প্রিয় শিল্পী সূচি । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

প্রিয় শিল্পীর নাম বলাটা একটা মুশকিল বিষয়। এতে নানা রকম ধারণা হয়। বাস্তবতা হচ্ছে সব শিল্পীর সব পারফরম্যান্স এক রকম ভালো লাগে না। খুব বড় কোনো শিল্পীর কিছু পারফরম্যান্স হয়তো কোনো কারণে আমার একদমই ভালো লাগে না। কারণ মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ তার নিজের শিক্ষা, তৎকালীন মনের অবস্থাসহ নানা বিষয়ের ওপর নির্ভর করে। তাই যাঁদের একটি পারফরম্যান্সও ভালো লেগেছে, আমি তাঁদের নামের তালিকা দেব।

অসুরের সুরলোকযাত্রা সিরিজ যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের আওতা পার করে অন্যান্য গানের জগতেও বিস্তৃত হয়েছে, তাই অন্যান্য গানের সুরকার, গীতিকার, বাদ্যকর ও কণ্ঠশিল্পীর নামও এই তালিকায় আসবে। এঁদের সম্পর্কে যা শুনেছি-পড়েছি তা টুকে রাখার চেষ্টা করেছি। সেই নোটগুলোর তালিকা একসাথে দেখার জন্য এই সূচি।

গায়ক:

  • ওস্তাদ আলী বখশ খাঁ (পাটিয়ালা ঘরানা) — এই ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা। উল্লেখ করলাম প্রতিষ্টাতা হিসেবে। তার গান শুনিনি।
  • ওস্তাদ ফতেহ আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — ঘরানার আরেক প্রতিষ্ঠাতা এবং আলী বখশ খাঁর সঙ্গীতসঙ্গী। তার গান শুনিনি।
  • ওস্তাদ বড় গোলাম আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — যাঁকে এই ঘরানার সবচেয়ে বড় আলোকবর্তিকা মনে করা হয়।
  • ওস্তাদ বরকত আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — বড় গোলাম আলী খাঁর ভাই এবং গজল ও ঠুমরির রাজা।
  • ওস্তাদ আমানত আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — পাটিয়ালা গায়কির আধুনিক রূপকার।
  • ওস্তাদ বড় ফাতেহ আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — আমানত আলী খাঁর ভাই এবং এই ঘরানার কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
  • পণ্ডিত অজয় চক্রবর্তী (পাটিয়ালা ঘরানা) — বড় গোলাম আলী খাঁর শিষ্য ওস্তাদ মুনাওয়ার আলী খাঁর সুযোগ্য ছাত্র।
  • ওস্তাদ মুনাওয়ার আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — ওস্তাদ বড় গোলাম আলী খাঁর পুত্র।
  • বেগম পারভীন সুলতানা (পাটিয়ালা ঘরানা) — তাঁর কণ্ঠের বিস্তৃতি এবং গায়কি এই ঘরানাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
  • ওস্তাদ হামিদ আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — আমানত আলী ও ফাতেহ আলী খাঁর কনিষ্ঠ ভাই।
  • ওস্তাদ আসাদ আমানত আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — ওস্তাদ আমানত আলী খাঁর পুত্র।
  • শফকত আমানত আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী, যিনি শাস্ত্রীয় ও আধুনিক গানের সেতুবন্ধন।
  • কৌশিকী চক্রবর্তী (পাটিয়ালা ঘরানা) — পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা এবং বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।
  • ওস্তাদ শফকত আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — ওস্তাদ সালামত আলী খাঁর পুত্র (শাম চৌরাসিয়া ঘরানার হলেও পাটিয়ালা অঙ্গে পারদর্শী)।
  • ওস্তাদ রাজা আলী খাঁ (পাটিয়ালা ঘরানা) — ওস্তাদ মুনাওয়ার আলী খাঁর পুত্র।

 

গীতিকার:

১. রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
২. কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)
৩. অতুলপ্রসাদ সেন (Atulprasad Sen)
৪. দ্বিজেন্দ্রলাল রায় (Dwijendralal Roy)
৫. রজনীকান্ত সেন (Rajanikanta Sen)

৬. গৌরীপ্রসন্ন মজুমদার (Gauriprasanna Mazumder)
৭. পুলক বন্দ্যোপাধ্যায় (Pulak Bandyopadhyay)
৮. শ্যামল গুপ্ত (Shyamal Gupta)
৯. মোহিনী চৌধুরী (Mohini Chowdhury)
১০. সুভাষ মুখোপাধ্যায় (Subhash Mukhopadhyay)

১১. গাজী মাজহারুল আনোয়ার (Gazi Mazharul Anwar)
১২. আহমেদ ইমতিয়াজ বুলবুল (Ahmed Imtiaz Bulbul)
১৩. কবির বকুল (Kabir Bakul)
১৪. প্রিন্স মাহমুদ (Prince Mahmud)
১৫. হাসান মতিউর রহমান (Hasan Matiur Rahman)

১৬. আসিফ ইকবাল (Asif Iqbal)
১৭. মারজুক রাসেল (Marzuk Russell)
১৮. অনুপম রায় (Anupam Roy)
১৯. শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)
২০. সলিল চৌধুরী (Salil Chowdhury)

সুরকার:

শহীদ আলতাফ মাহমুদ

আরও দেখুন:

Leave a Comment