২০০৫ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৫ সালের জুন মাস জুড়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক উচ্ছেদ, সাম্প্রদায়িক সহিংসতা এবং পাশবিক নারী নির্যাতনের তীব্রতা অব্যাহত থাকে। এই মাসে সবচেয়ে আশঙ্কাজনক ঘটনা ছিল প্রধানমন্ত্রীর ‘আদর্শ গ্রাম প্রকল্প’ বাস্তবায়নের নামে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিহীন খাস জমি থেকে দফায় দফায় বহু সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করা। এছাড়াও মধুপুরে পীরেন স্নাল হত্যার বিচার ঝুলে থাকা এবং উত্তরবঙ্গের ৯৫ ভাগ আদিবাসীর ভূমিহীন হয়ে পড়ার মতো রূঢ় বাস্তবতা সামনে আসে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাষ্ট্রধর্ম সম্বলিত অষ্টম সংশোধনী বাতিল ও ১৯৭২ সালের ধর্মনিরপেক্ষ সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়। আন্তর্জাতিক মহলেও (যেমন মার্কিন আন্ডার সেক্রেটারি) তৎকালীন বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

 

২০০৫ সালের জুন মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. রংপুরে আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল সমাবেশ, জনকণ্ঠ, ১ জুন ২০০৫

২. মেহেরপুরে হিন্দুপাড়ায় সন্ত্রাসীদের তাণ্ডব ॥ আহত ১, জনকণ্ঠ, ১ জুন ২০০৫

৩. জমি দখলের পাঁয়তারা, ঝালকাঠির পল্লীতে তিন সন্তানের জননীকে এ্যাসিড নিক্ষেপ, জনকণ্ঠ, ১ জুন ২০০৫

৪. আসামিদের অব্যাহত হুমকিতে নির্যাতিত পরিবার আতঙ্কে, সংবাদ, ৫ জুন ২০০৫

৫. জয়পুরহাটের গ্রামে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে হামলা, ভাংচুর, আতঙ্ক, জনকণ্ঠ, ৪ জুন ২০০৫

৬. নওগাঁয় এক সংখ্যালঘু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ, জনকণ্ঠ, ৪ জুন ২০০৫

৭. বিশ্বনাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় আহত ১০, আজকের কাগজ, ৪ জুন ২০০৫

৮. সিলেটের গ্রামে সংখ্যালঘুর বাড়িতে হামলা ॥ আহত ১০, জনকণ্ঠ, ৪ জুন ২০০৫

৯. নওগাঁয় পূজামণ্ডপের জায়গা দখল করে রাস্তা নির্মাণ, মূর্তি ঝোলানো গাছে, ভোরের কাগজ, ৫ জুন ২০০৫

১০. নওগাঁ মন্দিরের জায়গা দখলের চেষ্টা, সংবাদ, ৫ জুন ২০০৫

১১. গির্জায় বোমা হামলার ঘটনা ফাইলচাপা পড়ে গেছে, সমকাল, ৫ জুন ২০০৫

১২. মির্জাপুর আদিবাসী উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, সমকাল, ৫ জুন ২০০৫

১৩. সাভারে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাঙচুর এলাকা ছাড়ার হুমকি, প্রথম আলো, ৬ জুন ২০০৫

১৪. মধুপুরে ৬ বছরে খুন ৫ আদিবাসী, পিরেন হত্যা মামলার ভবিষ্যৎ অনিশ্চিত, সংবাদ, ৬ জুন ২০০৫

১৫. ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, সংবাদ, ৬ জুন ২০০৫

১৬. সেনবাগে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু শিক্ষককে রড দিয়ে পিটিয়ে অজ্ঞান, জনকণ্ঠ, ৬ জুন ২০০৫

১৭. সিলেটে সংখ্যালঘুর বাড়িতে হামলায় মামলা ॥ ১৪ আসামীর গ্রেফতার দাবি, জনকণ্ঠ, ৬ জুন ২০০৫

১৮. কেশবপুরে জামাত নেতার কথায় পুলিশ হিন্দুদের ধর্মসভা বন্ধ করে দিয়েছে, সংবাদ, ৬ জুন ২০০৫

১৯. সাভারে রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটতরাজ ॥ এলাকা ছাড়ার হুমকি, আজকের কাগজ, ৬ জুন ২০০৫

২০. আনোয়ারায় মন্দিরে হামলা লুট আগুন, মামলা হলেও মূল হোতাকে গ্রেফতার করছে না পুলিশ, ভোরের কাগজ, ৬ জুন ২০০৫

২১. গফরগাঁওয়ে সংখ্যালঘু কিশোরীকে বিএনপি ক্যাডারদের গণধর্ষণ, জনকণ্ঠ, ৭ জুন ২০০৫

২২. দিনাজপুরে আদিবাসী গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ, মামলা, প্রথম আলো, ৮ জুন ২০০৫

২৩. বান্দরবানে আদিবাসীদের সমাবেশ, রুমায় সেনানিবাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি, ভোরের কাগজ, ৮ জুন ২০০৫

২৪. নাটোরে আদিবাসী পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ৩০, প্রথম আলো, ৯ জুন ২০০৫

২৫. নাটোরে সন্ত্রাসী হামলায় ১০ আদিবাসী আহত ৫টি দোকান ভাঙচুর, ভোরের কাগজ, ৯ জুন ২০০৫

২৬. ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কালো দিবস আজ, ভোরের কাগজ, ৯ জুন ২০০৫

২৭. অষ্টম সংশোধনী বাতিলের দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, প্রথম আলো, ১০ জুন ২০০৫

২৮. নাটোরে নির্যাতিত আদিবাসী জিতেনের মামলা নেয়নি পুলিশ, সংবাদ, ১০ জুন ২০০৫

২৯. সিংড়ায় আদিবাসীদের ৫ দোকানে ভাঙচুর-লুট আহত ৫, সংবাদ, ১০ জুন ২০০৫

৩০. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ঃ বাহাত্তর সালের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আহ্বান, ভোরের কাগজ, ১০ জুন ২০০৫

৩১. সংখ্যালঘু দিবস পালনে বিভিন্ন দেশে ঐক্য পরিষদের বিক্ষোভ, ভোরের কাগজ, ১১ জুন ২০০৫

৩২. রাজশাহী বিভাগে ৯৫ ভাগ আদিবাসী ভূমির মালিকানা হারিয়ে ভূমিহীন, আজকের কাগজ, ১২ জুন ২০০৫

৩৩. ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি অরক্ষিত, সংবাদ, ১২ জুন ২০০৫

৩৪. পাবনায় খ্রিস্টান পল্লীতে হামলা ঃ আদালতে বাদীকে অবরোধ, সমকাল, ১২ জুন ২০০৫

৩৫. পঞ্চগড়ে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন ঃ মিছিল, সংবাদ, ১২ জুন ২০০৫

৩৬. মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর চরম নির্মমতা, ট্রেনিঙে ভারতে পৌঁছে দেওয়ার নামে ৩৮৮ সংখ্যালঘু বাঙালিকে হত্যার শোকাবহ ১৩ জুন আজ, ভোরের কাগজ, ১৩ জুন ২০০৫

৩৭. সাতক্ষীরায় ভূমিদস্যুর কোপানলে ৮শ’ সংখ্যালঘু পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন, সংবাদ, ১৩ জুন ২০০৫

৩৮. দিনাজপুরে ২ সংখ্যালঘু পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা, সমকাল, ১৪ জুন ২০০৫

৩৯. কুলিয়ারচরে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে ঘর নির্মাণ, সংবাদ, ১৫ জুন ২০০৫

৪০. মাদারীপুরে একটি সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল, সংবাদ, ১৫ জুন ২০০৫

৪১. আনোয়ারার মন্দিরে হামলাকারীদের গ্রেফতার দাবি, আজ প্রতিবাদ সমাবেশ, ভোরের কাগজ, ১৫ জুন ২০০৫

৪২. রামগঞ্জে নেশা খাইয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট, সংবাদ, ১৬ জুন ২০০৫

৪৩. চট্টগ্রামে এসআই পদে সংখ্যালঘু প্রার্থীরা বাদ!, প্রথম আলো, ১৭ জুন ২০০৫

৪৪. ধামরাইয়ে মন্দির ভেঙে জমি দখলের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ১৭ জুন ২০০৫

৪৫. সৈয়দপুরে মঙ্গলা দেবী মন্দিরের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, সমকাল, ১৮ জুন ২০০৫

৪৬. নওগাঁয় সংখ্যালঘু পরিবার গ্রামছাড়া, সমকাল, ১৮ জুন ২০০৫

৪৭. রমনা, সীতানাথ ও মদনেশ্বর মন্দিরের জমি দখলদারমুক্ত করুন, সংবাদ, ১৮ জুন ২০০৫

৪৮. নির্যাতন বন্ধের দাবিতে মাইনোরিটি সংগ্রাম পরিষদের বিক্ষোভ, প্রথম আলো, ১৮ জুন ২০০৫

৪৯. আদিবাসীদের জাদুঘর সামগ্রীতে পরিণত করার প্রয়াস চলছে, যুগান্তর, ১৯ জুন ২০০৫

৫০. বিশ্বনাথ ও বালাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আজকের কাগজ, ১৯ জুন ২০০৫

৫১. সাতক্ষীরায় শ্মশান দখল করে আবাসন প্রকল্প, প্রথম আলো, ২০ জুন ২০০৫

৫২. আদিবাসী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ব্রত নিয়েছে টালীথা কুর্মি, ইত্তেফাক, ২০ জুন ২০০৫

৫৩. আদিবাসী পীরেন স্লান হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, প্রথম আলো, ২১ জুন ২০০৫

৫৪. ঠাকুরগাঁওয়ে আদিবাসী গৃহবধূকে মধ্যযুগীয় নির্যাতন, সংবাদ, ২১ জুন ২০০৫

৫৫. ঠাকুরগাঁওয়ে আদিবাসী গৃহবধূ নির্যাতিত ঃ প্রতিবাদ বিক্ষোভ, যুগান্তর, ২১ জুন ২০০৫

৫৬. মিরসরাইয়ে সংখ্যালঘুর ৪ একর জায়গা দখলের অভিযোগ, প্রথম আলো, ২২ জুন ২০০৫

৫৭. কোটালীপাড়ায় মন্দিরের সেবাইতকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি, সংবাদ, ২২ জুন ২০০৫

৫৮. আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিরাপত্তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত, সংবাদ, ২৪ জুন ২০০৫

৫৯. দিনাজপুরে আবাসন প্রকল্পের জন্য ৬৫ সংখ্যালঘু পরিবার উচ্ছেদ, জনকণ্ঠ, ২৪ জুন ২০০৫

৬০. দুর্গাপুর দশভূজা মন্দির থেকে মূর্তি চুরি, সংবাদ, ২৪ জুন ২০০৫

৬১. তাড়াশে মন্দিরের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা, সংবাদ, ২৪ জুন ২০০৫

৬২. মন্দির ভাঙচুর ও স্কুলছাত্রী অপহরণের প্রতিবাদ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভোরের কাগজ, ২৫ জুন ২০০৫

৬৩. মিরসরাইয়ে ১১ একর জমির বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে মারার হুমকি, ভোরের কাগজ, ২৫ জুন ২০০৫

৬৪. দিনাজপুরে ৫ বাড়িতে হামলা কারণ উদ্ঘাটন হয়নি এখনও, সংবাদ, ২৫ জুন ২০০৫

৬৫. সন্ত্রাসীদের ভয়ে সোনাপুর বাজারের অনেক ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছেন, সংবাদ, ২৫ জুন ২০০৫

৬৬. পার্বতীপুরে ভূমিহীন ৬৫টি সংখ্যালঘু পরিবার উচ্ছেদ, আজকের কাগজ, ২৬ জুন ২০০৫

৬৭. সোনাইমুড়ীতে শ্রী গদাধর মন্দিরে চুরি ॥ গ্রেফতার ২, আজকের কাগজ, ২৬ জুন ২০০৫

৬৮. পার্বতীপুরে আরও ১২ সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৫

৬৯. পীরেন স্লান হত্যা মামলা, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের শুনানি আবার পেছাল, প্রথম আলো, ২৬ জুন ২০০৫

৭০. ভোলায় সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণ ॥ আটকের পর ধর্ষকের পলায়ন, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৫

৭১. পার্বতীপুরে আরও ১২ সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৫

৭২. নাটোরে পুলিশের সহযোগিতায় ১০ সংখ্যালঘুর বাড়িতে সন্ত্রাসী হামলা, জনকণ্ঠ, ২৬ জুন ২০০৫

৭৩. প্রধানমন্ত্রীর ‘আদর্শ গ্রাম প্রকল্প’ বাস্তবায়ন! দিনাজপুরে ৬৫টি ভূমিহীন সংখ্যালঘু পরিবার উচ্ছেদ, প্রথম আলো, ২৬ জুন ২০০৫

৭৪. মার্কিন আন্ডার সেক্রেটারির বিভিন্ন পর্যায়ে বৈঠক, সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিচারবহির্ভুত হত্যায় উদ্বেগ, সমকাল, ২৭ জুন ২০০৫

৭৫. পার্বতীপুরের খাস জমি থেকে আরও ১২ সংখ্যালঘু পরিবার উচ্ছেদ, আজকের কাগজ, ২৭ জুন ২০০৫

৭৬. নিরাপত্তা চেয়ে ময়মনসিংহে এক সংখ্যালঘু পরিবারের সাংবাদিক সম্মেলন, জনকণ্ঠ, ২৮ জুন ২০০৫

৭৭. আদিবাসীদের বিরুদ্ধে চার হাজার মামলা, জনকণ্ঠ, ২৮ জুন ২০০৫

৭৮. আদিবাসীদের ভূমি অধিগ্রহণের উদ্যোগ, বান্দরবান ও খাগড়াছড়িতে ৪০ গ্রাম হুমকির মুখে, প্রথম আলো, ২৮ জুন ২০০৫

৭৯. সংখ্যালঘু নির্যাতন ঃ মে মাসে ৪১ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন, সংবাদ, ২৮ জুন ২০০৫

৮০. ময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, সমকাল, ২৮ জুন ২০০৫

৮১. সভাপতির বদলির নির্দেশ অমান্য করার জের, ছাত্রছাত্রীদের সামনে লাঞ্ছিত হয়ে স্কুল ছেড়েছেন রায়পুরের এক প্রবীণ শিক্ষক, ভোরের কাগজ, ২৯ জুন ২০০৫

৮২. ময়মনসিংহে সংখ্যালঘুদের মারধর ঃ হত্যার হুমকি, সংবাদ, ২৯ জুন ২০০৫

৮৩. কুড়িগ্রামে মন্দিরের জমি দখল ভাঙচুর মারধর, সংবাদ, ৩০ জুন ২০০৫

৮৪. সাঁওতাল বিদ্রোহের ১৫০তম বার্ষিকী, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলবেই, প্রথম আলো, ৩০ জুন ২০০৫

৮৫. বান্দরবানে বিএনপি-আওয়ামী লীগ নেতার কান্ড; বোমাং রাজবংশের এক পরিবারের জমি দখলের পাঁয়তারা, প্রথম আলো, ৫ জুন ২০০৫

 

আরও দেখুন: