আমারও মন চায়… আপনার মতো হতে।
আমারও খুব জনপ্রিয় হতে মন চায়।
শুধু কাজ নিয়ে থাকতে মন চায়।
সবার সাথে একমত হতে মন চায়।
কোনো বিরোধে না জড়াতে মন চায়।
স্মার্ট হতে মন চায়।
লিবারেল হতে মন চায়।
প্রগ্রেসিভ হতে মন চায়।
সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে মন চায়।
দেশের সব ইস্যুর সমাধান চাইতে মন চায়।
তবে এই সবকিছুর আগে—
- নিরপরাধ জনগণ, নারী ও শিশুহত্যাকারী এবং গণধর্ষণকারীদের ফাঁসি দেখতে মন চায়।
- স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশ থেকে চিরতরে বিলুপ্ত হবে—সেটা দেখতে মন চায়।
- ধর্মব্যবসায়ীদের ঝেঁটিয়ে বিদায় করে—ঘরে ঘরে প্রকৃত শান্তির ধর্ম দেখতে মন চায়।
আমার এই সীমাবদ্ধতা ছিল, আছে এবং থাকবে। আপনার এতে অসুবিধা থাকলে—মুড়ি খান। তবে সন্তর্পণে খান, বেশি শব্দ করে বিরক্ত করবেন না।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একাত্তরের ঘাতক, দালাল ও যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচার নিশ্চিত করা আমাদের কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং এক অলঙ্ঘনীয় নৈতিক দায়। এই রক্তঋণ শোধ না করে একটি রাষ্ট্র কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যে আদর্শের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই অসাম্প্রদায়িক চেতনার সুরক্ষায় আপস করার কোনো সুযোগ নেই। ইতিহাসের এই দায়ভার বহন করা এবং অপরাধীদের বিচার সম্পন্ন করা আমাদের অস্তিত্বের লড়াই; এর কোনো বিকল্প ছিল না, আজও নেই। এই লড়াই চলবেই।