কবিতা সংগ্রহশালা

শুভেচ্ছা কবিতা – হুমায়ুন আজাদ । কবিতা সংগ্রহ

হুমায়ুন আজাদ

শুভেচ্ছা কবিতাটি আমার খুব পছন্দের কবিতাগুলোর একটি। মাঝেমধ্যেই পড়ি। অনলাইনে সার্চ করে দেখলাম কবিতাটি কোথাও কেউ তুলে রাখেনি। তাই সার্চ করে হাতের কাছে পাওয়ার জন্য তুলে রাখলাম।

হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা কবিতা’ তাঁর অন্যান্য চেনা ও ধারালো কবিতার চেয়ে একদম আলাদা এক স্বাদের সৃষ্টি। সাধারণত হুমায়ুন আজাদকে আমরা চিনি তাঁর তীব্র প্রথাবিরোধী, যুক্তিবাদী ও সমাজ-সমালোচনামূলক লেখার জন্য। কিন্তু এই কবিতাটিতে আমরা পাই এক অন্য হুমায়ুন আজাদকে—যিনি আপাদমস্তক রোমান্টিক, প্রকৃতিপ্রেমী এবং যাঁর ভেতরে লুকিয়ে আছে এক চিরন্তন বাঙালি মন।

 

হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ

 

শুভেচ্ছা কবিতা – হুমায়ুন আজাদ

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো

ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
ভালো থেকো পাখি সবুজ পাতারা

ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো

ভালো থেকো পাতা, নিশির শিশির
ভালো থেকো জল, নদীটির তীর

ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো
ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো

ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি

ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো

ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক আড়িয়াল বিল

ভালো থেকো নাও, মধুমতী গাও,ভালো থেকো
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো

 

– (২৮শে এপ্রিল, ১৯৪৭ – ১১ই আগস্ট, ২০০৪)

 

হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।