২০০৫ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী আদিবাসীদের ওপর পদ্ধতিগত জুলুম, শারীরিক নির্যাতন এবং উচ্ছেদ চক্রান্ত অব্যাহত থাকে। এই মাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনাগুলোর একটি ছিল রংপুরে এক আদিবাসী গৃহবধূকে পাশবিক ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা। এছাড়াও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বহুল আলোচিত পূর্ণিমা শীল ও তাঁর পরিবারের দুঃসহ জীবনযাপন এবং আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের পর নওগাঁর ভীমপুরে আদিবাসী পরিবারগুলোর নিরাপত্তাহীনতা পুনরায় সামনে আসে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মাসিক প্রতিবেদনে উঠে আসে যে পূর্ববর্তী মার্চ মাসেই অন্তত ৩৩ জন সংখ্যালঘু মানুষ খুন এবং ৩৭ জন নারী পাশবিক ধর্ষণের শিকার হয়েছেন। ক্ষমতার দাপটে মন্দির দখল, অগ্নিসংযোগ ও ভিটেমাটি থেকে উচ্ছেদ করার ঘটনাগুলো এই মাসেও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

 

২০০৫ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে আরও ৬ উপজাতিয়কে অপহরণ করেছে সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ২ এপ্রিল ২০০৫

২. যুবকের লাশ উদ্ধার, জনকণ্ঠ, ২ এপ্রিল ২০০৫

৩. সুনামগঞ্জে সন্ত্রাসীদের হাতে সংখ্যালঘু যুবক মেহেরপুরে তরুণ খুন, জনকণ্ঠ, ২ এপ্রিল ২০০৫

৪. কমিটি গঠন নিয়ে গণ্ডগোল, দিনাজপুরে মন্দিরে বিএনপি ক্যাডারদের হামলা ॥ মামলা দিতে এসে যুবক গ্রেফতার, জনকণ্ঠ, ২ এপ্রিল ২০০৫

৫. চার জেলায় কুপিয়ে ও জবাই করে ৪ জনকে খুন, সংবাদ, ৩ এপ্রিল ২০০৫

৬. বান্দরবানে অস্ত্রের মুখে অপহৃত-৮, জনকণ্ঠ, ৩ এপ্রিল ২০০৫

৭. সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ॥ বাগেরহাটে চাঁদা পরিশোধে ব্যর্থ হয়ে ১টি হিন্দু পরিবার গ্রাম ছাড়া ঃ জমি দখল, সংবাদ, ৩ এপ্রিল ২০০৫

৮. সংখ্যালঘুর বাড়িতে হামলা, জনকণ্ঠ, ৪ এপ্রিল ২০০৫

৯. পূজা বন্ধ, সংখ্যালঘুদের হুমকি, পিরোজপুরে ভূমি দস্যুরা মন্দির দখল করে লাগিয়েছে কলাগাছ, জনকণ্ঠ, ৬ এপ্রিল ২০০৫

১০. ভূমি দস্যু সিদ্দিক বাহিনীর দাপটে চরফ্যাশনে কয়েকশ পরিবার ভিটেছাড়া, জনকণ্ঠ, ৭ এপ্রিল ২০০৫

১১. পুরনো বটগাছ নিলামে বিক্রির অপচেষ্টা ॥  পাড়ায় উত্তেজনা, জনকণ্ঠ, ৮ এপ্রিল ২০০৫

১২. শেরপুরে ভবানী মন্দিরের সম্পত্তি বেদখল হচ্ছে, প্রথম আলো, ৯ এপ্রিল ২০০৫

১৩. মোহনগঞ্জে মূর্তি ভাংচুরের ঘটনায় গ্রেফতার-১, ইনকিলাব, ৯ এপ্রিল ২০০৫

১৪. নওগাঁর গ্রাম থেকে ভয়ে পালাচ্ছে আদিবাসীরা, সংবাদ, ১০ এপ্রিল ২০০৫.

১৫. ছাত্রী অপহরণের প্রতিবাদে রংপুরে ডিসি ও পুলিশ সুপার অফিস ঘেরাও, জনকণ্ঠ, ১১ এপ্রিল ২০০৫

১৬. বেতাগীতে বিধবার বাড়ী দখল, যুগান্তর, ১২ এপ্রিল ২০০৫

১৭. সাথিয়ায় বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আজকের কাগজ, ১৪ এপ্রিল ২০০৫

১৮. গৌরনদীতে ঐতিহ্যবাহী লক্ষন দাস পরিবারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা ॥ আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের ॥ থানায় পাল্টাপাল্টি অভিযোগ, আজকের কাগজ, ১৬ এপ্রিল ২০০৫

১৯. মার্চে সংখ্যালঘু নির্যাতন ঘটেছে ৯১টি, ভোরের কাগজ, ১৬ এপ্রিল ২০০৫

২০. লক্ষীপুরে বাড়ীতে হামলার ঘটনায় মামলা ॥ বাদীকে প্রাণনাশের হুমকি, জনকণ্ঠ, ১৭ এপ্রিল ২০০৫

২১. রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় পালিয়ে বেড়াচ্ছে এক সংখ্যালঘু পরিবার, আজকের কাগজ, ১৮ এপ্রিল ২০০৫

২২. রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম মেয়েকে বিয়ে ॥ ভিটে বিক্রি করে জরিমানার বাকি টাকাও দিতে হলো, প্রথম আলো, ২০ এপ্রিল ২০০৫

২৩. রাজশাহীতে হিন্দু ছেলের ধর্মান্তরিত হয়ে মুসলিম মেয়ে বিয়ে ॥ গ্রাম্য-সালিশে জরিমানার টাকা দিতে বাধ্য হলেন বেগবতী রাণী, আজকের কাগজ, ২০ এপ্রিল ২০০৫

২৪. গোপালগঞ্জে কালীবাড়ি মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আজকের কাগজ, ২১ এপ্রিল ২০০৫

২৫. পূর্বধলায় আদিবাসী পরিবারের জমি দখলের চেষ্টা ঃ থানা মামলা রেকর্ড করেনি, সংবাদ, ২১ এপ্রিল ২০০৫

২৬. নাটোরে অপহৃত দু’আদিবাসীকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ-৩, সংবাদ, ২৪ এপ্রিল ২০০৫

২৭. মংলায় আগাম প্রতিমা বিসর্জন, আজকের কাগজ, ২৪ এপ্রিল ২০০৫

২৮. উল্লা পাড়ার পূর্ণিমা পরিবার এখন কেমন আছে, আজকের কাগজ, ২৪ এপ্রিল ২০০৫

২৯. রংপুরে আদিবাসী গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, আজকের কাগজ, ২৫ এপ্রিল ২০০৫

৩০. সন্ত্রাসী হামলা ও পুলিশি নির্যাতনের ভয় ॥ চাটমোহরের আদিবাসী পল্লী পাঁচ দিন ধরে পুরুষ শুন্য, ভোরের কাগজ, সংবাদ, ২৬ এপ্রিল ২০০৫

৩১. রংপুরে আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০০৫

৩২. রাজশাহীতে সংখ্যালঘুর বাড়িতে পেট্রল ঢেলে আগুন, ফের হুমকি, প্রথম আলো, জনকণ্ঠ, ২৬ এপ্রিল ২০০৫

৩৩. চাটমোহরে মন্দিরের জায়গা দখল করে মার্কেট নির্মাণ, সংবাদ, ২৬ এপ্রিল ২০০৫

৩৪. চাটমোহরে আদিবাসী অধ্যুষিত বহালবাড়ি গ্রাম পুরুষশূন্য, সংবাদ, ২৬ এপ্রিল ২০০৫

৩৫. হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য মার্চে সংখ্যালঘুদের ওপর হামলায় খুন ৩৩, ধর্ষিত ৩৭ ও অপহৃত ১৫, ভোরের কাগজ, ২৭ এপ্রিল ২০০৫

৩৬. রাজশাহীতে সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার নিন্দা, ভোরের কাগজ, ২৭ এপ্রিল ২০০৫

৩৭. সংখ্যালঘুদের ওপর হামলায় ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ, যুগান্তর, ২৭ এপ্রিল ২০০৫

৩৮. চাটমোহরে কালী প্রতিমা ভাংচুরের রহস্য উদঘাটন ॥ গ্রেফতার-১, হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন, আজকের কাগজ, ২৮ এপ্রিল ২০০৫

৩৯. হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে রাঙ্গামাটির এক পরিবার, সংবাদ, ৩০ এপ্রিল ২০০৫

৪০. ওসি, ইউএনও অবরুদ্ধ, কবরস্থান ও শ্মশানের জায়গা নিয়ে সাতক্ষীরায় ধাওয়া পাল্টা ধাওয়া ॥ লাঠি চার্জে আহত ১০, জনকণ্ঠ, ২৯ এপ্রিল ২০০৫

৪১. পি আর সি নিয়ে মত বিনিময় ॥ সংসদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন দাবী, প্রথম আলো, ৩০ এপ্রিল ২০০৫

৪২. নওগাঁর ভীমপুরের ১১ আদিবাসী পরিবারের ১০টিই পালিয়ে গেছে ॥ আলফ্রেড সরেনের বোন রেবেকা পড়ে আছেন জীবনের মায়া উপেক্ষা করে, যুগান্তর, ৩০ এপ্রিল ২০০৫

৪৩. পঞ্চগড়ে জামিনে বেরিয়ে এসে আবার সংখ্যালঘুর বাড়িতে হামলা, জনকণ্ঠ, ৩০ এপ্রিল ২০০৫

 

আরও দেখুন: