২০০৫ সালের জানুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী আদিবাসীদের ওপর রাজনৈতিক ও ভূমিগ্রাসী জুলুমের ধারাবাহিকতা বজায় থাকে। এই মাসে টাঙ্গাইলের মধুপুরে পুলিশ ও বনরক্ষীদের গুলিতে নিহত গারো আদিবাসী যুবক পীরেন স্নালের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। সেখানে ক্ষোভ প্রকাশ করে জানানো হয় যে, গত ৯ বছরে মধুপুর বনাঞ্চলে ৬ জন আদিবাসী খুন হলেও বিচার হয়েছে মাত্র ১টির। একই সময়ে নাটোরে বীর মুক্তিযোদ্ধা জিতেন দত্তকে গুলি করে হত্যা এবং রাজশাহীতে ছাত্রদল ক্যাডারের হাতে সংখ্যালঘু শিশু ধর্ষণের বিপরীতে প্রহসনের গ্রাম্য শালিস (জুতোপেটা দণ্ড) আইনের শাসনের চরম অবক্ষয়কে নির্দেশ করে। দেবোত্তর সম্পত্তি গ্রাস এবং শ্মশানের প্রাচীন মঠ ও মন্দির ভাঙার নির্দেশনার মধ্য দিয়ে ঐতিহ্যগত অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হয়।

 

২০০৫ সালের জানুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. তাড়াইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের নেতাকে হত্যার চেষ্টা, ভোরের কাগজ, ২ জানুয়ারি ২০০৫

২. বিয়ানি বাজারে বাহরাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী, আজকের কাগজ, ২ জানুয়ারি ২০০৫

৩. বরিশাল সিটি করপোরেশনের রাস্তা প্রশস্তকরণ, হিন্দু সম্প্রদায়ের আদি শ্মশানের মঠ মন্দির ভাঙার জন্য মেয়রের নির্দেশ, সংবাদ, ২ জানুয়ারি ২০০৫

৪. পীরেন স্লানের প্রথম মৃত্যু বার্ষিকী আগামীকাল ॥ মধুপুরে ইকোপার্ক বিরোধী আদিবাসীদের হয়রানির অভিযোগ, প্রথম আলো, ২ জানুয়ারি ২০০৫

৫. কালিয়াকৈরে মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি, আজকের কাগজ, ৩ জানুয়ারি ২০০৫

৬. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন, নভেম্বরে সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৪০টি, ভোরের কাগজ, ৪ জানুয়ারি ২০০৫

৭. চালিতাতলী গ্রামে সংখ্যালঘুর ভূ-সম্পত্তি আÍসাতে উঠে পড়ে লেগেছে স্থানীয় সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৪ জানুয়ারি ২০০৫

৮. শহীদ বুদ্ধিজীবী জিসি দেবের গ্রামের বাড়িটি ৩৩ বছরেও দখলমুক্ত হয়নি, সংবাদ, ৪ জানুয়ারি ২০০৫

৯. পীরেন স্লানের মৃত্যুবার্ষিকীতে বক্তারা, রক্তে ভেজা মধুপুরের মাটিতে ইকোপার্ক হতে দেব না, প্রথম আলো, ৪ জানুয়ারি ২০০৫

১০. কালিয়াকৈরে মন্দির থেকে স্বর্ণালংকার চুরি, যুগান্তর, ৫ জানুয়ারি ২০০৫

১১. হাসিনা হত্যা হুমকির ই-মেইল ঃ পার্থকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন হয়েছে, জনকণ্ঠ, ৬ জানুয়ারি ২০০৫

১২. টাকা না দেওয়াতেই শংকরকে হত্যা করা হয়েছে, শংকরের স্ত্রীর দাবি, সংবাদ, ৬ জানুয়ারি ২০০৫

১৩. বাঁশখালিতে গণহত্যার চার্জশিট নিয়ে পুলিশ বেকায়দায়, ভোরের কাগজ, ৬ জানুয়ারি ২০০৫

১৪. কোটালীপাড়ার খ্রিস্টান পল্লীতে ডাকাতি, ভোরের কাগজ, ৮ জানুয়ারি ২০০৫

১৫. জামালপুরে জমি দখলের জন্য সংখ্যালঘু পরিবারকে হত্যার হুমকি, সংবাদ, ৮ জানুয়ারি ২০০৫

১৬. কালী মূর্তি ভাংচুর, আজকের কাগজ, ৯ জানুয়ারি ২০০৫

১৭. প্রতিপক্ষের সন্ত্রাসীদের হত্যার হুমকি, নড়িয়ার আলোক রাণী কুণ্ডু ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায়, সংবাদ, ১০ জানুয়ারি ২০০৫

১৮. মধুপুরে ৯ বছরে ৬ আদিবাসী খুন, বিচার হয়েছে মাত্র ১টির, আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০৫

১৯. পূর্বধলায় ২ লাখ টাকা ছিনতাই, ১ ব্যক্তি আটক, সংবাদ, ১২ জানুয়ারি ২০০৫

২০. ধামরাইয়ে হিন্দু নির্যাতনের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ১৩ জানুয়ারি ২০০৫

২১. নাটোরে মুক্তিযোদ্ধা জিতেন দত্তকে গুলি করে হত্যা, মির্জাপুরে স্বামী-স্ত্রীকে জবাইয়ের পর ঘরে অগ্নি সংযোগ, জনকণ্ঠ, ১৪ জানুয়ারি ২০০৫

২২. সুনামগঞ্জে কন্যাকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, জনকণ্ঠ, ১৫ জানুয়ারি ২০০৫

২৩. সীতানাথ মন্দিরের দেবোত্তর সম্পত্তি গ্রাসের পায়তারা, সংবাদ, ১৮ জানুয়ারি ২০০৫

২৪. মাদারীপুরে দেবোত্তর সম্পত্তি আÍসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইনকিলাব, ১৯ জানুয়ারি ২০০৫

২৫. সিলেটে জমি নিয়ে বিরোধ, ৪ সংখ্যালঘু আহত, জনকণ্ঠ, ২০ জানুয়ারি ২০০৫

২৬. কক্সবাজারে মন্দিরের জমি দখল করে ঘর নির্মাণ, হামলায় আহত-৮, জনকণ্ঠ, প্রথম আলো, ২১ জানুয়ারি ২০০৫

২৭. আদমদীঘিতে মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত-৬, ভোরের কাগজ, ২১ জানুয়ারি ২০০৫

২৮. চকরিয়ায় মন্দিরের উঠান দখল করেছে যুবদল ক্যাডাররা, সংবাদ, ২১ জানুয়ারি ২০০৫

২৯. চকরিয়া হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলা, লক্ষ টাকার মালামাল লুট, আজকের কাগজ, ২৫ জানুয়ারি ২০০৫

৩০. কুলিয়ারচরে সংখ্যালঘু যুবক ছুরিকাহত, সংবাদ, ২৬ জানুয়ারি ২০০৫

৩১. ভোলায় বিএনপি ক্যাডারদের তাণ্ডব, সংখ্যালঘু সেলফোন ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন ও সর্বস্ব লুট, জনকণ্ঠ, ২৭ জানুয়ারি ২০০৫

৩২. নীলফামারীতে মন্দিরের কালিমূর্তি ভাংচুর, জনকণ্ঠ, ২৮ জানুয়ারি ২০০৫

৩৩. ধামরাইয়ে আদর্শ গ্রামের নামে জমি দখল করছে বিএনপি নেতা, সংবাদ, ২৯ জানুয়ারি ২০০৫

৩৪. আনচিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩৩ আদিবাসী শিক্ষিকা কর্তৃপক্ষের প্রতারণার শিকার, সংবাদ, ৩০ জানুয়ারি ২০০৫

৩৫. ঢাকায় অপহৃত সংখ্যালঘু তরুণীকে কুলিয়ারচর থেকে উদ্ধার, সংবাদ, ৩০ জানুয়ারি ২০০৫

৩৬. মধুপুরের ৫ আদিবাসী হত্যাকাণ্ডের বিচার হয়নি, যুগান্তর, ৩০ জানুয়ারি ২০০৫

৩৭. ডিমলায় সংখ্যালঘুর জমি দখল করে ঘরে অগ্নিসংযোগ লুটপাট, সংবাদ, ৩১ জানুয়ারি ২০০৫

৩৮. রাজশাহীতে ছাত্রদল ক্যাডার ধর্ষণ করেছে সংখ্যালঘু শিশুকে, শাস্তি জুতাপেটা, জনকণ্ঠ, ৩১ জানুয়ারি ২০০৫

 

আরও দেখুন: