২০০৪ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৪ সালের মার্চ মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর ভূমি দখল, অপহরণ এবং সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা ভয়াবহ রূপ নেয়। এই মাসের অন্যতম আলোচিত ঘটনা ছিল দেশ কাঁপানো বাঁশখালীর ১১ খুনের (পুড়িয়ে মারা) ঘটনার তদন্তে গডফাদারদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ পাওয়া। বিয়েবাড়িতে উপর্যুপরি হামলা ও চাঁদাবাজি, আদিবাসী খাসিয়া ও মান্দাই উচ্ছেদ অভিযান এবং খোদ মন্ত্রীর উপস্থিতিতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের গাড়িতে হামলার মতো ঘটনাগুলো তৎকালীন সময়ে চরম আইনশৃঙ্খলাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতিকেই নির্দেশ করে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মাসিক প্রতিবেদন অনুযায়ী, এই মাসে অন্তত ৩২টি বড় ধরনের সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটে।

 

২০০৪ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

 

১. আদিবাসী মহিলা ধর্ষণের শিকার, সংবাদ, ১ মার্চ ২০০৪

২. চাঁদা না দেয়ায় ও জমি নিয়ে বিরোধের জের ঃ চট্টগ্রাম, নেত্রকোনা ও দিনাজপুরে ৩টি পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, যুগান্তর, ১ মার্চ ২০০৪

৩. বাগেরহাটে কালাচাঁদ হত্যা ॥ মামলা দায়ের, জনকণ্ঠ, ১ মার্চ ২০০৪

৪. নরসিংদিতে পূজা অনুষ্ঠানে হামলা, আহত ২, প্রথম আলো, ২ মার্চ ২০০৪

৫. বাগেরহাট পিসি কলেজের ৩ হিন্দু ছাত্রাবাসে তাণ্ডব,লুট, ভোরের কাগজ, ২ মার্চ ২০০৪

৬. ফতুল্লায় দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা, সংখ্যালঘুদের বিক্ষোভ, প্রথম আলো, ৪ মার্চ ২০০৪

৭. কালীগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা, অগ্নিসংযোগ, ৬ জনকে কুপিয়ে জখম, সংবাদ, ৪ মার্চ ২০০৪

৮. ফতুল্লায় দেবোত্তর সম্পত্তি দখল, বাড়ি ছাড়ার জন্য পুড়িয়ে মারার হুমকি, সংবাদ, ৪ মার্চ ২০০৪

৯. ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী অপহরণের ২৪ দিন পরও সন্ধান নেই, আজকের কাগজ, ৪ মার্চ ২০০৪

১০. সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী তাণ্ডব, জনকণ্ঠ, ৪ মার্চ ২০০৪

১১. বরিশালে চাঁদাবাজদের ভয়ে এক পরিবার ঘর ছাড়া, ইত্তেফাক, ৫ মার্চ ২০০৪

১২. নওগাঁয় দুই সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, জনকণ্ঠ, ৫ মার্চ ২০০৪

১৩. সাতক্ষীরায় সন্ত্রাসী হামলা, “৩৭ জনের নামে মামলা”, জনকণ্ঠ, ৫ মার্চ ২০০৪

১৪. শ্রীমঙ্গলে সংখ্যালঘু পরিবারের বিয়ের অনুষ্ঠানে আবারও হামলা, বরসহ আহত ১০, গ্রেফতার-২, প্রথম আলো, ৫ মার্চ ২০০৪

১৫. বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার আরও ১ আসামী গ্রেফতার, মার্চ ২০০৪

১৬. মোড়েলগঞ্জে সংখ্যালঘু নির্যাতন মামলার আসামীদের তাণ্ডব, বাদীকে হত্যার চেষ্টা, জনকণ্ঠ, ৬ মার্চ ২০০৪

১৭. শ্রীমঙ্গলে আবারো সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত-১৫, ভোরের কাগজ, ৭ মার্চ ২০০৪

১৮. কুলাউড়ায় খাসিয়া উচ্ছেদ অভিযান, “৬ পরিবারের বাড়িঘর ভাংচুর”, জনকণ্ঠ, ৭ মার্চ ২০০৪

১৯. আগৈলঝড়ায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৭ মার্চ ২০০৪

২০. মান্দায় একটি আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে সম্পত্তি দখল, সংবাদ, ৭ মার্চ ২০০৪

২১. জামালপুরে গারো তরুণী ধর্ষণ ঃ পাঁচ যুবকের যাবজ্জীবন, জনকণ্ঠ, ৮ মার্চ ২০০৪

২২. পীরগাছায় সংখ্যালঘু পরিবারের জমি দখল ঃ উচ্ছেদের হুমকি, সংবাদ, ৮ মার্চ ২০০৪

২৩. রাঙ্গামাটিতে ১০ উপজাতীয় অপহরণ করে দু’জনকে হত্যা, যুগান্তর, ৮ মার্চ ২০০৪

২৪. রাঙ্গামাটিতে ২ জনকে হত্যা, ৮ জনকে অপহরণ ঃ দু’জনকে ছেড়ে দিয়ে মুক্তিপণের কথা জানাতে বলা হয়েছে”, প্রথম আলো, ৯ মার্চ ২০০৪

২৫. বাঁশখালীতে গণহত্যার হোতা প্রতিমন্ত্রীর ভাই, আটক দুর্বৃত্তরে স্বীকারোক্তি, বিএনপি নেতাকে বাঁচাতে পুলিশ মরিয়া, ভোরের কাগজ, ১০ মার্চ ২০০৪

২৬. সিলেটে ১ জন সংখ্যালঘু খুন, যুগান্তর, ১০ মার্চ ২০০৪

২৭. গ্রেফতারকৃত মাহবুবের স্বীকারোক্তি, বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনায় অংশ নেয় ১২ জন, সাতকানিয়ার রুবেল ঘরে আগুন দেয়, আজকের কাগজ, ১০ মার্চ ২০০৪

২৮. শহীদ বুদ্ধিজীবী জোতির্ময় গুহর জমি দখল, আজকের কাগজ, ১০ মার্চ ২০০৪

২৯. গ্রেপ্তারের পর সন্ত্রাসী মাহবুব সাংবাদিকদের বলল বাঁশখালীর ১১ খুনের জন্য আমিনুল চেয়ারম্যান টাকা দিয়েছিল, প্রথম আলো, ১০ মার্চ ২০০৪

৩০. বাঁশখালীর ঘটনায় আরো এক গ্রেপ্তার, মাহবুব রশীদ ও আর্মি হাসানের তথ্যে মিল, ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনা নিছক ডাকাতি নয়, প্রথম আলো, ১১ মার্চ ২০০৪

৩১. পাইকগাছায় সন্ত্রাসের মুখে দেশত্যাগ, যুগান্তর, ১১ মার্চ ২০০৪

৩২. কুলাউড়ায় গোজাছড়া পানপুঞ্জির ৩৫টি আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে ঃ খাসিয়াদের ৬টি ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, ভোরের কাগজ, ১২ মার্চ ২০০৪

৩৩. সেনবাগে বিয়ে বাড়িতে চাঁদাবাজি ঃ সংখ্যালঘুদের মধ্যে আতংক, যুগান্তর, ১২ মার্চ ২০০৪

৩৪. প্রতিমন্ত্রীর ভাই একারণে বাঁশখালী গণহত্যার হোতাকে ধরছে না পুলিশ, ভোরের কাগজ, ১৩ মার্চ ২০০৪

৩৫. গাজীপুরে আদিবাসীদের উচ্ছেদ প্রচেষ্টার প্রতিবাদে সমাবেশ, ভোরের কাগজ, ১৩ মার্চ ২০০৪

৩৬. বগুড়ায় ভবানী মন্দিরের সম্পত্তি বেদখল, জনকণ্ঠ, ১৩ মার্চ ২০০৪

৩৭. বাঁশখালীর ১১ খুন “নেপথ্যে গডফাদারের মুখোস উন্মোচিত, ক্ষমতাধর এই ব্যক্তি এখনও ধরাছোঁয়ার বাইরে, জনকণ্ঠ, ১৩ মার্চ ২০০৪

৩৮. নারায়ণগঞ্জে বিএনপি ক্যাডারদের ভয়ে ব্যবসায়ী সমিরকে হত্যার পর মামলা করেনি পরিবার, জনকণ্ঠ, ১৩ মার্চ ২০০৪

৩৯. ডিমলায় যুবককে জবাই করে হত্যার চেষ্টা, “ভয়ে মামলা করেনি”, জনকণ্ঠ, ১৩ মার্চ ২০০৪

৪০. বিয়ে বাবদ চাঁদা, প্রথম আলো, ১৩ মার্চ ২০০৪

৪১. গোবিন্দগঞ্জে ৬টি সংখ্যালঘু পরিবারে হামলা, মূর্তি ভাংচুর, মন্দিরে আগুন, সংবাদ, ১৪ মার্চ ২০০৪

৪২. বাজিতপুরে ৩ সংখ্যালঘু ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়, সংবাদ, ১৪ মার্চ ২০০৪

৪৩. বাজিতপুরে সংখ্যালঘু কিশোরী অপহৃত, দেড়মাসেও উদ্ধার করা যায়নি ঃ মামলা প্রত্যাহারের হুমকি, সংবাদ, ১৪ মার্চ ২০০৪

৪৪. শ্যামনগরে কিশোরী অ্যাসিড সন্ত্রাসের শিকার, সংবাদ, ১৪ মার্চ ২০০৪

৪৫. চাঁদা না পেয়ে, ভোরের কাগজ, ১৪ মার্চ ২০০৪

৪৬. মামলা ঝিমিয়ে পড়েছে, বাঁশখালী হত্যাকাণ্ডের মূল হোতা তদন্তকারীর গাড়িতে করে ঘুরছে, ভোরের কাগজ, ১৪ মার্চ ২০০৪

৪৭. গোবিন্দগঞ্জে ৬ সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, মূর্তি ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ, মহিলাসহ আহত ১৫, আজকের কাগজ, ১৫ মার্চ ২০০৪

৪৮. গোবিন্দগঞ্জে এক সংখ্যালঘু পরিবার নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ, ১৫ মার্চ ২০০৪

৪৯. চাটখিলে মন্দির ভাংচুর, সংবাদ, ১৫ মার্চ ২০০৪

৫০. ফুলবাড়িতে খগেন্দ্রনাথ সিং হত্যা মামলার তদন্ত ঝিমিয়ে পড়েছে, সংবাদ, ১৬ মার্চ ২০০৪

৫১. খুলনায় চাঁদার দাবিতে কলেজ অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, জনকণ্ঠ, ১৬ মার্চ ২০০৪

৫২. চট্টগ্রামে দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ ১জন আটক, ভোরের কাগজ, ১৬ মার্চ ২০০৪

৫৩. নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের গাড়ী ভাঙচুর, যুগান্তর, ১৮ মার্চ ২০০৪

৫৪. নওগাঁর ভীমপুর পল্লী, সন্ত্রাসীদের হুমকিতে এলাকা ছাড়ছেন আদিবাসীরা, প্রথম আলো, ১৯ মার্চ ২০০৪

৫৫. শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, যুগান্তর, ১৯ মার্চ ২০০৪

৫৬. কাপ্তাইয়ে কিশোরী ধর্ষিত, যুগান্তর, ১৯ মার্চ ২০০৪

৫৭. জামালপুরে মান্দার সম্প্রদায় জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে, যুগান্তর, ১৯ মার্চ ২০০৪

৫৮. হামলায় আহত-৬, মীরসরাইয়ে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের তাণ্ডব, মন্দিরে অগ্নিসংযোগ, ভোরের কাগজ, ১৯ মার্চ ২০০৪

৫৯. মন্ত্রীর উপস্থিতিতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের গাড়ি ভাংচুর, গ্রেফতার-৫, ভোরের কাগজ, ১৯ মার্চ ২০০৪

৬০. চিতলমারিতে তিন সংখ্যালঘুর ঘেরের মাছ লুট, জনকণ্ঠ, ২১ মার্চ ২০০৪

৬১. বরিশালের উজিরপুরের নিত্যানন্দপুরে হাহাকার ঃ চাঁদাবাজি প্রতিরোধের উদ্যোগ নিতে গিয়ে খুন হলেন ডাঃ হিরা, প্রথম আলো, ২১ মার্চ ২০০৪

৬২. মির্জাপুরের শান্তিরাণী স্বামী হত্যার বিচার চেয়ে দুই সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে, ইত্তেফাক, ২২ মার্চ ২০০৪

৬৩. রাজৈরে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২২ মার্চ ২০০৪

৬৪. বাগমারায় সংখ্যালঘু দুই পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ২২ মার্চ ২০০৪

৬৫. লালপুরের সংখ্যালঘু পাড়ায় সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, জনকণ্ঠ, ২৩ মার্চ ২০০৪

৬৬. মিরসরাইয়ে সংখ্যালঘুর জায়গা দখল, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫ ঃ ২৬ মার্চ থানায় দু পক্ষের সমঝোতা বৈঠক, আজকের কাগজ, ২৩ মার্চ ২০০৪

৬৭. বাসন্তীপূজার মূর্তি ভাংচুর, আনোয়ারায় ক্ষোভ উত্তেজনা, ভোরের কাগজ, ২৪ মার্চ ২০০৪

৬৮. চাঁদাবাজদের ভয়ে, ভোরের কাগজ, ২৪ মার্চ ২০০৪

৬৯. মিরসরাইয়ে সংখ্যালঘুর জমি দখল ঃ পাল্টা পাল্টি মামলা, সংবাদ, ২৪ মার্চ ২০০৪

৭০. হাতিয়ায় পূজা মণ্ডপে হামলা প্রতিমা ভাংচুর, প্রথম আলো, ২৪ মার্চ ২০০৪

৭১. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন ঃ মার্চে সংখ্যালঘুদের ওপর নিপিড়নের ৩২ টি ঘটনায় ক্ষতিগ্রস্ত অসংখ্য, ভোরের কাগজ, ২৫ মার্চ ২০০৪

৭২. চাটমোহরের খ্রীস্টানপল্লী নিয়ে এক বিএনপি নেতার নতুন ষড়যন্ত্র, জনকণ্ঠ, ২৫ মার্চ ২০০৪

৭৩. আনোয়ারায় মূর্তি ভাংচুর, আটক ২, ইত্তেফাক, ২৫ মার্চ ২০০৪

৭৪. টুঙ্গীপাড়ায় সংখ্যালঘুদের নগর কীর্তনে হামলার ঘটনায় মামলা, সংবাদ, ২৬ মার্চ ২০০৪

৭৫. খুলনার’ গ্রামে তিন মন্দিরের প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২৭ মার্চ ২০০৪

৭৬. গৌর চন্দ্র বালাকে উচ্ছেদের চেষ্টা, সরকারের হস্তক্ষেপ কামনা, জনকণ্ঠ, ২৮ মার্চ ২০০৪

৭৭. ঝালকাঠি ও গোপালগঞ্জে ডাকাতি, জনকণ্ঠ, ২৯ মার্চ ২০০৪

৭৮. হবিগঞ্জে এক ডাক্তারের বাড়িতে সন্ত্রাসী হামলা, জনকণ্ঠ, ৩০ মার্চ ২০০৪

৭৯. মুন্সিগঞ্জে আখড়ায় ডাকাতি, জনকণ্ঠ, ৩০ মার্চ ২০০৪

আরও দেখুন: