ইতিহাসের এই দিনে : ৯ মে
১৪৫৪ : ইতালির ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা আমেরিগো ভেসপুসি জন্মগ্রহণ করেছিলেন।
১৫০২ : ক্রিস্টোফার কলম্বাস তার চতুথ অভিযাত্রা শুরু করেন।
১৫০৯ : নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
১৫৭৩ : ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
১৭৮৮ : ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
১৮০০ : আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন জন্মগ্রহণ করেন।
১৮০৫ : জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার মাত্র ৪৬ বছর বয়সে পরলোকগমন করেন।
১৮৬৬ : রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন।
১৮৭৪ : বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু।
১৮৭৯ : নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।
১৯০৩ : পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর এর মৃত্যু।
১৯৩১ : এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ এর মৃত্যু।
১৯৩৬ : ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
১৯৪৫ : নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
১৯৫৫ : ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।
১৯৬০ : বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
১৯৬৬ : চীন তৃতীয়বার পারমানবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৭ : জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৭১ : লেখক ও রাজনীতিক পূর্ণেন্দু দস্তিদার পরলোকগমন করেন।
১৯৮৪ : অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।
১৯৮৫ : কবি অরুণ ভট্টাচার্যের মৃত্যু।
১৯৮৬ : এভারেস্ট বিজয়ী তেনজিং নোরকের মৃত্যু।
১৯৯২ : আর্মিনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
১৯৯৪ : নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিন আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৬ : ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
১৯৯৭ : জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
১৯৯৮ : গজল সম্রাট তালাত মাহমুদ ইন্তেকাল করেন।
২০০৪ : চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।
২০০৯ : বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া ইন্তেকাল করেন।
ইতিহাসের এই দিনে : ৯ মে
আরও দেখুন:

