২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৪ সালের ফেব্রুয়ারি মাসটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের জন্য এক অবর্ণনীয় আতঙ্কের সময় ছিল। এই মাসে খাগড়াছড়ির মানিকছড়িতে একই পরিবারের ৬ জনকে জবাই করে হত্যার মতো বিভীষিকাময় ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাইয়ে আদিবাসী ত্রিপুরাপাড়ায় সশস্ত্র যুব-কমান্ডের তাণ্ডব, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং তাঁদেরকে দেশত্যাগের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়ার ঘটনা ঘটে। এছাড়াও ঐতিহাসিক রমনা কালীমন্দির পুনঃনির্মাণ কাজে সরকারদলীয় অঙ্গসংগঠনের বাধা এবং খোদ প্রশাসনের সর্বোচ্চ মহলের মদদে ভূমি জবরদখলের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ও সামাজিক বৈষম্যের এক নগ্ন রূপ প্রকাশিত হয়।

 

২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. বগুড়ার গ্রামে মন্দিরে হামলা ভাংচুর, “গ্রেফতার ৬, জনকণ্ঠ, ১ ফেব্রুয়ারি ২০০৪

২. পাকুন্দিয়ায় সংখ্যালঘুর ঘরে আগুন, মা মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা, প্রথম আলো, ১ ফেব্রুয়ারি ২০০৪

৩. রাজশাহীর মুণ্ডমালা পৌর নির্বাচন বিএনপি কর্মীরা আদিবাসী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে, আজকের কাগজ, ১ ফেব্রুয়ারি ২০০৪

৪. উলিপুরে সংকীর্তণ অনুষ্ঠানে হামলা, ২৫টি হিন্দু পরিবার আতঙ্কে, ভোরের কাগজ, ৫ ফেব্রুয়ারি ২০০৪

৫. কলাপাড়ায় রাখাইনদের সংখ্যা হ্রাস পাচ্ছে, ধ্বংস হচ্ছে বৌদ্ধ বিহার ও মঠ, ধর্মকর্ম পালনেও বাধা দানের অভিযোগ, ভোরের কাগজ, ৭ ফেব্রুয়ারি ২০০৪

৬. চরফ্যাশনে সরকারি দলের চাঁদা না পেয়ে এক সংখ্যালঘুকে সবংশে হত্যার হুমকি, সংবাদ, ৭ ফেব্রুয়ারি ২০০৪

৭. মুন্সীগঞ্জে সংখ্যালঘুদের কাছে বিএনপি ক্যাডারদের চাঁদাবাজি, এক পরিবার এলাকা ছেড়েছে, জনকণ্ঠ, ৭ ফেব্রুয়ারি ২০০৪

৮. মূর্তি ভাংচুরের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা, সংবাদ, ৯ ফেব্রুয়ারি ২০০৪

৯. পূনঃনির্মাণ কাজে বাধা ঃ যুবদলের ৩ নেতা কর্মীর নামে রমণা কালীমন্দির কমিটির মামলা, সংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০০৪

১০. কটিয়াদীতে সংখ্যালঘু বাড়িতে ডাকাতি। আহত ২, ধৃত ডাকাতের মৃত্যু, আজকের কাগজ, ১০ ফেব্রুয়ারি ২০০৪

১১. রমণা কালীমন্দির নির্মাণকাজে বাধাদানের অভিযোগে ৩ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, প্রথম আলো, ১০ ফেব্রুয়ারি ২০০৪

১২. যশোর পূজা উদযাপন পরিষদের নেতাকে মারধর ॥ প্রতিবাদে সমাবেশ, জনকণ্ঠ, ১১ ফেব্রুয়ারি ২০০৪

১৩. গঙ্গামন্দিরে অগ্নিসংযোগকারী ও লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা করায় গভীর রাতে জেলেদের ঘরে পুলিশি নির্যাতন ও নিপীড়ন অব্যাহত, সংবাদ, ১২ ফেব্রুয়ারি ২০০৪

১৪. রহস্যজনক ঘটনায় খাগড়াছড়িতে এক পরিবারের ৬ জন খুন, প্রথম আলো, ১৩ ফেব্রুয়ারি ২০০৪

১৫. মানিকছড়িতে একই পরিবারের ৬ জনকে জবাই করে হত্যা, যুগান্তর, ১৩ ফেব্রুয়ারি ২০০৪

১৬. বাগেরহাটে এক রাতে ৬ সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি, ৪ গৃহবধূর শ্লীলতাহানী, সংবাদ, ১৪ ফেব্রুয়ারি ২০০৪

১৭. বাগেরহাটে এক রাতে ৬ সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি, যুগান্তর, ১৪ ফেব্রুয়ারি ২০০৪

১৮. মানিকছড়ির হত্যাকাণ্ড এখনও রহস্যাবৃত, যুগান্তর, ১৪ ফেব্রুয়ারি ২০০৪

১৯. সীতাকূণ্ডে দুই উপজাতীয় সহোদরকে ধর্ষণ, ৫ জন গ্রেফতার, ইত্তেফাক, ১৪ ফেব্রুয়ারি ২০০৪

২০. হাতিয়ায় কীর্তন শেষে ফেরার পথে ট্রলারে হামলা, লুটপাট, ইত্তেফাক, ১৪ ফেব্রুয়ারি ২০০৪

২১. পাঁচ বিবিতে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক ৯ আদিবাসীকে মারধরের অভিযোগ, আজকের কাগজ, ১৫ ফেব্রুয়ারি ২০০৪

২২. বরিশালে এক পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, যুগান্তর, ১৫ ফেব্রুয়ারি ২০০৪

২৩. রংপুরে আদিবাসী কৃষকদের জমি দখল করতে সন্ত্রাসীদের হামলা. আহত ৬, ইত্তেফাক, ১৫ ফেব্রুয়ারি ২০০৪

২৪. লক্ষীপুরে বিয়ে বাড়িতে ডাকাতি, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০৪

২৫. চট্টগ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটাছাড়া করার চেষ্টা, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০৪

২৬. বরিশালে অর্পিত সম্পত্তি দখলে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০৪

২৭. নওগাঁর রাণীনগরে দাবিকৃত অর্থ না দেয়ায় ২ হিন্দু পরিবার অবরুদ্ধ, সংবাদ, ১৬ ফেব্রুয়ারি ২০০৪

২৮. বরিশালে খ্রিস্টান পরিবারের ওপর হামলা, ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ২০০৪

২৯. বরিশালে খ্রিস্টান পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ভোরের কাগজ, ১৭ ফেব্রুয়ারি ২০০৪

৩০. বাড়ি ছেড়ে চলে গেলেন পঞ্চগড়ের সংখ্যালঘু পরিবার ঃ আজান দিয়ে দখল করলেন প্রভাবশালী, সংবাদ, ১৭ ফেব্রুয়ারি ২০০৪

৩১. চুনারুঘাটে বাড়ি দখলের উদ্দেশ্যে আদিবাসীদের ওপর হামলা, সংবাদ, ১৮ ফেব্রুয়ারি ২০০৪

৩২. সুজানগরে চরমপন্থী পরিচয়ে ৫ সংখ্যালঘু ব্যবসায়ীর কাছে চাঁদার দাবিতে চিঠি, সংবাদ, ১৮ ফেব্রুয়ারি ২০০৪

৩৩. প্রভাবশালীর দাপট, বোদায় এক সংখ্যালঘু পরিবারের ভিটেবাড়ি জমি ছেড়ে দেশত্যাগ, জনকণ্ঠ, ১৮ ফেব্রুয়ারি ২০০৪

৩৪. পাবনায় এক সংখ্যালঘুর বাড়িতে অগ্নি সংযোগ, ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি ২০০৪

৩৫. লাকসামে এক সংখ্যালঘু পরিবারকে আগুনে পুড়িয়ে মারার হুমকি ঃ সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ, ভোরের কাগজ, ১৯ ফেব্রুয়ারি ২০০৪

৩৬. অবুঝ দুশিশু সন্তান নিয়ে বিধবা স্ত্রী সংকটে ঃ স্বর্ণ শিল্পী গৌতম হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা আন্দোলনে, ভোরের কাগজ, ১৯ ফেব্রুয়ারি ২০০৪

৩৭. শেরপুরে গেস্ট হাউজ থেকে ব্র্যাক কর্মীর লাশ উদ্ধার, যুগান্তর, ১৯ ফেব্রুয়ারি ২০০৪

৩৮. ভালুকায় খ্রিস্টান উপাসনালয়ে আগুন ঃ ম্যানেজারের ঘর ও আসবাবপত্র ছাই, যুগান্তর, ২০ ফেব্রুয়ারি ২০০৪

৩৯. কিশোরগঞ্জে ১টি সংখ্যালঘু পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা ঃ ধর্মান্তরিত ও নির্যাতিত মেয়েকে নিয়ে মা নিরাপত্তাহীন, সংবাদ, ২০ ফেব্রুয়ারি ২০০৪

৪০. চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, জনকণ্ঠ, ২১ ফেব্রুয়ারি ২০০৪

৪১. ধর্ষকের জামিন, ধর্ষিতা হাজতে, জনকণ্ঠ, ২২ ফেব্রুয়ারি ২০০৪

৪২. মীরসরাইয়ে চাঁদা না পেয়ে নারী পুরুষদের মারধর বাড়িতে অগ্নিসংযোগ, ৪০ পরিবার নিরাপত্তাহীন, জনকণ্ঠ, ২৩ ফেব্রুয়ারি ২০০৪

৪৩. কালকিনিতে এইচ. এস. সি পরীক্ষার্থীকে বহিস্কারের জের ঃ সন্ত্রাসীদের হুমকির মুখে প্রভাষক বিনয়কৃষ্ণ বৈরাগী এলাকা ছাড়া, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৪

৪৪. ত্রিশালে সংখ্যালঘু যুবককে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৪

৪৫. বগুড়ার পল্লীতে বালিকা অপহৃত, সংবাদ, ২৪ ফেব্রুয়ারি ২০০৪

৪৬. পার্বতীপুরে মন্দিরের রাস্তা দখল, জনকণ্ঠ, ২৪ ফেব্রুয়ারি ২০০৪

৪৭. মিরসরাইয়ে ত্রিপুরাদের ওপর যুবকমান্ডের হামলা, মারধর, বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছে ৪০টি পরিবার, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৪

৪৮. নাটোরে ২০ সংখ্যালঘু বাড়িতে অগ্নিসংযোগ মামলার ২০ আসামির জামিন লাভ, সংবাদ, ২৪ ফেব্রুয়ারি ২০০৪

৪৯. মিরসরাইয়ে ত্রিপুরাদের এলাকা ছাড়তে যুবকমান্ডের ৭ দিনের আলটিমেটাম, হামলার ঘটনায় থানায় মামলা, সংবাদ, ২৪ ফেব্রুয়ারি ২০০৪

৫০. কানাডায় সংখ্যালঘুদের আন্তর্জাতিক সম্মেলন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, আজকের কাগজ, ২৪ ফেব্রুয়ারি ২০০৪

৫১. মিরসরাইয়ের ত্রিপুরা পাড়ার একটি ঘর জ্বায়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি ২০০৪

৫২. মৌলভীবাজারে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, লুট, জনকণ্ঠ, ২৫ ফেব্রুয়ারি ২০০৪

৫৩. পুলিশি হয়রানীর অভিযোগ, বাসাইলের মিরিকপুরে সংখ্যালঘুরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, ইত্তেফাক, ২৫ ফেব্রুয়ারি ২০০৪

৫৪. মিরসরাইয়ের ত্রিপুরাপাড়ার একটি ঘর জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি ২০০৪

৫৫. দৌলতপুরে চিঠি দিয়ে সংখ্যালঘু শিক্ষকের কাছে ২লাখ টাকা চাঁদা দাবী, সংবাদ, ২৬ ফেব্রুয়ারি ২০০৪

৫৬. মংলার পল্লীতে ৫০ পরিবার সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি, যুগান্তর, ২৬ ফেব্রুয়ারি ২০০৪

৫৭. ঝালকাঠিতে কিশোরী ধর্ষণের শিকার, সংবাদ, ২৭ ফেব্রুয়ারি ২০০৪

৫৮. মিরসরাইয়ে ত্রিপুরাপাড়ায় হামলার ঘটনায় যুব কমান্ডের সন্ত্রাসী গ্রেপ্তার, সংবাদ, ২৭ ফেব্রুয়ারি ২০০৪

৫৯. চিংড়ি ঘের ব্যবসায়ী খুন, ইনকিলাব, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬০. অতিরিক্ত জেলা প্রশাসকের ভূমি মদদ ঃ শেরপুরে ১৩ সংখ্যালঘু পরিবার বাড়ি ঘর থেকে উচ্ছেদ, ভোরের কাগজ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬১. জানুয়ারিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ঘটেছে ৪৬টি, ভোরের কাগজ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬২. রাঙ্গামাটিতে ২ গ্রামবাসী অপহৃত, লাখ টাকা মুক্তিপণ দাবী, জনকন্ঠ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬৩. মোল্লাহাটে শিক্ষক আটকের ঘটনায় তীব্র ক্ষোভ, জনকন্ঠ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬৪. বাগেরহাটে ঘের ব্যবসায়ী খুন, সংবাদ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

৬৫. ভূমি দস্যুদের হুমকি, ষড়যন্ত্র অব্যাহত ভালুকায় কয়েকটি আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে দিনযাপন করছে, সংবাদ, ২৮ ফেব্রুয়ারি ২০০৪

 

আরও দেখুন: