ইতিহাসের এই দিনে : ১১ মে

১১ মে ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল তার দিনপঞ্জি

SufiFaruq.com Logo 252x68 2 ইতিহাসের এই দিনে : ১১ মে

১১ মে

৩৩০ : কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

 

৯১২ : মহামতি আলেকজান্ডার বাইজেন্টাইন রাজ্যের সম্রাট হন।

 

১৭৪৫ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।

 

১৮৫৭ : দিল্লিতে সিপাহি বিদ্রোহ হয়।

১৮৬৪ : বৃটিশ লেখিকা এটেল লিলিয়ান উইনিচ জন্মগ্রহন করেন ৷

১৮৬৭ : লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

SufiFaruq.com Logo 252x68 1 ইতিহাসের এই দিনে : ১১ মে

 

১৯০৪ : স্পেনীয় চিত্রশিল্পী সালভাদর দালির জন্ম।

১৯১৬ : চিত্রশিল্পী নিরদ মজুমদারের জন্ম।

১৯১৬ : নোবেলজয়ী (১৯৮৯) স্পেনীয় ঔপন্যাসিক ক্যামিলো হোসে সেলোর জন্ম।

১৯১৮ : রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৯৩০ : এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী এর জন্ম।

১৯৩৫ : জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৪০ : জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ : ইসরাইল জাতিসংঘে যোগ দেয়।

১৯৮১ : বব মার্লে, জামাইকান রেগে (reggae) শিল্পী, গীটার বাদক, গীতিকার এর মৃত্যু

১৯৮৫ : বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে কুরআনের জন্য প্রাণ দিল ৮ জন কুরআন প্রেমী।

১৯৯৪ : ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ : দাবা খেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু গ্যারি কাসপারভকে পরাজিত করে। এই প্রথম কোনো কম্পিউটার বিশ্বজয়ী কোনো দাবা খেলোয়াড়কে পরাজিত করে।

১৯৯৮ : ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

SufiFaruq.com Logo 252x68 3 ইতিহাসের এই দিনে : ১১ মে

 

 

ইতিহাসের এই দিনে : ২৩ জানুয়ারি

 

আরও দেখুন:

Leave a Comment