দেশের শিল্পী, সংস্কৃতিসেবী ও তরুণ সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’-এর অফিসিয়াল লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির লোগো উন্মোচন করেন অটিজম ও মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ এবং সংস্কৃতি অনুরাগী সায়মা ওয়াজেদ।
নতুন এই সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি দেশের সংস্কৃতিচর্চার বিকাশ, তরুণ সাংস্কৃতিক কর্মীদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা এবং দেশীয় ঐতিহ্যকে বৈশ্বিক দরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব ও দেশের খ্যাতনামা তারকাশিল্পীরা উপস্থিত ছিলেন। ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন সুফি ফারুক ইবনে আবুবকর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কমল চৌধুরী।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি, তারিন জাহান, দিলারা হানিফ পূর্ণিমা এবং খ্যাতিমান সঙ্গীতশিল্পী এসআই টুটুলসহ আরো অনেকে।
লোগো উন্মোচন শেষে শুভকামনা জানিয়ে সায়মা ওয়াজেদ বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে এবং দেশীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর জানান, সাংস্কৃতিক কর্মীদের কল্যাণ ও দেশীয় সংস্কৃতির প্রসারে এই ফোরাম নিয়মিত নানামুখী প্রগতিশীল কার্যক্রম পরিচালনা করবে।









![Sheikh Hasina Community Shelai Kendra 56 কমিউনিটি সেলাই কেন্দ্র [ সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচি] 9 কমিউনিটি সেলাই কেন্দ্র [ সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচি]](https://sufifaruq.com/wp-content/uploads/2018/10/Sheikh-Hasina-Community-Shelai-Kendra-56.jpg)

