উদ্যোক্তার তেমন কোন বিনিয়োগের প্রয়োজন নেই । উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নতুন উদ্যোক্তাদের সাথে কথা বলতে গেলে প্রথমেই তাদের চিন্তিত দেখি ব্যবসা শুরুর বিনিয়োগ নিয়ে। এই বিনিয়োগের পরিমাণ কত হবে? কীভাবে এই অর্থের সংস্থান হবে? রিটার্ন ঠিকমতো আসবে তো?

 

উদ্যোক্তার তেমন কোন বিনিয়োগের প্রয়োজন নেই

উদ্যোক্তার তেমন কোন বিনিয়োগের প্রয়োজন নেই

 

বিনিয়োগ সংক্রান্ত দুশ্চিন্তা বনাম সৃজনশীলতা

বিনিয়োগ সংক্রান্ত এই দুশ্চিন্তায় হারিয়ে যায় হাজার হাজার সৃজনশীল ও সম্ভাবনাময় উদ্যোগ। আমাদের সাধারণ ধারণা হলো—ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে। এটি কিছু ক্ষেত্রে ঠিক হলেও সব ক্ষেত্রে সঠিক নয়। উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করতে তেমন বড় কোনো বিনিয়োগের প্রয়োজন নেই।

আমার এই কথা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হয়। এজন্যই সাক্ষী হিসেবে ডেকে আনি ‘মার্কেটিং গুরু’ অধ্যাপক ফিলিপ কটলারকে।

SufiFaruq.com Logo 252x68 3 উদ্যোক্তার তেমন কোন বিনিয়োগের প্রয়োজন নেই । উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

ফিলিপ কটলারের সেই অমর বক্তৃতা

শুরুর বিনিয়োগ নিয়ে বছর দশ-পনেরো আগে তাঁর দারুণ একটি বক্তৃতা পড়েছিলাম। কেমব্রিজ মার্কেটিং কলেজের এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ‘দ্য ফিউচার অব মার্কেটিং’ শিরোনামে তিনি সেই ভাষণ দিয়েছিলেন। তাঁর বক্তৃতার চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো:

“নিজের মধ্যে মার্কেটিংয়ের কিছু বিশেষ গুণাবলি থাকলে একেবারে শূন্য থেকে শুরু করা যায়। ব্যবসা শুরু করার জন্য প্রচুর বিনিয়োগের দরকার হয় না। নিউইয়র্কের এক ভদ্রলোকের কথা আমি জানি, যিনি একদিন এক বড় ফ্যাশন হাউসে একটি সুন্দর সোয়েটার নিয়ে গেলেন। তিনি জানালেন, এ রকম ভালো মানের আরও অনেক সোয়েটার তিনি মাত্র ১০ ডলারে দিতে পারবেন, যা তারা ২৫-৩০ ডলারে বিক্রি করতে পারবে। ফ্যাশন হাউসটি রাজি হয়ে গেল।

ভদ্রলোক হংকংয়ের একটি গার্মেন্টস থেকে মাত্র ৭ ডলারে সেই সোয়েটার তৈরির চুক্তি করলেন এবং একটি জাহাজ কোম্পানিকে অর্ডার দিলেন যেন সরাসরি নিউইয়র্কের সেই ফ্যাশন হাউসে চালান পৌঁছে দেওয়া হয়। এভাবেই মালামাল পৌঁছে গেল জায়গামতো। মাঝখান থেকে কোনো গুদাম ভাড়া বা বড় বিনিয়োগ ছাড়াই তিনি অর্থ উপার্জন করলেন।

এবার কোম্পানি পর্যায়ের কথা বলি। ‘নাইকি’ বিশ্বমানের জুতা তৈরির জন্য বিখ্যাত হলেও তাদের নিজস্ব কোনো কারখানা নেই। তারা শুধু উন্নত মানের নকশা (Design) তৈরি করে এবং বিশ্বব্যাপী কার্যকর মার্কেটিং পরিচালনা করে।”

আপনার উৎপাদন খরচ অন্য কোম্পানির চেয়ে বেশি হলে কেন আপনি নিজে বানাবেন? আপনি তো তাদের কাছ থেকে পণ্য কিনে মার্কেটিং করলেই পারেন। এতে বড় কারখানা বা বিপুল বিনিয়োগের প্রয়োজন হয় না; শুধু প্রয়োজন সময়োপযোগী মার্কেটিং ম্যানেজমেন্ট

নতুন বাজার ও নতুনত্ব

বিদ্যমান মার্কেটে সুবিধা করতে না পারলে তৈরি করতে হবে নতুন বাজার। সিএনএন (CNN) যেমন তৈরি করেছে ‘রিয়েলটাইম ২৪ ঘণ্টা বিশ্ব সংবাদ’। ফেডেক্স (FedEx) তৈরি করেছে ‘রাতারাতি ডেলিভারি’র নতুন বাজার।

আবার অনেক সময় নতুন মার্কেট তৈরি করা না গেলেও বিদ্যমান সেবায় আনতে হবে নতুনত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের বইয়ের দোকান ‘বার্নস অ্যান্ড নোবল’ (Barnes & Noble) বইয়ের দোকানকে বানিয়ে ফেলেছে একটি কমিউনিটি সেন্টার। সেখানে বইয়ের পাশাপাশি রয়েছে কফি শপ, লেখকের অডিও মূল্যায়ন, গান শোনা ও বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ। ফলে বই-প্রেমী না হলেও এক নির্মল আড্ডার টানে সেখানে ছুটে যায় সবাই।

SufiFaruq.com Logo 252x68 1 উদ্যোক্তার তেমন কোন বিনিয়োগের প্রয়োজন নেই । উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

মার্কেটিংয়ের নৈতিকতা ও দৃষ্টিভঙ্গি

মনে রাখতে হবে, মার্কেটিং মানে শুধু মুনাফা অর্জন নয়। ক্রেতা কী চায়, কেন চায় এবং তার পয়সা উসুল হচ্ছে কি না—তা নিশ্চিত করাও আপনার দায়িত্ব। কোনো কিছু গছিয়ে দেওয়া মার্কেটিং নয়; নৈতিকতা বজায় রেখে গ্রাহকের সন্তুষ্টি অর্জনই প্রকৃত সাফল্য।

ওস্তাদ কটলারের সাথে সুর মিলিয়ে আমি চুনোপুঁটি সুফি ফারুক আরও একটি কথা বলতে চাই—পৃথিবীর মানুষের প্রতিটি সমস্যাই হলো ব্যবসার একেকটি সম্ভাবনা। মানুষের যেকোনো সমস্যার সমাধানকে একটি বৈধ বাণিজ্যিক রূপ (Commercial Shape) দেওয়াই হলো ব্যবসা। আর এর জন্য পুঁজির চেয়ে বেশি প্রয়োজন একটি ইউনিক দৃষ্টিভঙ্গি

 

আরও দেখুন:

Leave a Comment