ইতিহাসের এই দিনে : ২৫ জুন
- ১৫২৯ : বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।
- ১৭৯৬ : রাশিয়ার জার প্রথম নিকোলাসের জন্ম।
- ১৮৯১ : ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।
- ১৯০৩ : ব্রিটিশ লেখক জর্জ ওরওয়েল জন্মগ্রহণ করেন।
- ১৯১৩ : আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ারের জন্ম।
- ১৯২২ : ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু।
- ১৯৩২ : ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।
- ১৯৩৩ : বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের মৃত্যু।
- ১৯৩৫ : সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৮ : নিকোলাই ত্রুবেৎস্কোয়, একজন রুশ ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।
- ১৯৪৪ : নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গের ইন্তেকাল।
- ১৯৫০ : উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়।
- ১৯৬০ : কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু।
- ১৯৬৩ : ইয়ান মার্টেল, বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক এর জন্ম।
- ১৯৬৩ : বিখ্যাত মিউজিশিয়ান জর্জ মাইকেল এর জন্ম।
- ১৯৭৪ : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এর জন্ম।
- ১৯৭৫ : ভারতে জরুরি অবস্থা জারির মধ্যদিয়ে ইন্দিরা গান্ধী হটাও আন্দোলন দমন। বিরোধীদলীয় বহু নেতা, লেখক, বুদ্ধিজীবী গ্রেফতার।
- ১৯৭৫ : পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
- ১৯৭৮ : নেদারল্যান্ডকে হারিয়ে (৩-১) আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়।
- ১৯৯১ : ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ : তুরস্কে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তানুস সিলার জোটের সরকার গঠন।
- ১৯৯৫ : পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত।
- ২০০৯ : মাইকেল জ্যাকসন, মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী এর মৃত্যু।
আরও দেখুন:

