তথ্য প্রযুক্তি বিষয়ক লেখা

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তিতে বিশ্বমানের কারিগরি দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বৈশ্বিক গ্রামের কর্মী হিসেবে নতুন প্রজন্মকে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি আরও বলেন, এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তোলার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

 

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা

 

৫ মে পিরোজপুরের স্বরূপকাঠি (নেসারাবাদ) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে উপজেলা পরিষদ আয়োজিত ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালার সনদপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও সাউথ এশিয়ান এডুকেশন গ্রুপের সহযোগিতায় নেসারাবাদ উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ

খুলনা ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী সুফি ফারুক ইবনে আবুবকর কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, নেসারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন প্রমুখ।

দৈনিক প্রথম আলো / কম্পিউটার প্রতিদিন / তারিখ: ১০-০৫-২০১১: —নিজস্ব প্রতিবেদক

 

স্বরূপকাঠিতে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।