২০০৪ সালের মে মাস জুড়ে পৌর নির্বাচন ও এর পরবর্তী সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর এক চরম আগ্রাসন লক্ষ্য করা যায়। এই মাসে কালিয়া, বরগুনা ও পাথরঘাটাসহ বিভিন্ন পৌর এলাকায় সংখ্যালঘু ভোটারদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয় এবং নির্বাচনের জেরে হিন্দু পাড়াগুলোতে নারকীয় তাণ্ডব চালানো হয়। ক্ষমতার দাপট দেখিয়ে মন্দিরে আগুন, প্রতিমা ভাঙচুর, জোরপূর্বক খাসজমি ও ব্যক্তি-মালিকানাধীন ফসলি জমি জবরদখল করার ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। এছাড়া উজিরপুরে প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যান অবনী বাড়ৈ এবং ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ডা. বিকাশকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ও রাজনৈতিক প্রতিহিংসার এক নগ্ন রূপ প্রকাশ পায়।
২০০৪ সালের মে মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. উদ্দেশ্য জমিজমা দখল ঃ কুড়িগ্রামে সংখ্যালঘু পরিবারের এক স্কুল ছাত্রকে অপহরণ, সংবাদ, ১ মে ২০০৪
২. কন্যার ইজ্জত রক্ষায় এগিয়ে আসায় মাকে কুপিয়ে হত্যা, সংবাদ, ১ মে ২০০৪
৩. কালিয়ায় চেয়ারম্যান পদে ত্রিমূখী দ্বন্দ্বে হিন্দু ভোটাররা আতঙ্কিত, আজকের কাগজ, ১ মে ২০০৪
৪. মাটিরাঙ্গায় সন্ত্রাসী চক্রের কবলে তিন আদিবাসী, যুগান্তর, ১ মে ২০০৪
৫. সখিপুরে কালীমন্দিরে ঢুকে মূর্তি ভাংচুর, অগ্নিসংযোগ, প্রথম আলো, ৩ মে ২০০৪
৬. বরগুনায় সংখ্যালঘু ভোটাররা কোনঠাসা, আজকের কাগজ, ৩ মে ২০০৪
৭. আসামী ছেড়ে দিয়ে বাদীকে গ্রেফতার করায় দিনাজপুরে সংখ্যালঘুদের মিছিল, জনকণ্ঠ, ৩ মে ২০০৪
৮. যশোরে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ করেছে বিএনপি ক্যাডাররা, সংবাদ, ৪ মে ২০০৪
৯. নীলফামারিতে মন্দিরের প্রতিমা ভাংচুর, প্রথম আলো, ৫ মে ২০০৪
১০. বগুড়ায় তরুণী ধর্ষিত, “পাচারকারী চক্রের কবল থেকে উদ্ধার”, জনকণ্ঠ, ৫ মে ২০০৪
১১. সিইসির কাছে আওয়ামীলীগের অভিযোগ, “২৬টি পৌরসভার লক্ষাধিক সংখ্যালঘু ভোটারকে হুমকি দেয়া হচ্ছে”, সংবাদ, ৬ মে ২০০৪
১২. বাউফলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সংবাদ, ৭ মে ২০০৪
১৩. বিএনপি নেতাদের হুমকিতে মঠবাড়িয়ায় সাধারণ ভোটাররা শঙ্কিত, সংবাদ, ৭ মে ২০০৪
১৪. মধুখালীতে ৫ শতাধিক সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, সংবাদ, ৮ মে ২০০৪,
১৫. সংখ্যালঘু নির্যাতন, ভোরের কাগজ, ৯মে ২০০৪
১৬. নির্বাচনী সহিংসতা ঃ কালিয়ায় ২শ হিন্দু পরিবারের বাড়িঘর ভাংচুর পাথরঘাটায় ৩ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে আহত, আজকের কাগজ, ৯মে ২০০৪
১৭. ডিমলায় প্রতিমা ভাংচুর, আজকের কাগজ, ৯মে ২০০৪
১৮. কালিয়ায় সংখ্যালঘুদের ওপর ফের হামলা, জনকণ্ঠ, ৯মে ২০০৪
১৯. ধুনটে নির্বাচিত কমিশনারের বাড়িতে হামলা, মন্দিরে ভাংচুর, আতঙ্ক, জনকণ্ঠ, ৯ মে ২০০৪
২০. রামপালে ধর্ষণের বিচার চেয়ে পরিবারটি এখন বিপাকে, জনকণ্ঠ, ১০মে ২০০৪
২১. নগরকান্দায় লম্পট যুবকের লালসার শিকার তরুণীর আÍহত্যা, ভোরের কাগজ, ১০মে ২০০৪
২২. ঘুষ দিতে না পারায় স্বামীর কল্যাণ তহবিলের টাকা তুলতে পারছেন না বিধবা জোøা দাস, জনকণ্ঠ, ১০মে ২০০৪
২৩. ধুনটে নব-নির্বাচিত কমিশনারের বাড়িতে হামলা, ভাংচুর, লুট,মহিলাসহ আহত ২০, সংবাদ, ১০মে ২০০৪
২৪. লক্ষীপুরে সংখ্যালঘু জেলে পরিবারের বাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, যুগান্তর, ১০মে ২০০৪
২৫. ফরিদপুরের গ্রামে সংখ্যালঘুর বাড়িতে আগাম চিঠি দিয়ে ডাকাতি ঃ আগেভাগে জানানোর পরও পুলিশ ব্যবস্থা নেয়নি, জনকণ্ঠ, ১১মে ২০০৪
২৬. বিবৃতিতে ১১ দল ও ওয়ার্কার্স পার্টি ঃ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে পৌর নির্বাচনে, প্রথম আলো, ১১মে ২০০৪
২৭. আদিবাসী তরুণীকে বিয়ে করে পাচার চক্রের কাছে বিক্রির অভিযোগ, আজকের কাগজ, ১১মে ২০০৪
২৮. সিংগাইরে মূর্তি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আজকের কাগজ, ১১মে ২০০৪
২৯. ঘটনাস্থল মানিকগঞ্জের ঘিওর ঃ ধর্ষিতার ঘর পুড়িয়ে দিয়েছে আসামীরা, সংবাদ, ১১মে ২০০৪
৩০. ফরিদপুরের গ্রামে সংখ্যালঘুর বাড়িতে আগাম চিঠি দিয়ে ডাকাতি, দৈনিক জনকণ্ঠ, ১১ মে ২০০৪
৩১. গলাচিপায় সংখ্যালঘু ৬ পরিবারকে এলাকা ছাড়া করার পাঁয়তারা, মন্দির জবর দখল, মামলা দিয়ে হয়রানী, জনকণ্ঠ, ১২ মে ২০০৪
৩২. পাংশা ও গোপালগঞ্জে নির্বাচনোত্তর হামলা, “সংখ্যালঘুদের বাড়ি ভাংচুর”, জনকণ্ঠ, ১২ মে ২০০৪
৩৩. সরিষাবাড়িতে মন্দিরের মূর্তি ভাংচুর, ইত্তেফাক, ১২ মে ২০০৪
৩৪. সাঁওতালরা আজ বিপন্ন, ইত্তেফাক, ১২ মে ২০০৪
৩৫. চিতলমারী ফকিরহাটে এবার জনতার তাণ্ডব ঃ ২১টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, যুগান্তর, ১৩ মে ২০০৪
৩৬. পাংশায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, লুট, ২ প্রার্থী গ্রেফতার, প্রথম আলো, ১৪ মে ২০০৪
৩৭. দেশ-বিদেশে বহুল আলোচিত জ্ঞানজ্যোতি হত্যাকাণ্ড ঃ চার্জশীট দেওয়ার ৯ মাস পরও মামলার কার্যক্রম শুরু হয়নি, ভোরের কাগজ, ১৪ মে ২০০৪
৩৮. মিরসরাই মানবাধিকার জোটের প্রতিবেদন ঃ প্রতিদিনই সংখ্যালঘু ও নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, সংবাদ, ১৪ মে ২০০৪
৩৯. পুলিশ পরিচয়ে, প্রথম আলো, ১৫ মে ২০০৪
৪০. সাতক্ষীরায় সংখ্যালঘুর ঘের লুট, বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ১৫ মে ২০০৪
৪১. রাজশাহীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু মহিলাকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ, জনকণ্ঠ, ১৬ মে ২০০৪
৪২. প্রভাবশালীদের হুমকি, জমি দখল, দিনাজপুরে ৫টি আদিবাসী পরিবারের এলাকা ত্যাগ, প্রথম আলো, ১৬ মে ২০০৪
৪৩. জয়পুরহাটে সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি, সংবাদ, ১৭ মে ২০০৪
৪৪. তালায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল, সংবাদ, ১৮ মে ২০০৪
৪৫. রাউজানে সংখ্যালঘুর পুকুরে বিষ, লক্ষাধিক টাকার মাছের মৃত্যু, ভোরের কাগজ, ১৯ মে ২০০৪
৪৬. কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের জমি দখল ঃ পালিয়ে বেড়াচ্ছে মালিক, সংবাদ, ১৯ মে ২০০৪
৪৭. ভূমি খোরদের নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে গেল দিনাজপুরের মালো উপজাতির লোকরা, ভোরের কাগজ, ২০ মে ২০০৪
৪৮. বাজিতপুরে সন্ত্রাসী হামলার শিকার ২ জেলে ঃ মামলা করায় পরিবারসহ গ্রামছাড়া, প্রথম আলো, ২০ মে ২০০৪
৪৯. নেত্রকোনায় সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর জমি দখল, সংবাদ, ২০ মে ২০০৪
৫০. সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু এক পরিবারের ৫জন আহত, যুগান্তর, ২০ মে ২০০৪
৫১. যশোরে ৮ বাড়িতে ডাকাতি, জনকণ্ঠ, ২০ মে ২০০৪
৫২. ইটনায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ধান লুট, আহত ৬, ভোরের কাগজ, ২১ মে ২০০৪
৫৩. অধ্যাপক হরিশংকের বাসা ও দোকানে সশস্ত্র হামলা, লুটপাট, ভোরের কাগজ, ২২ মে ২০০৪
৫৪. কালিয়ায় সংখ্যালঘুদের মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে অনেকে, জনকণ্ঠ, ২২ মে ২০০৪
৫৫. চাঁদা দিয়েও সংখ্যালঘুরা রেহাই পায়নি ঃ রূপগঞ্জে ৫ বিঘা জমির ধান কেটে নিয়েছে বিএনপির সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ২২ মে ২০০৪
৫৬. রূপগঞ্জে সংখ্যালঘু তরুণীকে রাতভর ধর্ষণ, পরিবার অবরুদ্ধ, জনকণ্ঠ, ২২ মে ২০০৪
৫৭. চট্টগ্রামের বিশিষ্ট লেখক অধ্যাপক হরিশংকর জলদাসের বাড়িতে সন্ত্রাসী হামলা, আজকের কাগজ, ২২ মে ২০০৪
৫৮. রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে সংখ্যালঘুর জমির পাকা ধান লুট, ভোরের কাগজ, ২৩ মে ২০০৪
৫৯. কালীমন্দির উচ্ছেদ করে জমি লিজ দেয়ার ঘটনায় পীরগঞ্জে উত্তেজনা, আজকের কাগজ, ২৩ মে ২০০৪
৬০. ডিমলায় মন্দিরের প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২৪ মে ২০০৪
৬১. সতিকানিয়ায় সংখ্যালঘু পরিবারে লুটপাট, আহত ৪, যুগান্তর, ২৪ মে ২০০৪
৬২. নরসিংদীর চাঞ্চল্যকর দেবী রাণী সাহা হত্যাকাণ্ডের জট ৪ মাসেও খোলেনি, ভোরের কাগজ, ২৫ মে ২০০৪
৬৩. ফেনীতে মূর্তি ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ, প্রথম আলো, ২৫ মে ২০০৪
৬৪. উজিরপুরে ইউপি চেয়ারম্যান অবনী বাড়ৈ খুন, যুগান্তর, ২৫ মে ২০০৪
৬৫. ফেনিতে কালিমন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, যুগান্তর, ২৬ মে ২০০৪
৬৬. জমির দখল ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন রাখাইন মংতেন, যুগান্তর, ২৬ মে ২০০৪
৬৭. ডিমলায় আবারও প্রতিমা ভাংচুর, আজকের কাগজ, ২৬ মে ২০০৪
৬৮. ধর্ষণে ব্যর্থ হয়ে পঞ্চগড়ের পল্লীতে এক আদিবাসী মহিলাকে উচ্ছেদ, জনকণ্ঠ, ২৭ মে ২০০৪
৬৯. সিরাজদীখানে এক খ্রীস্টান পরিবারের ধান লুট, জনকণ্ঠ, ২৭ মে ২০০৪
৭০. উজিরপুরে অবনী বাড়ৈ হত্যাকাণ্ডে কেউ গ্রেফতার হয়নি, যুগান্তর, ২৭ মে ২০০৪
৭১. বড়াইগ্রামে দশটি বাড়ি ভাংচুর, যুগান্তর, ২৭ মে ২০০৪
৭২. মঠ চাপা দিয়ে বরিশালে মেয়রের ভাই নির্মাণ করেছেন সিড়ি, সংবাদ, ২৯ মে ২০০৪
৭৩. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট ঃ এপ্রিলে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটেছে ২৯টি, ভোরের কাগজ, ২৯ মে ২০০৪
৭৪. ঝিনাইদহে কালীগঞ্জের আওয়ামী লীগ নেতা ডাঃ বিকাশকে কুপিয়ে হত্যা, আজকের কাগজ, ৩০ মে ২০০৪
৭৫. পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করে বাদিনী ভিটে ছাড়া, সংবাদ, ৩০ মে ২০০৪
৭৬. চান্দগাঁওয়ে ডাকাতি, সংবাদ, ৩০ মে ২০০৪
৭৭. বোদায় ধর্ষণ চেষ্টার মামলা করায় বাদীকে উচ্ছেদ, ভোরের কাগজ, ৩০ মে ২০০৪
৭৮. খাগড়াছড়িতে পৌর চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা, ভোরের কাগজ, ৩০ মে ২০০৪
৭৯. নাটোরে সন্ত্রাসীদের কোপে যুবলীগ কর্মী আহত, জনকণ্ঠ, ৩১ মে ২০০৪
আরও দেখুন: