কেশবপুর গ্রাম, ৮ নং যদুবয়রা ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

কেশবপুর গ্রাম – ৮ নং যদুবয়রা ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

কেশবপুর গ্রামের, উত্তর কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়- ০৭.০৯.২০১৭ । যদুবয়রা ইউনিয়ন, কুমারখালী উপজেলা

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ৮ নং যদুবয়রা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রাম হলো কেশবপুর। গ্রামটি গড়াই নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় এর চারপাশ সবুজ শস্যক্ষেত, খাল-বিল ও নদীর কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামীণ জীবনের স্বাভাবিক সরলতা ও শান্ত পরিবেশ এখানকার বৈশিষ্ট্য।

কেশবপুর গ্রামের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। ধান, গম, পাট, শাকসবজি ও বিভিন্ন মৌসুমি ফসল এখানকার প্রধান কৃষিজ উৎপাদন। এছাড়া অনেকেই ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ, বিদেশে প্রবাসজীবন ও বিভিন্ন চাকরির মাধ্যমে পরিবারকে সমর্থন করেন। গ্রামে প্রাথমিক বিদ্যালয় ও মক্তব রয়েছে, যেখানে শিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ পায়।

কেশবপুর গ্রাম

কেশবপুর গ্রামে সুফি ফারুক ইবনে আবুবকর এর কার্যক্রম:

উত্তর কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়- ০৭.০৯.২০১৭

২৭.০৯.২০১৭ তারিখে কুমারখালী উপজেলার, যদুবয়রা ইউনিয়নের, কেশবপুর গ্রামের, উত্তর কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশের মুসলিমদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছান কুষ্টিয়া বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া ইউনিটের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক।

পূজা উদযাপন কমিটিকে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে নগদ অর্থের শুভেচ্ছা টোকেন হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি: অচিন্ত কুমার ঘোষ (মোবাইল: ০১৭৭০৬৪৭২৯২) ও সাধারণ সম্পাদক: নিত্য ঘোষ (মোবাইল: ০১৭৭০৬৪৭২৯২)।

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে সব ধরনের বিশ্বাসীদের বাংলাদেশের মাটিতে শান্তির সাথে ও নির্ভয়ে তাদের আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা ও স্বস্তি নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কেশবপুর গ্রামের, উত্তর কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ছবি গ্যালারী :

 

 

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।