কয়া ইউনিয়নের রাধাগ্রামে নারীদের পরামর্শ সভার উদ্যোগ

গ্রামীণ নারী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রাধাগ্রামে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ‘সুফি ফারুকের পরামর্শ সভা’র উদ্যোগে স্থানীয় ৮ নং ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাধাগ্রামে নারীদের সচেতন করতে সুফি ফারুকের পরামর্শ সভার উদ্যোগ
০২ জুলাই তারিখে অনুষ্ঠিত কয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রাধাগ্রামের স্বাস্থ্য ক্যাম্পের ছবি। উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কর্মি আলেফা খাতুন এবং পেশাদার নার্স গুলশান আফরোজ জুঁই।

 

সচেতনতাই হতে পারে বড় রোগের রক্ষাকবচ

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যদি অসুস্থ হয়ে সাত দিন হাসপাতালে ভর্তি থাকে, তবে তার সারা বছরের সঞ্চয়ের অর্ধেকই শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে বড় দালালের খপ্পরে পড়ে তারা নিঃস্ব হয়ে যান।” তিনি জোর দিয়ে বলেন যে, যেসব রোগের কারণে মানুষ হাসপাতালে ভর্তি হয়, তার সিংহভাগই কেবল ‘সচেতনতা’ দিয়ে এড়ানো সম্ভব। এর জন্য বড় বাজেটের চেয়ে বেশি প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের আন্তরিকতা এবং স্বেচ্ছাসেবামূলক মানসিকতা।

 

রাধাগ্রামে নারীদের সচেতন করতে সুফি ফারুকের পরামর্শ সভার উদ্যোগ
০২ জুলাই তারিখে অনুষ্ঠিত কয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রাধাগ্রামের স্বাস্থ্য ক্যাম্পের ছবি। উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কর্মি আলেফা খাতুন এবং পেশাদার নার্স গুলশান আফরোজ জুঁই।

 

আলোচনায় উঠে আসা নারী স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব

পেশাদার নার্স গুলশান আফরোজ জুঁই এবং স্বাস্থ্যকর্মী আলেফা খাতুন বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তাদের আলোচনায় উঠে আসা মূল বিষয়গুলো হলো:

  • ব্যক্তিগত পরিচ্ছন্নতা: অপরিচ্ছন্নতার কারণে জরায়ুতে ইনফেকশন ও চর্মরোগের ঝুঁকি বাড়ে, যা শিশুকেও আক্রান্ত করতে পারে।
  • বুকের দুধের উপকারিতা: শিশুকে বুকের দুধ খাওয়ানো কেবল শিশুর জন্য নয়, মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক।
  • পুষ্টি সচেতনতা: গর্ভবতী মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যদের (স্বামীদের) এ বিষয়ে বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।
  • পরিবার পরিকল্পনা: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিবাহের পর থেকেই চিকিৎসকের পরামর্শে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

কয়া ইউনিয়নের রাধাগ্রামে নারীদের সচেতন করতে সুফি ফারুকের পরামর্শ

 

সুধী সমাজের প্রতিক্রিয়া

কুমারখালী মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “সুফি ফারুকের এই ব্যক্তিগত উদ্যোগ সুবিধা বঞ্চিত মানুষের অনেক বড় উপকারে আসবে। গ্রামীণ নারীরা এর ফলে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও সাবলম্বী হওয়ার দিশা পাবেন।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে আগে গ্রহণ করা হলে কুষ্টিয়া আজ দেশের জন্য একটি রোল মডেল জেলা হতে পারত।

উঠান বৈঠকে স্বাস্থ্যশিক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। গ্রামের বিপুল সংখ্যক নারী ও শিশু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

আরও দেখুন: