পেশা পরামর্শ উদ্যোগ

দুর্দান্ত কর্মী, চলনসই কর্মী, অচল কর্মী । পেশা পরামর্শ সভা

দুর্দান্ত কর্মী, চলনসই কর্মী, অচল কর্মী । পেশা পরামর্শ সভা

দুর্দান্ত কর্মী, চলনসই কর্মী, অচল কর্মী । পেশা পরামর্শ সভা

দুর্দান্ত কর্মী:
যে তার প্রতি অর্পিত প্রতিটি ছোট-বড় কাজ মনে (বা নোট) রাখে। এরপর নিজের দায়িত্বে শিডিউল করে গুরুত্ব অনুযায়ী একে একে শেষ করে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে থাকে। তাকে বারবার কাজগুলো মনে করিয়ে দিতে হয় না। অতীত কাজের অভিজ্ঞতা সংরক্ষণ করে পরবর্তীতে সেটার পুরটাই ব্যবহার করে একই কাজ খুব দ্রুত শেষ করে (মানে বারবার ক-খ থেকে শুরু করে না)। প্রযুক্তি ব্যবহার করে নিজের দক্ষতা ও কর্মক্ষমতাকে নিয়মিত বাড়াতে থাকে।

চলনসই কর্মী:
যে তার প্রতি অর্পিত প্রতিটি ছোট-বড় কাজ মনে (বা নোট) রাখে। কিন্তু নিজের দায়িত্বে শিডিউল করে গুরুত্ব অনুযায়ী একে একে শেষ করে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে পারে না। তাকে মনে করিয়ে দিতে হয়। অতীত কাজের অভিজ্ঞতার আংশিক ব্যবহার করতে পারে। প্রযুক্তি ব্যবহারে সক্ষম হলেও নিজের দক্ষতা ও কর্মক্ষমতাকে নিয়মিত বাড়াতে পারে না।

অচল কর্মী:
যে তার প্রতি অর্পিত বেশিরভাগ কাজ মনে (বা নোট) রাখতে পারে না। বারবার তাকে মনে করিয়ে দিতে হয়। অতীত কাজের কোন অভিজ্ঞতা ব্যবহারে অক্ষম (বারবার ক-খ থেকে শুরু করে)। একই ধরনের প্রযুক্তিতে বারবার অন্যের সহায়তা নেয়।

দুর্দান্ত কর্মী অনেক কম পরিশ্রমে অনেক বেশি কাজ করে। অচল কর্মী পশুর মতো খেটেও খুব বেশি ফল দিতে পারে না।
দিন শেষে কর্তৃপক্ষ দেখে মোট ফল, মোট পরিশ্রম না।

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

কর্মসংস্থান পরামর্শ ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

কুমারখালী, কুষ্টিয়ার মানুষের পাশে থেকে ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।