গুরুকুল থেকে প্রকাশিত “জয়তু জননেত্রী” বইটির উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী

গুরুকুল ক্যাম্পাসের -এর প্রকাশনা ও গবেষণা ইতিহাসের একটি অন্যতম স্বর্ণালী অধ্যায় হলো “জয়তু জননেত্রী” গ্রন্থটি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভার (Cabinet) বৈঠকের শুরুতে অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভার এই বিশেষ সভায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গ্রন্থটি রচনা করেছেন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সরকারের শীর্ষপর্যায়ের নীতিনির্ধারকদের হাত ধরে আমাদের গুরুকুলের একটি বইয়ের আত্মপ্রকাশ নিঃসন্দেহে আমাদের পুরো টিমের জন্য এক পরম প্রাপ্তি ও অনুপ্রেরণা।

আমাদের পলিটিক্যাল স্টাডিজ বিভাগ (Department of Political Studies, Gurukul) এই প্রকাশনাকে সফল করতে যাঁরা দিনরাত এক করে কাজ করেছেন: – প্রকাশকদ্বয়: সুফি ফারুক ইবনে আবুবকর (প্রমুখ, গুরুকুল) এবং নাজমুল চৌধুরী শারুন, সমন্বয়ক: তন্ময় আহমেদ।, শিল্প নির্দেশনা (Art Direction): সোহেল মোহাম্মদ রানা।

‘জয়তু জননেত্রী’ কেবল একটি গ্রন্থ নয়, এটি বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি এবং রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার এক প্রামাণিক দলিল। গুরুকুল পরিবার প্রথম থেকেই বিশ্বাস করে আসছে—বাংলাদেশের রাজনীতির সঠিক ইতিহাস ও উন্নয়নযাত্রাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা তরুণ প্রজন্মের একটি নৈতিক দায়িত্ব। এই বইটি সেই দায়িত্ববোধেরই একটি প্রামাণ্য রূপ।

শুদ্ধ চিন্তা ও সুস্থ সংস্কৃতির প্রসারে গুরুকুলের এই প্রকাশনা যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।