ভাবনা-উদ্যোগ-প্রচেষ্টা

নারী ক্ষমতায়ন – শেখ হা‌সিনা কমিউনিটি সেলাই কেন্দ্র । সুফি ফারুকের পেশা পরামর্শ সভা

নারী ক্ষমতায়ন – শেখ হা‌সিনা কমিউনিটি সেলাই কেন্দ্র । সুফি ফারুকের পেশা পরামর্শ সভা

নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলে চালু হয়েছে ‘শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র’। সুফি ফারুকের নেতৃত্বে পেশা পরামর্শ সভার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার উপজেলার মিরপুর ও চাপড়া এলাকায় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পেশা পরামর্শ সভার পরিচালক সুফি ফারুক।

নারী ক্ষমতায়ন - শেখ হা‌সিনা কমিউনিটি সেলাই কেন্দ্র । সুফি ফারুকের পেশা পরামর্শ সভা
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু | Sheikh Hasina Community Sewing Centre.

 

 

সরকারের উন্নয়ন তুলে ধরেন সুফি ফারুক

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন—

“বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে, বিদ্যুৎ খাতে, যোগাযোগ অবকাঠামোসহ যে উন্নয়ন হয়েছে, তা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশজুড়ে উন্নয়নের জোয়ার বইছে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে বারবার নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

কেন্দ্রের কার্যক্রম শুরু

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে **‘শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র’**র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রথম পর্যায়ে দুটি সেলাই কেন্দ্র উদ্বোধন করে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম।

পেশা পরামর্শ সভার আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ শেষে প্রতি ১–২টি ব্যাচের জন্য একটি করে কমিউনিটি সেলাই কেন্দ্র স্থাপন করা হবে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কেন্দ্র ব্যবহার করে নিজেদের সেলাইয়ের প্রয়োজন মেটানোর পাশাপাশি আয় ও পুঁজি গড়ে তুলতে পারবেন।

 

উদ্যোগের পেছনের কারণ

এই উদ্যোগ গ্রহণের কারণ জানতে চাইলে সুফি ফারুক বলেন—

“নিজ অধিকার আদায়ে স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। তরুণ প্রজন্মের জন্য পেশা পরামর্শ সভার আওতায় প্রশিক্ষণ চালুর পর এবার প্রথমবারের মতো শুরু হলো শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র। আমার জন্মভূমি কুমারখালীর প্রতি দায়িত্ববোধ থেকেই এ কাজের সূচনা করেছি। ভবিষ্যতে এই কার্যক্রম কুমারখালী-কুষ্টিয়ার গণ্ডি ছাড়িয়ে সারা দেশের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।”

 

উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন তুলে ধরে সুফি ফারুক বলেন,

“উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা নিয়েই উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার জয় হবে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

 

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

কর্মসংস্থান পরামর্শ ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

কুমারখালী, কুষ্টিয়ার মানুষের পাশে থেকে ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।