আবারও বলছি—
আমাদের বাধ্য করিস না।
‘৭১ সালে তোরা বাধ্য করেছিলি।
আমাদের লড়তে হয়েছে তোদের চাপিয়ে দেওয়া (অর্পিত) যুদ্ধ।
তোদের হাতে ছিল—অটোমেটিক-সেমিঅটোমেটিক উইপন।
তোদের হাতে ছিল—অসংখ্য অস্ত্র, টাকা, সরকার।
তোদের দখলে ছিল—ধর্ম, টুপি, দাড়ি (শুধু ইমান ছিল না)।
আমাদের পূর্বপুরুষরা দাঁড়িয়েছিল প্রায় খালি হাতে।
তাদের সম্পদ ছিল—দেশের মানুষের জন্য ভালোবাসা,
সৃষ্টিকর্তার প্রতি অবিচল ইমান।
এত আস্ফালনের পরে কী হয়েছিল?
পরাজয়ের পরে—তোদের হাতে আত্মসমর্পণের সাহসটুকু ছিল না।
ভারতের জেনারেলদের হাত-পা ধরেছিলি—
তোদের আত্মসমর্পণ কবুল করে জানে বাঁচানোর জন্য।
আবার মনে করিয়ে দিই—
আমাদের শরীরে সেই বীরের রক্ত।
সেই বীরেরা আমাদের জন্য শুধুমাত্র—
সত্য ধর্ম, শাস্ত্র, সংগীত, মানবিকতাই রেখে যাননি;
রেখে গেছেন—সাহস, সময়মতো রুখে দাঁড়াবার শক্তি।
সুশীল হয়ে সবকিছু ভুলিনি।
১২ বছর কি-বোর্ড নিয়ে খেলছি বলে সব শেষ হয়ে যায়নি।
এখনও ১২ বোরের ফায়ার-আর্মসের রিকয়েল—
আমার সন্তানকে কোলে নিয়ে দোলানোর মতোই।
আজও রিলোড করতে ৩ সেকেন্ডের বেশি লাগে না।
কিচ্ছু ভুলিনি।
আবারও বলছি—
আমাদের বাধ্য করিস না।
