২০০৪ সালের ডিসেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৪ সালের ডিসেম্বর মাসটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং পার্বত্য ও সমতলের আদিবাসীদের জন্য এক চরম বৈরী সময় ছিল। এই মাসে একদিকে যেমন শহীদ বুদ্ধিজীবী ড. জি সি দেবের বাড়ি শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করা বা দখল করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, অন্যদিকে বীর প্রতীক হাজারী লাল সন্ত্রাসীদের ভয়ে দেশ ছেড়ে ভারতে মজুরি খেটে দিনাতিপাত করার মতো বেদনাবিধুর বাস্তবতার মুখোমুখি হন। আসন্ন ইকোপার্ক প্রকল্পের অজুহাতে বান্দরবানে হাজার হাজার পাহাড়ি-গারো আদিবাসীকে উচ্ছেদের চক্রান্ত এবং সমতলে হিন্দু ও খ্রিস্টান পল্লীতে প্রকাশ্য অগ্নিসংযোগ, শ্লীলতাহানি ও লুটপাটের ঘটনা ঘটে। প্রশাসনের নিস্পৃহতা এবং আইনি দীর্ঘসূত্রতা (যেমন বাঁশখালীর ১১ জন পুড়িয়ে মারার মামলার চার্জশিট ঝুলিয়ে রাখা) মানবাধিকারের সংকটকে আরও ঘনীভূত করে তোলে।

২০০৪  সালের ডিসেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. সরকারি বরাদ্দের টাকা আÍসাতের অভিযোগ ॥ খোকসার আদিবাসীদের জীবনে ন্যুনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি, ভোরের কাগজ, ১ ডিসেম্বর ২০০৪

২. , পার্বত্য শান্তি চুক্তি অকার্যকর, বানচালে সরকারই ষড়যন্ত্র করছে, সন্তুলারমা, জনকণ্ঠ, ২ ডিসেম্বর ২০০৪

৩. কুলিয়ারচরে এক হিন্দু পরিবারের জমি দখল, সংবাদ, ২ ডিসেম্বর ২০০৪

৪. কাহালুতে শ্মশানের জায়গা দখলের অপচেস্টা চলছে, আজকের কাগজ, ২ ডিসেম্বর ২০০৪

৫. সাটুরিয়ায় ডাকাতি ও গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল নেতা আটক, আজকের কাগজ, ২ ডিসেম্বর ২০০৪

৬. টাই বেঁধে মাদ্রাসায় ক্লাস নেয়ায়, জনকণ্ঠ, ৩ ডিসেম্বর ২০০৪

৭. রাজাপুরে কালি মন্দির পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৩ ডিসেম্বর ২০০৪

৮. সদরপুরে হিন্দু পরিবারের আখলুট, আজকের কাগজ, ৩ ডিসেম্বর ২০০৪

৯. সংখ্যালঘুদের জন্য ৫০ আসনের দাবি পৃথক নির্বাচন বাস্তবায়ন পরিষদের, সংবাদ, ৪ ডিসেম্বর ২০০৪

১০. ধামরাইয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, যুগান্তর ৪ ডিসেম্বর ২০০৪

১১. ১০ দিনেও উদ্ধার হয়নি বান্দরবানে সেনাবাহিনীর লুণ্ঠিত অস্ত্র, আদিবাসী গ্রামে নির্যাতনের অভিযোগ, আজকের কাগজ, ৪ ডিসেম্বর ২০০৪

১২. বাকিতে সিগারেট না দেয়ায় নারকীয় হামলা, ভাঙ্গার ৫ সংখ্যালঘু বাড়িতে ভাঙচুর, লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি, আহত ১০, ভোরের কাগজ, ৪ ডিসেম্বর ২০০৪

১৩. সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ, ভোরের কাগজ, ৪ ডিসেম্বর ২০০৪

১৪. সংখ্যালঘুদের উপর হামলার মামলায় ধামরাইয়ে গ্রেফতার, ভোরের কাগজ, ৪ ডিসেম্বর ২০০৪

১৫. ফরিদপুরে গ্রামে পাঁচ সংখ্যালঘুর বাড়িতে হামলা লুটপাট, মহিলাদের শ্লীলতাহানী, জনকণ্ঠ, ৪ ডিসেম্বর ২০০৪

১৬. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, অবিলম্বে সংখ্যালঘুদের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান, প্রথম আলো, ৫ ডিসেম্বর ২০০৪

১৭. সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হলে নির্বাচনে তারা ভোট দিতে যাবে না, সংবাদ, ৫ ডিসেম্বর ২০০৪

১৮. স্বাধীনতার পর কোন ভাতাই পাননি মুক্তিযোদ্ধা মেঘনাদ দে, প্রথম আলো, ৬ ডিসেম্বর ২০০৪

১৯. বান্দরবানের ৫৫টি আদিবাসী পরিবারের জমি জবর দখলের অভিযোগ, যুগান্তর, ৬ ডিসেম্বর ২০০৪

২০. চাঁদাবাজি হামলা হুমকি ঃ নিরাপত্তাহীন বোয়ালমারীর ৪০ হিন্দু পরিবার, ভোরের কাগজ, ৬ ডিসেম্বর ২০০৪

২১. সিলেট বিদেশী গাভীসহ সংখ্যালঘুর ঘর পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, আতঙ্কে এলাকার ৬৫টি হিন্দু পরিবার, সংবাদ, ৭ ডিসেম্বর ২০০৪

২২. পাহাড়িদের না জানিয়েই গারো অধ্যুষিত চিম্বুক হিল রেঞ্জে ইকোপার্কের সিদ্ধান্ত, প্রথম আলো, ৭ ডিসেম্বর ২০০৪

২৩. প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বীর প্রতীক হাজারীলাল, যুগান্তর, ৮ ডিসেম্বর ২০০৪

২৪. ধামরাইয়ে সংখ্যালঘু নির্যাতন ঃ ঐক্য পরিষদের চাপে গ্রেফতার-১, সংবাদ, ৮ ডিসেম্বর ২০০৪

২৫. নাটোরে ৪৩টি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ৯ডিসেম্বর ২০০৪

২৬. উপজাতীয় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় বাঘাইছড়ি উত্তপ্ত, জনসংহতি সমিতির প্রতিবাদ, ভোরের কাগজ, ৯ ডিসেম্বর ২০০৪

২৭. সাভারে সংখ্যালঘু পরিবারে চাঁদাবাজদের হামলায় আহত ১৭, আজকের কাগজ, ৯ডিসেম্বর ২০০৪

২৮. বীর প্রতীক হাজারী লাল সন্ত্রাসীদের ভয়ে ভারতে দিন কাটে মজুরি খেটে, জনকণ্ঠ, ৯ ডিসেম্বর ২০০৪

২৯. সংখ্যালঘুদের দাবি না মানলে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে, মাইনরিটি সংগ্রাম পরিষদ, ইনকিলাব, ১০ ডিসেম্বর ২০০৪

৩০. মিরসরাইয়ে আদিবাসী ত্রিপুরা পাড়ায় বন কর্মীদের হামলায় আহত ২৫, পার্বত্য এলাকায় চরম উত্তেজনা, আজকের কাগজ, ১১ ডিসেম্বর ২০০৪

৩১. গলাচিপায় তিন সংখ্যালঘুর সাড়ে ৫ একর জমির ধান লুট, জনকণ্ঠ, ১১ ডিসেম্বর ২০০৪

৩২. বকশীগঞ্জে আদিবাসীদের দুর্দিন, যুগান্তর, ১২ ডিসেম্বর ২০০৪

৩৩. পাহাড়ী তরুণী ধর্ষণের নিন্দা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, সংবাদ, ১২ ডিসেম্বর ২০০৪

৩৪. মিঠামইনে সংখ্যালঘু সম্প্রদায়ের পুকুর দখল করে নেয়া হচ্ছে, সংবাদ, ১২ ডিসেম্বর ২০০৪

৩৫. সাভারে হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা উচ্ছেদের হুমকি, ভোরের কাগজ, ১৩ ডিসেম্বর ২০০৪

৩৬. বাঁশখালিতে ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় চার্জশীট প্রদানে বিলম্ব, যুগান্তর, ১৩ ডিসেম্বর ২০০৪

৩৭. সাভারে এক পরিবারের ওপর হামলা, বাড়ি দখলের পায়তারা, প্রথম আলো, ১৩ ডিসেম্বর ২০০৪

৩৮. আদিবাসীদের জন্য পৃথক ল্যান্ড কমিশন গঠনের দাবী সমতার, সংবাদ, ১৪ ডিসেম্বর ২০০৪

৩৯. শহীদ বুদ্ধিজীবী জিসি দেবের বাড়িটি অবৈধ দখলে, প্রথম আলো, ১৬ ডিসেম্বর ২০০৪

৪০. পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদে হামলা অগ্নিসংযোগ, আহত – ৩৫, ইত্তেফাক, ১৭ডিসেম্বর ২০০৪

৪১. শহরে তোলপাড়, সুনামগঞ্জে সংখ্যালঘুর কোটি টাকার সম্পত্তি দখল করে নিয়েছে বিএনপি নেতা, জনকণ্ঠ, ১৭ডিসেম্বর ২০০৪

৪২. শহীদ বুদ্ধিজীবী জিসি দেব শত্র“র তালিকায়, যুগান্তর, ১৮ ডিসেম্বর ২০০৪

৪৩. সুনামগঞ্জ সংখ্যালঘুর সম্পত্তি দখল ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা, জনকণ্ঠ, ১৮ ডিসেম্বর ২০০৪

৪৪. সীতানাথজিউ বিগ্রহ মন্দির ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ, ভোরের কাগজ, ১৮ ডিসেম্বর ২০০৪

৪৫. শ্রীপুরে সংখ্যালঘুর বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪, জনকণ্ঠ, ১৯ ডিসেম্বর ২০০৪

৪৬. পাকুন্দিয়ায় সংখ্যালঘু বিধবার জমি দখলের জন্য ঘরে অগ্নিসংযোগ, সংবাদ, ১৯ ডিসেম্বর ২০০৪

৪৭. বান্দরবানে পাঁচ হাজার আদিবাসী উচ্ছেদ, যুগান্তর ২০ ডিসেম্বর ২০০৪

৪৮. রাজারহাটে দেড়শ সংখ্যালঘু পরিবার ফেরারী সন্ত্রাসী অত্যাচারে অতিষ্ঠ, জনকণ্ঠ, ২০ ডিসেম্বর ২০০৪

৪৯. আনোয়ারায় যুবককে পুড়িয়ে মেরেছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ২০ ডিসেম্বর ২০০৪

৫০. মিরসরাইয়ে ত্রিপুরাদের ওপর বনকর্মীদের হামলায় থানা মামলা নেয়নি, বেশি বাড়াবাড়ি করবে না, সংবাদ, ২১ ডিসেম্বর ২০০৪

৫১. বিএনপি-জামাত জোট পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের নির্যাতন করছে ঃ হাসিনা খ্রিস্টান এসোসিয়েশনের সদস্যদের সাক্ষাৎ, ভোরের কাগজ, ২১ ডিসেম্বর ২০০৪

৫২. মন্দির জবর দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, জনকণ্ঠ, ২২ ডিসেম্বর ২০০৪

৫৩. আশুলিয়া ইপিজেডে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, সংবাদ, ২২ ডিসেম্বর ২০০৪

৫৪. আশুলিয়ায় ৬শ বাস্তুহারা পরিবার উচ্ছেদ করে খাসজমি দখল করেছে বিএনপির এমপি, জনকণ্ঠ, ২৩ ডিসেম্বর ২০০৪

৫৫. সাভারে সংখ্যালঘুদের জমি দখলের অপচেষ্টার অভিযোগ, ভোরের কাগজ, ২৩ ডিসেম্বর ২০০৪

৫৬. মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের সংবিধানেই সংখ্যালঘু নিপিড়নের বীজ নিহিত, সংবাদ, ২৩ ডিসেম্বর ২০০৪

৫৭. ধামরাইয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ, গৌরনদীতে দেড়শ বছরের প্রাচীন তীর্থস্থান প্রভাবশালীদের দখলে, প্রথম আলো, ২৪ ডিসেম্বর ২০০৪

৫৮. সরকারি ও বিরোধীদলীয় সাংসদদের নিয়ে গোলটেবিল ॥ আদিবাসীদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় চাই ভূমি কমিশন, সাংবিধানিক স্বীকৃতি, সংবাদ, ২৪ ডিসেম্বর ২০০৪

৫৯. ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ, মিরসরাইয়ে ত্রিপুরাদের ওপর হামলার তথ্য দেওয়ার জের, সংবাদ, ২৫ ডিসেম্বর ২০০৪

৬০. সংখ্যালঘুদের জন্য সংসদে ৫০টি আসন সংরক্ষণের দাবি, সংবাদ, ২৫ ডিসেম্বর ২০০৪

৬১. মুন্সীগঞ্জে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর হিন্দুরা আতঙ্কে, ভোরের কাগজ, ২৬ ডিসেম্বর ২০০৪

৬২. দিনাজপুর যশোর ও চাঁদপুরে আদিবাসী মহিলাসহ ৩ জন খুন, সংবাদ, ২৬ ডিসেম্বর ২০০৪

৬৩. নিঃস্ব মুক্তিযোদ্ধা রঞ্জিত বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারে সহযোগিতা চান, সংবাদ, ২৬ ডিসেম্বর ২০০৪

৬৪. বীরগঞ্জে আদিবাসী গৃহবধূ ফুলমনি খুন, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, সংবাদ, ২৭ ডিসেম্বর ২০০৪

৬৫. ঢাকেশ্বরী মন্দিরে উচ্ছেদ সম্পর্কে পুলিশ ঃ বহিরাগতদের উস্কানিতেই ওরা মন্দির এলাকা ছাড়ছে না, সংবাদ, ২৭ ডিসেম্বর ২০০৪

৬৬. অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠছে জয়পুর হাটের আদিবাসীরা, জনকণ্ঠ, ২৭ ডিসেম্বর ২০০৪

৬৭. পাবনায় খ্রিস্টান পল্লীতে হামলার হোতা শাহজাহান র্যাবের হাতে অস্ত্রসহ আটক, জনকণ্ঠ, ২৭ ডিসেম্বর ২০০৪

৬৮. মুন্সীগঞ্জে ছয়টি পূজা মণ্ডপের মূর্তি ভাংচুর করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ২৮ ডিসেম্বর ২০০৪৩

৬৯. কমলগঞ্জে সংখ্যালঘু এক মহিলার সম্পত্তি জবর দখল, আজকের কাগজ, ২৮ ডিসেম্বর ২০০৪

৭০. মামলা নিতে গড়িমসি পুলিশের ॥ আনোয়ারায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ২৮ ডিসেম্বর ২০০৪

৭১. বরগুনায় রাখাইন বৌদ্ধ বিহার থেকে আরো দুটি বুদ্ধমূর্তি চুরি ॥ দু দশকে খোয়া গেল ৬৫টি, প্রথম আলো, ২৯ ডিসেম্বর ২০০৪

৭২. বান্দরবানে সভায় পাহাড়ি নেতৃবৃন্দ ॥ পাহাড়িদের উচ্ছেদ করে চিম্বুক পাহাড়ে ইকোপার্ক করতে দেওয়া হবে না, প্রথম আলো, ২৯ ডিসেম্বর ২০০৪

৭৩. লালমনিরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাক্তার খুন, যুগান্তর, ৩০ ডিসেম্বর ২০০৪

৭৪. রাঙ্গামাটিতে আদিবাসী তরুণী ধর্ষিত, ভোরের কাগজ, ৩০ ডিসেম্বর ২০০৪

৭৫. মানিকছড়িতে মুখোশধারি সন্ত্রাসী ১ উপজাতীয় বৈদ্যকে জবাই করেছে, ইত্তেফাক, ৩১ ডিসেম্বর ২০০৪

 

আরও দেখুন: