২০০৫ সালের মে মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৫ সালের মে মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর রাজনৈতিক হিংসা, ভূমি দখল এবং শারীরিক নিপিড়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। এই মাসে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে, ধর্মান্ধ শক্তি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলেই দেশে সাম্প্রদায়িকতা বাড়ছে। বিশেষ করে শরীয়তপুরে এক হিন্দু মিষ্টি ব্যবসায়ীকে বোমা মেরে হত্যা, রংপুরের বদরগঞ্জে আদিবাসী গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা এবং উল্লাপাড়ার আলোচিত পূর্ণিমা শীল ধর্ষণ মামলার চার্জশিটের নারাজি শুনানি বারবার পিছিয়ে যাওয়া তৎকালীন বিচারহীনতার সংস্কৃতিকে স্পষ্ট করে। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় সাংসদ ও রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদে মন্দিরের রাস্তা বন্ধ করা এবং আদিবাসীদের উচ্ছেদ করার ঘটনা ঘটে।

 

২০০৫  সালের মে মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ॥ ধর্মান্ধ শক্তি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলেই দেশে সাম্প্রদায়িকতা বাড়ছে, জনকণ্ঠ, ১ মে ২০০৫

২. কিশোরগঞ্জের দিল্লীর আখড়ার সম্পদ গ্রাসের পাঁয়তারা, ইত্তেফাক, ১ মে ২০০৫

৩. জামিন পেয়ে পঞ্চগড়ে সংখ্যালঘুর বাড়িতে ফের হামলা, সংবাদ, ১ মে ২০০৫

৪. হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, ভোরের কাগজ, আজকের কাগজ, ১ মে ২০০৫

৫. গোপালগঞ্জে মন্দিরের মূর্তি ভাঙচুর, মালামাল চুরি ॥ গ্রেফতার-৩, সংবাদ, আজকের কাগজ, ৪ মে ২০০৫

৬. সমাবেশে নেতৃবৃন্দ ঃ সংখ্যালঘুদের নির্যাতনের মাধ্যমে দেশছাড়া করার প্রক্রিয়া চলছে, প্রথম আলো, ৪ মে ২০০৫

৭. ভূমিগ্রাসী সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ রাজারহাটের একটি হিন্দু পরিবার, ভোরের কাগজ, ৪ মে ২০০৫

৮. রাঙ্গামাটিতে সেমিনারে সন্তু লারমা ॥ শোষণ-নিপীড়নে আদিবাসীদের স্বপ্ন হারিয়ে গেছে, প্রথম আলো, ৫ মে ২০০৫

৯. এপ্রিলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ১২২টি ॥ এইচ আর সিবিএম এর গবেষণা তথ্য, সংবাদ, ৬ মে ২০০৫

১০. মোহনপুরে একটি পরিবার নির্যাতিত হয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, সংবাদ, ৬ মে ২০০৫

১১. সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে, সংবাদ, ৬ মে ২০০৫

১২. জনউদ্যোগের সমাবেশে দাবি ॥ আদিবাসীদের ভূমি ফেরত দিতে হবে, ভোরের কাগজ, ৬ মে ২০০৫

১৩. সংখ্যালঘুরা অঙ্কিত ভোট ও নিরাপত্তা নিয়ে ॥ একজনও সংখ্যালঘু প্রিসাইডিং অফিসার নেই, ভোরের কাগজ, ৬ মে ২০০৫

১৪. সিসিসি নির্বাচন ঃ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অভিযোগ ॥ দেড়লাখ সংখ্যালঘু ভোটার আতঙ্কে আছে, আজকের কাগজ, ৭ মে ২০০৫

১৫. আদিবাসীদের নামে আনা অর্থ লুটপাটেই শেষ হয়, সংবাদ, ৭ মে ২০০৫

১৬. ঢাকার রামসীতা মন্দির ও আশ্রম বাড়ি দখল করা হচ্ছে, জনকণ্ঠ, ৮ মে ২০০৫

১৭. চট্টগ্রামে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা ঘটতে থাকে, জনকণ্ঠ, ৯ মে ২০০৫

১৮. ঘটনাস্থল সোনাইমুড়ী ঃ অপহরণ ও চাঁদাবাজির ৭ দিন পরও থানা মামলা নেয়নি, সংবাদ, ৯ মে ২০০৫

১৯. সংখ্যালঘু ভোটারদের বাধা, চাপসৃষ্টি, ভোরের কাগজ, ১০ মে ২০০৫

২০. ছাত্রদল ক্যাডারদের হাতে লাঞ্ছিত মুন্নী বড়–য়া ॥ জীবনে আর ভোট দিতে আসব না, যুগান্তর, ১০ মে ২০০৫

২১. বাগেরহাটে চাঞ্চল্যকর ঠাকুর বাড়ির গণধর্ষণের মামলায় চার আসামীর ফাঁসি, জনকণ্ঠ, ১২ মে ২০০৫

২২. বেড়ায় ঋষি সম্প্রদায়ের উপর নির্যাতন, জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ১৪ মে ২০০৫

২৩. গোবিন্দগঞ্জে মন্দির দখল ॥ দখলদারদের অবিলম্বে উচ্ছেদ করুন, প্রথম আলো, ১৪ মে ২০০৫

২৪. উত্তরায় সন্ত্রাসীরা সংখ্যালঘু পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে, প্রথম আলো, ১৪ মে ২০০৫

২৫. বান্দরবানে সেনা গ্যারিসন বড় করা হচ্ছে ঃ উচ্ছেদ আতঙ্কে পাঁচ হাজার আদিবাসী, সংবাদ, ১৪ মে ২০০৫

২৬. চাটমোহরে পাঁচ গ্রামের আদিবাসীদের আল্টিমেটাম, জনকণ্ঠ, ইনকিলাব, ১৬ মে ২০০৫

২৭. সীতাকুণ্ডে সংখ্যালঘু পরিবারের জমি জবর দখলের অভিযোগ, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, সংবাদ, ১৭ মে ২০০৫

২৮. সাতক্ষীরায় সংখ্যালঘুর জমি দখল চেষ্টা, প্রতিবাদে থানা ঘেরাও, জনকণ্ঠ, ১৭ মে ২০০৫

২৯. কালুরঘাটে আদিবাসী তরুণী লাঞ্ছিত ॥ তিন বিডিআর জওয়ানকে প্রত্যাহার করা হয়েছে, সংবাদ, ১৯ মে ২০০৫

৩০. আদিবাসীদের জুমচাষে ধ্বংস হচ্ছে বান্দরবানের বনাঞ্চল, সংবাদ, ২০ মে ২০০৫

৩১. আদিবাসী সাবিনা বাসকি ধর্ষণ ও হত্যা, সংবাদ, ২০ মে ২০০৫

৩২. শরীয়তপুরে সংখ্যালঘু ব্যবসায়ীকে বোমা মেরে হত্যা, জনকণ্ঠ, ২০ মে ২০০৫

৩৩. আদিবাসীদের বাঁচাতে নতুন করে লড়াই করতে হবে ॥ রাঙ্গামাটি সন্তুলারমা, জনকণ্ঠ, ২১ মে ২০০৫

৩৪. নানিয়ারচরে মারমাদের আনারস লুট, কাটতে বাধা, উত্তেজনা, প্রথম আলো, ২২ মে ২০০৫

৩৫. পাঁচ কাহানিয়া গুচ্ছ গ্রামের আদিবাসীদের দুর্দিন, সংবাদ, ২২ মে ২০০৫

৩৬. খাসজমি থেকে উচ্ছেদ চেষ্টা ॥ নাটোরে বিএনপি নেতার নেতৃত্বে সংখ্যালঘু মহিলার ওপর পাশবিক নির্যাতন, জনকণ্ঠ, ২২ মে ২০০৫

৩৭. শরীয়তপুরে নিখিল ঘোষ হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট বিক্ষোভ স্মারক লিপি॥ ৭৮ ঘন্টা পরও ঘাতকদের শনাক্ত করা যায়নি, ভোরের কাগজ, ২২ মে ২০০৫

৩৮. কথিত কবলার জোরে দখল হয়ে গেছে বসতবাড়ি মন্দির শ্মশান ॥ পটুয়াখালির দশমিনায় সংখ্যালঘুরা চরম হুমকির মুখে দিন কাটাচ্ছে, ভোরের কাগজ, ২৩ মে ২০০৫

৩৯. ঝালকাঠি, হত্যা ডাকাতি চুরির ঘটনা ক্রমেই বাড়ছে, সংবাদ, ২৩ মে ২০০৫

৪০. রাঙ্গামাটিতে লুণ্ঠিত আনারস উদ্ধার ॥ আটক-৩, জনকণ্ঠ, ২৩ মে ২০০৫

৪১. সাতক্ষীরায় বাদীকে দেশ ত্যাগে বাধ্য করার হুমকি, জনকণ্ঠ, ২৩ মে ২০০৫

৪২. শরীয়তপুরে তিন দিনের শোক কর্মসূচী শেষে ব্যবসায়ীদের ডিসিকে স্মারকলিপি (মিষ্টি ব্যবসায়ী হত্যাকাণ্ড), জনকণ্ঠ, ২৩ মে ২০০৫

৪৩. খাগড়াছড়িতে জনসংহতির অফিসে ইউপিডিএফের গুলি, পাল্টা অভিযোগ, জনকণ্ঠ, ২৩ মে ২০০৫

৪৪. খাগড়াছড়িতে পিসিপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেছে পুলিশ, সংবাদ, ২৩ মে ২০০৫

৪৫. পঞ্চগড়ে সংখ্যালঘু পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, সংবাদ, ২৪ মে ২০০৫

৪৬. রাজশাহীর মোহনপুরে সংখ্যালঘু নির্যাতন ॥ বিক্ষোভ মিছিলে পুলিশ ক্যাডারদের হামলা ঃ আহত ২০, তরুণী লাঞ্ছিত, সংবাদ, ২৪ মে ২০০৫

৪৭. বাড়ির রাস্তা কেটে ঘর তৈরী ॥ শ্যামনগরে ১১ সংখ্যালঘু পরিবার অবরুদ্ধ, জনকণ্ঠ, ২৪ মে ২০০৫

৪৮. তালায় সংখ্যালঘু পরিবারের উপর হামলায় আহত ৮ জন, আজকের কাগজ, ২৫ মে ২০০৫

৪৯. সাতক্ষীরায় ১১টি হিন্দু পরিবার দু সপ্তাহ ধরে অবরুদ্ধ, প্রথম আলো, ২৫ মে ২০০৫

৫০. সিঙ্গাইরে দুটি মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, জনকণ্ঠ, ২৬ মে ২০০৫

৫১. নাটোরে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত টাকার হদিস নেই, সংবাদ, ২৬ মে ২০০৫

৫২. সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজৈরের রীনা রাণী সরকার, ভোরের কাগজ, ২৭ মে ২০০৫

৫৩. হামলায় উচ্ছেদ শ্যামনগরের আটটি পরিবার পথে ঃ পুলিশ মামলা নিচ্ছে না, যুগান্তর, ভোরের কাগজ, ২৮ মে ২০০৫

৫৪. বিরামপুরে এক মুচি পরিবারের ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা ॥ থানা পুলিশ অভিযোগ আমলে নেয়নি, সংবাদ, ২৮ মে ২০০৫

৫৫. সিংগাইরে মূর্তি ভাংচুর ঘটনায় দুজন গ্রেফতার, আজকের কাগজ, ২৮ মে ২০০৫

৫৬. চাটমোহরে আদিবাসীরা সন্ত্রাসীদের হাতে জিম্মি ঃ গ্রাম ছেড়ে পালাচ্ছে অনেকে, সংবাদ, ২৮ মে ২০০৫

৫৭. রংপুরের বদরগঞ্জে আদিবাসী গৃহবধুকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, আজকের কাগজ, জনকণ্ঠ, ভোরের কাগজ, প্রথম আলো, সংবাদ, ২৯ মে ২০০৫

৫৮. সাতক্ষীরায় ঘের সন্ত্রাসীদের হাতে উচ্ছেদ ৮ সংখ্যালঘু পরিবার পাঁচদিন যাবত গ্রাম ছাড়া, জনকণ্ঠ, ২৯ মে ২০০৫

৫৯. পীরগঞ্জে জাপা এমপি অবরুদ্ধ সংখ্যালঘুদের ঝাটা মিছিল, সংবাদ, ৩০ মে ২০০৫

৬০. খুলনায় শত বছরের পুরনো দেবোত্তর সম্পত্তি ইজারা নেয়ার চেষ্টা, জনকণ্ঠ, ৩০ মে ২০০৫

৬১. সাংসদের নির্দেশে প্রাচির নির্মাণের উদ্যোগ ॥ রংপুরে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করা নিয়ে সংঘর্ষে আহত-১০, ভোরের কাগজ, ৩০ মে ২০০৫

৬২. হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ॥ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেই সাম্প্রদায়িকতা রুখতে হবে, আজকের কাগজ, ৩১ মে ২০০৫

৬৩. চাটমোহরে আদিবাসীদের সেই ভাঙা মূর্তি বিসর্জন দেয়া হয়েছে, সংবাদ, ৩১ মে ২০০৫

৬৪. উল্লাপাড়ায় পূর্ণিমা ধর্ষণ মামলা ॥ দ্বিতীয় দফা চার্জশীটের নারাজি শুনানির তারিখ আবারও পেছাল, সংবাদ, ৩১ মে ২০০৫

৬৫. হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য এপ্রিলে ১২টি হত্যাসহ ৪৫টি সংখ্যালঘু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, ভোরের কাগজ, ২১ মে ২০০৫

 

আরও দেখুন: