২০০৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর এক ভয়াবহ সাম্প্রদায়িক ও রাজনৈতিক আগ্রাসন লক্ষ্য করা যায়। এই মাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হলো জামালপুরে ধর্মান্তরিত এক খ্রিস্টান চিকিৎসককে ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা জবাই করে হত্যা। এছাড়াও রংপুরের পীরগাছায় হিন্দু পল্লীতে উপর্যুপরি সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গারো ও খাসিয়া পাহাড়ে আদিবাসীদের পানপুঞ্জিতে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব এবং টেকনাফে রাখাইন মা-মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা প্রমাণ করে যে, তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও প্রশাসন প্রান্তিক মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। মার্কিন রিপোর্টেও এই সময়ে উল্লেখ করা হয় যে, বাংলাদেশে ধর্ম-প্রভাবিত সহিংসতা বাড়ছে এবং সংখ্যালঘুদের সুরক্ষায় পুলিশ মন্থর গতিতে চলে।
২০০৪ সালের সেপ্টেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. মাটিরাঙ্গায় ৫ গ্রামবাসী অপহৃত, সংবাদ, ২ সেপ্টেম্বর ২০০৪
২. পীরগাছায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ঘটনার ১৪ আসামী এলাকা ছাড়া ঃ নির্যাতিতদের হুমকি দেয়া হচ্ছে, ডেইলি স্টার, ৪ সেপ্টেম্বর ২০০৪
৩. “ইকো পার্ক” নির্মাণ নিয়ে মধুপুর বনে ফের উত্তেজনা, জনকণ্ঠ, ৪ আগস্ট ২০০৪
৪. ধামরাইয়ে সংখ্যালঘু পরিবারে হামলা ঃ জমি দখলের চেষ্টা, সংবাদ, ৫ সেপ্টেম্বর ২০০৪
৫. আড়াইহাজারে সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা, আহত ৫ জন, সংবাদ, ৫ সেপ্টেম্বর ২০০৪
৬. রংপুরে সংখ্যালঘুদের ওপর তাণ্ডব ঃ কাউকে ধরতে পারেনি পুুলিশ, সংবাদ, ৫ সেপ্টেম্বর ২০০৪
৭. ভালুকায় একটি সংখ্যালঘু পরিবার মিথ্যা মামলায় হয়রানির শিকার, সংবাদ, ৬ সেপ্টেম্বর ২০০৪
৮. রাঙ্গামাটিতে দুই এনজিও কর্মকর্তাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা
৯. জুমচাষের জমি রাবার ও হর্টিকালচারের জন্য বরাদ্দ নাইক্ষ্যংছড়ির আদিবাসীরা নিজভূমে পরবাসী, প্রথম আলো ৬ সেপ্টেম্বর ২০০৪
১০. ১৪ দিনেও মূল আসামী গ্রেফতার হয়নি রংপুরের পীরগাছায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারে সাহায্য প্রদান, আজকের কাগজ, ৭ সেপ্টেম্বর ২০০৪
১১. মধুপুরে ইকোপার্ক প্রকল্প নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, সংবাদ, ৮ সেপ্টেম্বর ২০০৪
১২. কুলাউড়া খাসিয়া পাহাড়ে পানপুঞ্জিতে হামলা; আহত ১০, জনকণ্ঠ, ৯ সেপ্টেম্বর ২০০৪
১৩. গারো পাহাড়ে কি হচ্ছে-১ সেরপুর সীমান্ত ঘেঁষা গ্রামে সন্ত্রাসীদের তাণ্ডব, গ্রামবাসী এলাকা ছাড়ছে, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০৪
১৪. খাসিয়া পাহাড়ের পানপুঞ্জিতে একের পর এক সন্ত্রাসী হামলা, আদিবাসীরা আতঙ্কে, ভোরের কাগজ, ১০ সেপ্টেম্বর ২০০৪
১৫. গারো পাহাড়ে কি হচ্ছে ? সন্ত্রাসীরা গড়েছে স্থায়ী আবাস, সংবাদ, ১০ সেপ্টেম্বর ২০০৪
১৬. মেম্বারের আক্রোশে বিধবা ভাতা পাচ্ছেন না চিত্রা রাণী, যুগান্তর, ১১ সেপ্টেম্বর ২০০৪
১৭. চাঁদা দিতে অস্বীকার করায় ফুলগাজিতে সংখ্যালঘুর বাড়ীতে হামলা, আহত ১০, জনকণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০০৪
১৮. বোয়াল মারীতে মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, জনকণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০০৪
১৯. গারো পাহাড়ে কি হচ্ছে তিন বছর ধরে সন্ত্রাসীদের তৎপরতা ঃ প্রশাসনও জানে সব, সংবাদ, ১২ সেপ্টেম্বর ২০০৪
২০. দিরাইয়ের একটি সংখ্যালঘু পরিবার অবরুদ্ধ জীবন যাপন করছে, যুগান্তর, ১৩ সেপ্টেম্বর ২০০৪
২১. বগুড়ায় মন্দিরে বোমাতঙ্ক, জনকণ্ঠ, প্রথম আলো, ১৫ সেপ্টেম্বর ২০০৪
২২. মিরসরাইয়ে ছেলেকে না পেয়ে মাকে খুন বাবাকে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন, আজকের কাগজ, ১৫ সেপ্টেম্বর ২০০৪
২৩. গোপাল গোস্বামী হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন, মামলার বাদিকে হত্যার হুমকি, আজকের কাগজ, ১৫ সেপ্টেম্বর ২০০৪
২৪. সহঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, বান্দরবানে পাহাড়ী ও স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত নিয়োগ, প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০০৪
২৫. টেকনাফ সীমান্তে রাখাইন মা-মেয়েকে ধর্ষণের পর হত্যা, এলাকায় শোক, জনকণ্ঠ, ১৬ সেপ্টেম্বর ২০০৪
২৬. বখাটেদের উৎপাতে আÍহত্যাকারী এক সাথী রাণীর কথা, ইত্তেফাক, ১৬ সেপ্টেম্বর ২০০৪
২৭. কক্সবাজারে মা-মেয়ে ও চাঁদপুরে কিশোর খুন, টঙ্গীতে যুবকের লাশ উদ্ধার, যুগান্তর ১৬ সেপ্টেম্বর ২০০৪
২৮. গৌরনদীতে সংখ্যালঘু বাড়ীতে ডাকাতি, সংবাদ, ১৭ সেপ্টেম্বর ২০০৪
২৯. নান্দাইলে ধর্ষণের শিকার সংখ্যালঘু কিশোরী সপরিবারে পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ, ১৭ সেপ্টেম্বর ২০০৪
৩০. মার্কিন রিপোর্টে বাংলাদেশ ধর্ম প্রভাবিত সহিংসতা বাড়ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে পুলিশ ধীরে চলে, ভোরের কাগজ, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩১. পাঁচজন গ্রেফতার পীরগাছায় আবারো হিন্দু পাড়ায় হামলা মারধর, অগ্নিসংযোগ, ভোরের কাগজ, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩২. সন্ত্রাসীদের অভয়ারণ্য ধর্মাছড়ি অত্যাচারে অতিষ্ট কাউখালীর ৫০০ পাহাড়ী ঘরছাড়া, প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৩. পলাতক ও জামিনে থাকা আসামিদের হুমকি, বীনাকে খুন করেছি ১৮ রাউন্ড গুলিতে তোকে খুন করব ৩৬ রাউন্ডে, সংবাদ, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৪. রাঙ্গামাটির কাউখালিতে ৭৫ পাহাড়ি পরিবার উদ্বাস্ত, যুগান্তর, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৫. রংপুর গ্রামে ফের সন্ত্রাসীদের হামলা, বাড়িঘর ভাংচুর মন্দিরে আগুন, আহত ১০, জনকণ্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৬. টেকনাফের রাখাইনদের অভিযোগ, তাদের ভিটে-মাটি ছাড়া করতেই মা-মেয়েকে হত্যা করা হয়েছে, জনকণ্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৭. রংপুরের গ্রামে হিন্দু পাড়ায় সাবেক চেয়ারম্যানের হামলা, মন্দিরে আগুন, আহত ২৫, ইত্তেফাক, ১৮ সেপ্টেম্বর ২০০৪
৩৮. সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বামপন্থীরাই শক্তি, ইনকিলাব, ১৯ সেপ্টেম্বর ২০০৪
৩৯. কালিগঞ্জে গণডাকাতির মামলা নেয়নি থানা, সংবাদ, ১৯ সেপ্টেম্বর ২০০৪
৪০. পীরগাছায় মন্দিরে অগ্নিসংযোগ, বিএনপি নেতার অভিযোগ সাংবাদিকরা অপপ্রচার চালাচ্ছে, ভোরের কাগজ, ২০ সেপ্টেম্বর ২০০৪
৪১. বান্দরবানে আদিবাসীদের জমি দখল, রাতারাতি ঘর নির্মাণ, প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০৪
৪২. রংপুরে মন্দিরে হামলা, অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যানের দাবি তিনি জড়িত নন, জনকণ্ঠ, ২০ সেপ্টেম্বর ২০০৪
৪৩. পীরগাছায় সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ, ইত্তেফাক, ২০ মে ২০০৪
৪৪. জামালপুরে ধর্মান্তরিত খ্রিস্টান ডাক্তারকে জবাই করেছে ইসলামী জঙ্গীরা, জনকণ্ঠ, ২০ সেপ্টেম্বর ২০০৪
৪৫. জামালপুরে ধর্মান্তরিত খ্রিস্টান ডাক্তারের দাফন সম্পন্ন, মামলা, গ্রেফতার নেই, জনকণ্ঠ, ২১ সেপ্টেম্বর ২০০৪
৪৬. সংখ্যালঘু নির্যাতন মামলার রায় দেখে যেতে পারলেন না পৈলবৈদ্য, আজকের কাগজ, ২১ সেপ্টেম্বর ২০০৪
৪৭. মন্দিরের সামনে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, প্রথম আলো, ২১ সেপ্টেম্বর ২০০৪
৪৮. পীরগাছায় সংখ্যালঘুদের উপর হামলার মূল হোতা এখনও গ্রেফতার হয়নি, আজকের কাগজ, ২৩ সেপ্টেম্বর ২০০৪
৪৯. রাণীনগর আদিবাসী পল্লীতে হামলা, ১৩ জনকে আসামী করে চার্জশিট দাখিল, সংবাদ, ২৪ সেপ্টেম্বর ২০০৪
৫০. সরিষা বাড়ীর অপহৃত স্কুল ছাত্রী ববিতা দুই মাসেও উদ্ধার হয়নি, ভোরের কাগজ, ২৫ সেপ্টেম্বর ২০০৪
৫১. অনুৎপাদনশীল কাজে আবাদি জমির বেপরোয়া ব্যবহার, বান্দরবানের ভূমিহীন আদিবাসীরা যাবে কোথায়, ভোরের কাগজ, ২৫ সেপ্টেম্বর ২০০৪
৫২. নওগাঁর আদিবাসী পল্লীতে হামলা, বাংলা বাহিনীর মত ক্যাডারদের বিরুদ্ধে চার্জশীট, জনকণ্ঠ, প্রথম আলো, ২৫ সেপ্টেম্বর ২০০৪
৫৩. এক শম্ভুচরণ মণ্ডলের কাহিনী জামায়াতী এমপির শিকার এমনকি নিজামীও রক্ষা করতে পারলেন না, জনকণ্ঠ, ২৫ সেপ্টেম্বর ২০০৪
৫৪. বেগমগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট এক মহিলা আহত, প্রথম আলো, ২৫ সেপ্টেম্বর ২০০৪
৫৫. ভৈরবে পুত্রের ওপর সন্ত্রাসী হামলার দৃশ্য দেখে মায়ের মৃত্যু, সংখ্যালঘুরা আতঙ্কে, ভোরের কাগজ, ২৬ সেপ্টেম্বর ২০০৪
৫৬. রাণীনগর আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল, আজকের কাগজ, ২৬ সেপ্টেম্বর ২০০৪
৫৭. টাঙ্গাইলে ইউপি সদস্য লক্ষীরাণীর ওপর হামলা এখনও কেউ গ্রেফতার হয়নি, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, সংবাদ, ২৬ সেপ্টেম্বর ২০০৪
৫৮. বাঁশখালীর ১১ খুনের ঘটনা, কিলিং স্কোয়াডের আরও এক সদস্য গ্রেফতার, জনকণ্ঠ, ২৭ সেপ্টেম্বর ২০০৪
৫৯. জামালপুরে খ্রিস্টান ডাক্তার হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে, জনকন্ঠ, ২৭ সেপ্টেম্বর ২০০৪
৬০. ছেলের ওপর সন্ত্রাসী হামলার দৃশ্য দেখে অসুস্থ হয়ে মা মারা গেছে, আজকের কাগজ, ২৭ সেপ্টেম্বর ২০০৪
৬১. সম্পত্তির লোভে চাটখিলে সংখ্যালঘু পরিবারকে ভিটেছাড়া করতে চায়, জনকণ্ঠ, ২৮ সেপ্টেম্বর ২০০৪
৬২. ডুমুুরিয়ায় বাইতে বাহিনীর সন্ত্রাস, সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর, জনকণ্ঠ, ২৮ সেপ্টেম্বর ২০০৪
৬৩. চুয়াডাঙ্গার ৬ সংখ্যালঘু পরিবার আজও বাড়ি ফিরতে পারেনি, সংবাদ, ২৮ সেপ্টেম্বর ২০০৪
৬৪. উলিপুরে সাবেক সেনা কর্মকর্তা মন্দির গুড়িয়ে দিয়েছে, আজকের কাগজ, ২৮ সেপ্টেম্বর ২০০৪
৬৫. রাজবাড়িতে বাড়িতে ঢুকে দুভাইকে গুলি করে হত্যা, সংবাদ, ২৯ সেপ্টেম্বর ২০০৪
৬৬. এসিডে ঝলসানো বাসনাকে এখন হুমকি হত্যার, সংবাদ, ৩০ সেপ্টেম্বর ২০০৪
আরও দেখুন: