উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের আইন, নীতিমালা, প্রবিধানমালা ও নির্বাহী দপ্তর । উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নতুন উদ্যোক্তাদের সঙ্গে পথ চলতে গিয়ে আমি একটি বিষয় লক্ষ্য করেছি—অনেকেই দারুণ আইডিয়া এবং অদম্য সাহস নিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু আইনি মারপ্যাঁচে পড়ে মাঝপথে খেই হারিয়ে ফেলেন। এই সিরিজটি শুরুর মূল তাগিদ আমি অনুভব করেছি আপনাদের কাছ থেকে আসা অসংখ্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আমি নিজে আইন পেশাজীবী নই, কিন্তু গত দেড় দশকে উদ্যোক্তা তৈরি এবং নিজে উদ্যোগ পরিচালনা করতে গিয়ে আইনের বহু জটিল অলিগলি আমাকে পেরোতে হয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতার নির্যাস থেকেই এই নির্দেশিকা।

উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের আইন, নীতিমালা, প্রবিধানমালা ও নির্বাহী দপ্তর
সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভা

উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের আইন, নীতিমালা, প্রবিধানমালা ও নির্বাহী দপ্তর

 

আইন জানা কি বাধ্যতামূলক?

যেকোনো দেশে ব্যবসা—তা লাভজনক হোক বা অলাভজনক—পরিচালনার জন্য ওই দেশের প্রচলিত আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য। আইন না জানাটা কোনো বীরত্ব নয়, বরং আইন না জানলে পদে পদে আপনাকে অকারণে হোঁচট খেতে হবে। এতে আপনার মূল্যবান অর্থ, সময় এবং সৃজনশীল শক্তি অপচয় হবে। পক্ষান্তরে, আপনি যদি আইনের গণ্ডিটা জানেন, তবে বিড়ম্বনা এড়ানোর পাশাপাশি আইনের ভেতরে থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা (যেমন: ট্যাক্স হলিডে বা প্রণোদনা) গ্রহণ করতে পারবেন।

মনে রাখবেন, আপনাকে ‘আইন বিশেষজ্ঞ’ হতে হবে না। কিন্তু আপনার ব্যবসার প্রতিটি কার্যক্রম দেশের কোন আইনের আওতায় পড়ে, তা অন্তত চিহ্নিত করতে শিখতে হবে। অন্তত আপনার ‘লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স’ বিভাগে কাকে নিয়োগ দেবেন বা কোনো প্রতিষ্ঠানের কাছে আইনি কাজ আউটসোর্স করবেন কি না—সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। আইনের ধারা মুখস্থ করার চেয়েও জরুরি হলো—প্রয়োজনের সময় ওই আইনের সঠিক ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে তা জানা।

নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ
সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভা
নিশ্চিত সাফল্যের ৪টি পরামর্শ

 

শুরুর কৌশল: ইন-হাউস টিম না কি আউটসোর্সিং?

নতুন উদ্যোক্তাদের জন্য আমার একটি বিশেষ পরামর্শ হলো—ব্যবসার শুরুর দিকেই বিশাল অংকের টাকা খরচ করে নিজের লিগ্যাল ডিপার্টমেন্ট তৈরি করার প্রয়োজন নেই। বরং কোনো ভালো এবং বিশ্বস্ত আইন প্রতিষ্ঠানের কাছে আইনি কাজগুলো আউটসোর্স করাই বুদ্ধিমানের কাজ।

  • কেন? কারণ এতে বড় বড় আইনি ভুল হওয়ার সম্ভাবনা কমে এবং অভিজ্ঞদের তত্ত্বাবধানে কাজ শেখার সুযোগ হয়।
  • শর্ত: এমন প্রতিষ্ঠান খুঁজুন যাদের সঙ্গে আপনি আপনার ব্যবসার খুঁটিনাটি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবেন।

যখন আপনার ব্যবসার পরিধি অনেক বেড়ে যাবে এবং আইনি কার্যাবলীর জন্য মোটা অংকের ফি দিতে হবে, কেবল তখনই নিজস্ব লিগ্যাল টিম গড়া লাভজনক হতে পারে।

বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাঠামো ও নিবন্ধন

বাংলাদেশে মুনাফা অর্জনের উদ্দেশ্য (লাভজনক/অলাভজনক) এবং মালিকানার ভিত্তি (একক/যৌথ) অনুযায়ী ভিন্ন ভিন্ন আইন রয়েছে। যেকোনো সাধারণ কারবার শুরু করার পূর্বশর্ত হলো নিবন্ধন। তবে কিছু ব্যবসা আছে যা অত্যন্ত সংবেদনশীল—যেমন জনস্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা বা ওষুধ শিল্প। এই ধরণের ব্যবসার ক্ষেত্রে সাধারণ নিবন্ধনের পাশাপাশি নির্দিষ্ট কর্তৃপক্ষের বিশেষ লাইসেন্স বা অনুমতি নিতে হয়। ব্যবসা থেকে আয় শুরু হওয়ার সাথে সাথেই আপনি স্বয়ংক্রিয়ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) ট্যাক্স আইনের আওতায় চলে আসবেন।

এই সিরিজে আমরা প্রতিটি আইনের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অংশগুলো নিয়ে কথা বলব। আইনের ছোটখাটো পরিবর্তনগুলো আমরা এড়িয়ে যাবো, যাতে মূল দর্শনটি বুঝতে সুবিধা হয়। বিস্তারিত এবং সর্বশেষ সংশোধনীর জন্য আমাদের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সাহায্য নেওয়াটাই সবচেয়ে নিরাপদ।

এই লেখাতে যেই আইনগুলো নিয়ে পর্ব ভিত্তিক আলোচনা করবো সেগুলো হল:

আরও কিছু মনে আসলে পরে যোগ করবো।

Leave a Comment