দ্বীন ও ধর্ম

একবার কি ভেবে দেখবেন : এই হেফাজতের খেলায় – কি হেফাজত হল, আর কি খেয়ানত হল? | ইসলাম ও মুসলিম সিরিজ

একবার কি ভেবে দেখবেন : এই হেফাজতের খেলায় - কি হেফাজত হল, আর কি খেয়ানত হল?

মাহমুদুর রহমান নতুন করে আমদানি করলো নাস্তিকতার ফরমুলা।
নাস্তিকতার ঢাক ঢোল বাড়িয়ে এলো হেফাজত।
হেফাজত নিয়ে এলো ধর্মের নামে, জীবন-জীবিকা বিনাশী এক ভয়াবহ তাণ্ডব।
সেই তাণ্ডবে লাশ হল মানুষ। ছাই হল সম্পদ।

এর আগে এদেশে ধর্ম ছিল, ধর্মপ্রাণ মানুষও ছিল।
ধর্মের সঠিক/বেঠিক হাজার রকম শাখা প্রশাখাও ছিল।
আজান ছিল, শাঁখের সুর ছিল। সব রকম ধর্মাচার ছিল, অবাধে।

বিতর্কিত ধর্মজিবীরা ছিল। বাজারে তাদের লেখা কেতাব ছিল। তা নিয়ে বিতর্ক ছিল।
পাশাপাশি নাস্তিকেরাও ছিল। ব্লগ ছিল, ইন্টারনেট ছিল।
প্রতি ফেরকার আলেমের অন্য ফেরকার বিরুদ্ধে দেয়া “কাফের” এর ফতোয়াও ছিল।

সমাজে ধর্মানুভূতিতে আঘাতের চেয়ে বড় অনাচার ছিল।
বিতর্কিত ব্লগ লেখার চেয়ে বড় পাপাচার ছিল।

সব কালের, সব দেশের মত, সকল অধর্ম-পাপাচার যেমন ছিল।
সব কিছুর পাশাপাশি স্বমহিমায় ধর্ম ছিল।

আজ সব তেমনই আছে।
ধর্ম, অধর্ম, ব্লগ, অনাচার, পাপাচার, আস্তিক, নাস্তিক – সব।
আজ ঠিক তেমনই, যেমনটি আগে ছিল।

মাঝখান থেকে – কিছু মানুষ চলে গেল না ফেরার দেশে।
তারা কেউ – ধর্মজিবী ছিল, আস্তিক ছিল, নাস্তিক ছিল। তবে সবাই মানুষ ছিল।
অগণিত সম্পদ গেছে।
সেই সম্পদগুলো মানুষের সেবার জন্য ছিল। ওগুলোর মালিকও মানুষ ছিল।

আপনি আপনার ধর্ম নিয়ে সেখানেই আছেন, ৬ মাস আগে ঠিক যেখানে ছিলেন।
মাঝখান থেকে – অনেকগুলো মানুষ সেখানে নেই, যেখানে তাদের থাকবার কথা ছিল।

একবার কি ভেবে দেখবেন : এই হেফাজতের খেলায় – কি হেফাজত হল? আর কি খেয়ানত হল?

 

Hefazat E Islam [ হেফাজত এ ইসলাম]

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।