২০০৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং বামপন্থী ভিন্নমতাবলম্বীদের ওপর পদ্ধতিগত জুলুম ও নির্যাতনের ধারা অব্যাহত থাকে। এই মাসে সবচেয়ে আশঙ্কাজনক দিক ছিল তৎকালীন কুখ্যাত উগ্রবাদী শক্তি ‘বাংলা ভাই’-এর ক্যাডারদের আদিবাসী ও হিন্দু পল্লীতে প্রকাশ্য তাণ্ডব, লুটপাট এবং পুলিশের রহস্যময় নিষ্ক্রিয়তা। অপহরণ করে অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং শ্মশানের জমি দখল করে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির মতো ঘটনাগুলো ধর্মীয় স্বাধীনতার ওপর বড় আঘাত ছিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থানের ফলে সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশত্যাগে বাধ্য হচ্ছেন।
২০০৪ সালের জুলাই মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. লালপুরের গ্রামে সংখ্যালঘু পাড়ায় ডাকাতি, ৭ ডাকাত গ্রেফতার, জনকণ্ঠ, ১ জুলাই ২০০৪
২. বাঁশখালী ট্রাজেডি ঃ চার্জশীট প্রদান আবার পিছিয়ে গেল, যুগান্তর, ১ জুলাই ২০০৪
৩. ঘটনাস্থল নওগাঁর রাণীনগর ঃ আদিবাসী সহ ৪০ পরিবার অবরুদ্ধ, সংবাদ, ২ জুলাই ২০০৪
৪. পাহাড় ইজারা ঃ নাইক্ষ্যংছড়িতে আদিবাসী পরিবারগুলোর মধ্যে উচ্ছেদ আতঙ্ক, যুগান্তর, ২ জুলাই ২০০৪
৫. বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি চুরি, যুগান্তর, ৩ জুলাই ২০০৪
৬. পটুয়াখালীতে সংখ্যালঘুদের বাড়িঘর দখলে জড়িতদের শাস্তি দাবি, যুগান্তর, ৩ জুলাই ২০০৪
৭. রাণীনগরে আদিবাসী গ্রামে সন্ত্রাসী তাণ্ডব ঃ ৩ লাখ টাকার মাছ লুট, যুগান্তর, ৫ জুলাই ২০০৪
৮. নোয়াখালীর চরে এক সংখ্যালঘুকে অপহরণ করে এনে লিখিয়ে নেয়া হয়েছে দু’একর জমি, কোটিপতির পুত্র গ্রেফতার, জনকণ্ঠ, ৫ জুলাই ২০০৪
৯. বানারীপাড়ায় সংখ্যালঘু পল্লীতে চলছে নিরব সন্ত্রাস, আজকের কাগজ, ৫ জুলাই ২০০৪
১০. গৌরনদীতে সংখ্যালঘুরা আতঙ্কে দিন কাটাচ্ছে, সংবাদ, ৫ জুলাই ২০০৪
১১. খোকসায় সরোবিন্দু হত্যা মামলায় কোনও আসামী গ্রেফতার হয়নি, আজকের কাগজ, ৫ জুলাই ২০০৪
১২. সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, সংবাদ, ৬ জুলাই ২০০৪
১৩. নোয়াখালীতে একটি পরিবারকে অপহরণ করে জমি দখল, সংবাদ, ৬ জুলাই ২০০৪
১৪. সোনারগাঁয় চাঁদা না পেয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা, প্রথম আলো, ৬ জুলাই ২০০৪
১৫. নওগাঁয় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, ভোরের কাগজ, ৭ জুলাই ২০০৪,
১৬. কথা সাহিত্যিক হুমায়ুনের বাল্যবন্ধু শংকরের রহস্যজনক মৃত্যু, যুগান্তর, ৭ জুলাই ২০০৪
১৭. হিন্দু আইন পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদে প্রতিমন্ত্রী গৌতমের কুশপুত্তলিকা দাহ, জনকণ্ঠ, ৭ জুলাই ২০০৪
১৮. নড়াইলে পলাতক আসামীর তিনতলা বাড়ি বেদখল, সংবাদ, ৮ জুলাই ২০০৪
১৯. অপহরণ করে নিয়ে অস্ত্রের মূখে জমি রেজিস্ট্রি ঃ দখলকারীদের হুমকি, নোয়াখালীর একটি হিন্দু পরিবার এলাকাছাড়া, ভোরের কাগজ, ৯ জুলাই ২০০৪
২০. রাজারহাটে মন্দিরের ৯টি কষ্টি পাথরের মূর্তি চুরি, আজকের কাগজ, ৯ জুলাই ২০০৪
২১. সন্ত্রাসী গৌতম বাহিনীর নির্যাতনে কালীগঞ্জের ২৯টি সংখ্যালঘু পরিবার ৩ বছর বাড়িছাড়া, ভোরের কাগজ, ১০ জুলাই ২০০৪
২২. চাঁদা না দেওয়ার জের ঃ সিরাজদিখানে এক সংখ্যালঘুর ঘর পুড়িয়ে দিয়েছে অ্যাপোলো বাহিনী, প্রথম আলো, ১০ জুলাই ২০০৪
২৩. এক সপ্তায় ৩৫ পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, গৌরনদীর ৫ গ্রামের ৩০০ হিন্দু পরিবার চাঁদাবাজের হাতে জিম্মি, ভোরের কাগজ, ১১ জুলাই ২০০৪
২৪. কেশবপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে একের পর এক হামলা, ডাকাতি ॥ অপরাধী আটকে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ, ভোরের কাগজ, ১১ জুলাই ২০০৪
২৫. ছিনতাইকারীদের হাতে চুয়াডাঙ্গায় এনজিও কর্মী নিহত, ভোরের কাগজ, ১১ জুলাই ২০০৪
২৬. কালিয়াকৈরে দু’যুবক অপহৃত, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, যুগান্তর, ১১ জুলাই ২০০৪
২৭. নাটোরের মহাদেবপুরে মূর্তি ভাংচুর, ইত্তেফাক, ১১ জুলাই ২০০৪
২৮. পূর্বধলায় অপহৃত সংখ্যালঘু স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি, ভোরের কাগজ, ১২ জুলাই ২০০৪
২৯. গৌরনদীতে সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা নির্যাতন চলছেই, ভোরের কাগজ, ১৩ জুলাই ২০০৪
৩০. শিল্পী এস. এম. সুলতানের মেয়ে নীহার বালা বঞ্চনার শিকার, সংবাদ, ১৪ জুলাই ২০০৪
৩১. এক মাসেও উদ্ধার হয়নি পূর্বধলার স্কুলছাত্রী বাসনা, সংবাদ, ১৪ জুলাই ২০০৪
৩২. সাতক্ষীরা সীমান্তে শিশু, মহিলা, বৃদ্ধসহ আটক ৭৬, জনকণ্ঠ, ১৪ জুলাই ২০০৪
৩৩. রাজবাড়ি, নড়াইল ও সিংড়ায় সংখ্যালঘু বাড়িতে ডাকাতি, যুগান্তর, ১৪ জুলাই ২০০৪
৩৪. দামুরহুদায় দাসপাড়ায় স্বামীকে বেঁধে রেখে সন্ত্রাসীদের গৃহবধূ ধর্ষণ, ইত্তেফাক, ১৫ জুলাই ২০০৪
৩৫. বরগুনায় গৌরীচন্না আশ্রয়ন প্রকল্পের ১০টি হিন্দু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, ভোরের কাগজ, ১৬ জুলাই ২০০৪
৩৬. সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়ি ছেড়েছে সংখ্যালঘু ৬ পরিবার, সংবাদ, ১৬ জুলাই ২০০৪
৩৭. বাঁশখালী হত্যাকাণ্ড ঃ প্রতিমন্ত্রীর ভাইকে বাঁচাতে ত্র“টিপূর্ণ চার্জশীট হচ্ছে, ভোরের কাগজ, ১৭ জুলাই ২০০৪
৩৮. কক্সবাজারে দখল হয়ে যাচ্ছে রাখাইনদের ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের জমি, আজকের কাগজ, ১৭ জুলাই ২০০৪
৩৯. বরিশালে ওয়ার্কার্স পার্টি নেতা খুন, গুলিতে স্ত্রীসহ আহত-৭, জনকণ্ঠ, ১৭ জুলাই ২০০৪
৪০. উজিরপুর ওয়ার্কার্স পার্টি সভাপতিকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ভোরের কাগজ, ১৭ জুলাই ২০০৪
৪১. মুক্তাগাছায় আদিবাসী এক পরিবারের সদস্যদের পিটিয়ে জখম, ইত্তেফাক, ১৭ জুলাই ২০০৪
৪২. রাঙ্গুনিয়ায় দুই লাখ টাকা দাবি করে হিন্দু পরিবারের কাছে উড়ো চিঠি, না দিলে হত্যার হুমকি, ভোরের কাগজ, ১৮ জুলাই ২০০৪
৪৩. কেমন আছেন পার্বত্য এলাকার আদিবাসী সাঁওতালরা, জনকণ্ঠ, ১৮ জুলাই ২০০৪
৪৪. মহেশপুরে আদিবাসীদের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা, থানায় অভিযোগ, ইত্তেফাক, ১৮ জুলাই ২০০৪
৪৫. প্রকাশ বর্মণ কোথায়?, সংবাদ, ১৯ জুলাই ২০০৪
৪৬. হবিগঞ্জে ফার্মাসিস্টকে কুপিয়ে হত্যা, যুগান্তর, ১৯ জুলাই ২০০৪
৪৭. নারায়ণগঞ্জের গ্রামে সংখ্যালঘু নির্যাতন ॥ স্থানীয়রা ভয়ে চুপ, ভোরের কাগজ, ১৯ জুলাই ২০০৪
৪৮. মাগুরায় যুবক খুন, প্রথম আলো, ১৯ জুলাই ২০০৪
৪৯. মাগুরা ও হবিগঞ্জে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে দুই সংখ্যালঘুকে, জনকণ্ঠ, ১৯ জুলাই ২০০৪
