মামলার আসামী ছাত্রদল ক্যাডার খোকন গ্রেফতার, সংবাদ, ১৯ জুন ২০০৪

৫১. নান্দাইলের পল্লীতে সংখ্যালঘু নির্যাতন, বখাটেদের অত্যাচারে আÍহত্যাকারী সাথীর পরিবার এলাকা ছাড়া, ভোরের কাগজ, ১৯ জুন ২০০৪

৫২. বাঁশখালীতে গণডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট, ভোরের কাগজ, ২০ জুন ২০০৪

৫৩. সাভারে মহিলা কমিশনারের কাণ্ড, সংবাদ, ২০ জুন ২০০৪

৫৪. বগুড়ায় মন্দিরের তালা ভেঙ্গে মূর্তি ভাংচুর, মালামাল চুরি, প্রথম আলো, ২০ জুন ২০০৪

৫৫. রায়গঞ্জে ৪টি গ্রামের সংখ্যালঘুরা ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে জিম্মি, ভোরের কাগজ, ২০ জুন ২০০৪

৫৬. জয়পুরহাটে আদিবাসী শিশু ধর্ষণের শিকার, আজকের কাগজ, ২০ জুন ২০০৪

৫৭. নন্দীগ্রামে কালী মন্দিরের মূর্তি ভাংচুর, আজকের কাগজ, ২০ জুন ২০০৪

৫৮. রায়গঞ্জে ৪ গ্রামের ১২ শতাধিক সংখ্যালঘু সদস্য সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ২০ জুন ২০০৪

৫৯. জয়পুরহাটে আদিবাসী শিশু ধর্ষণের শিকার, সংবাদ, ২১ জুন ২০০৪

৬০. বেতাগীতে বিএনপি নেতার তাণ্ডব ঃ চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাংচুর, সংখ্যালঘু পরিবারটি পালিয়েছে, ভোরের কাগজ, ২১ জুন ২০০৪

৬১. চিরিরবন্দরে মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথের পরিবার গ্রামছাড়া বারবার হামলা পুলিশ আসামীদের ধরছে না, ভোরের কাগজ, ২১ জুন ২০০৪

৬২. গাংনীতে খ্রিস্টান পল্লীতে গণডাকাতি, নিহত-১, ভোরের কাগজ, ২১ জুন ২০০৪

৬৩. পিরোজপুর পৌর নির্বাচনে সংখ্যালঘুদের ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ, ইত্তেফাক, ২১ জুন ২০০৪,

৬৪. নান্দাইলে বখাটেদের উৎপাতে স্কুল ছাত্রীর আÍহত্যা, নিরাপত্তাহীনতায় পরিবারটি গ্রাম ছেড়ে চলে গেছে, ইত্তেফাক, ২২ জুন ২০০৪

৬৫. টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিতে প্রকৌশলী নিহত, যুগান্তর, ২২ জুন ২০০৪

৬৬. উত্তরাঞ্চলের ৮৫ ভাগ আদিবাসীই ভূমিহীন, ইনকিলাব, ২৪ জুন ২০০৪

৬৭. বদরগঞ্জে কয়েকটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পায়তারা, সংবাদ, ২৪ জুন ২০০৪

৬৮. বদরগঞ্জে ১০টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, যুগান্তর, ২৫ জুন ২০০৪

৬৯. খুলনা ধর্মসভা মন্দিরের অনুষ্ঠানে বোমা হামলা, কনস্টেবল আহত, প্রথম আলো, ২৫ জুন ২০০৪

৭০. নাটোরে মাধব হত্যা মামলার স্ব-বিরোধী চার্জশীট, নারাজি- পিটিশন ঃ পুলিশ কি হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে চায়?, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৪,

৭১. খুলনায় অনুষ্ঠান চলাকালে মন্দিরে বোমা হামলা, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৪

৭২. খুলনায় মন্দিরে বোমা হামলা, কমিশনারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, ধর্মীয় অনুষ্ঠান বাতিল, ভোরের কাগজ, ২৬ জুন ২০০৪

৭৩. যশোর শহরে শিবমন্দিরের জায়গা দখল, প্রতিবাদে মিছিল, গ্রেফতার-১, জনকণ্ঠ, ২৭ জুন ২০০৪

৭৪. গলাচিপায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর দখল করেছে সন্ত্রাসীরা, মিথ্যা মামলায় বাড়ির মালিককে গ্রেফতার, জনকণ্ঠ, ২৭ জুন ২০০৪

৭৫. রাঙ্গামাটিতে উপজাতীয় যুবক অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, আজকের কাগজ, ২৭ জুন ২০০৪

৭৬. নাটোরে ২১ সংখ্যালঘুর বাড়িতে গণ ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট, জনকণ্ঠ ২৮ জুন ২০০৪

৭৭. পূর্ব শত্র“তার জেরে হাটহাজারীতে ব্যবসায়ী খুন, ভোরের কাগজ, ২৮ জুন ২০০৪

৭৮. ঝিনাইদহে বখাটেদের উৎপাত, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা বোরকা পরে স্কুলে আসছে, সংবাদ, ২৮ জুন ২০০৪

৭৯. নাটোরে ১৩ বাড়িতে ডাকাতি, সোনার দোকানে চুরি, ইত্তেফাক, ২৮ জুন ২০০৪

৮০. যশোরে শিব মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগে ১ ব্যক্তি গ্রেপ্তার, আজকের কাগজ, ২৯ জুন ২০০৪

৮১. নওগাঁর আদিবাসী গ্রামে ‘বাংলাভাই’ বাহিনীর হামলা, লুটপাট, সংবাদ, ২৯ জুন ২০০৪

৮২. নওগাঁর আদিবাসী পল্লীতে খাস জমি দখলে বাংলা বাহিনীর হামলা, লুটপাট, ভাংচুর, লুন্ঠিত টিন নিলামে বিক্রির ঘোষণা, জনকণ্ঠ, ২৯ জুন ২০০৪

৮৩. লালপুরে একরাতে ২১ বাড়িতে ডাকাতি, হাটহাজারীতে ডাকাত আতঙ্ক, রাজৈরে রাত জেগে পাহারা, প্রথম আলো, ৩০ জুন ২০০৪

৮৪. দুর্গাপুরে দুই আদিবাসীর বাড়ি গুড়িয়ে দিয়েছে বাংলা ভাই সমর্থকরা, যুগান্তর, ৩০ জুন ২০০৪

 

আরও দেখুন: