২০১৭ সালের দুর্গাপূজা: কুমারখালী ও খোকসার পূজামণ্ডপ পরিদর্শন, সম্প্রীতির বার্তা ও আর্থিক অনুদান

‘বিশ্বাস যার যার, উৎসব সবার’— এই আবহমান অসাম্প্রদায়িক বাণীকে বাস্তব রূপ দিতে ২০১৭ সালের দুর্গাপূজায় কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় অধিকাংশ পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন তথ্যপ্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর। দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত সমগ্র হিন্দুসমাজের একটি বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর (বুধবার) মহাসপ্তমী থেকে শুরু করে মহাদশমী পর্যন্ত টানা চার দিন ধরে তিনি অত্র এলাকার ৫১টি পূজামণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।

 

কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017
কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017

 

পরিদর্শনকালে তথ্যপ্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর কুষ্টিয়া-৪ এলাকার অসাম্প্রদায়িক চেতনার চিত্র তুলে ধরে ‘বাংলাদেশের খবর’-কে বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তবে এই উৎসব শুধু সনাতন ধর্মের মানুষ এককভাবে পালন করে না; বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে আমরা এই উৎসব উদ্যাপন করে থাকি। কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন স্থানে মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখেছি, সবাই অনেক সুন্দর ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপন করছে। আমরা যেমন নিজেদের ধর্ম বা বিশ্বাসের বিষয়ে সবার শ্রদ্ধা আশা করি, তেমনই অন্য বিশ্বাস বা ধর্মের বিশ্বাসীদের শ্রদ্ধা করি, তাদের ধর্মাচারের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করি।”

 

 

কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017
কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017

 

তিনি আরও যোগ করেন, “মুসলিমরা যেমন ঈদের সময় নাড়ির টানে গ্রামে ফিরে যায়, তেমনই হিন্দু ধর্মাবলম্বীরাও দুর্গাপূজার সময় বাড়ি ফেরেন। এ সময় পূজামণ্ডপে গেলে তাদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযোগ হয়। তাছাড়া এই উৎসবে সব ধর্মের মানুষই অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল থেকে দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে।”

 

কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017
কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017

 

পরিদর্শনকালে সার্বজনীন পূজা মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের সাধারণ মুসলিমদের পক্ষ থেকে আন্তরিক সম্প্রীতির বার্তা জানান এবং আর্থিক অনুদানের শুভেচ্ছা টোকেন হস্তান্তর করেন।

 

 

কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017
কুমারখালী দুর্গোৎসব ২৭.০৯.২০১৭ | Durga Puja Kumarkhali 27.09.2017

 

সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিনে তিনি নদীভিত্তিক অঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলো ঘুরে দেখেন। এর মধ্যে কুমারখালী উপজেলার পান্টি, বাগুলাট, চাঁদপুর, যদুবয়রা ইউনিয়ন এবং খোকসা উপজেলার ওসমানপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন: আবু সুফিয়ান নিলাভ: দেশের স্বনামধন্য ফটোগ্রাফি প্রতিষ্ঠান ‘নিজল ক্রিয়েটিভ’-এর প্রধান নির্বাহী পরিচালক, শামীম রানা: লিগ্যাল অ্যান্ড এডমিন, কুষ্টিয়া গুরুকুল, তানভির মেহেদি, খাইরুল ইসলাম সহ আরও অনেকে।

 

কুমারখালী উপজেলার পূজামণ্ডপ সম্পর্কিত তথ্য:

২০১৭ সালে কুমারখালী উপজেলায় মোট ৫০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে পৌরসভা এলাকায় ১২টি এবং উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি পান্টি ইউনিয়নে ১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তবে চরসাদীপুর ইউনিয়নের কোথাও দুর্গাপূজা উদ্যাপিত হয়নি।

কুমারখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দায়িত্বে ছিলেন:

  • সভাপতি: নব কুমার দত্ত
  • সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস

কুমারখালী উপজেলার মণ্ডপসমূহের তালিকা:

পৌরসভা এলাকা (১২টি): ১. শ্রী শ্রী পূর্ণমাতাজীর কালিবাড়ি ২. তেবাড়িয়া-সেরকান্দি গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া ৩. খয়েরচারা মাতৃ মন্দির ৪. কুন্ডুপাড়া দুর্গা মন্দির ৫. কুন্ডুপাড়া ভট্টাচার্যবাড়ি দুর্গা মন্দির ৬. নবগ্রহ দুর্গা মন্দির ৭. এলঙ্গী শ্রী শ্রী মাধাভাঙা দুর্গা মন্দির ৮. রক্ষাকালী মন্দির ৯. বাটিকামারা বিশ্বাসবাড়ি দুর্গা মন্দির ১০. গোডাউনপাড়া দুর্গা মন্দির ১১. পূর্ব সর্দারপাড়া দুর্গা মন্দির ১২. পশ্চিম সর্দারপাড়া মা মনসা দুর্গা মন্দির

শিলাইদহ ইউনিয়ন (২টি): ১. শিলাইদহ গোপীনাথ বিগ্রহবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির ২. শিলাইদহ কল্যাণপুর দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির

সদকী ইউনিয়ন (২টি): ১. নন্দীগ্রাম দুর্গা মন্দির ২. মহিষাখোলা সার্বজনীন দুর্গা মন্দির

নন্দলালপুর ইউনিয়ন (২টি): ১. সোন্দাহ নন্দীবাড়ি দুর্গা মন্দির ২. নন্দলালপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির

পান্টি ইউনিয়ন (১০টি): ১. অজিত বাবুরবাড়ি দুর্গা মন্দির ২. নগরকয়া ঘোষবাড়ি দুর্গা মন্দির ৩. রামদিয়া দুর্গা মন্দির ৪. ভালুকা সার্বজনীন দুর্গা মন্দির ৫. পিতম্বরবসী সার্বজনীন দুর্গা মন্দির ৬. পূর্ব ভালুকা সার্বজনীন দুর্গা মন্দির ৭. পশ্চিম ভালুকা সাজিপাড়া দুর্গা মন্দির ৮. রামনগর বারোয়ারি সার্বজনীন দুর্গা মন্দির ৯. রামনগর পোদ্দারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ১০. কৃষ্ণপুর সার্বজনীন দুর্গা মন্দির

যদুবয়রা ইউনিয়ন (৬টি): ১. এতমামপুর ঠাকুরবাড়ি দুর্গা মন্দির ২. এতমামপুর অনাথবন্ধু দাস সার্বজনীন দুর্গা মন্দির ৩. বহলবাড়িয়া শ্রী শ্রী দুর্গা মন্দির ৪. উত্তর কেশবপুর সার্বজনীন দুর্গা মন্দির ৫. চাঁদপুর হলদারপাড়া দুর্গা মন্দির ৬. চাঁদপুর হলদারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির

জগন্নাথপুর ইউনিয়ন (৬টি): ১. হোগলা ঘোষপাড়া বারোয়ারি দুর্গা মন্দির ২. জোতপাড়া বারোয়ারি দুর্গা মন্দির ৩. দয়ারামপুর বারোয়ারি দুর্গা মন্দির ৪. হোগলা-দরবেশপুর বারোয়ারি দুর্গা মন্দির ৫. দয়ারামপুর বিগ্রহবাড়ি দুর্গা মন্দির ৬. হোগলা সার্বজনীন দুর্গা মন্দির

চাঁদপুর ইউনিয়ন (২টি): ১. ধলনগর শ্রী শ্রী দুর্গা মন্দির ২. মিরপুর সার্বজনীন দুর্গা মন্দির

বাগুলাট ইউনিয়ন (৩টি): ১. শালঘরমধুয়া মহাশ্মশান দুর্গা মন্দির ২. বাগুলাট হলদারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ৩. উদয় নাতুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির

চাঁপড়া ইউনিয়ন (৩টি): ১. ভাঁড়রা সার্বজনীন দুর্গা মন্দির ২. ধরমপাড়া দুর্গা মন্দির ৩. সাঁওতা বারোয়ারি দুর্গা মন্দির

কয়া ইউনিয়ন (২টি): ১. কয়া হরিবাসর দুর্গা মন্দির ২. কয়া পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির

 

জাতীয় ও স্থানীয় দুর্গাপূজার পরিসংখ্যান:

বৃষ্টিকে উপেক্ষা করেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হয়। শনিবার মহাদশমীর আনুষ্ঠানিকতা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। ২০১৭ সালে সারা দেশে মোট ৩০,৭৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে (যা ২০১৬ সালের ২৯,৩০০টির চেয়ে বেশি ছিল)। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় মোট ৫১টি মণ্ডপে এই উৎসব অনুষ্ঠিত হয়।