৫০. রাণীনগরে আদিবাসী পল্লীতে লুটপাট মামলার আসামী বাংলা ভাই ক্যাডারকে ছেড়ে দিয়েছে পুলিশ, জনকণ্ঠ, ১৯ জুলাই ২০০৪
৫১. কালীমন্দির ভাংচুর, লুটপাটের প্রতিবাদে দেবিদ্বারে সংখ্যালঘু সম্প্রদায়ের সংবাদ সম্মেলন, আজকের কাগজ, ২০ জুলাই ২০০৪
৫২. রাণীনগরে সুশীল বিশ্বাসের ৫০ বিঘা জমির ধান লুট করেছে বাংলা ভাই ক্যাডাররা, জনকণ্ঠ, ২০ জুলাই ২০০৪
৫৩. দেবিদ্বারে মন্দির ভাংচুর ঘটনায় ২ জন গ্রেফতার, যুগান্তর, ২১ জুলাই ২০০৪
৫৪. মাগুরায় একরাতে ২ বাড়িতে ডাকাতি, সংবাদ, ২১ জুলাই ২০০৪
৫৫. বাংলাদেশে আদিবাসীরা নিগৃহীত ও বৈষম্যের শিকার ॥ ডিট্রিস এন্ড্রেইস, যুগান্তর, ২১ জুলাই ২০০৪
৫৬. মঠবাড়িয়ায় ৪ সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পায়তারা, জনকণ্ঠ, ২২ জুলাই ২০০৪
৫৭. নরসিংদীতে ডাকাতের গুলিতে হত ১, জনকণ্ঠ, ২৩ জুলাই ২০০৪
৫৮. কুষ্টিয়ায় সাইনবোর্ড ঝুলিয়ে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের পায়তারা, ভোরের কাগজ, ২৪ জুলাই ২০০৪
৫৯. দামুড়হুদায় সন্ত্রাসীদের তাণ্ডব ॥ থানা ধর্ষণ মামলা না নেওয়ায় ৬টি হিন্দু পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে, ভোরের কাগজ, ২৪ জুলাই ২০০৪
৬০. ঝালকাঠিতে দু’রাতে ৯ বাড়িতে ডাকাতি, দু’টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৩ বাড়িতে চুরি, আজকের কাগজ, ২৪ জুলাই ২০০৪
৬১. বন্দরে বানভাসি এক কিশোরীকে রাতভর ধর্ষণ, গ্রেফতার-১, জনকণ্ঠ, ২৪ জুলাই ২০০৪
৬২. সংখ্যালঘুরা দেশত্যাগে বাধ্য হচ্ছে ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, আজকের কাগজ, ২৫ জুলাই ২০০৪
৬৩. বাউফলে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত-৬, সংবাদ, ২৫ জুলাই ২০০৪
৬৪. মুজিবনগরে তিন হাজার খ্রিস্টান পরিবার এক মৌলবাদী নেতার হাতে জিম্মি, জনকণ্ঠ, ২৫ জুলাই ২০০৪
৬৫. ঝিকরগাছায় শ্মশানের জমি দখল করে মাদ্রাসা নির্মাণের অভিযোগ, জনকণ্ঠ, ২৫ জুলাই ২০০৪
৬৬. ঐক্য পরিষদের সমাবেশে বক্তারা, দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থানে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা বাড়ছে, প্রথম আলো, ২৫ জুলাই ২০০৪
৬৭. কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের পাঁয়তারা, জনকণ্ঠ, ২৬ জুলাই ২০০৪
৬৮. কাঠালিয়ায় পুলিশ পরিচয়ে সংখ্যালঘু ৬ পরিবারে ডাকাতি, সংবাদ, ২৬ জুলাই ২০০৪
৬৯. চরভদ্রাসনে সংখ্যালঘুদের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ১৫, পাল্টাপাল্টি মামলা, এলাকায় আতঙ্ক, ভোরের কাগজ, ২৬ জুলাই ২০০৪
৭০. সন্ত্রাসী হামলায় নকলায় সংখ্যালঘু পরিবারের ১২ জন আহত, সংবাদ, ২৭ জুলাই ২০০৪
৭১. প্রাচীন ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নেই কলাপাড়ার বৌদ্ধবিহার ও মঠগুলো সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ভোরের কাগজ, ২৭ জুলাই ২০০৪
৭২. পাড়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি ঃ বাঁশখালীতে সংখ্যালঘু জেলে পাড়ায় সন্ত্রাসী হামলা ৫ মহিলাসহ আহত ৭, ভোরের কাগজ, ২৮ জুলাই ২০০৪
৭৩. দিনাজপুরে আনন্দ বৌদ্ধ বিহারের মূল্যবান জিনিসপত্র চুরি, জনকণ্ঠ, ২৯ জুলাই ২০০৪
৭৪. বাঁশখালীতে ১১ খুনের মামলা, চার্জশিট সংক্রান্ত এমইতে মতামত দেননি পিপি, প্রথম আলো, ৩০ জুলাই ২০০৪
আরও দেখুন: