অন্নপূর্ণা, বাঁশগ্রাম, ৭ নং বাগুলাট ইউনিয়ন, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা

“অন্নপূর্ণা” সুফি ফারুক ইবনে আবুবকরের পৈতৃক বাড়ির নাম। বাড়িটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ৭ নং বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের পূর্ব পাড়ায় অবস্থিত। বাঙালি সংস্কৃতিতে ‘অন্নপূর্ণা’ শব্দের অর্থ হলো—যিনি অন্নে পরিপূর্ণ এবং যিনি ক্ষুধার্তকে অন্ন সেবা করেন। এই বাড়ির নামকরণের পেছনে রয়েছে আতিথেয়তার অঙ্গীকার। এটি এমন এক আশ্রয়, যার দুয়ার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকে।

গৃহবাসীদের পরম ব্রত হলো—বাড়ির আঙিনায় আগত প্রতিটি মানুষকে পরম যত্নে ও স্নেহে আপ্যায়ন করা এবং তাঁদের পুষ্টি ও প্রশান্তি  নিশ্চিত করা।

"অন্নপূর্ণা" সুফি ফারুক ইবনে আবুবকরের পৈতৃক বাড়ির নাম।

 

অন্নপূর্ণায় বিভিন্ন কার্যক্রম:

অন্নপূর্ণায় প্রতিনিয়ত কিছু না কিছু আয়োজন থাকে। প্রতটি উৎসব খুব ভালোভাবে পালন করার চেস্টা হয়। সামাজের নানা ধরণের কাজের পাশাপাশি অন্নপুর্নায় চলে আড্ডার আসর।

 

অন্নপূর্ণায় প্রতিবেশীদের সাথে ঈদ উদযাপন (২৬ জুন, ২০১৭):

অন্নপূর্ণায় প্রতিটি ঈদ প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উদযাপন করা হয়। রোজার ঈদে সারাদিন থাকে মিষ্টিমুখের আয়োজন; আর সন্ধ্যায় সবার সাথে মিলে খিচুড়ি খাওয়ার উৎসব। অন্নপূর্ণার আয়োজনের পাশাপাশি প্রতিবেশীরাও নিজ নিজ বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। সবাই মিলে সবার খাবারের স্বাদ নেওয়ার মাধ্যমে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

কোরবানির ঈদেও সারাদিন থাকে মিষ্টিমুখের বিশেষ আয়োজন। কোরবানি সম্পন্ন হওয়ার পর সমাজের সকল প্রতিবেশীর ভাগের মাংস একত্রে করা হয়। এরপর প্রতিটি বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী তা সুষমভাবে ভাগ করে দেওয়া হয়। এতে যেমন সবার মাংস সবার বাড়িতে পৌঁছায়, তেমনি সমাজে যাঁরা কোরবানি করতে পারেননি, তাঁদের ঘরেও সম্মানের সাথে মাংস পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়।

 

 

বাঁশগ্রাম অন্নপূর্ণায় শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প, ১২ মার্চ ২০১৬

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম অন্নপূর্ণায় আজ ১২ মার্চ ২০১৬ তারিখে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প’ (মাসিক ক্যাম্প-২) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

সেবা কার্যক্রমের বিস্তারিত

এই হেলথ ক্যাম্পে গ্রামের ২ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়। ক্যাম্পের উল্লেখযোগ্য সেবাসমূহ ছিল:

  • অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রেসক্রিপশন প্রদান।
  • রক্তের গ্রুপ ও গ্লুকোজ নির্ণয়।
  • রক্তচাপ (Blood Pressure) নির্ণয় ও সাধারণ প্যাথলজিক্যাল টেস্ট।
  • প্রয়োজনীয় জরুরি ঔষধ বিনামূল্যে সরবরাহ।

উদ্যোক্তার লক্ষ্য ও উদ্দেশ্য

এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘ দিন ধরে কাজ করছেন প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। নিজ গ্রামেই তিনি গড়ে তুলেছেন এই ‘শেখ হাসিনা ফ্রি হেলথ ক্যাম্প’। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান:

“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। আমরা সেই সরকারি উদ্যোগের পাশাপাশি রোগীদের সঠিক গাইডলাইন, স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। একটি ভালো চিকিৎসার জন্য ওষুধের পাশাপাশি সঠিক দৃষ্টিভঙ্গি ও মোটিভেশন অত্যন্ত জরুরি। আমাদের ক্যাম্পে এই বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।”

উপকারভোগীদের প্রতিক্রিয়া

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি দীর্ঘ দিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অর্থাভাব এবং শারীরিক অসুস্থতার কারণে ১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। হাতের নাগালে বিশেষজ্ঞ ডাক্তার ও বিনামূল্যে ওষুধ পেয়ে তিনি আয়োজকদের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

ক্যাম্পে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। তাদের মতে, সুফি ফারুকের মতো এমন উদ্যোক্তা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে সাধারণ মানুষের চিকিৎসা সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে।

সহযোগিতা ও সংহতি

আয়োজনটিতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। প্রতি মাসের এই হেলথ ক্যাম্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে গুরুকুল হেলথ ক্লাব, #TeamSufiFaruq-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

 

অন্নপূর্ণা

 

সামাজিক গণমাধ্যম প্রচার কর্মীদের মিলনমেলা:

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুকের পৈতৃক নিবাস “অন্নপূর্ণা”য় সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারকর্মীদের মিলনমেলা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী-খোকশার দুই শতাধিক তরুণ এতে অংশ নেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অনলাইনে চলা অপপ্রচারের সুশৃঙ্খল জবাব দেওয়াই এই আয়োজন ও টিমের মূল লক্ষ্য। বিস্তারিত দেখতে …

অন্নপূর্ণায় সামাজিক গণমাধ্যম প্রচার কর্মীদের মিলন মেলা, ২৭-০৬-২০১৭ (64)

 

আরও দেখুন: